লেখক: জান্নাতুল তাসফিয়া

জান্নাতুল তাসফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।

যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে ইমিগ্রেশন আইনের একটি মানবিক ধারাকে ঢাল হিসেবে ব্যবহার করছে একদল অসাধু অভিবাসী। প্রকৃত পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষায় প্রণীত ‘মাইগ্র্যান্ট ভিকটিমস অফ ডোমেস্টিক অ্যাবিউজ কনসেশন’ এর অপব্যবহার করে মিথ্যা অভিযোগের মাধ্যমে রেসিডেন্সি পাওয়ার এই ভয়াবহ চিত্র উঠে এসেছে বিবিসির এক বিশেষ অনুসন্ধানে। বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, অনেক অভিবাসী পরিকল্পিতভাবে ব্রিটিশ নাগরিকদের বিয়ে করে যুক্তরাজ্যে আসার পর জীবনসঙ্গীর বিরুদ্ধে নির্যাতনের মিথ্যা অভিযোগ আনছেন। এই জালিয়াতিতে সরাসরি মদত দিচ্ছে একদল অসাধু অভিবাসন পরামর্শদাতা। লন্ডনের জনৈক পরামর্শদাতা এলি সিসওয়াকা ছদ্মবেশী প্রতিবেদকের কাছে দাবি করেছেন যে, মাত্র ৯০০ পাউন্ডের বিনিময়ে তিনি এমন নিখুঁত ‘মিথ্যা গল্প’ তৈরি করে দেবেন…

বিস্তারিত

পর্তুগালের একীকরণ, অভিবাসন ও আশ্রয় সংস্থা ৯ বছর বয়সী এক ব্রাজিলীয় বালিকাকে দেওয়া দেশত্যাগের আদেশ প্রত্যাহার করে নিয়েছে। সংস্থাটি স্বীকার করেছে যে, শিশুটির বসবাসের অনুমতি নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা এবং তাকে ২০ দিনের মধ্যে দেশ ছাড়ার নোটিশ দেওয়া ছিল একটি বড় ধরণের ‘বিশ্লেষণমূলক ত্রুটি’। পর্তুগালের জনপ্রিয় গণমাধ্যম এসআইসি তে এই অমানবিক ঘটনার প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পরই নড়েচড়ে বসে অভিবাসন কর্তৃপক্ষ। আট মাস বয়স থেকে আলগার্ভে বসবাস করে আসা ওই শিশুটি তার বাবা-মা এবং ২০ বছর বয়সী ভাইয়ের সাথে পর্তুগালে থাকছিল। গত ৭ই এপ্রিল আইমা পরিবারটিকে একটি ইমেইল পাঠায়, যেখানে দাবি করা হয় যে ‘বাসস্থানের প্রমাণপত্র’ জমা না দেওয়ায় শিশুটিকে দেশ…

বিস্তারিত

স্পেনে অনিয়মিতভাবে বসবাসরত প্রায় ৫ লাখ অভিবাসীর আইনি মর্যাদা পাওয়ার পথ প্রশস্ত করে ঐতিহাসিক ‘অভিবাসী ক্ষমা’ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস গত মঙ্গলবার মন্ত্রিসভায় একটি রাজকীয় ডিক্রির মাধ্যমে অভিবাসন আইন সংশোধনের বিষয়টি চূড়ান্ত করেছেন। আজ বৃহস্পতিবার থেকে অনলাইনে এই বৈধকরণের আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। সানচেস সরকারের এই সাহসী পদক্ষেপকে ‘ন্যায়সঙ্গত এবং প্রয়োজনীয়’ হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রধানমন্ত্রী এক বার্তায় জানিয়েছেন, “আমরা অধিকার স্বীকার করি, কিন্তু দায়িত্বও দাবি করি।” তাঁর মতে, যারা ইতিমধ্যে স্পেনে বসবাস করছেন এবং অর্থনীতিতে অবদান রাখছেন, তাঁদের ‘সমান শর্তে’ থাকা এবং কর দেওয়া উচিত। এই সংস্কারের মাধ্যমে মূলত লাতিন আমেরিকা, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার (বাংলাদেশ,…

বিস্তারিত

“ইউরোপে ন্যূনতম মজুরি বাড়ালে কর্মসংস্থান কমে যায়” এমন প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে পর্তুগাল। দেশটি গত চার বছরে তাদের জাতীয় ন্যূনতম বেতন প্রায় ৩০ শতাংশ বাড়ালেও বেকারত্বের হার অত্যন্ত কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। বর্তমানে পর্তুগালের বেকারত্বের হার ৬ থেকে ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে রয়েছে, যা ইউরোপীয় মানদণ্ডে স্থিতিশীল এবং প্রতিবেশী দেশ স্পেনের চেয়েও কম। পরিকল্পিত অর্থনৈতিক বাস্তবায়ন এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২১ সালে পর্তুগালের জাতীয় ন্যূনতম বেতন ছিল ৬৬৫ ইউরো। সরকারের সুপরিকল্পিত পদক্ষেপে ধাপে ধাপে তা বাড়িয়ে ২০২৫ সালে ৮৭০…

বিস্তারিত

পর্যটকদের জন্য লিসবন বরাবরই স্বপ্নের শহর, কিন্তু এবার মিলল তার বৈজ্ঞানিক স্বীকৃতি। আইরিশ ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি ‘জাস্টকভার’ এর সাম্প্রতিক এক গবেষণায় লিসবনকে বিশ্বের ‘সবচেয়ে রঙিন শহর’ হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও কালার অ্যানালাইসিস ব্যবহার করে শহরটির ছবিতে ২৬ লক্ষেরও বেশি অনন্য রঙের উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকরা। লিসবনের আলফামা অঞ্চলের ঐতিহাসিক রঙিন টাইলস, প্যাস্টেল রঙের বাড়ি এবং আইকনিক হলুদ ট্রাম সব মিলিয়ে এই পর্তুগিজ রাজধানী এখন বিশ্বের সেরা ‘ইনস্টাগ্রাম-ফ্রেন্ডলি’ গন্তব্য। জাস্টকভারের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, যার বাতু কেভসের রঙিন সিঁড়িগুলো বিশ্বখ্যাত। তবে পর্তুগালের জন্য দ্বিগুণ খুশির খবর হলো, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোও তালিকার তৃতীয় স্থান…

বিস্তারিত

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের জন্য ব্যবহৃত হোটেলগুলো বন্ধ করার প্রক্রিয়া আরও জোরদার করেছে যুক্তরাজ্যের বর্তমান লেবার সরকার। এরই অংশ হিসেবে আগামী সপ্তাহের মধ্যে ১১টি ‘অ্যাসাইলাম হোটেল’ বন্ধ করার আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে ব্রিটিশ হোম অফিস। ২০২৯ সালের মধ্যে আশ্রয়প্রার্থীদের হোটেলের পরিবর্তে বিকল্প ও স্থায়ী আবাসনে সরিয়ে নেওয়ার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, এটি তারই প্রাথমিক পদক্ষেপ। কোভিড মহামারীর সময় থেকে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য হোটেলের ব্যবহার শুরু হয়, যা বর্তমানে প্রায় ২০০টি হোটেলে ৩০,০০০ মানুষের আবাসনে রূপ নিয়েছে। তবে এই ব্যবস্থা নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরে বিতর্ক ও জনঅসন্তোষ চলছে। বিশেষ করে গত বছরের আগস্টে রদারহ্যামের একটি হোটেলে অগ্নিসংযোগের চেষ্টার মতো…

বিস্তারিত

ইসরাইলের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ইতালি। মঙ্গলবার ভেরোনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানান। স্থানীয় সংবাদ সংস্থা আনসার বরাতে জানা গেছে যে ওই চুক্তিতে মূলত দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি গবেষণার বিনিময়ের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনা করে সরকার এই চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। চলমান বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনাকালে মেলোনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেওয়া এবং উত্তেজনা কমিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর বিশেষ গুরুত্ব দেন। বিশেষ করে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন…

বিস্তারিত

যুক্তরাজ্যের বিতর্কিত ‘ওয়ান ইন, ওয়ান আউট’ প্রকল্পের আওতায় আশ্রয়প্রার্থীদের ফ্রান্সে ফেরত পাঠানোর সময় জোরপূর্বক কোমর ও পায়ে বেড়ি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। সোমবার প্রকাশিত ইংল্যান্ড ও ওয়েলসের প্রধান কারা পরিদর্শক চার্লি টেলরের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ই জানুয়ারি একটি ফ্লাইটে চারজন আশ্রয়প্রার্থীর ওপর বলপ্রয়োগ করা হয়, যার মধ্যে নথিপত্র অনুযায়ী তিনজনের ওপর কোমরের বিশেষ ‘রেস্ট্রেইন্ট বেল্ট’ ব্যবহার করা হয়েছে। এমনকি দুজনকে পুরো যাত্রাপথ জুড়ে এই বেড়ি পরে থাকতে হয়েছে এবং একজনকে বিমানে তোলার সময় পায়েও বেড়ি পরানো হয়েছিল। পরিদর্শক চার্লি টেলর তাঁর প্রতিবেদনে জানান, বলপ্রয়োগের আশঙ্কায় অনেক আশ্রয়প্রার্থী চরম আতঙ্কের মধ্যে ছিলেন। বিশেষ…

বিস্তারিত

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী আয়োজনের সাথে শামিল হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই উদযাপনের বিশেষ অংশ হিসেবে ১৩ই এপ্রিল অনুষ্ঠিত হলো নারী ক্ষমতায়নের অনুপ্রেরণামূলক চলচ্চিত্র “চা গরম”-এর প্রিমিয়ার। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম এর সাথে যৌথ অংশীদারিত্বে নির্মিত এই চলচ্চিত্রটি বাংলাদেশে নারীর সাহসিকতা ও অগ্রগতির এক শক্তিশালী চিত্র তুলে ধরেছে। হাস্যরস, আবেগ এবং অনুপ্রেরণার সংমিশ্রণে নির্মিত ‘চা গরম’ চলচ্চিত্রের মাধ্যমে মূলত তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিক ও সামাজিক উত্তরণের গল্পকে রূপালি পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা এই বিশেষ প্রিমিয়ারে অংশ নিয়ে জানান যে চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যম ব্যবহার করে সামাজিক পরিবর্তন এবং নারীর অধিকার নিয়ে…

বিস্তারিত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার এবং নিরাপত্তা নিশ্চিত করতে একটি ‘শান্তিপূর্ণ বহুজাতিক মিশন’ গঠনের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সোমবার এলিসি প্যালেস থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই বিশেষ উদ্যোগের কথা জানান। ফ্রান্স ও যুক্তরাজ্য যৌথভাবে এই মিশনের নেতৃত্ব দেবে। প্রেসিডেন্ট ম্যাক্রঁ জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে ফ্রান্স ও যুক্তরাজ্য একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে। যেখানে এই মিশনে অংশ নিতে আগ্রহী দেশগুলোর সাথে বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। মিশনের প্রকৃতি সম্পর্কে তিনি স্পষ্ট করে বলেন, এটি হবে ‘পুরোপুরি রক্ষণাত্মক’। এর মূল উদ্দেশ্য হবে উত্তেজনা প্রশমন করা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী…

বিস্তারিত