লেখক: জান্নাতুল তাসফিয়া

জান্নাতুল তাসফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট ও কনস্যুলার সেবা আরও সহজ ও দ্রুত করতে একাধিক নতুন উদ্যোগ ঘোষণা করেছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত তিনটি শনিবার বিশেষ পাসপোর্ট সেবা দেওয়া হবে। পাশাপাশি অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নতুন স্লট চালু এবং জরুরি আবেদনকারীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়ার ব্যবস্থাও নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) দূতাবাসে আয়োজিত কনস্যুলার সেবা বিষয়ক এক মতবিনিময় সভায় এসব ঘোষণা দেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স ও মোনাকোতে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। রাষ্ট্রদূত বলেন, সরকারের প্রবাসীবান্ধব নীতির অংশ হিসেবে কনস্যুলার সেবাকে আরও স্বচ্ছ, সহজ ও কার্যকর করতে দূতাবাস কাজ করছে। তিনি জানান, গত ৩ জুন চালু হওয়া…

বিস্তারিত

ইউরোপের বিভিন্ন দেশ থেকে নানা কারণে দেশে ফিরে যাওয়া বাংলাদেশি প্রবাসীদের টেকসই পুনর্বাসন ও জীবিকা পুনর্গঠনে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে পর্তুগালের লিসবনে স্থানীয় প্রবাসী সম্প্রদায়ের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের মাইগ্রেশান প্রকল্প “প্রত্যাশা-২” এর অধিনে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বিদেশ-ফেরত বাংলাদেশি অভিবাসীদের দেশে ফিরে পুনর্বাসন, পুনঃএকীকরণ এবং জীবিকা পুনর্গঠনে সহায়তা প্রদানের লক্ষে ইউরোপের দেশে দেশে মতবিনিময়ের অংশ হিসেবে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব ও নোটিসিয়াস বাংলার আয়োজনে(১৫ জুলাই) লিসবনের একটি মিলনায়তনে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, নানা প্রতিকূলতার কারণে প্রতিবছর ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক বাংলাদেশিকে দেশে ফিরে যেতে হয়। দেশে ফেরার…

বিস্তারিত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুটি গুরুত্বপূর্ণ অভিবাসন নির্দেশিকা বা আইন সময়মতো বাস্তবায়ন করতে না পারায় পর্তুগালের বিরুদ্ধে দুটি লঙ্ঘন মামলা করেছে ইউরোপীয় কমিশন (ব্রাসেলস)। মূলত ইউরোপীয় কমিশনের দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই নিয়মগুলো পর্তুগালের নিজস্ব জাতীয় আইনে যুক্ত করার প্রমাণ বা বিজ্ঞপ্তি দিতে ব্যর্থ হয়েছে লিসবন। এই বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে পর্তুগাল সরকারকে দুই মাস সময় দেওয়া হয়েছে। প্রথম মামলাটি হয়েছে একক সংশোধনী নির্দেশিকা (২০২৪/১২৩৩) বাস্তবায়ন না করার কারণে। এই আইনের মূল লক্ষ্য হলো ইইউ-বহির্ভূত দেশগুলো থেকে আসা কর্মীদের প্রবেশ সহজ করা এবং ইইউ-এর শ্রম অভিবাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। নতুন নিয়ম অনুযায়ী, বাসস্থান ও কাজের জন্য একক অনুমতির আবেদনের…

বিস্তারিত

অভিবাসন নীতিতে আরও একটি বড় ধরনের কড়াকড়ি আরোপ করল স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেন। দেশটিতে বসবাসরত কোনো অভিবাসী “সৎ জীবনযাপন” করছেন না বলে কর্তৃপক্ষ মনে করলে, তাকে সরাসরি দেশ থেকে ‘ডিপোর্ট’ বা বহিষ্কার করার অনুমতি দিয়ে এক বিতর্কিত আইন কার্যকর করা হয়েছে। গত রবিবার (১৩ জুলাই, ২০২৬) থেকে আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে কার্যকর হয়েছে এই নতুন নিয়ম। ২০২২ সালের অক্টোবরে ক্ষমতায় আসার পর থেকে দেশটির প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের নেতৃত্বাধীন সরকার অভিবাসন নিয়ন্ত্রণে একের পর এক কঠোর আইন প্রণয়ন করে আসছে। এই কার্যক্রমে তাদের সমর্থন দিচ্ছে অভিবাসনবিরোধী রাজনৈতিক দল সুইডেন ডেমোক্র্যাটস। সুইডিশ সরকারের নতুন আইন অনুযায়ী, ‘জীবনযাপনে অনিয়ম’ বা অসৎ আচরণ হিসেবে শুধু ফৌজদারি অপরাধ…

বিস্তারিত

যুক্তরাজ্যে বসবাসরত প্রায় ১৬ লক্ষ ব্রেক্সিট-পরবর্তী অভিবাসী কর্মীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক নীতিগত পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তীব্র রাজনৈতিক বিতর্ক ও সমালোচনার মুখে, পূর্বে প্রস্তাবিত কঠোর অভিবাসন নীতি শিথিল করে এই বিশাল জনগোষ্ঠীর জন্য দ্রুত স্থায়ী বসবাসের (Indefinite Leave to Remain – ILR) পথ উন্মুক্ত রাখার পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। হোয়াইটহলের প্রাথমিক কৌশল অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে শিথিল ভিসা নিয়মে আগতদের জন্য স্থায়ী বসবাসের ন্যূনতম সময়সীমা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার প্রস্তাব করা হয়েছিল। তবে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, নতুন সিদ্ধান্তের ফলে এই বিশাল জনগোষ্ঠীকে সেই বিতর্কিত বর্ধিত সময়সীমা থেকে…

বিস্তারিত

পর্তুগালে বসবাসরত অভিবাসীদের জন্য সরকারি জটিলতা ও ভোগান্তি কমাতে বড় ধরনের সংস্কার এনেছে দেশটির প্রশাসন। এখন থেকে যেসব অভিবাসী তাদের বৈধকরণের জন্য ইন্টিগ্রেশন, মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম এজেন্সি (AIMA)-এর মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করবেন, তাদের সামাজিক নিরাপত্তা নম্বর বা সোশ্যাল সিকিউরিটি আইডেন্টিফিকেশন নম্বর (NISS) পাওয়ার জন্য আর আলাদাভাবে কোনো সোশ্যাল সিকিউরিটি অফিসে যেতে হবে না। সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা ডিজিটাল পদ্ধতিতেই তারা এই নম্বরটি পেয়ে যাবেন। পর্তুগালের সংবাদপত্র পাবলিকো (Público)-র প্রতিবেদন অনুযায়ী, এই যুগান্তকারী নতুন ব্যবস্থাটি চলতি জুলাই (২০২৬) মাসের শেষ নাগাদ পুরোপুরি কার্যকর হতে যাচ্ছে। এটি মূলত দেশটির সরকারি পরিষেবাগুলোর ডিজিটাল রূপান্তর কর্মসূচিরই একটি অংশ, যা ২০২৫ সাল থেকে চলমান রয়েছে। নতুন…

বিস্তারিত

দীর্ঘ প্রতীক্ষার পর শেনজেন অঞ্চলে অন্তর্ভুক্ত হওয়ার পথে এক বিশাল মাইলফলক অর্জন করেছে সাইপ্রাস প্রজাতন্ত্র। নিরাপত্তা ও সীমান্ত যাচাইয়ের কঠোর পরীক্ষা শেষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিকোসিয়াকে প্রযুক্তিগতভাবে সম্পূর্ণ প্রস্তুত বলে সবুজ সংকেত দিয়েছে। তবে ব্রাসেলস সবুজ সংকেত দিলেও, সাইপ্রাসকে পূর্ণ শেনজেন সদস্যপদ দেওয়া হবে কি না—সেই চূড়ান্ত সিদ্ধান্ত এখন ইইউ-এর সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক সদিচ্ছার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। গত ২৬ জুন সংশ্লিষ্ট শেনজেন কমিটির কাছে উপস্থাপিত ইইউ-এর ৬০ পৃষ্ঠার একটি গোপন মূল্যায়ন প্রতিবেদনে সাইপ্রাসকে এই ইতিবাচক রেটিং দেওয়া হয়। ইইউ-এর এই প্রতিবেদনে দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসের বিতর্কিত উত্তরাঞ্চলের দখলদারিত্ব (তুর্কি নিয়ন্ত্রণাধীন এলাকা) এবং সেখানে থাকা ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলোর কারণে সৃষ্ট ভূ-রাজনৈতিক…

বিস্তারিত

২০২৬ বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার কি শেষ হয়ে গেল? এমন জল্পনা-কল্পনার মাঝেই নতুন আশার আলো দেখালেন পর্তুগাল জাতীয় ফুটবল দলের নবনিযুক্ত কোচ হোর্হে জেসুস। ৭১ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোনালদো যদি খেলা চালিয়ে যেতে চান, তবে জাতীয় দলে তাঁর ভবিষ্যৎ এখনও ফুরিয়ে যায়নি এবং এই ফরোয়ার্ড দলের জন্য “কখনোই” সমস্যা হবেন না। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী স্পেনের কাছে হেরে পর্তুগাল বিদায় নেওয়ার পর পদত্যাগ করেন সাবেক ম্যানেজার রবার্তো মার্টিনেজ। তাঁর স্থলাভিষিক্ত হওয়া জেসুস শুক্রবার তাঁর প্রথম পরিচিতি পর্বে সাংবাদিকদের বলেন, “যতদিন সে (রোনালদো) খেলছে এবং দলে নির্বাচিত হওয়ার মতো…

বিস্তারিত

তুরস্কে সদ্য সমাপ্ত হওয়া নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)-র শীর্ষ সম্মেলনের মাঠের সামরিক ও ভূ-রাজনৈতিক আলোচনাকে ছাপিয়ে এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিষ্ট্রুন ফ্রস্তাদোত্তির। তুরস্কের মুসলিমদের সহনশীলতা, আতিথেয়তা এবং আজানের ধ্বনি নিয়ে তাঁর করা একটি ইতিবাচক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো সাড়া ফেলেছে। তুর্কি সংবাদমাধ্যম ইয়ানি সাফাক এর অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি পোস্টে দাবি করা হয়, তুরস্ক সফর শেষে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, তিনি সে দেশের মুসলিমদের ধর্মীয় সহনশীলতা ও আন্তরিক আতিথেয়তায় গভীরভাবে মুগ্ধ হয়েছেন। বিশেষ করে তুরস্কের ঐতিহ্যবাহী আজানের ধ্বনি তাঁর কাছে অত্যন্ত ‘অসাধারণ’ ও হৃদয়স্পর্শী লেগেছে বলে পোস্টে উল্লেখ করা হয়। পোস্টটি প্রকাশের…

বিস্তারিত

পর্তুগালে মুখ সম্পূর্ণ ঢেকে রাখে এমন ধর্মীয় বা ঐতিহ্যবাহী পোশাক (যেমন বুরকা বা নিকাব) জনসমক্ষে নিষিদ্ধ করার একটি আইন নিয়ে দেশটির পার্লামেন্টে ব্যাপক আলোচনা ও অগ্রগতি হয়েছে। প্রস্তাবিত এই আইনটিকে ঘিরে পর্তুগিজ রাজনৈতিক অঙ্গন ও মানবাধিকার মহলে পক্ষে-বিপক্ষে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনটির সপক্ষে থাকা রাজনৈতিক দল ও নীতিনির্ধারকদের দাবি, এই উদ্যোগটি মূলত জননিরাপত্তা রক্ষা এবং পরিচয় শনাক্তকরণের স্বার্থে আনা হয়েছে। এর পেছনে কোনো ধর্মীয় বিদ্বেষ নেই এবং এটি কারও ধর্মীয় স্বাধীনতা সীমিত করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি। তাদের মূল যুক্তি হলো, জনসমক্ষে মুখ সম্পূর্ণ ঢেকে রাখলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে পরিচয় যাচাই করা বেশ…

বিস্তারিত