লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক

"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।

স্পেনে শিশু দারিদ্র্য বিমোচন এবং প্রতিটি পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এক ঐতিহাসিক ও যুগান্তকারী পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সরকার। প্রস্তাবিত এই নতুন প্রকল্প অনুযায়ী, স্পেনে বসবাসরত প্রতিটি পরিবার তাদের ১৮ বছর অনূর্ধ্ব প্রতিটি সন্তানের জন্য প্রতি মাসে ২০০ ইউরো (প্রায় ২৫,০০০ টাকা) করে বিশেষ ভাতা পেতে পারে। সরকারের ‘২০৩০ টেকসই উন্নয়ন কৌশল’-এর আওতায় এই বিশাল সামাজিক সুরক্ষা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যার জন্য বার্ষিক প্রায় ১৯.১ বিলিয়ন ইউরো বাজেট বরাদ্দ করার পরিকল্পনা রয়েছে। এই ভাতার সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণ ‘ইউনিভার্সাল’ বা সর্বজনীন। অর্থাৎ, পরিবারের মাসিক আয় অনেক বেশি বা কম যাই হোক না কেন, আয়ের কোনো…

বিস্তারিত

পর্তুগালের জাতীয়তা বা নাগরিকত্ব আইন সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারিকে স্বাগত জানিয়েছেন দেশটির ডানপন্থী রাজনৈতিক দল ‘শেগা’র নেতা আন্দ্রে ভেঞ্চুরা। সোমবার (৪ মে ২০২৬) লিসবনে দলের সদর দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই পদক্ষেপকে দেশের জন্য একটি ‘ইতিবাচক অগ্রগতি’ হিসেবে অভিহিত করেন। তবে রাষ্ট্রপতি আন্তোনিও হোসে সেগুরো যেখানে বিচারাধীন মামলাগুলো সুরক্ষার কথা বলছেন, সেখানে ভেঞ্চুরা এই আইনটি অবিলম্বে এবং বর্তমানে চলমান সকল প্রক্রিয়ার ওপর কার্যকর করার পক্ষে জোরালো মত দিয়েছেন। আন্দ্রে ভেঞ্চুরা যুক্তি দেন যে, এই আইনটি কোনো ফৌজদারি আইন নয়, বরং একটি প্রশাসনিক আইন যা নাগরিকত্ব লাভের নিয়মকানুন নির্ধারণ করে। তাই তাঁর মতে, যারা ইতিমধ্যে নাগরিকত্বের আবেদন করেছেন বা…

বিস্তারিত

ইরান-ইসরায়েল যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে সৃষ্ট তীব্র জ্বালানি সংকট মোকাবিলায় এক নজিরবিহীন পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। নতুন এই নিয়মে, জেট ফুয়েলের স্বল্পতা দেখা দিলে এয়ারলাইনগুলো তাদের ফ্লাইট কয়েক সপ্তাহ আগেই বাতিল করতে পারবে, কিন্তু এর জন্য বিমানবন্দরে তাদের অত্যন্ত দামী ‘টেক-অফ ও ল্যান্ডিং স্লট’ হারাতে হবে না। সাধারণ সময়ে ৮০ শতাংশ স্লট ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও, বর্তমান পরিস্থিতিতে ‘ঘোস্ট ফ্লাইট’ (খালি বিমান চালানো) বন্ধ করতে এবং জ্বালানি সাশ্রয়ে সরকার এই শিথিলতা আনছে। পরিবহন সচিব হেইডি আলেকজান্ডার জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে যাত্রীরা শেষ মুহূর্তের বিশৃঙ্খলা থেকে রক্ষা পাবেন এবং আগেভাগেই ভ্রমণের পরিকল্পনা পরিবর্তন করতে পারবেন। তবে এই সংকট যুক্তরাজ্যের…

বিস্তারিত

পর্তুগালের উত্তরাঞ্চলের অন্যতম ব্যস্ত রেলওয়ে হাব ‘আভেইরো ট্রেন স্টেশন’-এর অবকাঠামো ও যাত্রীসেবার মান উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় অবকাঠামো সংস্থা ‘ইনফ্রাস্ট্রাকচারাস ডি পর্তুগাল’। স্টেশনটির সামগ্রিক সংস্কার ও আধুনিকায়নের লক্ষ্যে আনুমানিক ২০ লক্ষ ইউরো (প্রায় ২৬ কোটি টাকা) ব্যয় করা হবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। এই মেগা প্রকল্পের আওতায় স্টেশনের পাশে অবস্থিত দুটি পুরোনো ভবনকে সম্পূর্ণ নতুন রূপে পুনর্নির্মাণ ও পুনরুদ্ধার করা হবে। প্রকল্পটির জন্য ইতিমধ্যে পাবলিক টেন্ডার বা নিলাম আহ্বান করা হয়েছে, যার আবেদনের সময়সীমা আগামী ১৮ মে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সংস্কার কাজ শুরুর দিন থেকে ২১০ দিনের (প্রায় ৭ মাস) মধ্যে প্রকল্পটি সম্পন্ন…

বিস্তারিত

সুইডেনের নাগরিকত্ব লাভের পথ আরও সংকুচিত করতে বিতর্কিত এক নতুন আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। আগামী ৬ জুন ২০২৬ থেকে কার্যকর হতে যাওয়া এই আইনে আয়ের নির্দিষ্ট সীমা নির্ধারণ, বসবাসের সময়সীমা বৃদ্ধি এবং ভাষার দক্ষতার মতো কঠোর শর্তাবলি যুক্ত করা হয়েছে। এই পরিবর্তনের ফলে দেশটিতে বসবাসরত হাজার হাজার অভিবাসী, বিশেষ করে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির দীর্ঘ প্রতীক্ষিত নাগরিকত্ব পাওয়ার স্বপ্ন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ল। নতুন আইনের আওতায় নাগরিকত্বের আবেদনের জন্য সুইডেনে বসবাসের ন্যূনতম সময়সীমা বর্তমানের ৫ বছর থেকে বাড়িয়ে ৮ বছর করা হয়েছে। এছাড়া আবেদনকারীকে করপূর্ব মাসিক অন্তত ২২,০০০ ক্রোনার (প্রায় ২,০৩৭ ইউরো) আয় করার প্রমাণ দিতে হবে। পাশাপাশি সুইডিশ…

বিস্তারিত

পর্তুগাল ও স্পেনে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং প্রবাসীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ মে) স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলাদেশ অধ্যুষিত অঞ্চল লাভাপিয়েসের একটি স্থানীয় রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উভয় দেশের সাংবাদিক, নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদের নেতৃত্বে পর্তুগাল প্রতিনিধি দলে অংশ নেন সাবেক সভাপতি রনি মোহাম্মদ, উপদেষ্টা জাহিদ কায়সার, সংগঠনের সাধারণ সম্পাদক শহীদ আহম্মেদ প্রিন্স,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ, সজিব হোম রায়, আকবর হোসেন ও নোটিসিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান আর এ ইহসান। দুই দিনের…

বিস্তারিত

যুক্তরাজ্যে বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কায় দেশটিতে অবস্থানরত আমেরিকান নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তার হুমকির মাত্রা বাড়িয়ে ‘সিভিয়ার’ বা ‘তীব্র’ ঘোষণা করার প্রেক্ষাপটে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৫-এর মতে, বর্তমানে যুক্তরাজ্যের নিরাপত্তা পরিস্থিতি যে পর্যায়ে রয়েছে তাতে আগামী ছয় মাসের মধ্যে বড় কোনো হামলার আশঙ্কা “অত্যন্ত প্রবল”। মার্কিন দূতাবাস গত শুক্রবার এক নিরাপত্তা বার্তায় নাগরিকদের স্কুল, ধর্মীয় উপাসনালয় এবং জনাকীর্ণ পর্যটন এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। একইসাথে গণপরিবহন কেন্দ্রগুলোতে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন এবং যাতায়াতের রুট পরিবর্তনের কথা বলা হয়েছে। ব্রিটিশ ‘জয়েন্ট টেররিজম অ্যানালাইসিস সেন্টার’ হুমকির…

বিস্তারিত

আল্পস পর্বতমালার গভীর তলদেশে এক বিস্ময়কর প্রকৌশলযজ্ঞের মাধ্যমে উত্তর ও দক্ষিণ ইউরোপের দূরত্ব ঘুচিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। অস্ট্রিয়া ও ইতালির সংযোগস্থল ‘ব্রেনার পাস’-এ নির্মিত হচ্ছে ৬৪ কিলোমিটার দীর্ঘ বিশ্বের দীর্ঘতম ভূগর্ভস্থ রেলপথ ‘ব্রেনার বেস টানেল’। ১১টি ইউরোপীয় জাতির সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়িত এই মেগা প্রকল্পটি সম্পন্ন হলে এটি যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং প্রকৌশলগত নতুন বিশ্বরেকর্ড গড়বে। এই বিশাল কর্মযজ্ঞে ব্যবহৃত হচ্ছে ইউরোপের শীর্ষস্থানীয় কোম্পানি ‘হেরেনকনেখ্ট’ এর দানবীয় আটটি টানেলিং মেশিন। প্রকল্পের ব্যবস্থাপক সেবাস্টিয়ান রিম্যান জানান, একেকটি ৬,০০০ হর্সপাওয়ার সম্পন্ন এবং প্রায় ২০ মিটার উচ্চতার এই মেশিনগুলো আধুনিক প্রযুক্তির চরম উৎকর্ষ। তবে এই নির্মাণকাজের সমান্তরালে ইউরোপীয় বাজারে চীনা পণ্যের…

বিস্তারিত

ইতালির পর্যটন নগরী টাস্কানিতে গত ২৪ ঘণ্টা ধরে জ্বলতে থাকা ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটির জরুরি সেবা সংস্থা। বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শুক্রবার পর্যন্ত প্রায় ৩ হাজার ৫০০ জন বাসিন্দাকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইতালীয় কর্তৃপক্ষ। দাবানলের কবলে পড়ে পিসা ও লুকা শহরের মধ্যবর্তী পার্বত্য অঞ্চলের অন্তত ৮০০ হেক্টরের বেশি বনভূমি ইতিমধ্যে ভস্মীভূত হয়েছে। সান জুলিয়ানো টার্মে সিটি কাউন্সিল জানিয়েছে, পাহাড়ের ঢাল বেয়ে আগুন এখন দ্রুত আসকিয়ানো গ্রামের দিকে অগ্রসর হচ্ছে। আগুন নেভাতে দেশটির ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। পরিস্থিতি মোকাবিলায় আকাশপথ থেকে পানি ছিটাতে তিনটি বিশেষ ‘কানাডায়ার’ বিমান ও একটি…

বিস্তারিত

নবায়নযোগ্য জ্বালানি এবং বিশেষ করে ‘গ্রিন হাইড্রোজেন’ সংক্রান্ত বৈশ্বিক লক্ষ্যমাত্রাগুলো জাতীয় আইনে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হওয়ায় পর্তুগাল, গ্রিস এবং মাল্টার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় কমিশন। নির্ধারিত সময়সীমার মধ্যে ইইউ নির্দেশিকা কার্যকর না করায় দেশগুলোকে ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালতে পাঠানো হয়েছে। এর ফলে এই তিনটি দেশ বড় ধরনের আর্থিক জরিমানার সম্মুখীন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সংশোধিত ‘রিনিউয়েবল এনার্জি ডিরেক্টিভ’ বা RED III কার্যকর করার শেষ সময়সীমা ছিল ২১ মে, ২০২৫। অভিযোগ রয়েছে যে, নির্ধারিত সময় পার হওয়ার এক বছরেরও বেশি সময় পরেও পর্তুগাল এবং গ্রিস এই সংক্রান্ত কোনো আইনি পদক্ষেপের কথা কমিশনকে জানায়নি। অন্যদিকে, মাল্টা…

বিস্তারিত