যাত্রীদের চাহিদা মেটাতে স্পেন, মরক্কো, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশে সুলভ মূল্যে বিমান ভ্রমণের নতুন অফার চালু করেছে রায়ানএয়ার। এই সুবিধার আওতায় ২৫ ইউরোরও কম খরচে নির্দিষ্ট কিছু গন্তব্যে ভ্রমণের সুযোগ রাখা হয়েছে।
লিসবন থেকে চালু করা প্যাকেজের আওতায় মালাগা, সেভিল, তানজিয়ার ও ভ্যালেন্সিয়া রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪.৯৯ ইউরো; আগাদির ও মারাকেশে ১৬.৯৯ ইউরো; মাদ্রিদে ১৭.৪৪ ইউরো; অ্যালিক্যান্ট, বার্সেলোনা ও মাদেইরায় ১৯.৯৯ ইউরো; তুলুসে ২২.৯৯ ইউরো এবং লন্ডনে ২৪.৯৯ ইউরো।
পোর্তোর ফ্রান্সিসকো সা কারনেইরো বিমানবন্দর থেকে এই সুবিধার আওতায় গন্তব্যের সংখ্যা বাড়িয়ে ৩৭টি করা হয়েছে। যার মধ্যে রয়েছে ইবিজা, পালমা ও রাবাতে ১৪.৯৯ ইউরো; লিভারপুলে ১৫.৯৯ ইউরো; ব্রিস্টল ও মার্সেইতে ১৬.৯৯ ইউরো; কারকাসনে ১৭.৩৮ ইউরো; মিলানে ১৭.৪৯ ইউরো; নিমসে ২০.৯৯ ইউরো; ব্রাসেলসে ২৩.৯৯ ইউরো; প্যারিসে ২৪.৯৯ ইউরো এবং তুরিনে ২৯.৪৭ ইউরো।
এ ছাড়া ফারো বিমানবন্দর থেকে বোর্নমাউথ, লন্ডন, মাদ্রিদ, মারাকেশ, প্যারিস, পোর্তো ও তুলুস রুটে ১৪.৯৯ ইউরো; নরউইচে ১৯.৯৯ ইউরো; মার্সেইতে ২০.৯৯ ইউরো এবং টিসাইডে ২৪.৯৯ ইউরোতে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
সবশেষে, মাদেইরা থেকে যাত্রীদের জন্য শ্যানন রুটে ২১.৯৯ ইউরো, পোর্তোয় ২৩.৫৮ ইউরো, এডিনবরায় ২৪.৯৯ ইউরো এবং ম্যানচেস্টারে ৩০.৪৯ ইউরোতে ভ্রমণের সুযোগ রাখা হয়েছে।


