লেখক: জান্নাতুল তাসফিয়া

জান্নাতুল তাসফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।

পর্তুগালের অর্থমন্ত্রী জোয়াকিম মিরান্ডা সারমেন্তো সতর্ক করে বলেছেন, জ্বালানিতে ভ্যাট কমানো এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে ভ্যাট তুলে দেওয়ার প্রস্তাব বাস্তবায়ন করলে ২০২৭ সালে দেশটির বাজেট ঘাটতিতে পড়তে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দাম বাড়ার প্রেক্ষাপটে বিরোধী দল সোশ্যালিস্ট পার্টি (পিএস) ও শেগা সাময়িকভাবে জ্বালানিতে ভ্যাট ২৩ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশ করার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের একটি তালিকায় শূন্য ভ্যাট পুনর্বহালের দাবি জানিয়েছে দল দুটি। ডাবলিনে ইউরোপীয় ইউনিয়নের অর্থ ও অর্থমন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠকের ফাঁকে লুসাকে সারমেন্তো বলেন, জ্বালানিতে ভ্যাট কমানোর ফলে সরকারের বছরে প্রায় ১.২ বিলিয়ন ইউরো রাজস্ব কমবে। খাদ্যপণ্যে শূন্য ভ্যাট চালু করলে আরও ৮০০ মিলিয়ন ইউরো কমবে। অর্থাৎ…

বিস্তারিত

ইউরোপে সমুদ্রপথে অভিবাসী ও শরণার্থীদের আগমন চলতি বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে ইউরোপে পৌঁছানোর পথে মৃত্যু ও নিখোঁজের সংখ্যা বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) নতুন পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। আইওএমের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এ পর্যন্ত সমুদ্রপথে প্রায় ৬০ হাজার অভিবাসী ও শরণার্থী ইউরোপে পৌঁছেছেন। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৯৮ হাজার ৪০ জন। অর্থাৎ এ বছর আগমন কমেছে ৩৯ শতাংশ। তবে এ সময় ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে অন্তত ২ হাজার ২৯২ জন মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ১ হাজার ৯৯৯ জন। ভূমধ্যসাগর ও আটলান্টিক রুটকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সমুদ্রপথ…

বিস্তারিত

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রোববার জানিয়েছেন, দেশটির স্কুলগুলোতে বোরকা ও নিকাবসহ মুখ ঢেকে রাখা পোশাক নিষিদ্ধ করা হবে। একই সঙ্গে প্রতি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যারও একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হবে। নিজের দল ব্রাদার্স অব ইতালির আয়োজিত এক যুব অনুষ্ঠানে মেলোনি বলেন, বিদেশি শিক্ষার্থীর প্রতি শ্রেণিতে সর্বোচ্চ সংখ্যা আইন করে নির্ধারণের জন্য শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে একটি প্রস্তাব উপস্থাপন করা হবে। তিনি বলেন, ইতালির শিক্ষা ব্যবস্থায় গুরুতরভাবে মানিয়ে নিতে সমস্যায় থাকা বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখারও ব্যবস্থা করা হবে। পাশাপাশি স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধ করা হবে। মেলোনি বলেন, কোনো শ্রেণিতে যদি মাত্র একজন শিশু ইতালীয় ভাষা না বোঝে, তাহলে…

বিস্তারিত

গ্রীনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো এবং দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সামরিক ঘাঁটি নির্মাণ ঠেকাতে ডেনমার্ক ও গ্রীনল্যান্ডের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো ‘শত্রুভাবাপন্ন’ রাষ্ট্র গ্রীনল্যান্ডে সংবেদনশীল অর্থনৈতিক বা কৌশলগত বিনিয়োগ করতে পারবে না। চুক্তিটির কোনো মেয়াদ বা মেয়াদ শেষ হওয়ার তারিখও নেই বলে জানান তিনি। ট্রাম্প লিখেছেন, তাঁর নির্দেশনায় যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রীনল্যান্ডের প্রতিনিধিরা এমন একটি ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করেছেন, যাতে গ্রীনল্যান্ডের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও প্রতিরক্ষার স্বার্থে সেখানে ‘চিরকাল’ প্রয়োজনীয় কার্যক্রম চালানোর ক্ষমতা ওয়াশিংটনের থাকে। এর আগে শুক্রবার রয়টার্স…

বিস্তারিত

সন্তান অপরাধে জড়িয়ে পড়লে তার বাবা-মা বা অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনার পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার। এর আওতায় বাবা-মাকে জরিমানা, সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা এমনকি চরম ক্ষেত্রে কারাদণ্ড দেওয়ার ব্যবস্থাও থাকতে পারে। যুক্তরাজ্যের কিশোর বিষয়ক বিচারমন্ত্রী জেক রিচার্ডস বলেছেন, সমাজকে নিরাপদ রাখতে বাবা-মায়েরা যেন নিজেদের দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করতে তাদের আনুপাতিক ও পরিস্থিতি অনুযায়ী জবাবদিহির আওতায় আনা উচিত। সরকার বাবা-মায়ের জন্য দেওয়া ‘অভিভাবকত্বের নির্দেশনা’ আরও শক্তিশালী ও বিস্তৃত করার পরিকল্পনা প্রকাশের পর তিনি এ কথা বলেন। এসব নির্দেশনার আওতায় বাবা-মা বা অভিভাবকদের সন্তানের আচরণ নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য করা হতে পারে। এর মধ্যে পরামর্শমূলক কার্যক্রমে অংশ নেওয়া…

বিস্তারিত

পর্তুগালের অভিবাসন সংস্থা আইমাকে ঘিরে আইনি মামলাগুলো আর শুধু লিসবনের একটি আদালতেই পরিচালিত হবে না। নতুন একটি প্রস্তাব অনুযায়ী, এসব মামলা এখন থেকে দেশের বিভিন্ন আদালতে বণ্টন করা হবে। ইসিওর প্রতিবেদনে বলা হয়েছে, মামলা করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের বাসার ঠিকানা অথবা নিবন্ধিত কার্যালয়ের অবস্থান অনুযায়ী সংশ্লিষ্ট আদালতে মামলাগুলো পাঠানো হবে। পর্তুগালের প্রশাসনিক ও কর আদালত সংস্কারের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এ প্রস্তাব করা হয়েছে। খসড়া আইন ৯৮/১৭-এর অন্তর্ভুক্ত এই সংস্কার নিয়ে ১৬ সেপ্টেম্বর সংসদে আলোচনা হয়েছে। বর্তমানে আইমার সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলো লিসবনের প্রশাসনিক আদালতেই কেন্দ্রীভূত। প্রস্তাবটি কার্যকর হলে দেশের বিভিন্ন এলাকার আদালতে এসব মামলার শুনানি হবে। তবে সরকার আলাদা কোনো…

বিস্তারিত

বিশ্বজুড়ে গ্রীষ্মে ১৫০ কোটির বেশি মানুষ ঝুঁকিপূর্ণ তাপের মুখে।নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, চলতি গ্রীষ্মে বিশ্বজুড়ে ১৫০ কোটির বেশি মানুষ বিপজ্জনক মাত্রার তাপমাত্রার মুখোমুখি হয়েছেন। জলবায়ু নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ক্লাইমেট সেন্ট্রালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত ইউরোপের প্রায় ১০ জনের মধ্যে ৯ জন এক মাসের সমপরিমাণ সময় ‘ঝুঁকিপূর্ণ তাপমাত্রার’ মধ্যে ছিলেন। এ সময়ে ইউরোপ ছিল বিশ্বের সবচেয়ে ‘অস্বাভাবিকভাবে উষ্ণ’ অঞ্চল। গবেষকেরা ‘ঝুঁকিপূর্ণ তাপমাত্রা’ বলতে এমন দিনকে বুঝিয়েছেন, যখন কোনো এলাকার তাপমাত্রা বছরের ওই সময়ের জন্য ১৯৯১ থেকে ২০২০ সাল পর্যন্ত ওই এলাকার ৯০ শতাংশ দিনের তাপমাত্রার চেয়ে বেশি থাকে। এই পর্যায় থেকে অতিরিক্ত…

বিস্তারিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বাণিজ্য শুল্ক ও আগ্রাসী নীতির মুখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দিকে ঝুঁকছে কানাডা। এই পরিবর্তিত পরিস্থিতিতে কানাডাকে ইইউর প্রথম ‘সহযোগী সদস্য’ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। বুধবার বার্ষিক ‘স্টেট অব দ্য ইউরোপীয় ইউনিয়ন’ ভাষণে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ করে ভন ডার লিয়েন বলেন, ‘আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, যাতে কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের প্রথম সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার দুয়ার খুলে দেওয়া যায়।’ ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতারা এ প্রস্তাবের সময় দাঁড়িয়ে সম্মান জানান। প্রধানমন্ত্রী কার্নি বৃহস্পতিবার পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে। ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপ এবং কানাডাকে…

বিস্তারিত

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠকে স্থানীয় সরকার ব্যবস্থা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কারিগরি সহায়তা এবং স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতা ও কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে নরওয়ের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। একই সঙ্গে স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও…

বিস্তারিত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে ব্রিটিশ নাগরিকদের অবকাশকালীন বাড়ি কেনার সুযোগ বন্ধ হতে পারে। স্থানীয়দের আবাসন সংকট ও বাড়ির আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে জোটের বাইরের নাগরিকদের জন্য হলিডে হোম বা দ্বিতীয় বাড়ি কেনার প্রক্রিয়া আরও কঠিন করতে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। স্পেনের মতো জনপ্রিয় পর্যটন দেশগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে, যারা আবাসন বাজারে বিদেশিদের অতিরিক্ত বিনিয়োগকে বাড়িঘরের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ হিসেবে দায়ী করছে। ইউরোপীয় পার্লামেন্টে আলোচিত ‘অ্যাফোর্ডেবল হাউজিং অ্যাক্ট’ বা সাশ্রয়ী আবাসন আইনটি পুরো ইউরোপজুড়ে একটি অভিন্ন আইনি রূপরেখা তৈরি করবে। এর মাধ্যমে সংকটাপন্ন আবাসন এলাকাগুলোকে চিহ্নিত করে স্থানীয় প্রশাসনকে তাদের নিজস্ব বিধিনিষেধ আরোপের সুযোগ…

বিস্তারিত