লেখক: জান্নাতুল তাসফিয়া

জান্নাতুল তাসফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে জনসংখ্যার অনুপাতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা পড়ার তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড। প্রতি এক হাজার বাসিন্দার বিপরীতে দেশটিতে বর্তমানে ২.৪টি আবেদন জমা পড়েছে। যদিও গত বছরের তুলনায় দেশটিতে সামগ্রিক আবেদনের সংখ্যা প্রায় ৩০ শতাংশ কমেছে, তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০২৬ সাল থেকে আরও কঠোর শরণার্থী আইন ও দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া চালুর পরিকল্পনা করছে আইরিশ সরকার। ইউরোপীয় কমিশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে আয়ারল্যান্ডে প্রায় ১৩ হাজার আবেদন জমা পড়েছে, যা ২০২৪ সালে ছিল ১৮ হাজারের বেশি। বর্তমানে আয়ারল্যান্ডের আগে রয়েছে গ্রিস (৫.৩), সাইপ্রাস ও স্পেন (২.৯) এবং লুক্সেমবার্গ (২.৬)। ইউরোপজুড়ে আশ্রয় আবেদন গড়ে ২৭ শতাংশ কমলেও…

বিস্তারিত

জার্মানির মিউনিখ শহরের মাক্সফোরস্টাড এলাকায় একটি ইসরায়েলি রেস্তোরাঁয় ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা রেস্তোরাঁটির জানালা ভেঙে ভেতরে জ্বলন্ত আতশবাজি নিক্ষেপ করে। এই হামলায় কেউ হতাহত না হলেও রেস্তোরাঁটির কয়েক হাজার ইউরোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ নিয়ে কাজ করা পুলিশের বিশেষ সংস্থা ‘পোলিৎসাইলিশার স্টাটশুটস’ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, রাত পৌনে একটার দিকে তিনটি বিকট শব্দের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার আগে তারা সরাসরি কোনো হুমকি পাননি। তবে পুলিশ ও রেস্তোরাঁ মালিক উভয়ই মনে করছেন, এই হামলার নেপথ্যে চরম ইহুদিবিদ্বেষ কাজ করে থাকতে পারে। ঘটনার পর রেস্তোরাঁর…

বিস্তারিত

ভয়াবহ ঝড় ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত ইতালির চারটি অঞ্চলে ১২ মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার রাতে রোমের পালাজো চিগি-তে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত আব্রুজ্জো, বাসিলিকাটা, মোলিসে এবং পুগলিয়া অঞ্চলের প্রাথমিক উদ্ধারকাজ ও জরুরি সহায়তার জন্য ইতালির জাতীয় তহবিল থেকে ৫০ মিলিয়ন ইউরো (প্রায় ৬৫০ কোটি টাকা) বরাদ্দ দেওয়া হয়েছে। ইতালির নাগরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেচি জানিয়েছেন, এই প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোলিসে অঞ্চল, যার জন্য একাই ২০ মিলিয়ন ইউরো বরাদ্দ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির ফলে এই অঞ্চলের পেটাচিয়াটো এলাকায় বিশাল ভূমিধসের ঘটনা ঘটেছে, যার প্রভাবে এ-১৪ মোটরওয়ে এবং…

বিস্তারিত

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ইরানের রাজধানী তেহরানে পুনরায় নিজেদের দূতাবাস চালু করার ঘোষণা দিয়েছে স্পেন। বৃহস্পতিবার স্পেনের পার্লামেন্টের নিম্নকক্ষে আইনপ্রণেতাদের সামনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে মার্কিন সামরিক অভিযান শুরুর পর থেকে ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেনই ওয়াশিংটনের সবচেয়ে কঠোর সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আলবারেস সাংবাদিকদের বলেন, “আমি আমাদের রাষ্ট্রদূতকে অবিলম্বে তেহরানে ফিরে গিয়ে দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছি। ইরানের রাজধানী থেকেই আমরা সম্ভাব্য সব দিক দিয়ে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় অংশ নিতে চাই।” উল্লেখ্য, যুদ্ধের শুরু থেকেই স্পেন অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছিল এবং ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের কোনো সামরিক…

বিস্তারিত

ইউরোপীয় ইউনিয়নের অত্যন্ত সংবেদনশীল তথ্য সরাসরি রাশিয়ার কাছে ফাঁস করার অভিযোগে হাঙ্গেরির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইউরোপীয় কমিশন। কমিশনের প্রধান মুখপাত্র পলা পিনহো জানিয়েছেন, প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এই বিষয়টি ইইউ নেতাদের সর্বোচ্চ পর্যায়ে উত্থাপন করবেন এবং হাঙ্গেরির কাছ থেকে জরুরি ভিত্তিতে ব্যাখ্যা তলব করা হবে। রাশিয়ার সাথে হাঙ্গেরির এই গোপন সমন্বয়কে ইইউ এবং এর নাগরিকদের নিরাপত্তার বিরুদ্ধে একটি ‘সরাসরি আঘাত’ হিসেবে বর্ণনা করেছে কমিশন। ইউরোপীয় সংবাদমাধ্যম ‘ভি-স্কয়ার’ সহ বেশ কয়েকটি আউটলেটের অনুসন্ধানে উঠে এসেছে যে, হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিয়ার্তো নিয়মিতভাবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে ইইউ-এর অভ্যন্তরীণ আলোচনার ‘লাইভ আপডেট’ দিতেন। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৪ই ডিসেম্বর…

বিস্তারিত

ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি এবং সাইবার হুমকি মোকাবিলায় বিশেষ গুরুত্ব দিয়ে এস্তোনিয়া ও লিথুয়ানিয়া সফর করেছেন জার্মান বুন্দেসটাগ প্রেসিডেন্ট জুলিয়া ক্লকনার। ন্যাটোর পূর্ব প্রান্তের দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করাই এই সফরের প্রধান লক্ষ্য। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বাল্টিক অঞ্চলের নিরাপত্তা এবং হাইব্রিড অ্যাটাক মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের ঐক্যবদ্ধ অবস্থানের ওপর জোর দিতেই এই উচ্চপর্যায়ের সফরটি অনুষ্ঠিত হচ্ছে। জুলিয়া ক্লকনার তার সফরের শুরুতে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিশাল এবং লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নৌসেদার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এস্তোনিয়ার ডিজিটাল শাসনের প্রশংসা করে তিনি জানান, এস্তোনিয়ার উচ্চপর্যায়ের ডিজিটালাইজেশন এবং পাবলিক সার্ভিসের দক্ষতা থেকে জার্মানির অনেক কিছু শেখার আছে। উল্লেখ্য, এস্তোনিয়ার ৭৯%…

বিস্তারিত

ইউরোপীয় ইউনিয়ন তাদের সীমান্ত ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা দিয়েছে। এখন থেকে সেনজেন ভিসায় প্রচলিত কাগজের স্টিকারের পরিবর্তে যুক্ত হচ্ছে ডিজিটাল ব্যবস্থা। ২০২৬ সাল থেকে শুরু হতে যাওয়া এই নতুন পদ্ধতিতে ভ্রমণকারীদের তথ্য একটি নিরাপদ ও এনক্রিপ্টেড টু-ডি কিউআর কোডে সংরক্ষিত থাকবে। মূলত ভিসার জালিয়াতি, চুরি বা নষ্ট হওয়ার ঝুঁকি কমাতে এবং প্রতি বছর প্রায় ১ কোটি ১০ লাখেরও বেশি আবেদন প্রক্রিয়াকে আরও গতিশীল করতে এই ডিজিটাল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই নতুন ব্যবস্থার কেন্দ্রে থাকছে ‘ইইউ ভিসা অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম’ , যেখানে ভ্রমণকারীরা অনলাইনে ফরম পূরণ, ফি প্রদান এবং আবেদনের অবস্থা সরাসরি ট্র্যাক করতে পারবেন। ডিজিটাল ভিসার ফলে কনসুলেটে দীর্ঘ…

বিস্তারিত

ভিয়েতনাম থেকে ইউরোপে মানবপাচারে লিপ্ত একটি বিশাল অপরাধী চক্রকে গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পুলিশ সংস্থা ‘ইউরোপোল’। গত ৩০শে মার্চ ফ্রান্সের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে চক্রের মূল হোতাসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এই চক্রটি মূলত ভিয়েতনামি নাগরিকদের বিভিন্ন দেশ ঘুরিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উপায়ে ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পাঠাত। গ্রেপ্তারকৃতদের মধ্যে মূল হোতাকে জার্মানি থেকে এবং একজন উচ্চপর্যায়ের সংগঠককে হাঙ্গেরি থেকে আটক করা হয়েছে। তদন্তে উঠে এসেছে যে, পাচারকারীরা ভিয়েতনামি নাগরিকদের প্রথমে স্বল্পমেয়াদী ভিসা দিয়ে হাঙ্গেরিতে প্রবেশ করাত এবং সেখান থেকে আকাশপথে ফ্রান্সে নিয়ে আসত। প্যারিসে কিছুদিন রাখার পর তাদের উত্তর ফ্রান্সে একটি…

বিস্তারিত

পর্যায়ক্রমিক বাস্তবায়ন শেষে আজ শুক্রবার (১০ই এপ্রিল ২০২৬) থেকে ইউরোপীয় ইউনিয়ন জুড়ে অ-ইইউ নাগরিকদের জন্য নতুন স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা ‘এন্ট্রি/এক্সিট সিস্টেম’ সম্পূর্ণরূপে কার্যকর হয়েছে। দীর্ঘ ছয় মাসের ট্রায়াল পিরিয়ড শেষে আজ থেকে শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে পাসপোর্ট স্ট্যাম্প বা সিল মারার চিরাচরিত নিয়ম চিরতরে বন্ধ হয়ে গেল। এর পরিবর্তে এখন থেকে ভ্রমণকারীদের ছবি এবং আঙুলের ছাপ বা বায়োমেট্রিক ডেটার ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। অক্টোবর ২০২৫ থেকে শুরু হওয়া এই ব্যবস্থার চূড়ান্ত বাস্তবায়নে পর্তুগালসহ বেশ কিছু দেশে শুরুর দিকে কিছু কারিগরি সীমাবদ্ধতা দেখা দিয়েছিল। বিশেষ করে লিসবনের হামবার্তো দেলগাদো বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে।…

বিস্তারিত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ঘটলেও ইউরোপের জ্বালানি বাজারে এখনই স্বস্তি ফিরছে না। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর মতে, ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকার ফলে বৈশ্বিক তেল বাজারে ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ সংকট তৈরি হয়েছে। যদিও ইউরোপ সরাসরি হরমুজ প্রণালীর ওপর খুব বেশি নির্ভরশীল নয়, তবে বৈশ্বিক বাজার ব্যবস্থার চড়া মূল্য এবং উৎপাদন ঘাটতির কারণে এই অঞ্চলে জ্বালানি ও গ্যাসের দাম আরও দীর্ঘকাল বেশি থাকতে পারে। ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি কমিশনার ড্যান জর্গেনসেন জানিয়েছেন, শান্তি ফিরলেও অদূর ভবিষ্যতে জ্বালানির দাম স্বাভাবিক অবস্থায় ফেরার সম্ভাবনা নেই। যুদ্ধের আগে তেলের দাম ব্যারেলপ্রতি ৭২-৭৩ ডলার…

বিস্তারিত