সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক
"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।
অক্সফোর্ড, কেমব্রিজ এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনের মতো বিশ্বসেরা বিদ্যাপীঠে ভর্তির সুযোগ পেয়েও কেবল জাতীয়তার কারণে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারছেন না একদল মেধাবী শিক্ষার্থী। ব্রিটিশ সরকারের বিতর্কিত ‘ভিসা নিষেধাজ্ঞা’র বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন সুদান ও আফগানিস্তানের ছয় শিক্ষার্থী। গত ৪ঠা মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ কর্তৃক ঘোষিত এক বিশেষ আদেশে আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার এবং সুদানের নাগরিকদের জন্য শিক্ষার্থী ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে ‘বর্ণবাদী’ ও ‘মানবাধিকার লঙ্ঘন’ আখ্যা দিয়ে আইনি লড়াই শুরু করেছেন ওই শিক্ষার্থীরা। আদালতে দাখিল করা নথিতে দেখা গেছে, এই ছয় শিক্ষার্থী চিকিৎসা ও বিজ্ঞানের বিভিন্ন উচ্চতর বিষয়ে স্নাতক ডিগ্রিধারী। সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই তারা যুক্তরাজ্যের…
ইউরোপীয় ইউনিয়নের ঝকঝকে দেশ সাইপ্রাস। পর্যটকদের কাছে দেশটি যতটা আকর্ষণীয়, সেখানে পাড়ি জমানো হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থীর জীবন ততটাই অন্ধকারের চাদরে ঢাকা। উচ্চশিক্ষার রঙিন স্বপ্ন নিয়ে দেশটিতে গিয়ে এখন চরম বেকারত্ব আর ঋণের বোঝা নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন অনেক শিক্ষার্থী। দালালদের প্রলোভন আর এজেন্সির চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে ১০-১২ লাখ টাকা খরচ করে দেশটিতে পৌঁছানোর পর তাদের সামনে উন্মোচিত হচ্ছে এক নির্মম বাস্তবতা। সাইপ্রাসের প্রধান সংকট হলো কাজের অভাব। এটি মূলত পর্যটন-নির্ভর দেশ হওয়ায় সেখানে সারাবছর পর্যাপ্ত কাজ থাকে না। বিশেষ করে যারা কোনো কারিগরি কাজ না শিখে কেবল পড়াশোনার উছিলায় দেশটিতে আসছেন, তারা মাসের পর মাস ঘুরেও একটি নূন্যতম…
ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি এখন এক ভয়াবহ কর্মী সংকটের মুখে। দেশটির বর্তমান শ্রমবাজার সচল রাখতে প্রতি বছর অন্তত ৪ লাখ দক্ষ বিদেশি কর্মী প্রয়োজন। আগামী ১০ বছরের মধ্যে জার্মানির প্রায় ২০ শতাংশ কর্মী অবসরে যাচ্ছেন, যা পূরণ করতে প্রতি বছর প্রায় ১৬ লাখ মানুষের অভিবাসনের প্রয়োজন হবে। এই সংকট মোকাবিলায় জার্মানি এখন এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার তরুণদের দিকে নজর দিচ্ছে। সম্প্রতি বার্লিনে বিদেশি দক্ষ কর্মীদের নিয়োগ প্রক্রিয়া সহজ ও ন্যায়সংগত করতে ‘উই ফেয়ার অ্যালায়েন্স’ নামে একটি নতুন জোটের উদ্বোধন করেছেন উন্নয়নমন্ত্রী রিম আলাবালি রাদোফান। এই উদ্যোগের অংশ হিসেবে জার্মানির বিদ্যুৎ সঞ্চালন লাইন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ওমেক্সন’ ভিয়েতনামের বিদ্যুৎ সরবরাহকারী…
বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরি-শারলে। এই বিশেষ দিনে তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রদূত সেরি-শারলে আজ জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজেও অংশ নেন। মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত এই কুচকাওয়াজ অনুষ্ঠানে তার অংশগ্রহণ দিনটির গুরুত্ব এবং ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সুদৃঢ় বন্ধুত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে রাষ্ট্রদূত সেরি-শারলে বাংলাদেশের বীর সন্তানদের ত্যাগ ও সাহসিকতাকে স্মরণ করেন। উল্লেখ্য যে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই ফ্রান্স বাংলাদেশের এক পরীক্ষিত বন্ধু…
২০২৬ সালের শুরুতেই ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি জমানোর স্বপ্ন এক বীভৎস ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। বছরের প্রথম দুই মাসেই এই বিপজ্জনক রুটে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্যে এক হাড়হিম করা চিত্র ফুটে উঠেছে। তথ্য অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেই অন্তত ৬৫৫ জন অভিবাসনপ্রত্যাশী সাগরে প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। বিস্ময়কর বিষয় হলো, ইউরোপে প্রবেশের চেষ্টা কমলেও পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর হার। গবেষক ও সীমান্ত সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর মতে, এই গণমৃত্যুর পেছনে রয়েছে কয়েকটি ভয়ংকর কারণ। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভূমধ্যসাগরে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হ্যারি’ অসংখ্য…
ইতালির কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রাজনৈতিক ক্যারিয়ারে নেমে এল এক বিশাল বিপর্যয়। বিচার ব্যবস্থায় আমূল পরিবর্তনের লক্ষ্যে তার আনা বিতর্কিত সংস্কার প্রস্তাবটি গণভোটে সরাসরি প্রত্যাখ্যান করেছেন দেশটির সাধারণ ভোটাররা। সোমবার এক ভাষণে মেলোনি আনুষ্ঠানিকভাবে এই পরাজয় স্বীকার করে নিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, এই ফলাফল কেবল একটি আইনি সংস্কারের হার নয়, বরং আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে মেলোনির ‘অপরাজেয়’ ভাবমূর্তিতে এক মারাত্মক আঘাত, যা তাকে ক্ষমতাচ্যুত করার পথ প্রশস্ত করতে পারে। সোমবার গণভোটের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, প্রায় ৫৪ শতাংশ ভোটার এই সংস্কার প্রস্তাবের বিপক্ষে ‘না’ ভোট দিয়েছেন। বিপরীতে সপক্ষে ভোট পড়েছে ৪৬ শতাংশ। এবারের গণভোটে ভোটারদের উপস্থিতি ছিল প্রায় ৫৯…
ইউরোপের দেশ পর্তুগালে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউরো নিউজ জানিয়েছে, “স্টুডেন্টস ডে” উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে হাজারো শিক্ষার্থী অংশ নেয়। বিক্ষোভকারীরা বিভিন্ন দাবি তুলে ধরে সরকারের শিক্ষানীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শিক্ষার্থীদের আর্থিক সংকটের বিষয়গুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করে। মিছিলে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে এবং স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরে। শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক নীতিগত পরিবর্তনের কারণে উচ্চশিক্ষা আরও ব্যয়বহুল হয়ে উঠছে, যা অনেক শিক্ষার্থীর জন্য চাপ সৃষ্টি করছে। এছাড়া আবাসন সংকট এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচও তাদের প্রধান উদ্বেগের বিষয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে, তবে…
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে শিশুদের যৌন নির্যাতনের ছবি ও ভিডিও তৈরির প্রবণতা গত এক বছরে ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্রিটিশ অলাভজনক সংস্থা ‘ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন’ এর ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে এই আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, এআই-এর মাধ্যমে তৈরি এই কন্টেন্টগুলো সাধারণ ছবির তুলনায় অনেক বেশি বিকৃত এবং বীভৎস। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, তদন্তকারীরা এখন আসল ছবি এবং এআই-জেনারেটেড সিন্থেটিক কন্টেন্টের মধ্যে পার্থক্য করতে গিয়ে চরম হিমশিম খাচ্ছেন। IWF গত এক বছরে ৮,০০০-এরও বেশি এআই-তৈরি ছবি ও ভিডিও শনাক্ত করেছে। এর মধ্যে ৩,৪০০টি ছিল ‘ফুল-মোশন’ হাইপার-রিয়েলিস্টিক ভিডিও, যা দেখতে এতটাই বাস্তবসম্মত যে সাধারণ চোখে একে…
নরওয়েজীয় মানবাধিকার কর্মী এবং ‘এজিয়ান বোট রিপোর্ট’-এর প্রতিষ্ঠাতা টমি ওলসেনকে গ্রেপ্তারের ঘটনাকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ ও ‘আইনি অপব্যবহার’ বলে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গ্রিসের দেওয়া একটি ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ওলসেনকে তার নিজ বাড়ি ট্রোমসো থেকে গ্রেপ্তার করা হয়েছে, যার পেছনে কোনো যৌক্তিক প্রমাণ নেই। হিউম্যান রাইটস ওয়াচ-এর মতে, অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা কর্মীদের দমনে গ্রিক কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে এই আইনি ফাঁদ ব্যবহার করছে। ওলসেনের বিরুদ্ধে ‘অপরাধী চক্র গঠন’ এবং ‘অবৈধ প্রবেশে সহায়তার’ মতো গুরুতর অভিযোগ এনেছে গ্রিস। তবে হিউম্যান রাইটস ওয়াচ-এর সিনিয়র গবেষক ইভা কোসে দাবি করেছেন, ওলসেনের মূল কাজ ছিল…
বিশ্বের বায়ুমান নিয়ে কাজ করা সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ার তাদের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে ইউরোপের পরিবেশ নিয়ে এক উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, পুরো ইউরোপ মহাদেশের মধ্যে মাত্র তিনটি দেশ— আন্দোরা, এস্তোনিয়া এবং আইসল্যান্ড— বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ বায়ুমান বজায় রাখতে সক্ষম হয়েছে। বাকি দেশগুলোতে দূষণের মাত্রা ক্রমাগত বাড়ছে, যার প্রধান কারণ হিসেবে রেকর্ড পরিমাণ দাবানল এবং জলবায়ু পরিবর্তনজনিত চরম আবহাওয়াকে দায়ী করা হয়েছে। আইকিউএয়ার-এর তথ্যমতে, গত এক বছরে ইউরোপের ২৩টি দেশে বায়ু দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উত্তর আমেরিকার দাবানলের ধোঁয়া এবং আফ্রিকা থেকে আসা সাহারার ধূলিকণার প্রভাবে সুইজারল্যান্ড ও গ্রিসের মতো দেশগুলোতে দূষণ ৩০ শতাংশেরও…

