সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: জান্নাতুল তাসফিয়া
জান্নাতুল তাসফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।
বিশ্বজুড়ে জ্বালানির ক্রমবর্ধমান দামের চাপ থেকে পরিবারগুলোকে সুরক্ষা দিতে হিটিং বা গৃহ উষ্ণ রাখার ভাতা ৩০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে গ্রিস সরকার। একই সঙ্গে পেট্রল পাম্পে হিটিং অয়েলের (জ্বালানি তেল) দামে ভর্তুকি দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। গ্রিসের অর্থমন্ত্রী এবং ইউরোজু্রোডের প্রেসিডেন্ট কিরিয়াকোস পিয়েরাডাকাকিস এই ৩০ শতাংশ ভাতা বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, ‘একটি কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে, যখন জ্বালানি সংকট বিশ্বজুড়ে পরিবারগুলোর সহনশীলতা পরীক্ষা করছে, তখন আমাদের প্রধান অগ্রাধিকার হলো পরিবারগুলোর ওপর থেকে আর্থিক চাপ কমানো। এ কারণেই আমরা হিটিং অয়েলের জন্য দ্বিমুখী সহায়তার উদ্যোগ নিয়েছি: পাম্পে সরাসরি ভর্তুকি, যা তাৎক্ষণিকভাবে দাম কমিয়ে দেবে; এবং গত বছরের তুলনায় হিটিং অ্যালাউন্স ৩০…
ফ্রান্সের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে গুলির ঘটনায় প্রধান শিক্ষক ও এক শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনায় ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে তার বাবা-মাকেও হেফাজতে নেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে মার্সেই শহরের কাছে ওবান এলাকার লাকানাল মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আঞ্চলিক কর্মকর্তারা জানান, ওই শিক্ষার্থী গিটারের বাক্সে শটগান নিয়ে স্কুলে প্রবেশ করে। এরপর সে গুলি চালায়। পরে স্কুলের এক কর্মী তাকে নিয়ন্ত্রণে আনেন। ওবানের মেয়র জ্যঁ-পিয়ের স্কুইলারি জানান, এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হয়নি। আহত দুই শিক্ষকের আঘাত প্রাণঘাতী নয়। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৫৩ বছর বয়সী প্রধান…
বেলারুশ সীমান্তে সশস্ত্র ব্যক্তিদের ‘আগ্রাসী উসকানির’ মুখে পড়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্র লাটভিয়ার সীমান্তরক্ষী বাহিনী। অভিবাসীদের সীমান্ত পার করানোর সময় পাহারারত সেনাদের হুমকি এবং পরবর্তীতে অবৈধভাবে লাটভিয়ায় ঢুকে নজরদারি সরঞ্জাম ধ্বংসের ঘটনায় পূর্ব ইউরোপের এই সীমান্ত জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। লাটভিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৫ অক্টোবর অন্তত ২০ জন অনিয়মিত অভিবাসীকে সঙ্গে নিয়ে মুখোশধারী তিন সশস্ত্র ব্যক্তি লাটভিয়া-বেলারুশ সীমান্তে আসে। হ্যান্ডগানসহ বিভিন্ন ছোট অস্ত্রে সজ্জিত ওই ব্যক্তিরা সীমান্তে টহলরত লাটভিয়ান সেনাদের সহিংস আক্রমণের হুমকি দেয়। একই সঙ্গে অস্ত্রের মুখে অভিবাসীদের জোরপূর্বক সীমান্ত বেড়ার কাছাকাছি ঠেলে দেওয়া হয়। লাটভিয়ার বর্ডার গার্ড প্রধান গুন্তিস পুজাতস জানান, সশস্ত্র ব্যক্তিরা সম্ভবত বেলারুশের…
নেদারল্যান্ডসের নাগরিকত্ব অর্জনের জন্য নির্দিষ্ট কিছু নিয়মের অধীনে সরকার নির্ধারিত ‘অপশন রুট’ বা বিকল্প পদ্ধতির আওতায় আবেদন করতে পারবেন এমন ৫টি নির্দিষ্ট ক্যাটাগরির মানুষের একটি পরিষ্কার তালিকা প্রকাশ করেছে দেশটির সরকার। সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এই তথ্য অনুযায়ী, এই সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়; কেবল নির্দিষ্ট পাঁচটি পরিস্থিতির যেকোনো একটির সঙ্গে মিলে গেলেই কেবল কেউ এই পথে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। যে ৫টি গোষ্ঠী অপশন রুটের মাধ্যমে নেদারল্যান্ডসের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে: ১. নেদারল্যান্ডস কিংডমের ভেতর জন্মগ্রহণকারী ব্যক্তিরা: যারা দেশটির ভূখণ্ডে জন্ম নিয়েছেন।২. ডাচ নাগরিকের দ্বারা স্বীকৃত বা আইনি অভিভাবকত্বের অধীনে থাকা ব্যক্তিরা: যারা কোনো ডাচ নাগরিকের অভিভাবকত্ব…
ইউরোপীয় পার্লামেন্ট ভবনের ভেতরে প্রদর্শিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিশাল নগ্ন সোনালি ভাস্কর্য। সাড়ে ৮ ফুট উঁচু ভাস্কর্যটির নাম ‘অরেঞ্জ প্লেগ’ বা ‘কমলা মহামারি’। এতে বিবস্ত্র ট্রাম্পের এক হাতে ন্যায়বিচারের দাঁড়িপাল্লা, অন্য হাতে লম্বা গলফ ক্লাব। ক্লাবটির পাশে পৃথিবীর মতো দেখতে একটি গলফ বলও রয়েছে। ভাস্কর্যটি ‘কিং অব ইনজাস্টিস’ নামেও পরিচিত। এতে দেখা যায়, তুলনামূলক ছোটখাটো এক পোশাক পরা মানুষের কাঁধে চেপে বসে আছেন ট্রাম্প। মানুষটি কোনোমতে তাকে বহন করছেন। ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টের দুটি ভবনকে যুক্ত করা ব্যস্ততম মোড়ে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এটি সেখানে থাকার কথা। ভাস্কর্যের বেদিতে খোদাই করে লেখা হয়েছে, ‘আমি একজন…
অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় সর্বোচ্চ ঝুঁকির তৃতীয় স্তরেই (লেভেল থ্রি) রয়েছে বাংলাদেশ। দেশটির অভিবাসন নীতিতে কড়াকড়ির প্রভাব পড়েছে ভিসা আবেদনের ফলাফলেও। বাংলাদেশসহ প্রধান উৎস দেশগুলো থেকে স্টুডেন্ট ভিসা মঞ্জুরের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। আন্তর্জাতিক উচ্চশিক্ষাবিষয়ক সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’-এর সাম্প্রতিক বিশ্লেষণ এবং অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর বুধবার দেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ঝুঁকি রেটিং হালনাগাদ করেছে। নতুন এই মূল্যায়নে ২০২৫ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এক বছরের ভিসা ফলাফলের তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের ২১ বছরের তথ্য বিশ্লেষণ করে টাইমস হায়ার এডুকেশন জানিয়েছে, অস্ট্রেলিয়ার বাইরে থেকে উচ্চশিক্ষার ভিসার…
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমান ঘাঁটি থেকে ১২টি বি-১ বোমারু বিমান যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সপ্তাহান্তে বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে বলে পেন্টাগন নিশ্চিত করেছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ঘাঁটিটিতে ইরানের সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত সপ্তাহে ওই বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিকত্বধারী কয়েকজনকে গ্রেপ্তার করে ব্রিটিশ নিরাপত্তা বাহিনী। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের সম্ভাব্য হামলার হুমকি সম্পর্কে যুক্তরাজ্যকে আগাম গোয়েন্দা তথ্য দিয়েছিল ইসরায়েল। এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, ‘অভিযানিক নিরাপত্তার কারণে আমাদের সম্পদ ও বাহিনীর গতিবিধি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব না হলেও, আমরা এখন স্বীকার করতে পারি যে…
পর্তুগালের আলজেজুরের প্রত্যন্ত আবাসিক এলাকা ভালে দা তেলহায় অনিবন্ধিত অভিবাসীদের উপস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত সপ্তাহে মাদক চোরাচালানবিরোধী অভিযানে যাদের আটক করা হয়েছিল, তাদের কয়েকজন এখনো এলাকায় অবস্থান করছেন। অভিযানে যাদের বৈধ কাগজপত্র ছিল, তাদের পরিচয় শনাক্ত করা হয়। আর যাদের কাগজপত্র ছিল না, তাদের পরিচয়ও নথিভুক্ত করা হয়েছে। তবে কাউকেই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়নি। স্থানীয়দের আশঙ্কা, ওই ব্যক্তিরা সাগরপথে নতুন মাদকের চালান আসার অপেক্ষায় রয়েছেন। ফলে এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। আলজেজুরের জাতীয় রিপাবলিকান গার্ড (জিএনআর) পোস্টে যোগাযোগ করা হলেও এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে যে তথ্য রয়েছে, তার…
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন এক বিধিমালার আওতায় ২০২৭ সালের শেষ দিক থেকে পর্তুগালসহ ইউরোপের দেশগুলো থেকে বিমানযাত্রীরা কোনো অতিরিক্ত ফি ছাড়াই দুটি কেবিন ব্যাগ সঙ্গে নেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন। বর্তমানে ইজিজেটের মতো বাজেট এয়ারলাইনগুলোর মূল ভাড়ার সঙ্গে মাত্র একটি ছোট ব্যাগ বিনামূল্যে নেওয়া যায়। এটি হতে পারে একটি হ্যান্ডব্যাগ, ব্যাকপ্যাক বা ছোট ট্রলি কেস, যার সর্বোচ্চ পরিমাপ হতে হয় ৪৫ x ৩৬ x ২০ সেন্টিমিটার এবং তা সামনের সিটের নিচে রাখার মতো হতে হয়। মাথার ওপরের লকারে রাখার মতো অপেক্ষাকৃত বড় কেবিন ব্যাগ বহনের জন্য যাত্রীদের সাধারণত অতিরিক্ত অর্থ গুনতে হয়। তবে ইইউর নতুন নিয়মে যাত্রীরা সিটের নিচে রাখার মতো…
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম কমাতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি মজুত থেকে ডিজেল বাজারে ছাড়ার জন্য চাপ দিয়েছিল ট্রাম্প প্রশাসন। মজুত না ছাড়লে যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে ডিজেল রপ্তানি বন্ধের সম্ভাবনার কথাও জানানো হয়েছিল। তবে শুক্রবার (২ অক্টোবর) ইউরোপীয় দেশগুলো ডিজেল মজুত ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন জার্মানি ও ফ্রান্সকে জরুরি ডিজেল মজুত কমানোর আহ্বান জানায়। আলোচনার সঙ্গে যুক্ত তিনটি সূত্র রয়টার্সকে জানায়, যুক্তরাষ্ট্রের অনুরোধ না মানলে মার্কিন ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ইউরোপের দেশগুলো। যুক্তরাষ্ট্রের অনুরোধের পর ইউরোপীয় কমিশন, জার্মানি, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড…

