সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: শাহাদাৎ রাফি
শাহাদাৎ হোসেন রাফি একজন বাংলাদেশী লেখক, গণমাধ্যমকর্মী, উইকিমেডিয়ান ও প্রকৌশলী। নোটিসিয়াস বাংলার সাথে প্রযুক্তি পরামর্শক হিসেবে যুক্ত আছেন।
পর্তুগালের ওপর দিয়ে বয়ে যাওয়া সাম্প্রতিক বিধ্বংসী ঝড় ও প্রাকৃতিক দুর্যোগে দেশের অনেক অঞ্চলের স্থানীয় ব্যবসা এবং পর্যটন কেন্দ্রগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। এই অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে আবারও প্রাণবন্ত করতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে পর্তুগালের জাতীয় পর্যটন বোর্ড ‘তুরিস্তো দে পর্তুগাল’। দেশটির নাগরিকদের নিজস্ব অঞ্চলের সৌন্দর্য উপভোগ করার আহ্বান জানিয়ে এবং স্থানীয় ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে একটি নতুন অভ্যন্তরীণ পর্যটন প্রচারণা শুরু করেছে সংস্থাটি। পর্তুগালের অর্থনীতি ও আঞ্চলিক সংহতি বিষয়ক মন্ত্রী কাস্ত্রো আলমেইদা এবং পর্যটন প্রতিমন্ত্রী পেদ্রো মাচাদোর উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। এই প্রচারণার মূল লক্ষ্য হলো, পর্যটকদের ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে ফিরিয়ে এনে…
ইউরোপের শেনজেন অঞ্চল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইউরোপীয় কমিশন তাদের পঞ্চম ‘স্টেট অফ দ্য শেনজেন’ প্রতিবেদন প্রকাশ করে এই তথ্য জানিয়েছে। ১৮ মে প্রকাশিত এই রিপোর্টে বিগত বছরের অর্জনগুলো পর্যালোচনা করার পাশাপাশি আগামী বছরের কাজের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। যৌথ প্রচেষ্টার ফলে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে শেনজেন অঞ্চলে অবৈধভাবে সীমান্ত পারাপারের হার ২৬ শতাংশ কমেছে। এছাড়া ইইউ-তে থাকার অধিকার নেই এমন ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর হার ছিল ২৮ শতাংশ, যা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। বহিঃসীমান্ত সুরক্ষার ক্ষেত্রে একটি বড় মাইলফলক ছিল ২০২৬ সালের এপ্রিলে ‘এন্ট্রি/এক্সিট সিস্টেম’ (EES)-এর পূর্ণাঙ্গ…
মাল্টার সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে ‘মাল্টা ইন মোশন’ পরিকল্পনার আওতায় এক বড় পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। বুধবার মাল্টার পরিবহন মন্ত্রী ক্রিস বোনেট ১৪ মিলিয়ন ইউরো ব্যয়ে নির্মিত ৪০টি নতুন বৈদ্যুতিক বাস উদ্বোধন করেছেন। এই উদ্যোগের ফলে দেশটির গণপরিবহন ব্যবস্থায় বড় ধরণের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। জনগণের যাতায়াত আরও দ্রুত ও সহজ করতে আগামী রবিবার থেকে বেশ কিছু নতুন রুট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া যাত্রী সাধারণের চাহিদা অনুযায়ী জনপ্রিয় রুটগুলোতে বাসের সংখ্যাও বাড়ানো হবে। মাল্টা পাবলিক ট্রান্সপোর্টের চেয়ারম্যান ফেলিপ কসমেন জানিয়েছেন, ২০১৫ সাল থেকেই তাদের লক্ষ্য ছিল একটি আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা।…
ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বিশ্বজুড়ে শোক ও নিন্দার ঝড় উঠেছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে একটি ‘বিয়োগান্তক ঘটনা’ বলে উল্লেখ করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে এই ভয়াবহ হামলা চালানো হয়, যাতে অন্তত ১৭০ জন কোমলমতি শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগেরই বয়স মাত্র ৭ থেকে ১২ বছরের মধ্যে। বুধবার ইতালির সিনেটে দেওয়া এক বক্তব্যে মেলোনি বলেন, নিরপরাধ নারী ও শিশু শিক্ষার্থীদের ওপর এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি এই ঘটনার পেছনে কারা দায়ী, তা দ্রুত তদন্ত করে বের করার দাবি জানান। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের…
খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে…

