লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক

"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।

উত্তর স্পেনের বার্গোস ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার ভয়াবহ ভুলের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ক্যান্সার রোগীর মৃত্যু হয়েছে। গত ডিসেম্বরে ঘটে যাওয়া একটি ওষুধের ভুল প্রয়োগের ঘটনায় এ নিয়ে মোট ৩ জন প্রাণ হারালেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে ক্যান্সার চিকিৎসা চলাকালীন পাঁচজন রোগীকে নির্ধারিত মাত্রার চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী ডোজ প্রদান করা হয়েছিল। ওষুধ তৈরির সময় অসাবধানতাবশত ভুল ঘনত্বে মিশ্রণ তৈরি করায় এই বিষক্রিয়ার সৃষ্টি হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে এটিকে ‘হিউম্যান এরর’ বা মানুষের ভুল হিসেবে স্বীকার করে নিয়েছে। ভুল ডোজ গ্রহণের পরপরই ডিসেম্বরে দুইজনের মৃত্যু হয়েছিল। তৃতীয় রোগীটি গত কয়েক মাস ধরে নিবিড় পর্যবেক্ষণে থাকলেও শেষ…

বিস্তারিত

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে মানবিকতা প্রদর্শন এখন আইনি ঝুঁকির মুখে। বেসরকারি সংস্থা ‘পিকাম’ প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানা গেছে, ২০২৫ সালে ইইউ জুড়ে কমপক্ষে ১১০ জন ব্যক্তি শুধুমাত্র ‘অভিবাসীদের সাহায্য করার’ অভিযোগে বিচারিক হয়রানির শিকার হয়েছেন। সংস্থাটির মতে, প্রকৃত সংখ্যাটি এর চেয়েও অনেক বেশি হতে পারে। এই ঘটনাকে ‘সংহতির অপরাধীকরণ’ হিসেবে আখ্যা দিয়ে মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইউরোপ তার মৌলিক মূল্যবোধ থেকে বিচ্যুত হচ্ছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গ্রিস, পোল্যান্ড, ইতালি এবং ফ্রান্সে এই মামলার হার সবচেয়ে বেশি। অভিযুক্তদের মধ্যে ৪১ জনের বিরুদ্ধে সমুদ্রে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করার, ৮ জনের বিরুদ্ধে খাবার ও পানি দেওয়ার এবং এমনকি একজনের বিরুদ্ধে অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ…

বিস্তারিত

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চার মাসে সমুদ্রপথে দেশটিতে পৌঁছানো অনিয়মিত অভিবাসীদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত মোট ৭ হাজার ৬৪৩ জন অভিবাসী ইতালির উপকূলে পৌঁছেছেন, যার মধ্যে ২ হাজার ৬৬ জনই বাংলাদেশি নাগরিক। শতাংশের হিসেবে দেখা যাচ্ছে, মোট আগমনের প্রায় ২৭ শতাংশই বাংলাদেশের। পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক বছরের তুলনায় ইতালিতে সমুদ্রপথে অভিবাসীদের মোট আগমনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪ সালের একই সময়ে যেখানে ১৬ হাজার ৯০ জন এবং ২০২৫ সালে ১৩ হাজার ৯ জন অভিবাসী এসেছিলেন, সেখানে এ বছর এই সংখ্যা ৮ হাজারের নিচে নেমে এসেছে। তবে সামগ্রিক…

বিস্তারিত

শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন এক বৈপ্লবিক পদক্ষেপের দিকে এগোচ্ছে। ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের দাবি এখন ইউরোপজুড়ে জোরালো হয়ে উঠেছে। ফ্রান্স ও ডেনমার্ক ইতোমধ্যে এ বিষয়ে নিজস্ব কঠোর আইন পাস করেছে। এমনকি স্পেন এই বয়সসীমা ১৬ বছর পর্যন্ত বাড়ানোর কথা ভাবছে। গ্রিসসহ অন্যান্য ইইউ সদস্য দেশগুলো এখন পুরো ইউরোপে একটি অভিন্ন ও শক্তিশালী নীতিমালা প্রণয়নের জন্য ব্রাসেলসকে চাপ দিচ্ছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ঢিলেমি বন্ধ করতে গত ১৫ই এপ্রিল ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ইইউ-র নিজস্ব ‘এজ ভেরিফিকেশন’ বা বয়স যাচাইকরণ অ্যাপের ঘোষণা দিয়েছেন। এই অ্যাপটি…

বিস্তারিত

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বসবাসরত অভিবাসীদের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস অন মাইগ্রেশন’ এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল নাগাদ ইইউ ব্লকে মোট অভিবাসীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৪২ লক্ষে, যা আগের বছরের তুলনায় প্রায় ২১ লক্ষ বেশি। গবেষণায় দেখা গেছে, গত ১৫ বছরে ইউরোপে অভিবাসনের হার অবিশ্বাস্যভাবে বেড়েছে। ২০১০ সালে এই সংখ্যা ছিল মাত্র ৪ কোটি। গবেষকদের মতে, জার্মানি এখনও অভিবাসীদের প্রধান গন্তব্য হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। দেশটিতে বর্তমানে প্রায় ১ কোটি ৮০ লক্ষ বিদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন, যাদের বড় একটি অংশই কর্মক্ষম। অন্যদিকে, স্পেনে অভিবাসী বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত বলে প্রতিবেদনে…

বিস্তারিত

ক্রমবর্ধমান দ্রব্যমূল্য এবং জীবনযাত্রার উচ্চ ব্যয়ের চাপে থাকা সাধারণ কর্মীদের জন্য স্বস্তির খবর দিয়েছে জার্মানি। নিয়োগকর্তাদের পক্ষ থেকে কর্মীদের এক হাজার ইউরো পর্যন্ত করমুক্ত বোনাস দেওয়ার যে বিশেষ সুযোগ ছিল, তার সময়সীমা আরও দেড় বছর বাড়িয়েছে চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের সরকার। আগের ঘোষণা অনুযায়ী এই সুযোগ চলতি বছরের শেষে শেষ হওয়ার কথা থাকলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা ২০২৭ সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে। মূলত মুদ্রাস্ফীতি ও জ্বালানি তেলের আকাশছোঁয়া দামের প্রভাবে কর্মীদের প্রকৃত আয় কমে যাওয়ায় এই বিশেষ বোনাসের ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে নিয়োগকর্তারা চাইলে তাদের কর্মীদের অতিরিক্ত ১,০০০ ইউরো পর্যন্ত দিতে পারবেন, যার ওপর কোনো আয়কর দিতে হবে না।…

বিস্তারিত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধে রাশিয়ার হয়ে কাজ করার সময় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় মুহিবুর রহমান নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত মুহিবুর মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং নিহতের পরিবারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত বছর দেশে ফিরে বিয়ে করার পর তিনি পুনরায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে মুহিবুরের স্বজনরা। পারিবারিক সূত্রে জানা গেছে, মুহিবুর রহমান প্রথমে উচ্চশিক্ষার উদ্দেশ্যে মেক্সিকোতে গিয়েছিলেন। সেখানে ভিসা সংক্রান্ত জটিলতায় পড়ার পর তিনি রাশিয়ায় চলে যান এবং গত কয়েক বছর ধরে সেখানেই বসবাস করছিলেন। তাঁর…

বিস্তারিত

লন্ডনের লাইফলাইন খ্যাত আন্ডারগ্রাউন্ড বা টিউব রেল চালকদের ইউনিয়ন আরএমটি (RMT)-র ডাকা ধর্মঘটের কারণে আজ মঙ্গলবার দুপুর থেকে শহরটির যোগাযোগ ব্যবস্থায় বড় ধরণের অচলাবস্থা তৈরি হতে যাচ্ছে। মূলত চালকদের কাজের সময়সূচী পরিবর্তন এবং দীর্ঘ ডিউটি জনিত ক্লান্তির ফলে নিরাপত্তা ঝুঁকির প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই প্রথম ধাপের ধর্মঘট চলবে বুধবার দুপুর পর্যন্ত। এরপর দ্বিতীয় ধাপে আগামী বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত আবারও ট্রেন চলাচল বন্ধ থাকবে। ধর্মঘটের কারণে লন্ডনের গুরুত্বপূর্ণ পিকাডিলি এবং সার্কেল লাইন সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া মেট্রোপলিটান লাইনের বেকার স্ট্রিট থেকে অল্ডগেট এবং সেন্ট্রাল লাইনের হোয়াইট সিটি থেকে লিভারপুল…

বিস্তারিত

বিদেশের মাটিতে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে এক বড় মাইলফলক অর্জন করতে যাচ্ছে বর্তমান সরকার। বিকল্প ও নতুন শ্রমবাজারের সন্ধানে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সাতটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে—সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, রাশিয়া এবং দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। গত শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমীন এই তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের উল্লেখযোগ্য ৬০টি পদক্ষেপের বিস্তারিত তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, বিদেশে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে দক্ষ এবং আধা-দক্ষ জনশক্তি রপ্তানিকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কেবল সংখ্যা বৃদ্ধিই নয়, বরং…

বিস্তারিত

ইউরোপের অন্যান্য দেশ যখন অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে, স্পেন তখন ঠিক উল্টো পথে হেঁটে এক ঐতিহাসিক নজির স্থাপন করেছে। স্পেনে বসবাসরত কয়েক লাখ অনথিভুক্ত অভিবাসীকে বৈধতা দেওয়ার লক্ষ্যে ঘোষিত ‘অ্যামনেস্টি’ বা সাধারণ ক্ষমার প্রথম তিন দিনেই ৪২,৭৯০ জন মানুষ আবেদন জমা দিয়েছেন। গত বৃহস্পতিবার অনলাইন প্রক্রিয়া চালুর পর থেকে সোমবার পর্যন্ত এই বিপুল সংখ্যক আবেদন জমা পড়ে, যা দেশটিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী ৩০শে জুন ২০২৬ পর্যন্ত এই আবেদনের সুযোগ থাকবে এবং সরকারের ধারণা অনুযায়ী প্রায় ৫ থেকে ৮ লাখ অভিবাসী এই প্রক্রিয়ার মাধ্যমে আইনি মর্যাদা ফিরে পেতে পারেন। এই প্রকল্পের আওতায় যারা অন্তত পাঁচ মাস ধরে…

বিস্তারিত