লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক

"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।

নিজের জীবনাবসানের অধিকার নিয়ে বাবার সাথে দীর্ঘ ১৮ মাস আইনি লড়াই চালানোর পর অবশেষে গত বৃহস্পতিবার স্বেচ্ছামৃত্যু বরণ করেছেন ২৫ বছর বয়সী স্প্যানিশ তরুণী নোয়েলিয়া কাস্তিলো। স্পেনে ২০২১ সালে স্বেচ্ছামৃত্যু আইন কার্যকর হওয়ার পর এই প্রথম কোনো মামলা আদালতের রায়ের ওপর ভিত্তি করে নিষ্পন্ন হলো। বার্সেলোনার বাসিন্দা নোয়েলিয়া ২০২২ সালে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন, যার ফলে তিনি প্যারাপ্লেজিক (শরীরের নিচের অংশ অবশ) হয়ে পড়েছিলেন। ২০২৪ সালের গ্রীষ্মে কাতালান সরকার তাকে চিকিৎস সহায়তায় মৃত্যুর অনুমতি দিলেও শেষ মুহূর্তে তার বাবা আইনি বাধা প্রদান করেন। রক্ষণশীল গোষ্ঠী ‘ক্রিশ্চিয়ান লয়ার্স’-এর সহায়তায় তিনি দাবি করেন যে, তার মেয়ে মানসিক ব্যাধিতে ভুগছেন, যা তার…

বিস্তারিত

উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে ইউরোপের স্বপ্নে বিভোর একদল অভিবাসীর ভাগ্যে জুটল যমদূত। গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে ২১ জন বাংলাদেশিসহ ২৬ জনকে জীবন্ত কঙ্কাল অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে অনাহার, পিপাসা আর সীমাহীন ক্লান্তিতে পথেই প্রাণ হারিয়েছেন আরও ২২ জন হতভাগ্য মানুষ। শনিবার গ্রিক কোস্টগার্ড এই ভয়াবহ ও শোকাবহ তথ্য নিশ্চিত করেছে। উদ্ধার হওয়াদের মধ্যে ২১ জন বাংলাদেশি ছাড়াও ৪ জন দক্ষিণ সুদানি এবং ১ জন চাদের নাগরিক রয়েছেন। গত ২১শে মার্চ লিবিয়ার তবরুক বন্দর থেকে একটি রাবার বোটে করে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা। মাঝ সমুদ্রে দিক হারিয়ে টানা ছয় দিন খাদ্য ও পানীয়হীন অবস্থায় ভাসতে থাকেন এই অভিবাসীরা।…

বিস্তারিত

একটি হাসপাতালের সামনে থেকে রোগীসহ চলন্ত অ্যাম্বুলেন্স ছিনতাইয়ের এক নজিরবিহীন ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের স্ট্যাফোর্ডশায়ারে। বুধবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে ‘রয়্যাল স্টোক’ হাসপাতালের সামনে থেকে অ্যাম্বুলেন্সটি নিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি। সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল, গাড়িটি যখন চালিয়ে নেওয়া হচ্ছিল, তখন এর ভেতরে একজন রোগী, একজন প্যারামেডিক এবং আরও একজন ব্যক্তি অবস্থান করছিলেন। স্ট্যাফোর্ডশায়ার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গাড়ির ভেতরে থাকা কেউ আহত হননি। তবে প্রকাশ্য দিবালোকে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ছিনতাইয়ের পরপরই পুলিশ গাড়িটিকে ধাওয়া করে। নিউক্যাসেল-আন্ডার-লাইম এলাকার এ-৩৪ সড়কের একটি এসো পেট্রোল পাম্পের কাছে চালক গাড়িটি থামায়। এরপর সন্দেহভাজন ব্যক্তি পাশের জলাভূমির…

বিস্তারিত

স্পেনের কেন্দ্রীয় সরকারি প্রশাসনে কর্মরতদের জন্য খুশির জোয়ার বয়ে আনল দেশটির সরকার। আগামী এপ্রিল মাস থেকেই কার্যকর হতে যাচ্ছে সপ্তাহে মাত্র ৩৫ কর্মঘণ্টার নতুন নিয়ম। শুক্রবার মাদ্রিদে এক আনুষ্ঠানিক ঘোষণায় ডিজিটাল ট্রান্সফরমেশন ও পাবলিক সার্ভিস বিষয়ক মন্ত্রী অস্কার লোপেজ জানান, এখন থেকে কেন্দ্রীয় প্রশাসনের সকল স্তরে সাপ্তাহিক কাজের সময় আড়াই ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। দীর্ঘদিনের আন্দোলনের পর ইউনিয়নগুলোর সাথে সফল সমঝোতার মাধ্যমেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে স্পেন সরকার। এই নতুন নিয়মের ফলে স্পেনের প্রায় ২ লাখ ৪৬ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী সরাসরি উপকৃত হবেন। এতদিন স্বায়ত্তশাসিত অঞ্চল ও পৌরসভাগুলোর কর্মীরা এই সুবিধা ভোগ করলেও কেন্দ্রীয় সরকারের কর্মীরা বৈষম্যের…

বিস্তারিত

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের নেতৃত্বে ইমিগ্রেশন ব্যবস্থায় আনা বৈপ্লবিক পরিবর্তনগুলো এখন বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। দীর্ঘদিনের প্রচলিত ‘পাঁচ বছরে স্থায়ী বসবাসের’ সুযোগ বন্ধ করে বিতর্কিত ‘আর্নড সেটেলমেন্ট’ নীতি চালুর পরিকল্পনার বিরুদ্ধে আইনি যুদ্ধে নামার ঘোষণা দিয়েছে ‘স্কিলড মাইগ্র্যান্টস অ্যালায়েন্স’ এবং শীর্ষ আইনজীবীদের একটি শক্তিশালী জোট। এর ফলে হোম অফিসের এই নতুন পরিকল্পনা মাসের পর মাস আইনি জটিলতায় আটকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন নীতি অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে যারা পাঁচ বছরে স্থায়ী হওয়ার লক্ষ্য নিয়ে যুক্তরাজ্যে এসেছিলেন, তাদের সময়সীমা হঠাৎ বাড়িয়ে ১০ বছর করা হচ্ছে। এর ফলে বিশেষ করে কয়েক বছরে দেশটিতে আসা হাজার…

বিস্তারিত

ইউরোপে সক্রিয় মানবপাচারকারী চক্রগুলোর নেটওয়ার্ক চিরতরে গুঁড়িয়ে দিতে এক শক্তিশালী ও অত্যাধুনিক কেন্দ্র চালু করেছে ইউরোপীয় ইউনিয়নের পুলিশ সংস্থা (ইউরোপোল)। মঙ্গলবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে সংস্থার সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘ইউরোপিয়ান সেন্টার এগেইনস্ট মাইগ্রেন্ট স্মাগলিং’ বা ইসিএএমএস নামক এই নতুন ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ইউরোপোলের প্রধান ক্যাথরিন দ্য বোল জানিয়েছেন, অভিবাসী পাচারকে এখন একটি অত্যন্ত গুরুতর এবং সংঘবদ্ধ অপরাধ হিসেবে বিবেচনা করে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে ইউরোপ। ইউরোপোল জানিয়েছে, এই নতুন কেন্দ্রটি মূলত তথ্যভিত্তিক তদন্ত, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং বিশেষ আর্থিক অনুসন্ধানের ওপর জোর দেবে। পাচারকারীরা অভিবাসীদের কাছ থেকে যে বিপুল পরিমাণ অবৈধ অর্থ হাতিয়ে নেয়, সেই…

বিস্তারিত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বিদ্যমান অভিবাসন চুক্তি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে টিউনিশিয়া। দেশটির প্রেসিডেন্ট কায়েস সইদ এই চুক্তিকে ‘অসম’ আখ্যা দিয়ে তা পুনর্বিবেচনার জোর দাবি জানিয়েছেন। সোমবার (২৩ মার্চ) আরব উইকলি এক প্রতিবেদনে জানায়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে সইদ এই চুক্তিকে আরও ভারসাম্যপূর্ণ, ন্যায়সঙ্গত এবং সমতাভিত্তিক করার আহ্বান জানান। টিউনিশীয় কর্মকর্তাদের মতে, বর্তমান চুক্তিটি অতিরিক্ত মাত্রায় অভিবাসন-কেন্দ্রিক এবং এতে টিউনিশিয়ার সার্বভৌমত্ব ও স্বার্থ যথাযথভাবে সংরক্ষিত হয়নি। ২০২৩ সালে উত্তর আফ্রিকার প্রধান অভিবাসন প্রস্থানদ্বার হিসেবে পরিচিত টিউনিশিয়াকে ১০০ কোটি ইউরোর বেশি আর্থিক সহায়তা এবং সীমান্ত ব্যবস্থাপনায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। এর বিনিময়ে টিউনিশিয়াকে ইউরোপাভিমুখী অনিয়মিত অভিবাসন…

বিস্তারিত

বিশ্বজুড়ে প্রায় সাড়ে ৮ কোটি খ্রিষ্টধর্মাবলম্বীর আধ্যাত্মিক কেন্দ্র ‘চার্চ অব ইংল্যান্ড’-এ রচিত হলো এক নতুন ইতিহাস। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো কোনো নারী হিসেবে যুক্তরাজ্যের ‘আর্চবিশপ অব ক্যান্টারবুরি’ পদে অভিষিক্ত হলেন সারা মুলালি। বুধবার ক্যান্টারবুরি ক্যাথেড্রালে ত্রয়োদশ শতাব্দীর ঐতিহাসিক ‘সেন্ট অগাস্টিন’ চেয়ারে আসীন হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। সাবেক এই নার্সের হাত ধরেই চার্চ অব ইংল্যান্ডের ইতিহাসে এক নতুন যুগের সূচনা হলো, যা নিয়ে রক্ষণশীল ও প্রগতিশীল খ্রিষ্টানদের মধ্যে শুরু হয়েছে চরম উত্তেজনা। জমকালো এই অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজপরিবারের উত্তরসূরি প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী ক্যাথরিন এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ বিশ্ববরেণ্য ধর্মীয় নেতারা। মাথায় সোনালি টুপি পরে…

বিস্তারিত

সম্প্রতি পর্তুগালের রাজধানী লিসবনে আসন্ন সুনামির সতর্কবার্তা দিয়ে সাইরেন বাজানো হয়েছে। মূলত এটি ছিল একটি পরিকল্পিত মহড়া, যার উদ্দেশ্য ছিল বিশাল কোনো ঢেউ আছড়ে পড়ার আগে জনগণকে প্রস্তুত করা এবং শহরের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা। লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস এবং পৌর বেসামরিক সুরক্ষা পরিষেবার তথ্যানুযায়ী, সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের জন্য বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে: ১. সাইরেন শুনলে আতঙ্কিত হবেন না সাইরেনের শব্দ পাওয়ার অর্থ হলো আপনার হাতে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য কিছুটা সময় আছে। লিসবনের মেয়র জানান, প্রাথমিক সতর্কতা জারির প্রায় ৩৫ মিনিট পর সুনামির ঢেউ উপকূলে পৌঁছাতে পারে। তাই এই সময়ের মধ্যে শান্ত থেকে দ্রুত…

বিস্তারিত

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে অবৈধ অনুপ্রবেশের হার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় এখন চরম অস্তিত্ব সংকটে ব্রিটিশ লেবার সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের মুখপাত্র জানিয়েছেন, ফ্রান্সের সঙ্গে অভিবাসন চুক্তি নবায়নের সময় তারা এবার ‘পয়সার সঠিক মূল্য’ বুঝে নিতে চান। ২০২৩ সালে তৎকালীন রক্ষণশীল সরকার প্যারিসকে তিন বছরের জন্য ৪৭৬ মিলিয়ন পাউন্ড (প্রায় ৫৭০ মিলিয়ন ডলার) দেওয়ার যে চুক্তি করেছিল, তার মেয়াদ আগামী সপ্তাহে শেষ হতে চলেছে। কিন্তু বিপুল অর্থ ঢালার পরও ২০২৫ সালে প্রায় ৪২ হাজার অভিবাসনপ্রত্যাশী ইংল্যান্ডের উপকূলে পৌঁছেছেন, যা ২০১৮ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এবং প্রধানমন্ত্রী স্টারমার এখন উভয়সংকটে। একদিকে ডানপন্থী ‘রিফর্ম…

বিস্তারিত