সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: জান্নাতুল তাসফিয়া
জান্নাতুল তাসফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।
প্যারিসে দুই চাকার বাহনগুলোর দুর্ঘটনায় আহত হওয়ার সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ার পর ই-স্কুটার (বৈদ্যুতিক স্কুটার) চালকদের জন্য হেলমেট এবং প্রতিফলক জ্যাকেট বা সরঞ্জাম পরা বাধ্যতামূলক করেছে পুলিশ। গত শনিবার (৮ আগস্ট) প্যারিস পুলিশের পক্ষ থেকে এই নতুন নিয়মের ঘোষণা দেওয়া হয়। গত শুক্রবার থেকে প্যারিস এবং এর অভ্যন্তরীণ শহরতলি এলাকায় কার্যকর হওয়া এই নতুন নিয়মগুলো ই-স্কুটার, সেগওয়ে এবং হোভারবোর্ডসহ যেকোনো ধরনের মোটরচালিত ব্যক্তিগত বাহন চালকদের জন্য প্রযোজ্য হবে। দিন দিন এই বাহনগুলোর জনপ্রিয়তা বাড়ছে বলে জানিয়েছে পুলিশ। নিরাপত্তা উদ্বেগের কারণে ২০২৩ সালে ভোটের মাধ্যমে ভাড়া চালিত ই-স্কুটার নিষিদ্ধ করার পর থেকে ফরাসি রাজধানীতে এগুলো বন্ধ রয়েছে। তবে ব্যক্তিগত মালিকানাধীন ডিভাইস…
জলবায়ু পরিবর্তনের প্রভাবে পশ্চিম ইউরোপ এ বছর জুন ও জুলাইয়ে ইতিহাসের সবচেয়ে উষ্ণ সময় পার করেছে। একই সঙ্গে তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত হয়েছে অঞ্চলটির বিভিন্ন দেশ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিসিএস) গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। কোপার্নিকাসের তথ্য অনুযায়ী, জুন-জুলাইয়ে পশ্চিম ইউরোপের গড় তাপমাত্রা ২১ দশমিক ৬২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এটি আগের রেকর্ড ২০২২ সালের তুলনায়ও বেশি। দীর্ঘ সময় ধরে অস্বাভাবিক গরম ও শুষ্ক আবহাওয়ার কারণেই এবার তাপমাত্রা এতটা বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তাপপ্রবাহ ও খরা একে অপরকে আরও তীব্র করে তুলছে। মাটিতে আর্দ্রতার পরিমাণ কমে যাওয়ায় পরিস্থিতি আরও শুষ্ক হয়ে উঠছে, যা দাবানল…
কোনো সুবিধাভোগী যাতে আর্থিক ক্ষতির সম্মুখীন না হন—সেই শর্ত দিয়ে পর্তুগাল সরকারের নতুন ‘একক সামাজিক সুবিধা’ বা পিএসইউ বিলটি অনুমোদন করেছেন দেশটির প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো। এর মাধ্যমে পর্তুগাল ইউরোপীয় ইউনিয়নের পুনরুদ্ধার তহবিল থেকে প্রায় ৬২ কোটি ইউরো পাওয়ার পথ সুরক্ষিত করল। ‘প্রেস্তাসাঁও সোসিয়াল ইউনিক’ (পিএসইউ) বা একক সামাজিক সুবিধা নামক এই সংস্কারের আওতায় বিদ্যমান ১৩টি নন-কন্ট্রিবিউটরি (অবদানহীন) সামাজিক ভাতাকে একটি একক ভাতার অধীনে নিয়ে আসা হবে, যা পরিবারের আয়, আকার ও সামগ্রিক পরিস্থিতির ওপর ভিত্তি করে হিসাব করা হবে। পর্তুগাল তাদের পুনরুদ্ধার ও স্থিতিস্থাপকতা পরিকল্পনা-এর অংশ হিসেবে আগামী ৩১ আগস্টের মধ্যে এই সংস্কার বিলটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। এই সংস্কার…
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ আবারও জোরালো করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক সপ্তাহ আগেই দেশটির সর্বোচ্চ আদালত এ ধরনের একটি আগের উদ্যোগে বাধা দিলেও এবার তিনি নতুন দুটি নির্বাহী আদেশে সই করেছেন। বৃহস্পতিবার স্বাক্ষরিত প্রথম আদেশে এমন অ-নাগরিকদের পরিধি আরও বিস্তৃত করা হয়েছে, যাদের সন্তান যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে না। দ্বিতীয় আদেশে নিষিদ্ধ করা হয়েছে তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’—যে প্রক্রিয়ায় গর্ভবতী নারীরা কেবল সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেন। ওভাল অফিসে ট্রাম্প বলেন, এই পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল। একই সঙ্গে তিনি জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখার পক্ষে সর্বোচ্চ আদালতের সাম্প্রতিক অবস্থানেরও সমালোচনা করেন।…
পর্তুগালের সরকারি ঋণ চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৯২ দশমিক ৯ শতাংশে পৌঁছালেও এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো। স্বাস্থ্য খাত নিয়ে দেওয়া এক বক্তব্যে প্রসঙ্গক্রমে দেশের সরকারি ঋণের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘ঋণের এই পরিসংখ্যান দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জিডিপির তুলনায় আমাদের সরকারি ঋণ কমানোর যে ধারা রয়েছে, তাতে এর কোনো প্রভাব পড়বে না। বছরের শেষে আমরা আবারও সবাইকে চমকে দেব।’ তবে প্রধানমন্ত্রীর এমন আশ্বাসে সন্তুষ্ট নয় দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলোর একটি অংশ। দেশটির ডানপন্থী রাজনৈতিক দল ‘শেগা’-এর নেতা আন্দ্রে ভেনচুরা বলেন, সরকারি ঋণ বৃদ্ধি পাওয়ার বিষয়টিকে কোনোভাবেই…
পর্তুগালের স্থানীয় সরকার বা পৌরসভাগুলো [মিউনিসিপ্যাল] এখন থেকে কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়াই জনস্বার্থে যেকোনো সম্পত্তি অধিগ্রহণ (বাজেয়াপ্ত) করতে পারবে। গত মঙ্গলবার দেশটির অফিশিয়াল গেজেটে প্রকাশিত ‘এক্সপ্রোপ্রিয়েশন কোড’ বা উচ্ছেদ ও অধিগ্রহণ বিধিমালার সংশোধনীতে এই পরিবর্তন আনা হয়েছে। পর্তুগালের গণমাধ্যম ‘ইকো’ -র তথ্য অনুযায়ী, নতুন ডিক্রি-আইনটি মিউনিসিপ্যাল কাউন্সিল কর্তৃক প্রস্তাবিত সম্পত্তি অধিগ্রহণের অনুমোদন দেওয়ার দায়িত্ব মিউনিসিপ্যাল অ্যাসেম্বলি বা স্থানীয় পরিষদের কাছে হস্তান্তর করেছে। সরকার বলছে, এটি দেশের ক্ষমতার বিকেন্দ্রীকরণের আরেকটি বড় ধাপ। এ পর্যন্ত, পৌরসভার সম্পত্তি অধিগ্রহণের জন্য জনস্বার্থ বা জনকল্যাণের ঘোষণা দিতে সাধারণত কেন্দ্রীয় সরকারের অনুমোদনের প্রয়োজন হতো। তবে নগর উন্নয়ন পরিকল্পনা অথবা ‘ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্ট্যাবিলাইজেশন প্রোগ্রাম’ এবং ‘রিকভারি…
উত্তর আফ্রিকার স্প্যানিশ ছিটমহল সেউতায় গত সপ্তাহে মরক্কো থেকে অবৈধভাবে প্রবেশ করা হাজার হাজার অভিবাসীর মধ্যে বেশ কয়েকজন সন্দেহভাজন জিহাদিকে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে স্পেনের দুটি গণমাধ্যম। স্পেনের সংবাদমাধ্যম ‘এল এস্পানিওল’ এবং ‘দ্য অবজেক্টিভ’-এর প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে সেউতায় ব্যাপক অনুপ্রবেশের সময় প্রবেশ করা অভিবাসীদের মধ্যে এমন বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে, যাদের বিরুদ্ধে অতীতে জিহাদি কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তদন্ত করা হয়েছিল। এই চাঞ্চল্যকর প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানতে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনাল পুলিশ এবং সিভিল গার্ডের সাথে যোগাযোগ করেছিল ইউরোনিউজ, তবে তাদের পক্ষ থেকে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি। গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, স্পেনের ন্যাশনাল পুলিশের ‘জেনারেল…
ফ্রান্সে ১৯০০ সালে তাপমাত্রা পরিমাপের ইতিহাস শুরু হওয়ার পর থেকে গত জুলাই ছিল সবচেয়ে উত্তপ্ত মাস। এটি ২০০৩ সালের আগস্ট এবং ২০০৬ সালের জুলাইয়ের তীব্র তাপপ্রবাহের আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। গত মঙ্গলবার (৪ আগস্ট) দেশের আবহাওয়া অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির আবহাওয়া অফিস ‘মেতেও ফ্রান্স’ আরও জানিয়েছে, এই মাসটি ছিল ফ্রান্সের ইতিহাসের তৃতীয় শুষ্কতম জুলাই। এ সময় স্বাভাবিকের চেয়ে প্রায় ৭০ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে মাটির আর্দ্রতা কমে গেছে এবং দাবানলের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। ইউরোপ চলতি বছর একের পর এক তীব্র তাপপ্রবাহ এবং বড় ধরনের খরার মুখোমুখি হয়েছে, যার জন্য বিজ্ঞানীরা মানুষের কারণে…
মরক্কো থেকে গত সপ্তাহে স্পেনের ছিটমহল সেউতায় হাজার হাজার অভিবাসীর আকস্মিক অনুপ্রবেশের পর ইউরোপের দেশগুলোর মধ্যে সীমান্ত নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক জরুরি বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীরা। স্পেন সরকারের হিসাব অনুযায়ী, অনুপ্রবেশকারীদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬৯ হাজার ৫০০ জন অভিবাসী মরক্কোয় ফিরে গেছেন। যদিও প্রাথমিকভাবে এই সংখ্যা ৫০ হাজার হতে পারে বলে ধারণা করা হয়েছিল। এদিকে, এই সীমান্ত সংঘাতের জেরে স্পেনের সীমান্ত এলাকায় ৭২ জনের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া মরক্কো সীমান্তে নিহত হয়েছেন আরও ১১ জন। সেউতার এই নজিরবিহীন ঘটনাটি ইইউ-এর ২৭টি সদস্য দেশের…
আগামী ১২ আগস্ট ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো পূর্ণ সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে স্পেনের মূল ভূখণ্ড। এই সূর্যগ্রহণের পথটি আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ডকেও স্পর্শ করবে। তবে এর চেয়েও বড় মহাজাগতিক চমক অপেক্ষা করছে আগামী বছরের গ্রীষ্মকালে। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে স্পেনের মূল ভূখণ্ডে প্রথমবার এই পূর্ণ সূর্যগ্রহণ হতে যাচ্ছে, যার ধারাবাহিকতায় আগামী বছরের গ্রীষ্মে আরও দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণ দেখা যাবে। স্পেনের জন্য এই ঘটনাটি অত্যন্ত নজিরবিহীন। কারণ ক্যানারি দ্বীপপুঞ্জ বাদে স্পেনের সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ হয়েছিল ১৯১২ সালে, টাইটানিক জাহাজ ডুবির ঠিক দুই দিন আগে। যেহেতু ১৯১২ সালের সেই বিরল হাইব্রিড গ্রহণটি বলয়গ্রাস (রিং-অব-ফায়ার) এবং স্পেনে মাত্র কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী…

