সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: জান্নাতুল তাসফিয়া
জান্নাতুল তাসফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।
জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি এবং জ্বালানি তেলের মূল্যস্ফীতির প্রতিবাদে শনিবার (১৭ অক্টোবর) দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভের মুখে পড়তে যাচ্ছে ফ্রান্স। শ্রমিক সংগঠন ও বিতর্কিত ‘ইয়েলো ভেস্ট’ বা হলুদ কায়েমি আন্দোলনের কর্মীদের সঙ্গে এবার বিপুলসংখ্যক শিক্ষার্থীর যোগ দেওয়ার ঘোষণায় তীব্র সংঘাত ও আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশটির সরকার। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার দেশজুড়ে প্রায় ৫০০টি পৃথক কর্মসূচি এবং ৯০টির মতো বড় ধরনের বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি চলছে। রাজধানী প্যারিস, মার্সেইসহ প্রধান প্রধান শহরগুলোতে ব্যাপক সহিংসতার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। শনিবার সকালেই দক্ষিণ ফ্রান্সের মার্সেই শহরে বিক্ষোভকারীরা আবর্জনার পাত্র (ডাস্টবিন) এবং বৈদ্যুতিক স্কুটারে আগুন ধরিয়ে দিলে রায়ট পুলিশ গিয়ে…
নিজের ব্যক্তিগত বাড়ি এবং পরিবারের সদস্যদের লক্ষ্য করে আসা ‘সরাসরি হুমকির’ তীব্র নিন্দা জানিয়েছেন পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক বিক্ষোভকারীকে প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা খুঁজে বের করে সেখানে ইট মারার এবং আগুন দেওয়ার প্রকাশ্য আহ্বান জানাতে দেখা যায়। শুক্রবার (১৬ অক্টোবর) লিসবনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। রাতের বেলা ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, পর্তুগালের আবাসন সংকটের সঙ্গে সংশ্লিষ্ট এক সমাবেশে ব্রাজিলের টানে পর্তুগিজ ভাষায় কথা বলা এক ব্যক্তি জনতার উদ্দেশে বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দেওয়ার সময় ওই ব্যক্তি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর ঠিকানা খুঁজে বের করতে হবে এবং একটি ইট ছুড়ে…
ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ নাফিস ইস্কান্দার গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ১২ অক্টোবর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁকে খুঁজে পেতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে ফিনল্যান্ডের পুলিশ। ফিনল্যান্ডের সংবাদমাধ্যম এমটিভি উতিসেত ও টাম্পেরে টুডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০ বছর বয়সী নাফিসকে সর্বশেষ ১২ অক্টোবর বিকেল ৩টার দিকে টাম্পেরে শহরে দেখা যায়। বাংলাদেশি কমিউনিটির সদস্যদের তথ্য অনুযায়ী, নাফিস টাম্পেরে থেকে হেলসিঙ্কির উদ্দেশে রওনা হয়েছিলেন। হ্যামেনলিন্না এলাকা অতিক্রম করার পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে। তবে যাত্রাপথের এ তথ্য পুলিশের প্রকাশিত বিবরণ থেকে স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। পুলিশের বর্ণনা…
জীবনযাত্রার লাগামহীন ব্যয়বৃদ্ধি, আবাসন সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী মূল্যের প্রতিবাদে পর্তুগালজুড়ে দেশব্যাপী বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। দেশটির অন্যতম প্রধান ট্রেড ইউনিয়ন কনফেডারেশন ‘সিজিটিপি’-এর ডাকে রাজধানী লিসবন, পোর্তো এবং কোয়েম্ব্রাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে আজ শনিবার (১৭ অক্টোবর) রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। ‘উচ্চ বেতন, উন্নত পেনশন ও সরকারি পরিষেবা | জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির বিরুদ্ধে | পর্তুগালের জন্য নতুন দিশা!’—এই স্লোগানকে সামনে রেখে একযোগে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় পোর্তো এবং কোয়েম্ব্রায় বিক্ষোভ মিছিল শুরু হয়। অন্যদিকে রাজধানীর প্রধান জমায়েতটি দুপুর আড়াইটায় লিসবনের কাইস দো সোদরে থেকে শুরু হয়ে ঐতিহাসিক রোসিও চত্বরে গিয়ে শেষ হওয়ার…
চলতি বছরের প্রথম আট মাসে পর্তুগালের বিমানবন্দরগুলোতে যাত্রী চলাচল গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ সময়ে দেশটির প্রধান তিনটি বিমানবন্দরের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে পোর্তো বিমানবন্দরে। পর্তুগালের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের (আইএনই) প্রকাশিত তথ্যের বরাতে দেশটির পর্যটনবিষয়ক সংবাদমাধ্যম পাবলিতুরিস এ খবর জানিয়েছে। গত বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত আইএনইর তথ্য অনুযায়ী, গত আগস্টে পর্তুগালের বিমানবন্দরগুলোতে যাত্রী চলাচল গত বছরের একই মাসের তুলনায় ২ শতাংশ বেড়ে ৭৯ লাখে পৌঁছেছে। আইএনই জানায়, ২০২৬ সালের প্রথম আট মাসের মধ্যে জুন ছাড়া প্রতিটি মাসেই বিমানবন্দরগুলোতে যাত্রী চলাচলের নতুন মাসভিত্তিক রেকর্ড হয়েছে। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যাত্রী চলাচল বেড়েছে ২ দশমিক…
ফ্রান্সের কালে শহরের কাছে ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে যাওয়া রেল সুড়ঙ্গের প্রবেশমুখে একটি মালবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে বাসচালক ও এক যাত্রীর অবস্থা গুরুতর। তবে কারও আঘাতই প্রাণঘাতী নয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে দেশটির কোকেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিবিসি জানায়, সুড়ঙ্গের প্রবেশমুখে যানবাহন পরিবহনের জন্য ব্যবহৃত রেল প্ল্যাটফর্মে চলন্ত একটি মালবাহী ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। বাসটিতে কয়েকজন ট্রাকচালক ছিলেন। ইংলিশ চ্যানেল পার হতে তাঁদের লে শাটল ট্রেনে ওঠার কথা ছিল। আহত বাসচালক ও এক যাত্রীকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। অন্য আহতদেরও বিভিন্ন হাসপাতালে পাঠানো…
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে গত এক বছরে পর্তুগালের অর্ধেকেরও বেশি ভোক্তার ক্রয়ক্ষমতা কমেছে। দেশটির ৫৩ শতাংশ ভোক্তা জানিয়েছেন, গত ১২ মাসে তাদের ক্রয়ক্ষমতা কমেছে।ভোক্তা অধিকার সংগঠন ডেকো (ডিইসিও), পর্তুগিজ ক্যাথলিক ইউনিভার্সিটি এবং সুপারমার্কেট চেইন মারকাদোনার যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপের ফলাফলে বলা হয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পরিবারের ক্রয়ক্ষমতা ও অর্থনৈতিক সুস্থতার ওপর প্রভাব ফেলছে। গত এক বছরের পরিস্থিতি নিয়ে অধিকাংশ ভোক্তার অভিজ্ঞতাই নেতিবাচক।জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে মাত্র ৪ শতাংশ জানিয়েছেন, তাদের ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর ৯ শতাংশের মতে, ক্রয়ক্ষমতা সামান্য বেড়েছে। অন্যদিকে, ৩৮ শতাংশ বলেছেন, তাদের ক্রয়ক্ষমতা কিছুটা কমেছে এবং ১৫ শতাংশ জানিয়েছেন, তা উল্লেখযোগ্যভাবে কমেছে। এ…
দুর্নীতি, শিক্ষার নিম্নমান, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের প্রতিষ্ঠানের একটি বিতর্কিত রিসোর্ট প্রকল্প বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়ার রাজধানী তিরানা। হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সরকারি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আন্দোলনের মুখেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন প্রধানমন্ত্রী এদি রামা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিরানার রাজপথে বিক্ষোভকারীরা সরকারি ভবনের জানালা ভাঙচুর করেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভের কারণে পার্লামেন্টের অধিবেশনও বাতিল করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিন ধরে চলা এই আন্দোলনে শিক্ষার্থীরা জীবনযাত্রার বাড়তি…
বিদেশি পর্যটকসহ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধ, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সেবার মান বাড়াতে লিসবন বিমানবন্দরে ট্যাক্সির জন্য একটি নির্দিষ্ট বা স্থায়ী ভাড়ার (ফিক্সড ফেয়ার) নতুন পদ্ধতি চালু করা হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, হুমবার্তো দেলগাদো বিমানবন্দর থেকে লিসবনের যেকোনো গন্তব্যে পৌঁছাতে কর্মদিবসের দিনের বেলায় জোনের ওপর ভিত্তি করে ১৬ বা ১৯ ইউরো ভাড়া নির্ধারণ করা হয়েছে।বিশেষ করে বিদেশি পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং নির্দিষ্ট কিছু গন্তব্যে যেতে চালকদের অস্বীকৃতি জানানোর বিষয়ে দীর্ঘদিন ধরে যাত্রীদের কাছ থেকে প্রচুর অভিযোগ আসছিল। এই নতুন ব্যবস্থার মাধ্যমে পর্যটকরা বিমানবন্দর ছাড়ার আগেই…
বিশ্বজুড়ে জ্বালানির ক্রমবর্ধমান দামের চাপ থেকে পরিবারগুলোকে সুরক্ষা দিতে হিটিং বা গৃহ উষ্ণ রাখার ভাতা ৩০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে গ্রিস সরকার। একই সঙ্গে পেট্রল পাম্পে হিটিং অয়েলের (জ্বালানি তেল) দামে ভর্তুকি দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। গ্রিসের অর্থমন্ত্রী এবং ইউরোজু্রোডের প্রেসিডেন্ট কিরিয়াকোস পিয়েরাডাকাকিস এই ৩০ শতাংশ ভাতা বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, ‘একটি কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে, যখন জ্বালানি সংকট বিশ্বজুড়ে পরিবারগুলোর সহনশীলতা পরীক্ষা করছে, তখন আমাদের প্রধান অগ্রাধিকার হলো পরিবারগুলোর ওপর থেকে আর্থিক চাপ কমানো। এ কারণেই আমরা হিটিং অয়েলের জন্য দ্বিমুখী সহায়তার উদ্যোগ নিয়েছি: পাম্পে সরাসরি ভর্তুকি, যা তাৎক্ষণিকভাবে দাম কমিয়ে দেবে; এবং গত বছরের তুলনায় হিটিং অ্যালাউন্স ৩০…

