লেখক: জান্নাতুল তাসফিয়া

জান্নাতুল তাসফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম কি বড় কোনো অস্তিত্ব সংকটের মুখে? শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করার ভয়াবহ অভিযোগে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানাধীন প্রতিষ্ঠানটিকে ৩৭৫ মিলিয়ন ডলার (প্রায় ৪,৫০০ কোটি টাকা) জরিমানার ঐতিহাসিক নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের জুরি বোর্ড স্পষ্ট জানিয়েছে, মুনাফার লোভে মেটা জেনেশুনেই শিশুদের যৌন উত্তেজক কন্টেন্ট এবং অনলাইন অপরাধীদের বা ‘সেক্সুয়াল প্রিডেটরদের’ নাগালের মধ্যে ঠেলে দিয়েছে। সাত সপ্তাহব্যাপী এই রুদ্ধশ্বাস বিচার প্রক্রিয়ায় মেটার অভ্যন্তরীণ অন্ধকার জগত উন্মোচিত হয়েছে। মেটারই সাবেক প্রকৌশলী ও হুইসেলব্লোয়ার আর্তুরো বেজার আদালতে দাঁড়িয়ে বিস্ফোরক সাক্ষ্য দিয়ে জানান, তার নিজের অপ্রাপ্তবয়স্ক মেয়েও ইনস্টাগ্রামে এক অপরিচিত ব্যক্তির লালসার শিকার…

বিস্তারিত

পর্তুগালের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ‘শেগা’র একজন সাবেক প্রার্থীর বিরুদ্ধে শিশু যৌন নির্যাতন ও পর্নোগ্রাফির ভয়াবহ অভিযোগ উঠেছে। গত শুক্রবার দেশটির পুলিশি গোয়েন্দা বিভাগ ব্রাগা জেলা থেকে ২৭ বছর বয়সী এই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে। আদালতের নির্দেশে তাকে বর্তমানে বিচারপূর্ব আটকে রাখা হয়েছে। অভিযুক্ত এই ব্যক্তি গত স্থানীয় নির্বাচনে শেগা দলের পক্ষ থেকে কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন, যা পর্তুগিজ রাজনীতিতে বড় ধরণের বিতর্কের জন্ম দিয়েছে। তদন্তে জানা গেছে, অভিযুক্ত এই যুবক তার নিজের নিকটাত্মীয় শিশুদের ওপর যৌন নিপীড়ন চালাতেন। গ্রেপ্তারের সময় তার বাড়ি থেকে কম্পিউটার ও হার্ড ড্রাইভসহ শত শত পর্নোগ্রাফিক ফাইল উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তাদের মতে, কিছু ভিডিওতে অত্যন্ত…

বিস্তারিত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইরান-ইসরায়েল যুদ্ধের আবহে জার্মানিতে নতুন করে শরণার্থীর ঢল নামার আশঙ্কা তৈরি হয়েছে। তবে ‘ফোরসা ইন্সটিটিউট’ এর সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, জার্মানির প্রায় ৭৩ শতাংশ নাগরিক মনে করেন, ইরান থেকে বড় কোনো শরণার্থীর স্রোত এলে তা সামাল দেওয়ার সক্ষমতা এই মুহূর্তে দেশটির নেই। বিশেষ করে রক্ষণশীল সিডিইউ/সিএসইউ জোট এবং কট্টর ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি এর সমর্থকদের মধ্যে এই সংশয় সবচেয়ে বেশি। এমনকি মধ্য-বামপন্থি সোশ্যাল ডেমোক্র্যাট ভোটারদের একটি বড় অংশও জার্মানির বর্তমান সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। জরিপে দেখা গেছে, একমাত্র গ্রিন পার্টির সমর্থকরাই অতিরিক্ত শরণার্থী আগমনে কোনো বড় ধরণের সংকটের আশঙ্কা করছেন না। উল্লেখ্য, ইউরোপের দেশগুলোর মধ্যে…

বিস্তারিত

দীর্ঘ কয়েক বছরের টানাপোড়েন ও দরকষাকষি শেষে সোমবার অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বহুল প্রতীক্ষিত এক ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে কেবল বাণিজ্যই নয়, বরং নিরাপত্তা, প্রতিরক্ষা এবং অতি-প্রয়োজনীয় খনিজ সম্পদ সরবরাহের ক্ষেত্রেও দুই পক্ষের মধ্যে এক নতুন শক্তিশালী অংশীদারিত্বের সূচনা হলো। ইউরোপীয় ইউনিয়নের জন্য এই চুক্তিটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে বাড়তে থাকা বাণিজ্যিক উত্তেজনার প্রেক্ষাপটে ইইউ তাদের বাজার বহুমুখীকরণের চেষ্টা করছে।এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন তাদের ‘কৌশলগত স্বায়ত্তশাসন’…

বিস্তারিত

পর্তুগালে যক্ষ্মা আক্রান্তের সংখ্যায় বড় ধরনের সাফল্য এসেছে। দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ ‘নজরদারি ও পর্যবেক্ষণ’ প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে মাত্র ১,৫৩৬ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে—যা পর্তুগালের ইতিহাসে সর্বনিম্ন। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে প্রকাশিত এই তথ্যে দেখা গেছে, ২০১৫ সালের তুলনায় সংক্রমণের হার প্রায় ৩১.৮ শতাংশ কমেছে। তবে এই সাফল্যের মাঝেও জনমিতিক কিছু চ্যালেঞ্জ এবং চিকিৎসায় দীর্ঘসূত্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে পর্তুগালে প্রতি ১ লাখ মানুষের মধ্যে আক্রান্তের হার ১৪.৩ জন। যক্ষ্মাজনিত মৃত্যুহার কমানোর ক্ষেত্রেও অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে লিসবন; ২০২৪ সালে এ রোগে ৫০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা ২০১৫ সালের তুলনায় ৭০ শতাংশ…

বিস্তারিত

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ, ২০২৬) প্রধানমন্ত্রীর সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। মূলত কোরিয়া, জাপান, চীন ও জার্মানির মতো দেশগুলোতে পড়তে যাওয়ার ক্ষেত্রে ব্যাংক সলভেন্সি বা আর্থিক সক্ষমতার যে প্রমাণ দেখাতে হয়, সেই বাধা দূর করতেই এই বিশেষ ঋণ সুবিধা চালু করছে সরকার। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হবে। প্রতিমন্ত্রী স্পষ্ট করেছেন যে, এই ১০ লক্ষ টাকা ঋণ হিসেবে সরাসরি নগদ বা ক্যাশ আকারে শিক্ষার্থীর হাতে…

বিস্তারিত

মার্কিন গ্যাস শিল্পের চাপের মুখে ইউরোপীয় কমিশন তাদের মিথেন নিঃসরণ মানদণ্ড সংশোধন করতে চাচ্ছে। ২০২৫ সালের অন্তত দুটি গুরুত্বপূর্ণ আলোচনা ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত হলেও সেগুলো আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়নি, যা ইইউ-এর স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। ২০২০ সালে ইইউ তার ‘মিথেন স্ট্র্যাটেজি’ চালু করে, যা জ্বালানি, কৃষি এবং বর্জ্য খাতে মিথেন নিঃসরণ সীমিত করার প্রথম ব্যাপক পরিকল্পনা। এই কৌশলের ধারাবাহিকতায় ২০২৪ সালে ‘ইইউ মিথেন রেগুলেশন’ গৃহীত হয়। এর ফলে ইইউ-তে কর্মরত জীবাশ্ম জ্বালানি কোম্পানি ও গ্যাস আমদানিকারকরা তাদের সরবরাহ শৃঙ্খলে মিথেন লিক পর্যবেক্ষণ ও রিপোর্ট করতে বাধ্য হয়। এটি অপচয় কমিয়ে জলবায়ু সুরক্ষায় ভূমিকা রাখে। তবে ইউরোনিউজ এর প্রাপ্ত অভ্যন্তরীণ নথিপত্র ইঙ্গিত…

বিস্তারিত

ইউরোপজুড়ে আবাসন সংকট এখন এক ভয়াবহ রূপ ধারণ করেছে, যা মহাদেশটির লাখ লাখ নাগরিকের জীবনযাত্রাকে খাদের কিনারে ঠেলে দিচ্ছে। ইউরোনিউড পর্তুগিজ-এর এক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় পার্লামেন্ট গত ১০ মার্চ একটি বিস্তৃত ও গুরুত্বপূর্ণ প্রতিবেদন অনুমোদন করেছে। এই প্রতিবেদনে স্বীকার করে নেওয়া হয়েছে যে, বর্তমানে ইউরোপের মিলিয়ন মিলিয়ন মানুষ অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং মানবেতর বাসস্থানে জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। মূলত আবাসন খাতের তীব্র ঘাটতি, অনিয়ন্ত্রিত বিদেশি বিনিয়োগ এবং আকাশচুম্বী দাম—এই তিনটি দানবীয় কারণ ইউরোপের সাধারণ মানুষের জন্য একটি নিজস্ব মাথার গোঁজার ঠাঁই পাওয়াকে ‘সোনার হরিণ’ করে তুলেছে। বিশ্লেষকদের মতে, ইউরোপের বড় শহরগুলোতে আবাসন বাজার এখন স্থানীয় বাসিন্দাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।…

বিস্তারিত

ইতালির রাজধানী রোমে কর্মরত অবস্থায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের কেরানীগঞ্জের কৃতি সন্তান ও রেমিট্যান্স যোদ্ধা জাকির হোসেন (৪০)। গত রোববার (১৫ মার্চ, ২০২৬) কর্মস্থলে থাকাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রায় ১০ বছর ধরে ইতালিতে কঠোর পরিশ্রম করে পরিবারের হাল ধরেছিলেন এই পরিশ্রমী প্রবাসী। তার অকাল মৃত্যুতে ইতালির বাংলাদেশি কমিউনিটিসহ নিজ গ্রাম কেরানীগঞ্জে শোকের মাতম চলছে। সোমবার রোমের মারকনি ব্রিজ সংলগ্ন একটি খেলার মাঠে মরহুম জাকির হোসেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজায় রোমে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন, যা এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা করে। উপস্থিত সহকর্মীরা তাকে একজন অত্যন্ত অমায়িক ও পরোপকারী মানুষ হিসেবে স্মরণ করেন। পরিবারের একমাত্র…

বিস্তারিত

মানুষের মস্তিষ্ক কেবল বাইরের জগতকে চেনে না, বরং এটি নিজেই একটি উন্নত নেভিগেশন সিস্টেম হিসেবে কাজ করে—এমনটাই প্রমাণ করেছেন ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর ক্রিশ্চিয়ান ডোলার। তার এই যুগান্তকারী গবেষণার স্বীকৃতিস্বরূপ তিনি সম্প্রতি ২৫ লাখ ইউরো মূল্যের গটফ্রাইড উইলহেম লাইবনিজ পুরস্কারে ভূষিত হয়েছেন। অধ্যাপক ডোলার ও তার দল ‘ডোলারল্যাব’-এ দীর্ঘকাল ধরে অনুসন্ধান করছেন যে, মানুষের চিন্তাভাবনাকে সম্ভব করার পেছনে মস্তিষ্কের মূল কোডিং নীতিগুলো কী। তাদের গবেষণায় দেখা গেছে, মানুষ যখন কোনো ভার্চুয়াল শহরে ট্যাক্সি চালানোর মতো জটিল নেভিগেশনাল কাজ সম্পন্ন করে, তখন তাদের মস্তিষ্কের স্মৃতি ও শিক্ষা সক্রিয়ভাবে একটি নেভিগেশন সিস্টেমের মতো কাজ করে সংক্ষিপ্ততম পথ খুঁজে বের করে। অধ্যাপক…

বিস্তারিত