সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক
"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।
অবশেষে বিমানযাত্রায় আর বড় ধরনের বিপাকে পড়তে হবে না সন্তানসহ ভ্রমণকারী পরিবারগুলোকে। যুক্তরাজ্যের বিমান ও বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কঠোর তদন্তের মুখে পড়ে, ছোট বাচ্চাদের সাথে থাকা অভিভাবকদের জন্য নিজেদের আসন নির্ধারণ নীতিতে (সিটিং পলিসি) বড় ধরনের ছাড় ও পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ইউরোপের জনপ্রিয় আইরিশ বিমান সংস্থা রায়ানএয়ার। এতোদিন ধরে নাবালক সন্তানদের পাশে বসে ভ্রমণ করার জন্য মা-বাবার কাছ থেকে আসন বুকিংয়ের নামে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ ছিল এই বাজেট এয়ারলাইন্সের বিরুদ্ধে। কেউ অতিরিক্ত টাকা না দিলে ছোট বাচ্চাদের বাবা-মা থেকে আলাদা আসনে বসিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটত। এই বিষয়ে ভোক্তা অধিকার রক্ষা বিষয়ক ব্রিটিশ সংস্থা ‘হুইচ’ এর সুনির্দিষ্ট অভিযোগের…
ইউরোপজুড়ে জেঁকে বসা রেকর্ড ভাঙা তীব্র দাবদাহ ও গরমের কারণে ফ্রান্সে মাত্র কয়েক দিনেই প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত বুধবার দেশটিতে এযাবৎকালের সবচেয়ে গরম দিন রেকর্ড করা হয়, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। দেশের সরকারি স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অতিরিক্ত গরমের কারণে সাধারণ সময়ের চেয়ে হঠাৎ করে মৃত্যু অনেক বেড়ে গেছে। এই রেকর্ড গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী প্যারিস এবং এর আশপাশের এলাকাগুলো। মারা যাওয়া মানুষদের মধ্যে ৮৫ শতাংশেরই বয়স ৬৫ বছরের ওপরে, অর্থাৎ বয়স্করাই এই গরমে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন ও মারা গেছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, গরমের চাপ সামলাতে প্যারিসের বিখ্যাত ‘প্রাইড…
পর্তুগালের বর্তমান জনসংখ্যা বেড়ে এখন ১ কোটি ১৪ লাখে পৌঁছেছে। তবে দেশটির এই জনসংখ্যা বৃদ্ধির পেছনে রয়েছে এক চমকপ্রদ তথ্য পর্তুগালের এই জনসংখ্যা বৃদ্ধির পুরো কৃতিত্বই আসলে সেখানে যাওয়া নতুন অভিবাসীদের। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার ১৪ শতাংশই বিদেশি নাগরিক, যা গত মাত্র ৪ বছরের ব্যবধানে আকাশচুম্বী গতিতে বেড়ে ঠিক দ্বিগুণ হয়েছে। পর্তুগালের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য প্রেসিডেন্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে বর্তমানে তীব্র ‘বার্ধক্য সংকট’ বা প্রবীণ মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশটিতে বর্তমানে প্রতি ১০ জন তরুণের বিপরীতে ১৯ জন প্রবীণ নাগরিক রয়েছেন। এই বিশাল জনতাত্ত্বিক ভারসাম্যহীনতার ঝড় সামাল দিয়ে দেশটির অর্থনীতিকে টিকিয়ে রাখছেন মূলত বিদেশি কর্মক্ষম তরুণরা। তথ্য অনুযায়ী, পর্তুগালে…
জার্মানিতে অর্থের বিনিময়ে বা অন্য কোনো উপায়ে নকল বাবা সেজে বিদেশি শিশুদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার প্রবণতা বন্ধ করতে একটি নতুন আইন পাস করা হয়েছে। দেশটির সংসদ ‘বুন্ডেসটাগ’ গত ১২ জুন এই বিশেষ আইনটি পাস করে, যা পরদিন অর্থাৎ ১৩ জুন থেকেই দেশটিতে কার্যকর হয়েছে। অভিযোগ রয়েছে, কিছু জার্মান নাগরিক অনেক সময় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিদেশি কোনো নারীর সন্তানের আসল বা জৈবিক বাবা না হওয়া সত্ত্বেও কাগজে-কলমে পিতৃত্ব স্বীকার করেন। এর মূল উদ্দেশ্য হলো ওই বিদেশি নারী ও তাঁর শিশুর জন্য জার্মানিতে বসবাসের আইনি অধিকার এবং বিভিন্ন ধরনের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা। বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো জার্মান নাগরিক যদি কোনো…
একসময়ের ঘনিষ্ঠ বন্ধু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। সম্প্রতি অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের পর থেকে এই দুই প্রভাবশালী নেতার মধ্যকার তীব্র বাকযুদ্ধ এখন বিশ্বরাজনীতিতে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। ইতালির একটি জনপ্রিয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, জি-৭ সম্মেলন চলাকালে জর্জিয়া মেলোনি নাকি তাঁর সাথে একটি ছবি তোলার জন্য রীতিমতো ‘অনুনয়’ বা মিনতি করছিলেন! ট্রাম্পের এমন দাবিকে সম্পূর্ণ ‘বানানো গল্প’ এবং মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। একই সাথে ট্রাম্পের এই মন্তব্যে তিনি তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন। ট্রাম্পের এমন ব্যবহারে স্তম্ভিত ও ক্ষুব্ধ মেলোনি সামাজিক…
পর্তুগালে নতুন অভিবাসন ব্যবস্থা চালুর পর এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পর থেকেই দেশজুড়ে ব্যাপক অভিযানে নেমেছে দেশটির বিশেষ পুলিশ বাহিনী ‘জিএনআর’। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে শুরু করে এ পর্যন্ত বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে পর্তুগালে অবস্থানের অভিযোগে ২৪০ জনেরও বেশি বিদেশী নাগরিককে আটক করেছে পুলিশ। দেশটির প্রায় ৯৪ শতাংশ এলাকার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশ এ পর্যন্ত ৯১ হাজারেরও বেশি বিদেশী নাগরিকের বৈধ নথিপত্র বা কাগজপত্র পরীক্ষা করে দেখেছে। এই সময়ে চালানো ৫ হাজার ৪০০টিরও বেশি আকস্মিক তল্লাশি অভিযানে হাজার হাজার অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা বা নিয়ম ভাঙার প্রমাণ প্রকাশ পেয়েছে। এর মধ্যে পর্তুগালে ঢোকার পর নিয়ম…
তীব্র তাপদাহ, বাতাসে আর্দ্রতার নিম্নমুখী হার এবং শুষ্ক আবহাওয়ার কারণে পর্তুগালের একটি বিশাল অংশজুড়ে দাবানলের ঝুঁকি মারাত্মক আকার ধারণ করেছে। পরিস্থিতি বিবেচনা করে পর্তুগালের মিলিটারি পুলিশ ‘জিএনআর’ দেশবাসীকে সতর্ক করে বলেছে, “সামনে অত্যন্ত কঠিন দিন আসছে।” জিএনআর-এর কর্মকর্তা ইভান লিমা এক ভিডিও বার্তায় জনগণকে উদ্দেশ্য করে বলেন, “বছরের এই সময়ে সাধারণত সবাই এই ধরনের সতর্কবার্তা সব জায়গায় শুনে থাকেন। এটি ভালো, কিন্তু একই সাথে মানুষ অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে মনোযোগ দেওয়া কমিয়ে দেয়। কিন্তু আগামী কয়েকদিন পরিস্থিতি খুবই ভয়াবহ হতে যাচ্ছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে এবং চারপাশ শুষ্ক থাকবে।” সাধারণত জিএনআর-এর পরিচিত স্লোগান হলো ‘কাউন্ট অন আস’ (আমাদের…
এক দশক আগের ঐতিহাসিক গণভোটের পর থেকে ব্রেক্সিটের (ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া) প্রভাবে যুক্তরাজ্যের অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ব্যাংক অফ ইংল্যান্ডের অভ্যন্তরীণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কোম্পানি ডেটা বা তথ্য বিশ্লেষণ করে অর্থনীতিবিদরা জানিয়েছেন, ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের অর্থনীতি প্রায় ৬ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সুদের হার নির্ধারণের জন্য ব্যাংক অফ ইংল্যান্ড যে বিশেষ তথ্যগুলো ব্যবহার করে, তা গভীর পরীক্ষার মাধ্যমেই এই নতুন গবেষণাটি করা হয়েছে। যুক্তরাজ্য যদি ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পক্ষে ভোট না দিত, তবে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি কেমন হতে পারত—তা তুলনা করেই এই হারানো প্রবৃদ্ধির হিসাব বের করেছেন গবেষকরা। গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যের এই…
কঠোর অভিবাসন নীতির দাবিতে একটি কট্টর ডানপন্থী প্রস্তাব সংসদে আলোচনার জন্য উত্থাপিত হওয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ইতালির রাজধানী রোম। গত শনিবার শহরের রাস্তায় অভিবাসনপন্থী ও অভিবাসনবিরোধী দুটি প্রতিদ্বন্দ্বী মিছিলে হাজার হাজার মানুষ সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। উগ্র ডানপন্থী ‘পুনঃঅভিবাসন’ উদ্যোগের জেরে তৈরি হওয়া এই চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সংঘাত এড়াতে এবং দুই পক্ষকে আলাদা রাখতে শহরজুড়ে হাজার হাজার পুলিশ মো মোতায়েন করা হয়। বিতর্কের মূল কেন্দ্রে রয়েছে ‘পুনর্বাসন ও পুনর্দখল’ নামের একটি বিতর্কিত নাগরিক আবেদন, যা সংসদীয় আলোচনার জন্য প্রয়োজনীয় ৫০,০০০ স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এই খসড়া প্রস্তাবে বিদেশিদের বিরুদ্ধে ব্যাপক ব্যবস্থা, যার মধ্যে তাদের নিজ দেশে…
সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন ক্যান্টনে এবার কঠোর আইনের কবলে পড়তে যাচ্ছেন শিক্ষকরা। দীর্ঘ ও আবেগঘন বিতর্কের পর, স্কুলগুলোতে হিজাবসহ সব ধরনের ধর্মীয় প্রতীক পরিধান নিষিদ্ধের প্রস্তাব পাস করেছে দেশটির আঞ্চলিক পার্লামেন্ট। লি নিউজের প্রতিবেদন অনুযায়ী, পার্লামেন্টে প্রস্তাবটি ৭০-৪৬ ভোটে পাস হয়। প্রথমে কেবল প্রাথমিক বিদ্যালয়ের জন্য এই পরিকল্পনা থাকলেও, আইনপ্রণেতাদের জোরালো দাবির মুখে তা উচ্চ মাধ্যমিক এবং বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। মূলত ২০২৫ সালে অ্যাশেনবাখ পৌরসভায় এক শিক্ষিকা হিজাব পরে ক্লাস নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে তীব্র আপত্তির মুখে পড়েন। পরবর্তীতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে রায় আসে শিক্ষকরা যেহেতু রাষ্ট্রের প্রতিনিধি, তাই তারা কঠোর নিরপেক্ষতার নীতি মেনে চলতে বাধ্য। তবে…

