লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক

"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।

ইতালির পারমা শহরের উপকণ্ঠে অবস্থিত বিখ্যাত ‘মানিয়ানি রক্কা ফাউন্ডেশন’ জাদুঘরে ঘটে গেল এক অবিশ্বাস্য ও দুঃসাহসিক চুরির ঘটনা। মাত্র তিন মিনিটের ঝটিকা অভিযানে বিশ্বখ্যাত চিত্রশিল্পী অগাস্ট রেনোয়া, পল সেজান এবং অঁরি মাতিসের তিনটি অমূল্য চিত্রকর্ম নিয়ে চম্পট দিয়েছে একদল পেশাদার চোর। গত ২২-২৩শে মার্চ দিবাগত রাতে এই ঘটনা ঘটলেও ইতালীয় পুলিশ গত রোববার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। চুরি হওয়া এই ছবিগুলোর আনুমানিক বাজারমূল্য ৯ মিলিয়ন ইউরো বা প্রায় ১১৪ কোটি টাকা! সিসিটিভি ফুটেজ ও পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, চারজন মুখোশধারী পেশাদার চোর অত্যন্ত পরিকল্পিতভাবে জাদুঘরের একটি প্রবেশদ্বার ভেঙে ভেতরে ঢোকে। তারা সরাসরি প্রথম তলার ‘ফ্রেঞ্চ রুম’-এ হানা দেয় এবং মাত্র…

বিস্তারিত

হাঙ্গেরিতে অভিবাসন নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের পর এবার কঠোর অবস্থানে দাঁড়িয়েছে স্থানীয় পৌরসভাগুলো। ২০২৫ সালে কার্যকর হওয়া বিতর্কিত ‘লোকাল আইডেন্টিটি প্রোটেকশন ল’ বা স্থানীয় পরিচয় সুরক্ষা আইনের দোহাই দিয়ে দেশটির প্রায় ২২৮টি পৌরসভা অভিবাসীদের আবাসন ও বসবাসের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। স্থানীয় সংবাদমাধ্যম ‘হাঙ্গেরি টুডে’-র তথ্য অনুযায়ী, মার্চ মাস নাগাদ এই পৌরসভাগুলো এমন সব নিয়মাবলী প্রণয়ন করেছে, যা কার্যত নির্দিষ্ট শহরগুলোতে নতুন বাসিন্দাদের আবাসনের অধিকারকে সীমিত করে দিয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো নির্দিষ্ট এলাকায় বসবাস করতে হলে এখন থেকে হাঙ্গেরিয়ান ভাষায় বিশেষ দক্ষতা এবং স্থানীয় গণমাধ্যমের সঙ্গে পরিচিতির মতো কঠিন শর্ত পূরণ করতে হবে। সংবিধানের বিশেষ সংশোধনীকে পুঁজি করে…

বিস্তারিত

নিউইয়র্কের কুইন্সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত। গত রোববার দিবাগত রাত ১২টার দিকে উডসাইডের রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে একটি বিশালাকার গারবেজ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কর্মস্থল থেকে ছোট বোনের জন্য কেক নিয়ে বাড়ি ফেরার পথে মাত্র ১০ মিনিটের দূরত্বে থাকা নিজ বাসভবনের কাছেই এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি। নিশাতের অকাল মৃত্যুতে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিশাতের পরিবার জানায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের রায়গড় গ্রামের বাসিন্দা হেলাল আহমদের মেয়ে নিশাত ২০১৭ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে এসেছিলেন। তাঁর বাবা উডসাইডের বায়তুল জান্নাহ…

বিস্তারিত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার দাবানল এবার সরাসরি আঘাত হেনেছে বিশ্ব বিমান পরিষেবা খাতে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বড় ধরনের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে নামী-দামী সব এয়ারলাইনস। পরিস্থিতির মোকাবিলায় হাজার হাজার ফ্লাইট বাতিল করার পাশাপাশি টিকিটের দাম ও ফুয়েল সারচার্জ (জ্বালানি কর) বাড়ানোর ঘোষণা দিয়েছে ক্যাথে প্যাসিফিক, এয়ার এশিয়া ও ইউনাইটেড এয়ারলাইনসের মতো জায়ান্টরা। বিশেষজ্ঞরা এই নজিরবিহীন পরিস্থিতিকে বিমান চলাচল খাতের জন্য এক ভয়াবহ ‘পারফেক্ট স্টর্ম’ বা চরম সংকটকাল হিসেবে অভিহিত করছেন। আঞ্চলিক শোধনাগারগুলোতে হামলা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তেল পরিবহনে বাধার কারণে গত তিন সপ্তাহে জেট ফুয়েলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। এর ফলে ক্যাথে…

বিস্তারিত

যুক্তরাজ্যের ডার্বি শহরে পথচারীদের ওপর চলন্ত গাড়ি তুলে দেওয়ার এক ভয়াবহ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। শনিবার রাতে শহরের ব্যস্ততম ‘ফায়ার গেট’ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সন্দেহভাজন চালককে গ্রেপ্তার করেছে। ডার্বিশায়ার পুলিশ জানিয়েছে, একটি কালো রঙের ‘সুজুকি সুইফট’ গাড়ি নিয়ে পথচারীদের ওপর এই হামলা চালানো হয়। বার্মিংহাম থেকে প্রায় ৬৪ কিলোমিটার উত্তরে অবস্থিত এই এলাকায় হামলার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, বিপজ্জনক ড্রাইভিংয়ের মাধ্যমে গুরুতর জগত তৈরি করা এবং ইচ্ছাকৃতভাবে গুরুতর শারীরিক ক্ষতি সাধনের অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, “ঘটনার…

বিস্তারিত

দীর্ঘ শীতের জড়তা কাটিয়ে পর্তুগালে অবশেষে ফিরছে কাঙ্ক্ষিত উষ্ণ আবহাওয়া। ইস্টার সপ্তাহের শুরুতেই দেশটির আকাশ পরিষ্কার হয়ে উঠছে এবং তাপমাত্রার পারদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। পর্তুগালের আবহাওয়া সংস্থা ‘লুইসা’ কে দেওয়া এক সাক্ষাৎকারে আবহাওয়াবিদ আঞ্জেলা লুরেনসো জানিয়েছেন, আগামী মঙ্গলবার ও বুধবার দেশটির তাপমাত্রা সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা এই বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের মঙ্গলবার ও বুধবার হবে বছরের অন্যতম উষ্ণতম দিন। বিশেষ করে পর্তুগালের দক্ষিণ ও মধ্যাঞ্চলের আলগার্ভ, আলেন্টেজো, টেগাস ভ্যালি এবং ডোরো ভ্যালি এলাকাগুলোতে তাপমাত্রা ২৩ থেকে ২৬ ডিগ্রির মধ্যে থাকবে। তবে দিনের বেলা কড়া রোদের আমেজ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা…

বিস্তারিত

পর্তুগালের রাজধানী লিসবনের বহুসাংস্কৃতিক প্রাণকেন্দ্র রুয়া দো বেনফরমোসো এখন বর্ণবাদ, ফ্যাসিবাদ ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধের নাম। স্থানীয় নাগরিক সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই বিশাল প্রতিবাদ মিছিলে প্রবাসী বাংলাদেশিসহ আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার হাজার হাজার অভিবাসী কাঁধে কাঁধ মিলিয়ে শামিল হয়েছেন। সাম্প্রতিক সময়ে ইউরোপজুড়ে বর্ণবাদী আচরণ ও উগ্র ডানপন্থি চিন্তাধারার প্রসারের প্রতিবাদে লিসবনের রাস্তায় নামে এই জনস্রোত। নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকাটি এক বহুজাতিক মিলনমেলায় পরিণত হয়, যা থেকে বিশ্ববাসীকে এক কড়া বার্তা দেওয়া হয়েছে ঘৃণা নয়, বৈচিত্র্যই হলো আধুনিক পর্তুগালের আসল শক্তি। মিছিলজুড়ে অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে ‘সকল মানুষের সমান অধিকার’ এবং…

বিস্তারিত

পর্তুগালের ভিলা ফ্রাঙ্কা ডি জিরা এলাকায় একটি পণ্যবাহী ট্রাক থেকে সুকৌশলে জ্বালানি তেল চুরির সময় দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে দেশটির পাবলিক সিকিউরিটি পুলিশ। গত ২৭শে মার্চ লিসবন মেট্রোপলিটন কমান্ডের এক বিশেষ অভিযানে ২১ ও ২৪ বছর বয়সী এই দুই অপরাধীকে আটক করা হয়। পুলিশের নিয়মিত টহল দল একটি সন্দেহভাজন ব্যক্তিগত গাড়ি পার্ক করা দেখে এগিয়ে গেলে এই অভিনব চুরির ঘটনাটি সামনে আসে। পুলিশের তথ্যমতে, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় একজন যুবক গাড়ির ভেতরে নজরদারি করছিলেন এবং অন্যজন ট্রাকের ফুয়েল ট্যাংক থেকে প্লাস্টিকের বোতলে তেল ভরছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন চোর ট্রাকের নিচে লুকিয়ে বাঁচার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।…

বিস্তারিত

ফ্রান্সের রাজধানী প্যারিসে স্বপ্নের কর্মসংস্থানের খোঁজে শত শত শরণার্থীর ঢল নেমেছে। গত বৃহস্পতিবার ‘টেন্ট ফ্রান্স’ নামক একটি সংস্থার উদ্যোগে আয়োজিত বিশেষ চাকরি মেলায় প্রত্যাশার চেয়েও দ্বিগুণ মানুষ অংশ নেন। প্যারিসের বুর্স দ্যো থ্রাবাই বা শ্রম ভবনের সামনে সকাল থেকেই দেখা যায় অভিবাসীদের দীর্ঘ লাইন, যা পাশের সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফরাসি ভাষায় দুর্বলতা আর স্থানীয় অভিজ্ঞতার অভাবে যারা বারবার প্রত্যাখ্যাত হচ্ছিলেন, তাদের জন্যই লরিয়েল, অ্যামাজন, জারা এবং ম্যাকডোনাল্ডসের মতো বিশ্বের নামী ৩০টি প্রতিষ্ঠান এই সুযোগ করে দিয়েছে। মেলায় আসা সুদানি শরণার্থী সালাহ হারুন থেকে শুরু করে কঙ্গোর উচ্চশিক্ষিত জোসেফিন আলোকা—সবার চোখেই ছিল একই স্বপ্ন: একটি বৈধ কাজ। সালাহ হারুন আক্ষেপ…

বিস্তারিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত সপ্তাহের রুদ্ধদ্বার ফোনালাপে ঠিক কী কথা হয়েছিল, তা প্রকাশ করে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। গত শুক্রবার ফ্রাঙ্কফুর্টে এক অনুষ্ঠানে মের্ৎস ফাঁস করেছেন যে, ট্রাম্পের সঙ্গে তাঁর সেই আলাপ মোটেও ‘বন্ধুত্বপূর্ণ’ ছিল না। ফোনালাপে ট্রাম্প একাধিকবার দম্ভোক্তি করে বলেছেন যে, তাঁর ‘ন্যাটোর কোনো প্রয়োজন নেই’। ট্রাম্পের এমন একতরফা এবং অযাচিত আচরণের তীব্র সমালোচনা করে জার্মান চ্যান্সেলর সাফ জানিয়ে দিয়েছেন, জার্মানির প্রতি এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ভবিষ্যতেও তা মেনে নেওয়া হবে না। ইরান সংকটের প্রেক্ষাপটে ট্রাম্পের যুদ্ধনীতির কড়া সমালোচনা করে মের্ৎস বলেন, মার্কিন প্রেসিডেন্ট যা করছেন তা শান্তি স্থাপন…

বিস্তারিত