লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক

"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের রাজধানী ঢাকায় ফ্রান্স ও জার্মানির কূটনীতিকরা প্রকাশ করেছেন তাদের প্রিয় বাংলা শব্দ, যা ভাষার গভীরতা ও সাংস্কৃতিক মূল্যায়নকে তুলে ধরে। ভিডিও, শিক্ষামূলক অনুষ্ঠান ও সামাজিক উদ্ভাবনের মাধ্যমে ইউরোপীয় কূটনীতিকরা বাংলা ভাষার প্রতি সম্মান দেখান। এই উদ্যোগে কেবল ভাষার সৌন্দর্য প্রকাশ করা হয়নি, বরং ভাষাগত সম্মান, সাংস্কৃতিক অন্তর্ভুক্তি এবং আন্তর্জাতিক সম্পর্ককে শক্তিশালী করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, কূটনীতিকরা বিভিন্ন বাংলা শব্দ ও বাক্যাংশ উচ্চারণ করছেন এবং সেগুলোর অর্থ ও গুরুত্ব ব্যাখ্যা করছেন। এতে ভাষার প্রাণ ও সংবেদনশীলতা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হয়েছে। জার্মান দূতাবাসের রাষ্ট্রদূত রুডিগার লোৎজ তাঁর প্রিয় বাংলা শব্দ হিসেবে “শান্তি” উল্লেখ করেছেন। তিনি…

বিস্তারিত

উত্তর ও মধ্য ইতালির গুরুত্বপূর্ণ নগরী রোম ও লাজিও অঞ্চলে অভিবাসী ও শরণার্থীদের ব্যাংক হিসাব খোলার দীর্ঘদিনের জটিলতা দূর করতে ‘রেতে রাই’ নামে একটি বিশেষ সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই নেটওয়ার্ক মূলত আশ্রয়প্রার্থী, পারমিট নবায়নের অপেক্ষায় থাকা ব্যক্তি এবং সদ্য প্রাপ্তবয়স্ক হওয়া তরুণদের ‘বেসিক একাউন্ট’ খুলতে সহায়তা করছে। ইতালির অভিবাসী ও শরণার্থী সম্প্রদায়ের জন্য ব্যাংকিং সেবা সহজীকরণের এই উদ্যোগকে স্থানীয় প্রশাসন ও সামাজিক সংস্থাগুলো ইতিবাচকভাবে মূল্যায়ন করছে। অনেক অভিবাসী অভিযোগ করেছেন যে ব্যাংক ও পোস্ট অফিস অতিরিক্ত কাগজপত্র চেয়ে বা নির্দিষ্ট ব্যাখ্যা না দিয়ে তাদের একাউন্ট খোলার প্রক্রিয়া আটকে দিচ্ছে। এর ফলে তারা নিয়মিত বেতন গ্রহণ, ভাড়া পরিশোধ, অনলাইন…

বিস্তারিত

ফিনল্যান্ড ও সুইডেন যৌথ উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে অভিবাসীদের সহায়তায় একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত মোবাইল অ্যাপ ‘ভিন্স’ চালু করা হয়েছে। এই অ্যাপটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে প্রবাসীদের জীবনকে সহজ ও স্বয়ংসম্পূর্ণ করার জন্য, যাতে তারা সরকারি তথ্য, সেবা ও কমিউনিটির সঙ্গে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে সংযুক্ত হতে পারে। ‘ভিন্স’ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা সহজেই পাবেন আবাসন সংক্রান্ত তথ্য, যেমন- ভাড়া, আবাসন পাওয়ার অধিকার, আবাসন সংক্রান্ত সরকারি প্রকল্প, চিকিৎসা কেন্দ্র, ডাক্তার, স্বাস্থ্যবীমা ও জরুরি সেবা, কাজের অধিকার, বেতন, চাকরি খোঁজা ও শ্রমবাজার সংক্রান্ত তথ্য, স্কুল, কলেজ, প্রফেশনাল ট্রেনিং ও ভাষা শিক্ষার তথ্য ও মাল্টিল্যাঙ্গুয়াল ইন্টারফেস যা নতুন আগমনকারীদের জন্য তথ্য…

বিস্তারিত

উত্তর ইতালির অর্থনৈতিক কেন্দ্র মিলান-এর ভিয়ালে চেরতোসা এলাকায় অবস্থিত ইউনিক্রেডিট ব্যাংকের একটি শাখায় চুরির উদ্দেশ্যে ঢুকে ভল্টের ভেতরে আটকা পড়ে পড়েন ২৪ বছর বয়সী এক বাংলাদেশি যুবক। প্রায় ৯ ঘণ্টাব্যাপী জটিল উদ্ধার অভিযানের পর শনিবার ভোরে তাকে জীবিত উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যাংক খোলা থাকার সময়ই ওই যুবক গ্রাহক সেজে ভেতরে প্রবেশ করেন। সুযোগ বুঝে তিনি কর্মীদের চোখ ফাঁকি দিয়ে সরাসরি সুরক্ষিত ভল্ট এলাকায় প্রবেশ করে লুকিয়ে থাকেন।ব্যাংক বন্ধ হওয়ার পর তিনি ভল্ট থেকে বের হয়ে চুরি করার পরিকল্পনা করেছিলেন বলে ধারণা করছে তদন্তকারীরা। কিন্তু ভল্টের স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয়ে গেলে তিনি নিজেই…

বিস্তারিত

পতুর্গালের লিসবনের দামাইয়া-আমাদোরা এলাকায় মঙ্গলবার, (১৭ ফেব্রুয়ারি), মুসলিম সম্প্রদায়ের জন্য এক ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হলো। স্থানীয় উদ্যোক্তা মোঃ মিটন চৌধুরী ও মোঃ রকিবুল হাসান উদ্যোগে প্রতিষ্ঠিত নতুন মসজিদটি উদ্বোধন করা হয়। কমিউনিটি নেতারা মনে করছেন, এটি কেবল প্রার্থনার স্থান নয়, বরং ধর্মীয় শিক্ষা, সামাজিক কার্যক্রম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর কেন্দ্র হিসেবে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় মসজিদ, বাইতুল মুকাররম জামে মসজিদের প্রধান ইমাম ও খতিব, অধ্যাপক মুফতি মাওলানা আবু সাঈদ। উদ্বোধন শেষে তিনি বলেন, মসজিদটি একটি শারীরিক কাঠামো নয়, বরং এটি আমাদের তরুণ প্রজন্মের জন্য শিক্ষা, সামাজিক সম্পর্ক…

বিস্তারিত

বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রভাব এবার সরাসরি আঘাত হানছে ইউরোপের অভিবাসন ব্যবস্থায়, বিশেষ করে যুক্তরাজ্য-এর ইমিগ্রেশন ট্রাইব্যুনালে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক নিপীড়নের আশঙ্কা দেখিয়ে আশ্রয় চাওয়া কয়েক হাজার বাংলাদেশি এখন নজিরবিহীন আইনি অনিশ্চয়তায় পড়েছেন। ২০২৬ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান বিরোধী শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার পর ব্রিটিশ কর্তৃপক্ষ আশ্রয়ের ভিত্তি নতুন করে যাচাই শুরু করেছে। যে যুক্তিতে এতদিন আশ্রয় মিলেছিল, সেই যুক্তিই এখন অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক শরণার্থী আইনের মূল নীতি হলো, নিজ দেশে রাজনৈতিক কারণে বাস্তব ও বিশ্বাসযোগ্য নিপীড়নের আশঙ্কা থাকতে হবে। কিন্তু পরিস্থিতি বদলে গেলে আইনও বদলে যায়। অভিবাসন নীতিমালায় রয়েছে,…

বিস্তারিত

ইউরোপের বাইরে আশ্রয়প্রার্থী ও প্রত্যাখ্যাত অভিবাসীদের রাখার জন্য “রিটার্ন হাব” বা বহিরাগত আশ্রয়কেন্দ্র তৈরির উদ্যোগে ইউরোপে নতুন রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে। স্পেন এ ধরনের পরিকল্পনার বিরোধিতা করে জানিয়েছে, এতে আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও আশ্রয় ব্যবস্থার মৌলিক নীতিই ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিকল্পনাটি এগিয়ে নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন-এর কয়েকটি সদস্য দেশ, বিশেষ করে গ্রিস, জার্মানি, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও ডেনমার্ক। তাদের লক্ষ্য আফ্রিকার কোনো দেশে কেন্দ্র স্থাপন করে বাতিল আশ্রয়প্রার্থীদের সেখানে রেখে নিজ দেশে ফেরত পাঠানো। স্পেনের অভিবাসন নীতিনির্ধারকরা বলছেন, ইউরোপের বাইরে আশ্রয় প্রক্রিয়া চালু করা হলে দায়িত্ব স্থানান্তর হবে, অর্থাৎ ইউরোপ নিজের দায়িত্ব অন্য দেশের ওপর চাপিয়ে দেবে। স্পেনের মতে প্রধান সমস্যা তিনটি।…

বিস্তারিত

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, রাজনৈতিকভাবে প্রভাবিত বিচারকরা তাঁর সরকারের অবৈধ অভিবাসন‑বিরোধী নীতিকে কার্যকরভাবে বাধাগ্রস্ত করছে। তিনি এই পরিস্থিতিকে “সরকারের কর্মকাণ্ডে বাধা দেওয়া” বলে অভিহিত করেছেন এবং বলেছেন, সরকার নিরাপত্তা ও আইন মেনে কাজ চালিয়ে যাবে। এক আলজেরিয়ান নাগরিক, যার ২৩টি দোষী রেকর্ড রয়েছে, তার ডিপোর্টেশন বা দেশে ফেরত পাঠানো আটকানো হয়েছে এবং বিচারকরা এমন সিদ্ধান্ত দিয়েছেন যে তাকে ফেরত পাঠানোর চেষ্টা করায় সরকারের কাছে ক্ষতিপূরণ দিতে হবে। মেলোনির সরকার বিচার বিভাগকে প্রতিনিয়ত সরকারের কঠোর অভিবাসন নীতির পথে বাধা সৃষ্টি করছে বলে অভিযুক্ত করছে। বিশেষ করে স্বাধীন বিচার বিভাগ‑কে রাজনৈতিকভাবে ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলেছে সরকার। ইতালিতে মার্চ ২২‑২৩,…

বিস্তারিত

পর্তুগালের রাজধানী লিসবন ও আশপাশের বিভিন্ন শহরে আজ দুপুরে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির সমুদ্র ও বায়ুমণ্ডল ইনস্টিটিউট আইপিএমএ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১। সংস্থাটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা ১৪ মিনিট ও ১২টা ১৬ মিনিটে পরপর দুটি কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লিসবনের উত্তরে আলেঙ্কের এলাকার কাছে। প্রথম কম্পনের গভীরতা ছিল প্রায় ১৫ কিলোমিটার এবং পরবর্তী কম্পনটি ছিল ভূপৃষ্ঠের আরও কাছাকাছি। লিসবন, লৌরেস, সিন্ত্রা, ভিলা ফ্রাঙ্কা দে জিরা, সেতুবাল, সান্তারেম, লেইরিয়া ও এভোরাসহ বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা কম্পন অনুভব করেছেন বলে জানা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ঘরবাড়ি ও আসবাবপত্র কেঁপে ওঠার অভিজ্ঞতা শেয়ার করেন।…

বিস্তারিত

সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মে দ্বৈত নাগরিকদের জন্য প্রবেশ নীতিতে কঠোর শর্ত আরোপ করা হচ্ছে, যা ইতোমধ্যে ইউরোপজুড়ে বসবাসরত বহু প্রবাসীর মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তির সৃষ্টি করেছে। যে পরিবর্তন হচ্ছে বর্তমানে কোনো ব্রিটিশ নাগরিক যদি একই সঙ্গে এমন একটি দেশের নাগরিক হন যার জন্য যুক্তরাজ্যে ভিসা প্রয়োজন নেই, তবে তিনি বিদেশি পাসপোর্ট ব্যবহার করেই দেশে প্রবেশ করতে পারেন। কিন্তু নতুন নিয়ম কার্যকর হলে তা আর সম্ভব হবে না। এখন থেকে দ্বৈত নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশ করতে হলে বাধ্যতামূলকভাবে ব্রিটিশ পাসপোর্ট অথবা বিদেশি পাসপোর্টের সঙ্গে যুক্ত, সরকারিভাবে যুক্তরাজ্যে…

বিস্তারিত