লেখক: জান্নাতুল তাসফিয়া

জান্নাতুল তাসফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।

পর্তুগালে নাগরিকত্ব পাওয়া কোনো বিদেশি নাগরিক গুরুতর অপরাধে দণ্ডিত হলেও তাঁর নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রস্তাবকে আবারও ‘অসাংবিধানিক’ বলে ঘোষণা করেছেন দেশটির সাংবিধানিক আদালত। ডানপন্থী রাজনৈতিক দল ‘ শেগার পক্ষ থেকে এই প্রস্তাব আনা হয়েছিল, যেখানে হত্যা, ধর্ষণ বা মানবপাচারের মতো গুরুতর অপরাধে দণ্ডিত বিদেশিদের নাগরিকত্ব বাতিলের দাবি করা হয়। তবে আদালত সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব প্রত্যাখান করে জানিয়েছে যে, এটি সংবিধানের ‘সমতার নীতি’ লঙ্ঘন করে এবং কেবল বিদেশি বংশোদ্ভূতদের লক্ষ্য করে এমন আইন করা বৈষম্যমূলক। আদালতের এই রায়ের ফলে পর্তুগালের রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। চেগা নেতা আন্দ্রে ভেঞ্চুরা আদালতের এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক’ আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে, সরকার যদি আদালতের…

বিস্তারিত

এক দশক আগে যা অকল্পনীয় ছিল, ইউরোপের ডিজিটাল-উন্নত দেশ সুইডেন এখন সেই পথেই হাঁটছে। ক্লাসরুমে ল্যাপটপ ও ট্যাবলেটের অতি-ব্যবহার কমিয়ে দেশটি আবারও কাগজ-কলম এবং মুদ্রিত পাঠ্যবইয়ের চিরাচরিত পদ্ধতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সুইডেনের এই ‘ডিজিটাল রিথিংক’ বা নতুন করে ভাবনার বিষয়টি বাংলাদেশের মতো উদীয়মান ডিজিটাল অর্থনীতির দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। সুইডিশ নীতিনির্ধারকদের মতে, মাত্রাতিরিক্ত স্ক্রিন নির্ভরতা শিক্ষার্থীদের গভীর মনোযোগ দেওয়ার ক্ষমতা কমিয়ে দিচ্ছে এবং পড়ার দক্ষতায় নেতিবাচক প্রভাব ফেলছে। ২০২৩ সালের এক গবেষণায় দেখা গেছে, দেশটির প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থীর ডিজিটাল দক্ষতাও আশানুরূপ নয়। ফলে ‘স্মার্ট’ ক্লাসরুমের চেয়ে এখন পড়া, লেখা ও অনুধাবনের মতো বুনিয়াদি শিক্ষায় বেশি জোর…

বিস্তারিত

পর্তুগালে বিনিয়োগ ভিসা বা গোল্ডেন ভিসাধারী (ARI) ৫০০-এর বেশি বিদেশি নাগরিক দেশটির সরকারের বিরুদ্ধে একটি সম্মিলিত মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। আন্তোনিও হোসে সেগুরোর প্রণীত নতুন জাতীয়তা আইনের কারণে পর্তুগিজ নাগরিকত্ব পাওয়ার জন্য অপেক্ষার সময়কাল অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ায় এই অসন্তোষের সৃষ্টি হয়েছে। এই বিক্ষোভের মূলে প্রধানত মার্কিন নাগরিকরা থাকলেও বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এতে যোগ দিয়েছেন। এক্সপ্রেসো পত্রিকার তথ্যমতে, তারা ইতিমধ্যে হো নিয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একত্রিত হয়েছেন এবং শীঘ্রই একটি আনুষ্ঠানিক সমিতি হিসেবে নিজেদের নিবন্ধিত করতে যাচ্ছেন। নতুন এই আইনের ফলে বিদেশিদের পর্তুগিজ নাগরিকত্বের আবেদনের জন্য ন্যূনতম বসবাসের সময়সীমা দ্বিগুণ করা হয়েছে। এই মে মাস পর্যন্ত যেখানে ৫ বছর বসবাসের পর নাগরিকত্বের…

বিস্তারিত

পর্তুগালের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ‘শেগা’ দেশটির সংবিধানের আমূল পরিবর্তনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে একটি খসড়া প্রস্তাব পেশ করেছে। বৃহস্পতিবার (৮ মে ২০২৬) দলটির নেতা আন্দ্রে ভেঞ্চুরা এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাবটি উপস্থাপন করেন। ভেঞ্চুরা এই উদ্যোগকে “সংবিধানের পরিচয়ের রূপান্তর” হিসেবে বর্ণনা করে দাবি করেছেন যে, বর্তমান সংবিধান থেকে সমাজতন্ত্রের প্রসঙ্গ ও অতিরিক্ত মতাদর্শগত ভার অপসারণ করে একে “সকল পর্তুগিজের জন্য” একটি দলিলে পরিণত করতে হবে। শেগার এই খসড়া প্রস্তাবে বেশ কিছু বিতর্কিত ও কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট অপরাধের জন্য অর্জিত নাগরিকত্ব হরণ করার বিধান এবং যৌন অপরাধীদের জন্য অতিরিক্ত শাস্তি হিসেবে রাসায়নিক পদ্ধতিতে খোজাকরণ বা…

বিস্তারিত

ফ্রান্সের পর্যটন শহর নিসে আশ্রয়প্রার্থীদের জন্য নির্ধারিত সরকারি ভাতা (আদা) জালিয়াতির দায়ে ৫৮ বছর বয়সি এক ব্যবসায়ীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার নিসের প্রসিকিউটর দামিয়া মার্তিনেল্লি জানান, অভিযুক্ত ওই ব্যবসায়ী ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০ লাখ ইউরো আত্মসাৎ করেছেন। আদালত তাকে সংঘবদ্ধ জালিয়াতি ও অর্থপাচারের দায়ে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের পাশাপাশি দুই লাখ ইউরো জরিমানা করেছে এবং ভবিষ্যতে যেকোনো প্রতিষ্ঠান পরিচালনার ওপর আজীবন নিষেধাজ্ঞা আরোপ করেছে। পুলিশি তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যবসায়ী তার মালিকানাধীন তিনটি দোকানে এক অভিনব জালিয়াতি চক্র গড়ে তুলেছিলেন। ফ্রান্সে অভিবাসন ও ইন্টিগ্রেশন বিষয়ক দপ্তর (অফি) প্রদত্ত…

বিস্তারিত

পর্তুগালের মূল ভূখণ্ডের প্রায় সমগ্র অংশে বৈরী আবহাওয়ার কারণে ‘হলুদ সতর্কতা’ জারি করেছে পর্তুগিজ সমুদ্র ও বায়ুমণ্ডল ইনস্টিটিউট (আইপিএমএ)। এই শনিবার ব্রাগানসা এবং গুয়ার্দা বাদে দেশের প্রায় সব জেলায় ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং তীব্র বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল এবং উচ্চভূমিতে বাতাসের গতিবেগ অনেক বেশি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবারও দেশজুড়ে বৃষ্টি অব্যাহত থাকতে পারে, তবে এদিন কেবল উত্তর উপকূলের জন্য হলুদ সতর্কতা বলবৎ থাকবে। সন্ধ্যার দিকে বৃষ্টির তীব্রতা বাড়লেও বাতাসের গতি কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে আইপিএমএ। আগামী সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার তীব্রতা পর্যায়ক্রমে কমে আসবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এদিকে প্রবল…

বিস্তারিত

ইউরোপে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট তীব্র তাপপ্রবাহ এবং হাড়কাঁপানো শীতে প্রতি বছর যে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়, তার পেছনে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে অর্থনৈতিক বৈষম্যকে। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে যে, কেবল অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের কারণে প্রতি বছর ইউরোপে ১ লক্ষ ৯ হাজার ৮৬৬ জন মানুষ অতিরিক্ত মারা যাচ্ছেন। গবেষণায় দেখা গেছে, যদি ইউরোপের দেশগুলো তাদের অভ্যন্তরীণ বৈষম্য কমিয়ে স্লোভেনিয়ার পর্যায়ে আনতে পারতো, তবে তাপমাত্রা জনিত এই মৃত্যুর হার অন্তত ৩০ শতাংশ বা প্রায় ১ লক্ষ ১০ হাজার জীবন বাঁচানো সম্ভব হতো। গবেষণার তথ্য অনুযায়ী, যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন এবং শীতকালে ঘর গরম রাখার সামর্থ্য…

বিস্তারিত

ফিনল্যান্ডে অধ্যয়নরত ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীদের জন্য বসবাসের নিয়ম আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন প্রস্তাবিত আইন অনুযায়ী, কোনো আন্তর্জাতিক শিক্ষার্থী যদি সেদেশের সরকারি আর্থিক সহায়তা বা সমাজকল্যাণ ভাতা গ্রহণ করেন, তবে তা তাঁর রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতি বাতিলের সরাসরি কারণ হিসেবে গণ্য হবে। গত ৩০ এপ্রিল ফিনল্যান্ডের পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিল পেশ করা হয়েছে, যার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীরা যেন নিজেদের খরচ নিজেরা চালাতে পারেন তা নিশ্চিত করা। প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে, বর্তমানে আয় সংক্রান্ত জটিলতায় পারমিট বাতিলের সুযোগ থাকলেও, নতুন নিয়ম অনুযায়ী মাত্র একবার সরকারি সাহায্য নিলেই পারমিট বাতিলের প্রক্রিয়া শুরু হতে পারে।…

বিস্তারিত

পর্তুগালের পোর্তো শহরের বাসিন্দাদের জন্য যাতায়াতে এক নতুন ও বৈপ্লবিক যুগের সূচনা হতে যাচ্ছে। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে শহরের সব বৈধ বাসিন্দার জন্য গণপরিবহন সম্পূর্ণ বিনামূল্যে করার এক ঐতিহাসিক প্রস্তাব অনুমোদন করেছে পোর্তো মিউনিসিপ্যাল অ্যাসেম্বলি। এই প্রকল্পের ফলে বাসিন্দারা কোনো ভাড়া ছাড়াই পুরো মেট্রোপলিটন এলাকা জুড়ে বাস ও মেট্রোতে যাতায়াত করতে পারবেন। এই উদ্যোগের ফলে বছরে প্রায় ৬০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন এবং সাধারণ মানুষের যাতায়াত খরচে কোটি কোটি টাকা সাশ্রয় হবে বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার রাতে দীর্ঘ আলোচনার পর প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে পাস হয়। প্রকল্পটি বাস্তবায়নে পোর্তো শহর কর্তৃপক্ষকে প্রতি বছর প্রায় ২০.৫ মিলিয়ন ইউরো…

বিস্তারিত

আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা ‘এমভি হোন্ডিয়াস’ নামক একটি প্রমোদতরিতে ভয়াবহ হান্টাভাইরাস ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক স্বাস্থ্য মহলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং বেশ কয়েকজন যাত্রী ও ক্রু গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে জাহাজটি পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে দ্বীপপুঞ্জ হয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। এই ঘটনার পর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডস তাদের নাগরিকদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং জাহাজ থেকে ফেরা ব্যক্তিদের কঠোর আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ ড. মারিয়া ভ্যান কেরখোভ জানিয়েছেন, হান্টাভাইরাস নিয়ে উদ্বেগের কারণ থাকলেও এটি কোভিড-১৯ এর মতো কোনো বৈশ্বিক মহামারি হওয়ার…

বিস্তারিত