লেখক: জান্নাতুল তাসফিয়া

জান্নাতুল তাসফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।

পর্তুগাল সরকারের বর্তমান অভিবাসন নীতিকে “কার্যত ব্যর্থ” বলে অভিহিত করেছেন দেশটির বৃহত্তম অভিবাসী সংগঠন সলিদারিয়েদাদ ইমিগ্রান্তে-এর সভাপতি তিমোতেও মাসেদো। পর্তুগিজ সংবাদ মাধ্যম ‘লুসা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, অনিয়মিত অভিবাসন রুখতে এবং বৈধ পথে কর্মী আনার লক্ষ্যে চালু হওয়া ‘নিয়ন্ত্রিত শ্রম অভিবাসন প্রোটোকল’ বাস্তবে কোনো কাজেই আসছে না। মাসেদোর মতে, সরকারের এই কঠোর ও বাস্তবতা বিবর্জিত নীতির কারণে সাধারণ অভিবাসীরা এখন ‘মাফিয়া চক্র’-এর হাতে জিম্মি হয়ে পড়ছে এবং অনেকেই বৈধ কাগজের আশায় ২২ হাজার ইউরো (প্রায় ২৮ লাখ টাকা) পর্যন্ত খরচ করতে বাধ্য হচ্ছে। সরকার দাবি করেছে যে, নতুন প্রোটোকলের আওতায় ৫,১৮৩টি আবেদনের মধ্যে ৩,৩২৮টি ভিসা ইতিমধ্যে অনুমোদন করা…

বিস্তারিত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে স্পেনের কৌশলগত অবস্থানের কারণে দেশটির জাহাজগুলোকে বিশ্বখ্যাত ‘হরমুজ প্রণালী’ দিয়ে চলাচলের বিশেষ অনুমতি দিচ্ছে ইরান। যদিও স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি, তবে স্পেনে নিযুক্ত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এবং ১৯ শতাংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই রুট দিয়েই পরিবাহিত হয়। ইরানের এই ‘নির্বাচনী অবরোধ’ কৌশলের ফলে শত্রুভাবাপন্ন দেশগুলোর জাহাজ চলাচল বন্ধ থাকলেও স্পেনের মতো দেশগুলো বিশেষ সুবিধা পাচ্ছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি ওয়াশিংটনের নেতৃত্বাধীন সামরিক অভিযানে অংশ নিতে অস্বীকার…

বিস্তারিত

আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন প্রযুক্তির জয়জয়কার এবার দেখল ইউরোপ। ন্যাটোর সদস্য দেশগুলোর যৌথ সামরিক মহড়া ‘স্ট্রং ইমপ্যাক্ট ২০২৬’-এ নিজেদের তৈরি বিশেষায়িত ‘অ্যাটাক ড্রোন’ বা ‘সুইসাইড ড্রোন’ দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে পর্তুগিজ সেনাবাহিনী। পর্তুগালের সান্তা মারগারিদা সামরিক ক্যাম্পে গত ১৬ মার্চ থেকে শুরু হওয়া এই মহড়ায় পর্তুগিজ প্রতিষ্ঠান ‘ইউএভিশন’ এর সহযোগিতায় তৈরি এই ‘লয়টারিং মিউনিশন’ বা বিশেষ ঘাতক ড্রোনগুলো পরীক্ষা করা হয়। পর্তুগিজ সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল হেল্ডার পারসেলাস জানিয়েছেন, এই ড্রোনগুলোতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ‘সার্চ-দেন-স্ট্রাইক’ প্রযুক্তি। অর্থাৎ, ড্রোনটি যতক্ষণ না নির্দিষ্ট লক্ষ্যবস্তু খুঁজে পাচ্ছে, ততক্ষণ এটি আকাশে উড়তে থাকবে। অপারেটর সরাসরি লাইভ মনিটরিংয়ের মাধ্যমে নিখুঁতভাবে আঘাত হানার সিদ্ধান্ত নিতে…

বিস্তারিত

ইউরোপজুড়ে সক্রিয় একটি শক্তিশালী মানবপাচারকারী চক্র ভেঙে দিয়েছে বেলজিয়াম পুলিশ। বুধবার বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর অফিস জানিয়েছে, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং জার্মানি জুড়ে একযোগে অভিযান চালিয়ে এই সাফল্য পাওয়া গেছে। অভিযানে পাচার কাজে ব্যবহৃত নৌকা, শক্তিশালী ইঞ্জিন, লাইফ জ্যাকেট, বিপুল পরিমাণ নগদ অর্থ এবং অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। এই অভিযানে জড়িত থাকার সন্দেহে জার্মানি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তদের বেলজিয়ামে প্রত্যর্পণ করা হবে এবং সে দেশের ব্রুজ শহরে তাদের বিচারকার্য সম্পন্ন হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে অভিবাসী পাচারের সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। এদিকে মঙ্গলবারই…

বিস্তারিত

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বৃদ্ধি পেলেও গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর নীতিতে অনড় অবস্থান নিয়েছে জার্মানি। এই সপ্তাহের শুরুতে হামবুর্গের কারাগার থেকে সরাসরি ইস্তাম্বুল হয়ে দুই আফগান নাগরিককে কাবুলে ফেরত পাঠানো হয়েছে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে এই প্রক্রিয়া প্রায় বন্ধ থাকলেও, সম্প্রতি জার্মান সরকার অপরাধী অভিবাসীদের ক্ষেত্রে এই কঠোর পদক্ষেপ পুনরায় শুরু করেছে। জার্মান অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের সূত্রমতে, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে একজন ৩০ বছর বয়সী পুরুষ, যিনি বারবার শারীরিক হেনস্থা এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর হামলার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাঁকে গত শুক্রবার পাঠানো হয়। অন্যজন ৩২ বছর বয়সী ব্যক্তি, যিনি সশস্ত্র…

বিস্তারিত

পর্তুগালে বসবাসরত লাখ লাখ মানুষের জন্য এক দুঃসংবাদ বয়ে আনলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আনা পাউলা মার্টিন্স। ২০২৭ সালের মধ্যে সকল নাগরিকের জন্য ‘ফ্যামিলি ডক্টর’ বা পারিবারিক চিকিৎসক নিশ্চিত করার যে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা ছিল, তা পূরণ করা সম্ভব নয় বলে বুধবার সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ফাতিমা স্বাস্থ্যকেন্দ্রের এক উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এই প্রক্রিয়াটিকে ‘অত্যন্ত জটিল চ্যালেঞ্জ’ হিসেবে বর্ণনা করেন। বিশেষ করে পর্তুগালে নতুন করে কাজ করতে আসা অভিবাসীদের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকায় জাতীয় স্বাস্থ্য পরিষেবার ওপর তৈরি হওয়া বাড়তি চাপই এই ব্যর্থতার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী আনা পাউলা মার্টিন্স সরাসরি স্বীকার করেছেন যে, সরকার সবাইকে এই সুবিধার আওতায় আনতে…

বিস্তারিত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এখন সরাসরি প্রভাব ফেলছে সাধারণ যাত্রীদের পকেটে। আকাশপথে চরম অস্থিরতা এবং একের পর এক রুট পরিবর্তনের কারণে উড়োজাহাজের টিকিটের দাম অস্বাভাবিক হারে বাড়ার আশঙ্কা করা হচ্ছে। অনেক এয়ারলাইন্স তাদের নিয়মিত ও স্বল্প দূরত্বের রুটগুলো বন্ধ করে দীর্ঘ বিকল্প পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। ফলে জ্বালানি খরচ বৃদ্ধি এবং ট্রানজিট সুবিধা কমে যাওয়ায় মধ্যপ্রাচ্য ও ইউরোপগামী যাত্রীদের গুনতে হতে পারে কয়েক গুণ বেশি ভাড়া। বাণিজ্যিক এভিয়েশন বিশেষজ্ঞ পেদ্রো কাস্ত্রো জানান, রুট পরিবর্তন ও ফ্লাইট সংখ্যা কমে যাওয়ায় সীমিত আসনের বিপরীতে যাত্রীদের প্রতিযোগিতা বেড়েছে। তিনি বলেন, “স্বাভাবিকের চেয়ে চাহিদা এখন অনেক বেশি। যেকোনো পরিস্থিতিতেই…

বিস্তারিত

ইরান বনাম ইসরায়েল-মার্কিন যুদ্ধের উত্তপ্ত ময়দান থেকে আকস্মিকভাবে বিদায় নিল বিশ্বের বৃহত্তম এবং সর্বাধুনিক মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। সোমবার গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা বে নৌঘাঁটিতে জাহাজটি নোঙর করেছে। গত ১২ মার্চ জাহাজের লন্ড্রি রুমে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং অদ্ভুত সব যান্ত্রিক গোলযোগের কারণে এই ‘সমুদ্র দানব’কে রণক্ষেত্র থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে পেন্টাগন। তবে যুদ্ধের এই সংকটময় মুহূর্তে ফোর্ডকে সরিয়ে নেওয়া মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তিতে এক বিশাল শূন্যতা তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘ ৯ মাস ধরে সমুদ্রে মোতায়েন থাকা এই রণতরিটি সম্প্রতি ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি বিমান অভিযানে প্রধান ভূমিকা পালন করছিল। তবে কেবল অগ্নিকাণ্ডই…

বিস্তারিত

আজ ২৬শে মার্চ। রক্তক্ষয়ী সংগ্রামের পর প্রাপ্ত বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে নতুন এক জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল। আজ সেই গৌরবের ৫৫ বছর পূর্ণ হলো। প্রত্যুষে একাত্তরের বীর শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা হয়। এরপরই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। লাখো মানুষের হাতে থাকা লাল-সবুজের পতাকা আর পুষ্পস্তবকে ঢেকে যায় শহীদ বেদি। কণ্ঠে ধ্বনিত হয় দেশাত্মবোধক গান। সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। গুরুত্বপূর্ণ ভবন ও সড়ক দ্বীপগুলো আলোকসজ্জায় সাজানো…

বিস্তারিত

ইউরোপের অন্যতম নিরাপদ দেশ, অফুরন্ত সূর্যালোক আর চমৎকার সমুদ্রসৈকত— সব থেকেও পর্তুগিজরা খুব একটা সুখী নেই। ২০২৬ সালের ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’ বা বিশ্ব সুখ প্রতিবেদনে পর্তুগালের অবস্থান বড় ধরনের অবনতির দিকেই ইঙ্গিত দিচ্ছে। গত দুই বছরের ব্যবধানে দেশটি এই তালিকায় কয়েক ধাপ নিচে নেমে ৬৬তম অবস্থানে পৌঁছেছে, যা দেশটির নাগরিকদের জীবনযাত্রার সন্তুষ্টি নিয়ে বড় প্রশ্ন তুলেছে। এমনকি বর্তমানে কলম্বিয়ার মতো রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সংকটাপন্ন দেশের চেয়েও সুখের সূচকে পিছিয়ে পড়েছে পর্তুগাল। ২০২৬ সালের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, পর্তুগাল এই তালিকায় ক্রমাগত নিচে নামছে। ২০২৪ সালে দেশটি ৫৫তম অবস্থানে থাকলেও গত বছর তা ৬০তম স্থানে নেমে আসে এবং সর্বশেষ প্রতিবেদনে…

বিস্তারিত