সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক
"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।
হাঙ্গেরির রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশটির নতুন সরকারের একটি বিতর্কিত অভিবাসন নীতি নিয়ে ইউরোপের ব্যবসা খাতে চরম উদ্বেগ তৈরি হয়েছে। গত ১২ এপ্রিলের নির্বাচনে ১৬ বছরের দীর্ঘ উগ্র-ডানপন্থী ভিক্টর অরবানের শাসনের অবসান ঘটিয়ে হাঙ্গেরির ক্ষমতায় এসেছে পিটার মাগিয়ারের তিসজা পার্টি। তবে ক্ষমতা গ্রহণের পরপরই আগামী মাস থেকে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর (যেমন বাংলাদেশ, ভারতসহ অন্যান্য এশীয় দেশ) কর্মীদের জন্য ভিসা ইস্যু করা বন্ধ করার পরিকল্পনা করেছে নতুন সরকার। আর এই সিদ্ধান্তের ফলেই দেশটির বড় বড় বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। তিসজা পার্টি তাদের নির্বাচনী ইশতেহারে স্পষ্ট বলেছিল, তারা কোনো বিদেশি অতিথি কর্মীকে হাঙ্গেরির নাগরিকদের চাকরি কেড়ে…
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রায় ৭ কোটি আইরিশ বংশোদ্ভূত মানুষের সাথে যোগাযোগ ও সম্পর্ক আরও দৃঢ় করতে পাঁচ বছর মেয়াদী নতুন ‘তৃতীয় ডায়াসপোরা স্ট্র্যাটেজি’ উন্মোচন করেছে আয়ারল্যান্ড সরকার। গত ১২ মে নিউ ইয়র্কের ‘আয়ারল্যান্ড হাউস’-এ এই মহাপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন দেশটির আন্তর্জাতিক উন্নয়ন ও ডায়াসপোরা বিষয়ক প্রতিমন্ত্রী নিল রিচমন্ড। ২০২৫ সালের গ্রীষ্মে ১০ হাজার মানুষের ওপর পরিচালিত জরিপ এবং বিশ্বের ২৭টি শহরে আলোচনার ভিত্তিতে এই ৪৮ পৃষ্ঠার কৌশলগত পরিকল্পনাটি তৈরি করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় যারা আয়ারল্যান্ডে ফিরে আসতে চান, তাদের জন্য ‘রিটার্নিং টু আয়ারল্যান্ড’ পোর্টালটি আরও আধুনিক ও সহজ করা হবে। প্রবাসীদের জন্য পাসপোর্ট নবায়ন এবং ‘ফরেন বার্থ রেজিস্ট্রেশন’ বা…
পর্তুগালের সংবিধান সংশোধন বা পর্যালোচনার কাজ এগিয়ে নিতে রাজনৈতিক দল ‘শেগা’ এবং ‘পিএসডি’ একটি যৌথ সময়সূচী নির্ধারণ করতে যাচ্ছে। বুধবার প্রধানমন্ত্রী ও পিএসডি নেতা লুইস মন্টিনিগ্রো সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর শেগা দলের প্রধান আন্দ্রে ভেনচুরা সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রথম দিন দেওয়া ঘোষণা অনুযায়ী সাংবিধানিক পর্যালোচনা প্রক্রিয়া নিয়ে সামনে এগিয়ে যাওয়া এখন সম্ভব। ভেনচুরা ইঙ্গিত দিয়েছেন যে, একটি যৌথ সময়সূচি নিশ্চিত করার মতো অবস্থানে দলগুলো থাকলেও এর জন্য সংসদীয় নেতাদের মধ্যে নিবিড় সমন্বয় প্রয়োজন। তিনি আরও জানান, এই বিষয়ে এখনও শেগা বা পিএসডি-র সংসদীয় নেতাদের সাথে আনুষ্ঠানিক বৈঠকটি সম্পন্ন হয়নি। তবে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে…
ফিনল্যান্ডের ইতিহাসে গত বছর অর্থাৎ ২০২৫ সালে রেকর্ড সংখ্যক মানুষ দেশটির নাগরিকত্ব অর্জন করেছেন। ফিনল্যান্ডের পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত বছর মোট ১৪,১৬৮ জনকে ফিনিশ নাগরিকত্ব প্রদান করা হয়েছে। এটি ২০২৪ সালের তুলনায় প্রায় ২,৬০০ জন বেশি এবং দেশটির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ নাগরিকত্ব প্রদানের নতুন রেকর্ড। পরিসংখ্যান বলছে, নতুন ফিনিশ নাগরিকদের গড় বয়স মাত্র ২৯ বছর, যার মধ্যে ১ হাজার ২০০ জনই ১৮ বছরের কম বয়সী। লিঙ্গভেদে নতুন নাগরিকদের মধ্যে নারীদের সংখ্যা ৭,৫১১ এবং পুরুষদের সংখ্যা ৬,৬৫৭ জন। গত বছর ফিনল্যান্ডের নাগরিকত্ব নেওয়া ব্যক্তিদের মধ্যে শীর্ষ তিনটি দেশ হলো ইরাক (১,৯০০ জন), রাশিয়া (১,৫০০ জন) এবং সিরিয়া (১,৩০০…
পর্তুগালের অভিবাসন ও আশ্রয় বিষয়ক সংস্থা ‘আইমা’ অনলাইন আবেদনের প্রক্রিয়াকে আরও গতিশীল করতে ডিজিটাল স্বাক্ষরিত নথিপত্র ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছে। সংস্থাটি জানিয়েছে, গ্রাহকরা এখন থেকে তাদের বিভিন্ন অনুরোধ বা আবেদনের ক্ষেত্রে প্রথাগত কাগজের বদলে ডিজিটালভাবে স্বাক্ষরিত ডকুমেন্ট ব্যবহার করতে পারবেন, যা আইনিভাবে সম্পূর্ণ গ্রহণযোগ্য। এআইএমএ-এর নির্দেশনা অনুযায়ী, নাগরিকরা মূলত তিনটি প্রধান পদ্ধতির মাধ্যমে নথিপত্র ডিজিটালভাবে স্বাক্ষর করতে পারবেন: সিটিজেন কার্ড: পর্তুগিজ সিটিজেন কার্ড ব্যবহার করে সরাসরি নথিতে স্বাক্ষর করা যাবে। ডিজিটাল মোবাইল চাবি: এই বিশেষ মোবাইল কি বা চাবি ব্যবহারের মাধ্যমে যেকোনো সময় ডিজিটাল স্বাক্ষর প্রদান সম্ভব। সার্টিফিকেট অফ প্রফেশনাল অ্যাট্রিবিউশন সিস্টেম : প্রযোজ্য ক্ষেত্রে পেশাদার সার্টিফিকেট যাচাইয়ের মাধ্যমে এই…
ইরান যুদ্ধ এবং হরমোজ প্রণালি বন্ধ হওয়ার ফলে বিশ্বজুড়ে সৃষ্ট তীব্র জ্বালানি সংকটের জেরে বিমান চলাচল ব্যবস্থা টালমাটাল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন যাত্রীদের স্বার্থ রক্ষায় কঠোর বার্তা দিয়েছে। ইইউ ট্রান্সপোর্ট কমিশনার স্পষ্ট জানিয়েছেন, জ্বালানির উচ্চমূল্য বা সংকটকে ‘অপ্রত্যাশিত পরিস্থিতি’ হিসেবে গণ্য করে পার পাওয়া যাবে না; ফ্লাইট বাতিল করলে এয়ারলাইন্সগুলোকে অবশ্যই নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ বা রিফান্ড দিতে হবে। তবে ব্রেক্সিট-পরবর্তী যুক্তরাজ্য এ বিষয়ে কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছে। জ্বালানির এই ভয়াবহ সংকটে জার্মানির লুপথানসা এবং আয়ারল্যান্ডের অ্যার লিঙ্গাস ইতিমধ্যে অনেক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। তবে ইউরোপের বৃহত্তম এয়ারলাইন্স রায়ানএয়ার জানিয়েছে, তারা এই গ্রীষ্মে কোনো ফ্লাইট বাতিল করবে…
ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে যাওয়া বহুল প্রতীক্ষিত ‘প্যাক্ট অন মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম’ আগামী ১২ জুন ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে। দুই বছরের দীর্ঘ অন্তর্বর্তীকালীন সময় শেষে এই চুক্তিটি পূর্ণাঙ্গ প্রয়োগের জন্য সদস্য দেশগুলো এখন তাদের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করছে। ইউরোপীয় কমিশন প্রকাশিত সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনে জানানো হয়েছে যে, নতুন এই আইনি কাঠামোর মূল ভিত্তি হলো সদস্য দেশগুলোর মধ্যে দায়িত্ব ভাগাভাগি এবং সংহতি বজায় রাখা। ইইউ কমিশনের প্রতিবেদনে অভিবাসন কূটনীতির সাফল্যের চিত্র উঠে এসেছে; পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে অবৈধ সীমান্ত পারাপারের ঘটনা ২৬% হ্রাস পেয়েছে। নতুন এই চুক্তির মাধ্যমে ইউনিয়নকে যেকোনো ধরণের অভিবাসন সংকট…
ইতালিতে সরকারি সুযোগ-সুবিধা এবং সমাজকল্যাণ ভাতা পাওয়ার জন্য টানা ১০ বছর বসবাসের যে শর্ত দেওয়া হয়েছিল, তাকে ‘বৈষম্যমূলক’ বলে রায় দিয়েছে ইউরোপীয় আদালত। এই ঐতিহাসিক রায়ের ফলে দেশটিতে বসবাসরত হাজার হাজার বিদেশি নাগরিক, বিশেষ করে যারা সুরক্ষা প্রাপ্ত, তারা নতুন করে আইনি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। ইউরোপীয় আদালত জানিয়েছে, ইতালির এই ১০ বছরের বসবাসের শর্তটি পরোক্ষভাবে বিদেশি নাগরিকদের প্রতি বৈষম্য তৈরি করে এবং এটি একজন অভিবাসীর সামাজিক একীভূতকরণে বাধা সৃষ্টি করে। এছাড়া ইউরোপীয় আইন অনুযায়ী, শরণার্থী বা সুরক্ষা প্রাপ্ত ব্যক্তিরা সংশ্লিষ্ট দেশের নাগরিকদের মতোই সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী। ২০২২ সালে বেরগামো শহরের এক অভিবাসী ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে এই…
ইউরোপীয় ইউনিয়নের সাথে প্রতিবেশী দেশ ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ঘটনায় বাংলাদেশের তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ২০২৯ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর বাংলাদেশ যখন শুল্কমুক্ত সুবিধা হারাবে, ঠিক তখনই ভারত এই সুবিধা নিয়ে ইউরোপের বাজারে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে স্বাক্ষরিত এই ‘মাদার অব অল ডিলস’ আগামী বছর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে, যার ফলে ভারতের ৯৬.৬ শতাংশ পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেবে ইইউ। ইইউ-ভারত চুক্তির প্রভাবে ইতিমধ্যে বিশ্বখ্যাত ক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের অর্ডার বাংলাদেশ থেকে ভারতে সরিয়ে নিতে শুরু করেছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছেন, বিশ্বের অন্যতম বৃহৎ ক্রেতা…
রানওয়ে সংস্কার কাজের জন্য স্পেনের অন্যতম ব্যস্ত বিমানবন্দর ‘সান্তিয়াগো-রোজালিয়া দে কাস্ত্রো’ (Santiago-Rosalia de Castro) মে মাসের শেষ পর্যন্ত পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। উত্তর স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের এই প্রধান এভিয়েশন হাবটি আগামী ২৭ মে ২০২৬ পর্যন্ত সব ধরণের উড্ডয়ন ও অবতরণের জন্য বন্ধ থাকবে। বিমানবন্দর কর্তৃপক্ষ এনিয়া জানিয়েছে, রানওয়ে পুনর্নির্মাণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে ব্রিটিশ এয়ারওয়েজ, রায়ানএয়ার এর মতো জনপ্রিয় এয়ারলাইন্সগুলোর শত শত ফ্লাইট বাতিল বা সময়সূচী পরিবর্তন করা হয়েছে। মে মাসের ‘হাফ-টার্ম’ ছুটির সময় এই অচলাবস্থার ফলে হাজার হাজার পর্যটক ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। কেবল সান্তিয়াগো বিমানবন্দরই নয়, স্পেনের আরও ১২টি প্রধান বিমানবন্দরে বর্তমানে…

