সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক
"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।
হান্টাভাইরাস প্রাদুর্ভাবের কবলে পড়া ডাচ পতাকাবাহী প্রমোদতরি ‘এমভি হোন্ডিয়াস’ (MV Hondius) আগামীকাল রবিবার ভোরে স্পেনের তেনেরিফ দ্বীপে পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটিতে থাকা ১৪০ জন যাত্রী ও ক্রুকে সরিয়ে নেওয়ার জন্য স্প্যানিশ কর্তৃপক্ষ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। স্পেনের জরুরি পরিষেবা প্রধান ভার্জিনিয়া বারকোনস জানিয়েছেন, জাহাজটি বন্দরে ভেড়ার পর যাত্রীদের একটি ‘সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং ঘেরা এলাকায়’ নিয়ে যাওয়া হবে। এই উচ্ছেদ প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয় করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস স্বয়ং দ্বীপে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে। আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা এই প্রমোদতরিতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং জাহাজ…
যুক্তরাজ্যে বসবাসরত বিদেশি নাগরিকদের সরকারি স্টুডেন্ট লোন বা শিক্ষা ঋণ পাওয়ার সুবিধা পুরোপুরি বন্ধ করার জোরালো দাবি তুলেছে ব্রিটিশ রাজনৈতিক দল ‘রিফর্ম ইউকে’ । দলটির দাবি, বর্তমান লোন ব্যবস্থার ব্যাপক অপব্যবহার হচ্ছে এবং প্রতি বছর বিলিয়ন বিলিয়ন পাউন্ডের অপচয় ঘটছে। রিফর্ম ইউকে-এর শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্র্যাভারম্যানের মতে, অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো মানসম্মত শিক্ষার পরিবর্তে ‘অভিবাসন’ বিক্রি করছে, যা করদাতাদের অর্থের পরিকল্পিত অপব্যবহার। সম্প্রতি প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিদেশি নাগরিকরা ৪ বিলিয়ন পাউন্ডেরও বেশি স্টুডেন্ট লোন গ্রহণ করেছেন, যা ২০২১-২২ সালের তুলনায় প্রায় ১ বিলিয়ন পাউন্ড বেশি। ব্র্যাভারম্যানের প্রস্তাব অনুযায়ী, বর্তমানে যারা ‘সেটলড স্ট্যাটাস’ বা নির্দিষ্ট সময় বসবাসের ভিত্তিতে…
যুক্তরাজ্যের আতিথেয়তা খাতে উচ্চ কর এবং ক্রমবর্ধমান ব্যবসায়িক খরচের কারণে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিশ্বখ্যাত ব্রিটিশ মিশেলিন-স্টার প্রাপ্ত শেফ জেসন অ্যাথারটন। তিনি জানিয়েছেন, যুক্তরাজ্যের রেস্তোরাঁগুলোর লোকসান মেটাতে এবং সামগ্রিক ব্যবসা টিকিয়ে রাখতে তিনি এখন বিদেশে শাখা খোলার দিকে বেশি মনোযোগী হচ্ছেন। বর্তমানে ইতালির টাস্কান উপকূলে নিজের নতুন রেস্তোরাঁ ‘মারিয়াস’ এর উদ্বোধনী প্রস্তুতি নিতে থাকা এই শেফ বলেন, যুক্তরাজ্যে আতিথেয়তা খাতের ওপর করের হার পুরো ইউরোপের মধ্যে অন্যতম সর্বোচ্চ, যা এই শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। অ্যাথারটনের মতে, যুক্তরাজ্যে ভ্যাট ২০ শতাংশ হলেও আয়ারল্যান্ডে তা মাত্র ৯ শতাংশ এবং ইতালিতে ১০ শতাংশ। এই বিশাল পার্থক্যই বলে দেয়…
যুক্তরাজ্যের ভেঙে পড়া অভিবাসন ব্যবস্থা সংস্কারে এক নতুন ও বৈপ্লবিক পরিকল্পনা ঘোষণা করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তিনি জানিয়েছেন, ইংলিশ চ্যানেলে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং মানবপাচারকারী চক্রের ব্যবসা চিরতরে বন্ধ করতে সরকার বদ্ধপরিকর। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন যে, যদি অবৈধ অনুপ্রবেশ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে বৈধ ও নিরাপদ পথে শরণার্থী আশ্রয়ের পরিধি আরও বাড়ানো হবে। এই লক্ষ্য অর্জনে তিনি তিনটি নতুন ‘সেফ রুট’ বা নিরাপদ পথ চালুর প্রস্তাব দিয়েছেন, যার মাধ্যমে মেধাবী শিক্ষার্থী, দক্ষ কর্মী এবং কমিউনিটি স্পনসরশিপের আওতায় শরণার্থীরা ব্রিটেনে আসার সুযোগ পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত তিনটি পথের প্রথমটি হলো—বিশ্বের বিভিন্ন প্রান্তে বাস্তুচ্যুত মেধাবী শিক্ষার্থীদের ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে…
পর্তুগালের লিসবনে ধর্ষণ ও নির্যাতনের চলমান তদন্তে আরও ১৫ জন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই নির্যাতনের শিকার ব্যক্তিরা মূলত নথিপত্রহীন বিদেশি নাগরিক, গৃহহীন মানুষ অথবা মাদকাসক্ত। মঙ্গলবার দেশটির পুলিশ এক বিবৃতিতে জানায়, ক্ষমতা অপব্যবহারের এই তদন্তের পরিধি বাড়িয়ে আরও ১৫ জন কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এর ফলে গুরুতর নির্যাতন, ধর্ষণ, ক্ষমতার অপব্যবহার এবং শারীরিক লাঞ্ছনার অভিযোগে এখন পর্যন্ত মোট ২৪ জন পুলিশ কর্মকর্তা তদন্তের আওতায় রয়েছেন। মঙ্গলবার লিসবনের দুটি পুলিশ স্টেশনসহ প্রায় ৩০টি স্থানে তল্লাশি চালানো হয়, যেখানে এই অপরাধগুলো সংঘটিত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে পুলিশের পরিচালক লুইস কারিলহো সোমবার বলেন, “অপকর্মের ক্ষেত্রে…
ইউরোপীয় ইউনিয়নে যৌন সহিংসতা ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে ইউরোস্ট্যাটের সর্বশেষ পরিসংখ্যানে উঠে এসেছে। ২০২৪ সালে ইইউভুক্ত দেশগুলোতে ২ লাখ ৫৬ হাজারের বেশি যৌন সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। এর মধ্যে ধর্ষণের ঘটনা বেড়েছে ৭ শতাংশ। গত এক দশকের পরিসংখ্যানে দেখা যায়, ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে যৌন সহিংসতার ঘটনা ৯৪ শতাংশ এবং ধর্ষণের ঘটনা ১৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফ্রান্স, জার্মানি এবং সুইডেনে এই অপরাধের হার সবচেয়ে বেশি দেখা গেলেও গবেষকরা মনে করছেন, সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এখন আগের চেয়ে বেশি মানুষ থানায় অভিযোগ জানাতে আসছেন। এই পরিস্থিতির প্রেক্ষিতে ইউরোপীয় পার্লামেন্ট ধর্ষণের…
“শক্তি, ঐক্য, সেবা” এই তিন মূলমন্ত্রকে ধারণ করে পর্তুগালে বসবাসরত নারায়ণগঞ্জ প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো। অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘নারায়ণগঞ্জ কমিউনিটি ইন পর্তুগাল’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান। গত রবিবার লিসবনের মার্তিম মনিজ সংলগ্ন বেনফামোসোর একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত এই মিলনমেলায় প্রবাসের যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে সমবেত হয়েছিলেন নারায়ণগঞ্জের অসংখ্য প্রবাসী। অনুষ্ঠানটি মুহূর্তেই এক খণ্ড নারায়ণগঞ্জের আমেজে রূপ নেয়। সংগঠনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সাব্বির আহাম্মেদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি এস এম গোলাম সারোয়ার। আলোচনা সভায় প্রধান অতিথি প্রবাসে এমন ঐক্যবদ্ধ…
ব্যবসায়িক মন্দা কাটিয়ে উঠতে এবং ক্রমবর্ধমান খরচ কমাতে ইউরোপজুড়ে বড় ধরনের পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান। এর অংশ হিসেবে ইউরোপের বিভিন্ন শাখা থেকে ১০ শতাংশ বা প্রায় ৯০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে তারা। একই সঙ্গে যুক্তরাজ্যের সান্ডারল্যান্ড প্ল্যান্টের একটি গুরুত্বপূর্ণ উৎপাদন লাইন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নিসান জানিয়েছে, মূলত বাজার পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে ব্যবসায়িক মুনাফা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সান্ডারল্যান্ড প্ল্যান্টে বর্তমানে লিফ, জুক এবং কাশকাই মডেল তৈরির দুটি আলাদা লাইনকে একত্রিত করে একটিতে নামিয়ে আনা হবে, তবে এর ফলে কারখানার মূল উৎপাদন কর্মীদের চাকরি হারানোর ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছে…
অবৈধ অভিবাসন মোকাবিলা এবং মানবপাচারকারী চক্রকে সমূলে উৎপাটন করতে ৩৩টি দেশের বিশ্বনেতারা একটি শক্তিশালী যৌথ বিবৃতি গ্রহণ করেছেন। আর্মেনিয়ার ইয়েরেভানে অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৫ সালের অভিবাসন সংকটের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে একই ধরণের পরিস্থিতি এড়াতে এবং আন্তর্জাতিক সীমান্তগুলোর অখণ্ডতা রক্ষা করতে এই দেশগুলো এখন থেকে সমন্বিতভাবে কাজ করবে। সম্মেলনে গৃহীত অ্যাকশন লাইনে চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, জাতীয় ও আন্তর্জাতিক নিয়ন্ত্রণ কাঠামোর কার্যকারিতা নিশ্চিত করা এবং প্রত্যাবাসনের গতি বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বিশেষ করে সুদান, হর্ন অফ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে সৃষ্ট বিশাল জনসংখ্যা পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়…
ইউরোপীয় ইউনিয়নের নবগঠিত ৫ বিলিয়ন ইউরোর ‘টেক স্কেল-আপ’ ফান্ডে যুক্তরাজ্যের প্রবেশাধিকার নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষ। সোমবার আর্মেনিয়ায় অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের সম্মেলনে এক উচ্চপর্যায়ের বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। ব্রেক্সিট-পরবর্তী শীতল সম্পর্কের অবসান ঘটিয়ে প্রযুক্তি ও বিনিয়োগ খাতে এক নতুন দিগন্তের উন্মোচন হিসেবে দেখা হচ্ছে এই উদ্যোগকে। ইইউ-এর এই নতুন তহবিলের মূল লক্ষ্য হলো উদীয়মান ও শক্তিশালী প্রযুক্তি কোম্পানি বা স্টার্টআপগুলোর মূলধনী সংকট মেটানো। ২০২০ সালে গঠিত ‘ইউরোপীয় ইনোভেশন কাউন্সিল ফান্ড’-এর বিনিয়োগের সীমা ছিল মাত্র ৩০ মিলিয়ন ইউরো, তবে নতুন এই ৫…

