সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: এস কে সৌরভ
উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অভিবাসন সংকট মোকাবিলায় ‘উদ্ভাবনী’ সমাধানে অর্থায়নের জন্য ‘পর্যাপ্ত সম্পদ খুঁজে বের করতে হবে’ বলে মন্তব্য করেছেন গ্রিসের উপ-পররাষ্ট্রমন্ত্রী তাসোস হাতজিভাসিলেউ। এসব সমাধানের মধ্যে ইইউর বাইরে অভিবাসীদের ফেরত পাঠানোর কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে। ইউরোপ টুডেকে তিনি বলেন, “অভিবাসন নিয়ে আমরা যদি কোনো উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের সিদ্ধান্ত নিই, তাহলে ইউরোপকে এর জন্য পর্যাপ্ত অর্থের সংস্থান করতে হবে।” তিনি বলেন, বর্তমানে আলোচনায় থাকা ইইউর পরবর্তী দীর্ঘমেয়াদি বাজেট এ সমস্যার সমাধানে অর্থ জোগানের সুযোগ তৈরি করতে পারে। গ্রিসসহ অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি ও নেদারল্যান্ডস—এই পাঁচটি দেশ ইইউতে থাকার বৈধ অধিকার নেই এমন অভিবাসীদের ফেরত পাঠাতে ইইউর বাইরে কেন্দ্র স্থাপনের পরিকল্পনা দ্রুত এগিয়ে…
পোল্যান্ডে স্কুল ও মসজিদে হামলার পরিকল্পনার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা (এবিডব্লিউ)। আদালত তাকে তিন মাসের প্রাক-বিচার আটকাদেশ দিয়েছেন। আটক কিশোরের নাম পাওয়েল জি। দেশটির নিরাপত্তা সংস্থার চলমান এক তদন্তের অংশ হিসেবে তাকে আটক করা হয়। অনলাইনে নব্য-নাৎসি ও উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে এই তদন্ত চালানো হচ্ছে। গত ১৮ সেপ্টেম্বর একই ধরনের গোষ্ঠীর সঙ্গে যুক্ত দুই অপ্রাপ্তবয়স্ককে আটক করেছিল এবিডব্লিউ। তাদের যোগাযোগ ও কার্যক্রম বিশ্লেষণ করতে গিয়ে তদন্তকারীরা পাওয়েল জির সন্ধান পান। এরপর কাতোভিৎসে শহরের এবিডব্লিউ কর্মকর্তারা তাকে আটক করে তার বাড়িতে তল্লাশি চালান। সেখান থেকে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও তথ্য…
ইউরোপীয়রা কি যাতায়াতের ধরন বদলাচ্ছেন? সর্বশেষ ইউরোস্ট্যাটের তথ্য বলছে, উত্তরটা সম্ভবত হ্যাঁ—তবে পরিবর্তনটি হচ্ছে ধীরে ধীরে। এখনও ইউরোপজুড়ে যাতায়াতের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম গাড়ি। ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে মোট যাত্রী পরিবহনের ৬৯ দশমিক ২ শতাংশই হয়েছে গাড়িতে। অর্থাৎ যাতায়াতের ক্ষেত্রে গাড়ির আধিপত্য এখনও স্পষ্ট। তবে গত কয়েক বছরে এই হার ধীরে ধীরে কমছে। ২০১৪ সালের পর প্রথমবারের মতো ট্রেন যাত্রী পরিবহনের ক্ষেত্রে বাস, কোচ ও ট্রলিবাসকে পেছনে ফেলেছে। ২০২৪ সালে মোট যাতায়াতের ৭ দশমিক ৫ শতাংশ হয়েছে রেলে। আর বাস, কোচ ও ট্রলিবাসের মাধ্যমে হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ। ব্যবধান খুবই সামান্য। দুই মাধ্যমই এখনও গাড়ির তুলনায় অনেক পিছিয়ে। তবে…
ফ্রান্সের সরকারি ঋণ চলতি বছর ১৯৭৮ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। বাজেট ঘাটতি বাড়তে থাকায় ঋণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, ২০২৬ সালে ফ্রান্সের সরকারি ঋণ দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১১৯ দশমিক ৩ শতাংশে পৌঁছাবে। ২০২৭ সালে তা আরও বেড়ে ১২১ দশমিক ৭ শতাংশ হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর সরকারি ঋণের লক্ষ্যমাত্রা জিডিপির ৬০ শতাংশ। ফ্রান্সের পরিসংখ্যান সংস্থা ইনসির তথ্য অনুযায়ী, ঋণের এই মাত্রা ১৯৭৮ সালের পর নজিরবিহীন। অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, উচ্চ বাজেট ঘাটতির কারণে ফ্রান্সের ঋণ স্বয়ংক্রিয়ভাবেই বাড়ছে। ইউরোজোনে ঋণের দিক থেকে গ্রিস…
জাতীয় স্বাস্থ্যসেবার তথ্যভাণ্ডার হালনাগাদ করার পর পর্তুগালে নতুন করে ১ লাখ ৭ হাজারের বেশি নাগরিককে ফ্যামিলি ডাক্তার (পারিবারিক চিকিৎসক) বরাদ্দ দেওয়া হয়েছে। এর ফলে দেশটিতে ফ্যামিলি ডাক্তারের আওতাভুক্ত সার্বিক নাগরিকের হার ৮৬ শতাংশ থেকে বেড়ে ৮৭ শতাংশে পৌঁছেছে। পর্তুগিজ দৈনিক ‘দিয়ারিও দে নোতিসিয়াস’-এর প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ জুলাইয়ের তুলনায় ২৪ আগস্টের সর্বশেষ তথ্যে এই ইতিবাচক পরিবর্তন ধরা পড়েছে। আগস্টের শেষ নাগাদ পাওয়া তথ্য অনুযায়ী, দেশটির প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিবন্ধিত ছিলেন ১ কোটি ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জন। তাঁদের মধ্যে ১ কোটি ৫ লাখ ৯৯ হাজার ২৫৫ জন ফ্যামিলি ডাক্তারের জন্য যোগ্য বলে বিবেচিত হন। যোগ্যদের মধ্যে ৯২ লাখ ৩৪ হাজার…
ইউরোপজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কার মুখে পর্তুগালে জ্বালানি তেলের ব্যবহার অপ্রত্যাশিতভাবে বাড়ছে বলে সতর্ক করেছে দেশটির সরকার। পর্তুগালের পরিবেশ ও জ্বালানিমন্ত্রী মারিয়া দা গ্রাসা কারভালহো নাগরিকদের অপ্রয়োজনীয় ব্যবহার কমিয়ে জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন, যাতে সরকার প্রকৃত সংকটাপন্ন মানুষদের কাছে কার্যকর সহায়তা পৌঁছে দিতে পারে। কোইম্ব্রা অঞ্চলের সুরে (Soure) এলাকায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, গত বছরের একই সময়ের তুলনায় দেশটিতে পেট্রোল ও বিমানের জ্বালানির (জেট ফুয়েল) ব্যবহার প্রায় ৪ থেকে ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পর্যটনের প্রসারের কারণে বিমানের জ্বালানি ব্যবহার বাড়লেও, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের মুখে অভ্যন্তরীণ এই বাড়তি ভোগ সরকারের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউরোপের সামগ্রিক…
পর্তুগালে ৪ কোটি (৪০ মিলিয়ন) ইউরো ব্যয়ে নির্মিত নতুন একটি আধুনিক বেসরকারি হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সিন্ট্রা, কাসকাইস এবং এর আশেপাশের এলাকার বাসিন্দাদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে গড়ে ওঠা ‘হাসপাতাল লুসিয়াদাস বেলোউরা’ আজ রবিবার (২১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আনা পাওলা মার্টিন্স। এই হাসপাতালে বছরে এক লাখেরও বেশি রোগীকে চিকিৎসাসেবা এবং প্রায় চার হাজার অস্ত্রোপচার করার সক্ষমতা রয়েছে। চলতি সেপ্টেম্বরের শুরু থেকেই চালু হওয়া এই হাসপাতালটির মাধ্যমে প্রায় ৫০০ মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। বৃহত্তর লিসবনের অন্যতম ঘনবসতিপূর্ণ এই অঞ্চলে বেসরকারি স্বাস্থ্যসেবা সম্প্রসারণের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। পুরো অঞ্চলে এটি ‘লুসিয়াদাস সান্তে’…
ফ্রান্সে মাত্র চার মাসে ৪২টি ভারী ট্রাক চুরি করে পর্তুগালে পাচারের অভিযোগে ৩৭ বছর বয়সী এক পর্তুগিজ প্রবাসীকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে দেশটির আদালত। এই চুরির ঘটনার মাধ্যমে প্রায় ১৩ লাখ (১.৩ মিলিয়ন) ইউরোর আর্থিক ক্ষতি হয়েছে। ফরাসি সংবাদমাধ্যমের কাছে ‘ট্রাক ও নির্মাণ সরঞ্জাম চোরদের রাজা’ হিসেবে পরিচিত রাফায়েল সি. নামের ওই ব্যক্তি তাঁর ভাই ও এক সহযোগীকে নিয়ে এই আন্তর্জাতিক অপরাধ চক্রটি পরিচালনা করতেন বলে তদন্তে উঠে এসেছে। সংঘবদ্ধ অপরাধ চক্র পরিচালনা, দলবদ্ধভাবে চুরি এবং অর্থ পাচারের অভিযোগে রাফায়েল গত বছরের জুন মাস থেকে ফ্রান্সে পুলিশি হেফাজতে রয়েছেন। তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে তিনি তাঁর স্ত্রীর রেস্তোরাঁ…
চলতি সপ্তাহে ইউরোপে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। ন্যাটোর বাল্টিক সদস্যদেশগুলোর সঙ্গে জোটের মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ সুওয়ালকি করিডোরের কাছে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই এলাকাকে দীর্ঘদিন ধরেই ন্যাটোর অন্যতম দুর্বল অবস্থান হিসেবে বিবেচনা করা হয়। খবর সিএনএনের। পরিস্থিতি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দেশটির রাজনৈতিক নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বৈঠকের পর রাশিয়ার কথিত হাইব্রিড হামলা থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। আরও কঠোর সতর্কবার্তা দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তার আশঙ্কা, ন্যাটোর কোনো সদস্যদেশে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে দুর্ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করতে…
সুইডেনের স্টকহোমে বসেছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সফল বাংলাদেশিদের মিলনমেলা। মাল্টি ট্যালেন্ট ওয়ার্ল্ড ম্যাগাজিন ও নোটিশিয়াস বাংলার আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা ট্যালেন্ট গ্লোবাল সামিট ২০২৬’। শনিবারের এই আয়োজনে বিশ্বের আটটি দেশ থেকে অংশ নেন উদ্যোক্তা, কনটেন্ট ক্রিয়েটর, শিল্পী, পেশাজীবীসহ বিভিন্ন ক্ষেত্রে সফল বাংলাদেশিরা। নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের গল্প, অভিজ্ঞতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন তাঁরা। তাঁদের পথচলার গল্প অনুপ্রেরণা জোগায় উপস্থিত তরুণ প্রজন্মকে। দেশ থেকে দূরে থেকেও নানা ক্ষেত্রে নিজেদের প্রতিভা ও দক্ষতার স্বাক্ষর রাখা বাংলাদেশিদের এক জায়গায় নিয়ে আসাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আয়োজকদের মতে, এমন আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ আরও জোরদার হবে।…

