লেখক: জান্নাতুল তাসফিয়া

জান্নাতুল তাসফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।

ইউরোপের বাজারে জনপ্রিয় ‘কিটক্যাট’ চকোলেটের এক বিশাল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বখ্যাত খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলে নিশ্চিত করেছে যে, ইতালি থেকে পোল্যান্ডে পরিবহনের সময় প্রায় ১২ টন ওজনের ৪ লাখ ১৩ হাজার পিস কিটক্যাট চকোলেটের একটি বিশাল চালান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। মধ্য ইতালি থেকে পোল্যান্ডের ডিস্ট্রিবিউশন সেন্টারে যাওয়ার পথে এই দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে, যা পুরো ইউরোপের চকোলেট বাজারে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। নেসলে জানিয়েছে, চুরি হওয়া প্রতিটি পণ্যে নির্দিষ্ট ‘ব্যাচ কোড’ রয়েছে, যার ফলে অবৈধভাবে কোনো দোকানে বা ব্ল্যাক মার্কেটে এগুলো বিক্রি করতে গেলে সহজেই ধরা পড়বে। তবুও উৎসবের এই মৌসুমে কিটক্যাটের আকাশচুম্বী চাহিদার কারণে অনেক শোরুম বা সুপারশপে…

বিস্তারিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে শুরু হওয়া ঐতিহাসিক অভিযানে গত এক বছরে ৪ লাখ মানুষকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। এই বিশাল অভিযানে “বিপজ্জনক অপরাধী” হিসেবে চিহ্নিত হয়ে গ্রেপ্তার হয়েছেন ১০ জন বাংলাদেশি নাগরিক। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ গ্রেপ্তারকৃত এই বাংলাদেশিদের নাম ও তাঁদের বিরুদ্ধে থাকা গুরুতর সব অপরাধের খতিয়ান প্রকাশ করেছে। তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে যৌন নিপীড়ন, মাদক পাচার, অস্ত্র আইন লঙ্ঘন এবং জালিয়াতির মতো মারাত্মক অভিযোগ রয়েছে। ডিএইচএস জানিয়েছে, গ্রেপ্তারকৃত মোট ৪ লাখের মধ্যে ৫৬ হাজার জনই অতীতে গুরুতর অপরাধে দণ্ডিত। ডেপুটি সেক্রেটারি লরেন বেস স্পষ্ট জানিয়েছেন, শিশু নির্যাতনকারী, ধর্ষক এবং মাদক…

বিস্তারিত

ইউরোপের স্বপ্নে বিভোর হয়ে দালালের হাত ধরে মরণযাত্রায় সামিল হওয়া সুনামগঞ্জের ১০ তরুণের স্বপ্ন এখন পুরো পরিবারের জন্য এক দুঃস্বপ্ন। ভূমধ্যসাগরে টানা ৬ দিন খাদ্য ও পানীয়হীন অবস্থায় থাকার পর লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন ১৮ বাংলাদেশি, যার মধ্যে ১০ জনই সুনামগঞ্জের বাসিন্দা। অভাব-অনটনের সংসারে স্বচ্ছলতা ফেরাতে লিবিয়ার হয়ে ইতালি ‘মৃত্যুপুরী’ পাড়ি দিতে গিয়ে অকালে ঝরে গেল এই তাজা প্রাণগুলো। নিহতদের মধ্যে একই গ্রামের তিন তরুণ থাকায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম। নিহতদের স্বজনরা জানিয়েছেন, দালালরা নিরাপদ যাত্রার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও মাঝ সমুদ্রে তাঁদের কোনো খাবার বা পানি দেয়নি। দিরাই উপজেলার তারাপাশা গ্রামের…

বিস্তারিত

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত একটি মার্কিন ব্যাংক ভবনের সামনে ভয়াবহ বোমা হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে দেশটির পুলিশ। শনিবার ভোরে ‘ব্যাংক অফ আমেরিকা’র একটি শাখার সামনে থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা হাতে তৈরি শক্তিশালী বোমাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ফ্রান্সের সন্ত্রাসবাদ বিরোধী প্রসিকিউটর অফিস ইতিমধেই এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছে। শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে প্যারিসের অষ্টম অ্যারোন্ডিসমেন্টের রুডিলা বোয়েটি এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাটি বিখ্যাত শঁজ-এলিজে থেকে মাত্র কয়েক গলি দূরে অবস্থিত। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ওই ব্যক্তি ৫ লিটার তরল দাহ্য পদার্থ এবং একটি ইগনিশন সিস্টেম বা অগ্নিসংযোগকারী যন্ত্র দিয়ে তৈরি বোমাটি ব্যাংকের সামনে স্থাপন…

বিস্তারিত

যুক্তরাজ্যের ইতিহাসে কট্টর ডানপন্থীদের বিরুদ্ধে এযাবৎকালের সর্ববৃহৎ বিক্ষোভ সমাবেশের সাক্ষী হলো লন্ডন। আয়োজকদের দাবি অনুযায়ী, শনিবার লন্ডনের রাজপথে প্রায় ৫ লাখ মানুষ বর্ণবাদ এবং কট্টর ডানপন্থী মতাদর্শের বিরুদ্ধে এই বিশাল প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন। ‘টুগেদার অ্যালায়েন্স’ ও ‘স্ট্যান্ড আপ টু রেসিজম’-এর ব্যানারে আয়োজিত এই মিছিলে অংশগ্রহণকারীরা ‘বর্ণবাদকে না বলুন’, ‘ট্রাম্পকে না বলুন’ এবং ‘উদ্বাস্তুদের স্বাগতম’ সংবলিত প্ল্যাকার্ড হাতে সেন্ট্রাল লন্ডন থেকে হোয়াইটহল পর্যন্ত পদযাত্রা করেন। সমাবেশের সহ-আয়োজক কেভিন কোর্টনি হোয়াইটহলে সমবেত জনতার উদ্দেশে বলেন, “আমাদের হিসেবে আজ এখানে ৫ লাখ মানুষ সমবেত হয়েছেন—যা কট্টর ডানপন্থীদের বিরুদ্ধে ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ। এই উপস্থিতি আমাদের লড়াই চালিয়ে যাওয়ার আত্মবিশ্বাস জোগাবে।” আয়োজকরা জানান, গত…

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গাফিলতি এবং নথিপত্র যাচাইয়ের জন্য অতিরিক্ত অর্থ দাবির কারণে সুইডেনের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ হারালেন এক মেধাবী শিক্ষার্থী। খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী জিনিয়া তাসনিমের অভিযোগ, তার একাডেমিক যোগ্যতা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের আমলাতান্ত্রিক জটিলতা ও ‘ভেরিফিকেশন ফি’ সংক্রান্ত ঝামেলার কারণে সুইডিশ কর্তৃপক্ষ তার আবেদন বাতিল করে দিয়েছে। স্বপ্নভঙ্গের এই ঘটনায় ঢাবি প্রশাসনের চরম অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণীতে জানা যায়, জিনিয়া সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের পর নথিপত্র যাচাইয়ের প্রয়োজন পড়ে। সুইডিশ ভর্তি কর্তৃপক্ষ ঢাবি কর্তৃপক্ষের কাছে ভেরিফিকেশনের আবেদন করলে বিশ্ববিদ্যালয় থেকে উল্টো ‘ফি’ দাবি করা হয়। কিন্তু ‘ইউনিভার্সিটি অ্যাডমিশনস ইন সুইডেন’ কোনো ভেরিফিকেশন…

বিস্তারিত

কনকনে ঠান্ডা আর বরফশীতল বাতাসের দাপট কাটিয়ে অবশেষে যুক্তরাজ্যে ফিরছে বসন্তের উজ্জ্বল রোদ। দীর্ঘ শীতের ক্লান্তি মুছে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে ব্রিটিশদের জন্য অপেক্ষা করছে এক মনোরম আবহাওয়া। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা উচ্চচাপের প্রভাবে আগামী মঙ্গলবার দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এই কাঙ্ক্ষিত উষ্ণতা উপভোগ করার আগে চলতি সপ্তাহজুড়ে ব্রিটিশদের পোহাতে হবে ঝড়ো হাওয়া আর বৃষ্টির দাপট। সপ্তাহান্তের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার কারণে রোদ-বৃষ্টির লুকোচুরি চলবে, এমনকি কোথাও কোথাও হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। আজ রোববার ভারী বৃষ্টিপাত দক্ষিণ ও পূর্ব দিকে ছড়িয়ে পড়লেও স্কটল্যান্ড ও ওয়েলসে ঝকঝকে রোদের…

বিস্তারিত

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় জ্বালানি তেলে বিশেষ ভর্তুকি এবং আবাসন খাতে বড় ধরণের কর ছাড়ের ঘোষণা দিয়েছেন পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই প্যাকেজ ঘোষণা করেন। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট কমানোর দাবি আপাতত নাকচ করে দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মন্টিনিগ্রো গর্ব প্রকাশ করে বলেন, পর্তুগাল বর্তমানে ইউরোপের অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতার ‘চ্যাম্পিয়নস লিগ’-এ অবস্থান করছে। তিনি জোর দিয়ে বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব থেকে জনগণকে সুরক্ষা দিতে পর্তুগালই ইউরোপের প্রথম দেশ হিসেবে কার্যকর পদক্ষেপ নিয়েছে। জালানি খাতে বিশেষ সহায়তা আগামী ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত কার্যকর হতে…

বিস্তারিত

যুক্তরাজ্যের ওয়ারউইকশায়ারের নানইটন এলাকায় ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণ ও ধর্ষণের দায়ে আহমেদ মুলাখিল (২৩) নামে এক আফগান আশ্রয়প্রার্থীকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গত বছর গ্রীষ্মে ঘটা এই ঘটনার পর পুরো ব্রিটেনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশের তথ্য গোপন নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। ওয়ারউইক ক্রাউন কোর্টে বিচারক ক্রিস্টিনা মন্টগোমারি গত সোমবার এই রায় ঘোষণা করেন। সাজা অনুযায়ী, মুলাখিলকে ১৫ বছর কারাগারে থাকতে হবে এবং পরবর্তী ১২ মাস কড়া নজরদারিতে থাকতে হবে। সাজা শেষে তাকে নিজ দেশ আফগানিস্তানে ফেরত পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার বিবরণ ও আদালতের পর্যবেক্ষণ আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২২ জুলাই মুলাখিল…

বিস্তারিত

ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক সংঘাতকে বিশ্ব অর্থনীতির জন্য এক ভয়াবহ ‘বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অত্যন্ত কড়া ভাষায় জানান, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এই যুদ্ধের নেতিবাচক প্রভাব বিশ্ববাজারে স্পষ্ট হয়ে উঠেছে। পিস্টোরিয়াস সরাসরি অভিযোগ করেছেন যে, এই যুদ্ধের শুরুতে জার্মানির মতো ঘনিষ্ঠ মিত্রদের সাথে কোনো ধরনের পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি ওয়াশিংটন। তাঁর সাফ কথা, “কেউ আমাদের কিছু জিজ্ঞেসও করেনি। এটা আমাদের যুদ্ধ নয়, তাই আমরা এতে কোনোভাবেই জড়িয়ে পড়তে চাই না।” যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষকেই অবিলম্বে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে তিনি কূটনৈতিক সমাধানের ওপর…

বিস্তারিত