সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: এস কে সৌরভ
উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।
জলবায়ু পরিবর্তন রোধে নানা উদ্যোগের কথা আমরা শুনে এসেছি, কার্বন ট্যাক্স, জ্বালানির দাম বৃদ্ধি, শিল্পকারখানায় নিয়ন্ত্রণ। কিন্তু এবার ইউরোপের এক দেশ এমন এক সিদ্ধান্ত নিয়েছে, যা শুনে প্রথমে অনেকেই কপাল কুঁচকে ফেলেছেন, আবার কেউ কেউ হেসে উঠেছেন। গরুর ঢেঁকুরের ওপর কর আরোপ করেছে ডেনমার্ক। হ্যাঁ, অবাক হওয়ার কিছু নেই। গরুর মুখ থেকে বের হওয়া ঢেঁকুর, যাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় মিথেন গ্যাস নিঃসরণ, এবার থেকে ডেনমার্কে হিসাবের খাতায় ঢুকে পড়ছে। পরিবেশ বিজ্ঞানীদের মতে, গরু ও অন্যান্য গবাদিপশুর পাকস্থলীতে হজমের সময় বিপুল পরিমাণ মিথেন গ্যাস তৈরি হয়, যা ঢেঁকুরের মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে। এই মিথেন গ্যাস কার্বন ডাই-অক্সাইডের চেয়েও অনেক বেশি…
ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় ব্যাপক প্রতিবাদে নেমেছেন দেশটির কৃষকেরা। গত ৮ জানুয়ারি শতাধিক ট্রাক্টর নিয়ে তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথ অবরোধ করেন। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং নগরজীবনে চরম ভোগান্তি দেখা দেয়। কৃষকদের এই আন্দোলনের মূল কারণ ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত মেরকোসুর বাণিজ্য চুক্তি। কৃষকদের অভিযোগ, এই চুক্তি কার্যকর হলে দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে কম দামে কৃষিপণ্য ইউরোপে প্রবেশ করবে। ফলে ফরাসি কৃষকেরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন এবং স্থানীয় কৃষি খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। প্রতিবাদকারীরা জানান, ইউরোপীয় ইউনিয়নের কঠোর পরিবেশ ও উৎপাদন মান মেনে তারা চাষাবাদ করেন। কিন্তু আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে একই মানদণ্ড প্রযোজ্য না…
প্রস্তাবিত এই আইনের কারণে, যে টাকা প্রবাসীরা ইতালির বাইরে থেকে পাঠান, সেটা তাদের সম্পদ বা আয়ের অংশ হিসেবে ধরা হবে…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি উচ্চপর্যায়ের ও বৃহৎ পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠাবে। একই সঙ্গে নির্বাচন ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক পাওলা পাম্পালোনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রাজধানীতে অনুষ্ঠিত ওই বৈঠকে নির্বাচনকালীন পরিবেশ, ভোটের গ্রহণযোগ্যতা, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। ইইউ প্রতিনিধি দল জানায়, তারা নির্বাচন পর্যবেক্ষণে একটি স্বাধীন, সক্রিয় ও পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠাতে আগ্রহী, যাতে নির্বাচন প্রক্রিয়ার সব ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়। বৈঠকে ইইউর পক্ষ থেকে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন…
লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র সব ধরনের বিকল্প বিবেচনা করছে, যার মধ্যে সামরিক হস্তক্ষেপের বিষয়টিও রয়েছে…
একটি পরিকল্পিত চক্র তৈরি হয়েছে, যারা চালকদের বা সংশ্লিষ্টরা যাত্রীদের ভুল তথ্য ও সাহায্যের মাধ্যমে সীমান্ত পার করাচ্ছিল…
“ইসলামকে সুইডেনে স্বাগত পেতে হলে দেশটির মূল্যবোধ ও সাংস্কৃতিক নীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে”
বৌদ্ধ ভিক্ষুর আধ্যাত্মিক মিছিলে সবার নজর কেড়ে নিয়েছে একটি বিশেষ সদস্য উদ্ধারকৃত কুকুর ‘আলোকা’…
একটি বড় হাব বিমানবন্দর অচল হয়ে পড়লে তার প্রভাব ছড়িয়ে পড়ে গোটা ইউরোপজুড়ে…
বৃটেনের ম্যানচেস্টার থেকে সিলেট–ঢাকা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। অবিলম্বে এই ফ্লাইট পুনরায় চালুর দাবিতে সংগঠনটির সাউথ ওয়েলস রিজিওনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাত ১১টায় বৃটেনের কার্ডিফ ওয়েলফেয়ার সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওনের কনভেনর মোহাম্মদ মুজিবুর রহমান। সভাটি যৌথভাবে পরিচালনা করেন সদস্যসচিব রকিবুর রহমান ও অর্থসচিব এবি রুনেল। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর। তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আগামী ১…

