পর্তুগাল দলের কোচ হোর্হে জেসুসের সঙ্গে দ্বন্দ্বের জেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
৪১ বছর বয়সী এই তারকা পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬টি গোল করেছেন তিনি। ২০১৬ সালে পর্তুগালের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জেতেন রোনালদো।
তবে সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে নরওয়ের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে (২-১ ব্যবধানে জয়) মাঠে নামার সুযোগ না পেয়ে পর্তুগালের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান তিনি।
ম্যাচের শেষ বাঁশি বাজার পরপরই সরাসরি ড্রেসিংরুমে চলে যান রোনালদো। অসলোতে উপস্থিত সমর্থকদের অভিবাদন জানাতে সতীর্থদের সঙ্গেও যোগ দেননি তিনি।অনুশীলন ক্যাম্প ছাড়ার কারণ জানিয়ে দীর্ঘ বিবৃতি দেওয়ার পর আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞা ও সামান্য জরিমানার মুখে পড়েন রোনালদো।
কোচের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় রোনালদো অভিযোগ করেন, জেসুস তার সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তার দাবি, বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার সুযোগ দেওয়া হবে বলে তাকে জানানো হয়েছিল। সে অনুযায়ী ওয়ার্মআপও শুরু করেন তিনি। কিন্তু পরে কোচ নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন।


