লেখক: নিউজ ডেস্ক

ইউরোপে সক্রিয় মানবপাচারকারী চক্রগুলোর নেটওয়ার্ক চিরতরে গুঁড়িয়ে দিতে এক শক্তিশালী ও অত্যাধুনিক কেন্দ্র চালু করেছে ইউরোপীয় ইউনিয়নের পুলিশ সংস্থা (ইউরোপোল)। মঙ্গলবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে সংস্থার সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘ইউরোপিয়ান সেন্টার এগেইনস্ট মাইগ্রেন্ট স্মাগলিং’ বা ইসিএএমএস নামক এই নতুন ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ইউরোপোলের প্রধান ক্যাথরিন দ্য বোল জানিয়েছেন, অভিবাসী পাচারকে এখন একটি অত্যন্ত গুরুতর এবং সংঘবদ্ধ অপরাধ হিসেবে বিবেচনা করে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে ইউরোপ। ইউরোপোল জানিয়েছে, এই নতুন কেন্দ্রটি মূলত তথ্যভিত্তিক তদন্ত, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং বিশেষ আর্থিক অনুসন্ধানের ওপর জোর দেবে। পাচারকারীরা অভিবাসীদের কাছ থেকে যে বিপুল পরিমাণ অবৈধ অর্থ হাতিয়ে নেয়, সেই…

বিস্তারিত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বিদ্যমান অভিবাসন চুক্তি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে টিউনিশিয়া। দেশটির প্রেসিডেন্ট কায়েস সইদ এই চুক্তিকে ‘অসম’ আখ্যা দিয়ে তা পুনর্বিবেচনার জোর দাবি জানিয়েছেন। সোমবার (২৩ মার্চ) আরব উইকলি এক প্রতিবেদনে জানায়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে সইদ এই চুক্তিকে আরও ভারসাম্যপূর্ণ, ন্যায়সঙ্গত এবং সমতাভিত্তিক করার আহ্বান জানান। টিউনিশীয় কর্মকর্তাদের মতে, বর্তমান চুক্তিটি অতিরিক্ত মাত্রায় অভিবাসন-কেন্দ্রিক এবং এতে টিউনিশিয়ার সার্বভৌমত্ব ও স্বার্থ যথাযথভাবে সংরক্ষিত হয়নি। ২০২৩ সালে উত্তর আফ্রিকার প্রধান অভিবাসন প্রস্থানদ্বার হিসেবে পরিচিত টিউনিশিয়াকে ১০০ কোটি ইউরোর বেশি আর্থিক সহায়তা এবং সীমান্ত ব্যবস্থাপনায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। এর বিনিময়ে টিউনিশিয়াকে ইউরোপাভিমুখী অনিয়মিত অভিবাসন…

বিস্তারিত

বিশ্বজুড়ে প্রায় সাড়ে ৮ কোটি খ্রিষ্টধর্মাবলম্বীর আধ্যাত্মিক কেন্দ্র ‘চার্চ অব ইংল্যান্ড’-এ রচিত হলো এক নতুন ইতিহাস। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো কোনো নারী হিসেবে যুক্তরাজ্যের ‘আর্চবিশপ অব ক্যান্টারবুরি’ পদে অভিষিক্ত হলেন সারা মুলালি। বুধবার ক্যান্টারবুরি ক্যাথেড্রালে ত্রয়োদশ শতাব্দীর ঐতিহাসিক ‘সেন্ট অগাস্টিন’ চেয়ারে আসীন হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। সাবেক এই নার্সের হাত ধরেই চার্চ অব ইংল্যান্ডের ইতিহাসে এক নতুন যুগের সূচনা হলো, যা নিয়ে রক্ষণশীল ও প্রগতিশীল খ্রিষ্টানদের মধ্যে শুরু হয়েছে চরম উত্তেজনা। জমকালো এই অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজপরিবারের উত্তরসূরি প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী ক্যাথরিন এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ বিশ্ববরেণ্য ধর্মীয় নেতারা। মাথায় সোনালি টুপি পরে…

বিস্তারিত

সম্প্রতি পর্তুগালের রাজধানী লিসবনে আসন্ন সুনামির সতর্কবার্তা দিয়ে সাইরেন বাজানো হয়েছে। মূলত এটি ছিল একটি পরিকল্পিত মহড়া, যার উদ্দেশ্য ছিল বিশাল কোনো ঢেউ আছড়ে পড়ার আগে জনগণকে প্রস্তুত করা এবং শহরের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা। লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস এবং পৌর বেসামরিক সুরক্ষা পরিষেবার তথ্যানুযায়ী, সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের জন্য বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে: ১. সাইরেন শুনলে আতঙ্কিত হবেন না সাইরেনের শব্দ পাওয়ার অর্থ হলো আপনার হাতে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য কিছুটা সময় আছে। লিসবনের মেয়র জানান, প্রাথমিক সতর্কতা জারির প্রায় ৩৫ মিনিট পর সুনামির ঢেউ উপকূলে পৌঁছাতে পারে। তাই এই সময়ের মধ্যে শান্ত থেকে দ্রুত…

বিস্তারিত

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে অবৈধ অনুপ্রবেশের হার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় এখন চরম অস্তিত্ব সংকটে ব্রিটিশ লেবার সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের মুখপাত্র জানিয়েছেন, ফ্রান্সের সঙ্গে অভিবাসন চুক্তি নবায়নের সময় তারা এবার ‘পয়সার সঠিক মূল্য’ বুঝে নিতে চান। ২০২৩ সালে তৎকালীন রক্ষণশীল সরকার প্যারিসকে তিন বছরের জন্য ৪৭৬ মিলিয়ন পাউন্ড (প্রায় ৫৭০ মিলিয়ন ডলার) দেওয়ার যে চুক্তি করেছিল, তার মেয়াদ আগামী সপ্তাহে শেষ হতে চলেছে। কিন্তু বিপুল অর্থ ঢালার পরও ২০২৫ সালে প্রায় ৪২ হাজার অভিবাসনপ্রত্যাশী ইংল্যান্ডের উপকূলে পৌঁছেছেন, যা ২০১৮ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এবং প্রধানমন্ত্রী স্টারমার এখন উভয়সংকটে। একদিকে ডানপন্থী ‘রিফর্ম…

বিস্তারিত

অক্সফোর্ড, কেমব্রিজ এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনের মতো বিশ্বসেরা বিদ্যাপীঠে ভর্তির সুযোগ পেয়েও কেবল জাতীয়তার কারণে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারছেন না একদল মেধাবী শিক্ষার্থী। ব্রিটিশ সরকারের বিতর্কিত ‘ভিসা নিষেধাজ্ঞা’র বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন সুদান ও আফগানিস্তানের ছয় শিক্ষার্থী। গত ৪ঠা মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ কর্তৃক ঘোষিত এক বিশেষ আদেশে আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার এবং সুদানের নাগরিকদের জন্য শিক্ষার্থী ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে ‘বর্ণবাদী’ ও ‘মানবাধিকার লঙ্ঘন’ আখ্যা দিয়ে আইনি লড়াই শুরু করেছেন ওই শিক্ষার্থীরা। আদালতে দাখিল করা নথিতে দেখা গেছে, এই ছয় শিক্ষার্থী চিকিৎসা ও বিজ্ঞানের বিভিন্ন উচ্চতর বিষয়ে স্নাতক ডিগ্রিধারী। সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই তারা যুক্তরাজ্যের…

বিস্তারিত

ইউরোপীয় ইউনিয়নের ঝকঝকে দেশ সাইপ্রাস। পর্যটকদের কাছে দেশটি যতটা আকর্ষণীয়, সেখানে পাড়ি জমানো হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থীর জীবন ততটাই অন্ধকারের চাদরে ঢাকা। উচ্চশিক্ষার রঙিন স্বপ্ন নিয়ে দেশটিতে গিয়ে এখন চরম বেকারত্ব আর ঋণের বোঝা নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন অনেক শিক্ষার্থী। দালালদের প্রলোভন আর এজেন্সির চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে ১০-১২ লাখ টাকা খরচ করে দেশটিতে পৌঁছানোর পর তাদের সামনে উন্মোচিত হচ্ছে এক নির্মম বাস্তবতা। সাইপ্রাসের প্রধান সংকট হলো কাজের অভাব। এটি মূলত পর্যটন-নির্ভর দেশ হওয়ায় সেখানে সারাবছর পর্যাপ্ত কাজ থাকে না। বিশেষ করে যারা কোনো কারিগরি কাজ না শিখে কেবল পড়াশোনার উছিলায় দেশটিতে আসছেন, তারা মাসের পর মাস ঘুরেও একটি নূন্যতম…

বিস্তারিত

ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি এখন এক ভয়াবহ কর্মী সংকটের মুখে। দেশটির বর্তমান শ্রমবাজার সচল রাখতে প্রতি বছর অন্তত ৪ লাখ দক্ষ বিদেশি কর্মী প্রয়োজন। আগামী ১০ বছরের মধ্যে জার্মানির প্রায় ২০ শতাংশ কর্মী অবসরে যাচ্ছেন, যা পূরণ করতে প্রতি বছর প্রায় ১৬ লাখ মানুষের অভিবাসনের প্রয়োজন হবে। এই সংকট মোকাবিলায় জার্মানি এখন এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার তরুণদের দিকে নজর দিচ্ছে। সম্প্রতি বার্লিনে বিদেশি দক্ষ কর্মীদের নিয়োগ প্রক্রিয়া সহজ ও ন্যায়সংগত করতে ‘উই ফেয়ার অ্যালায়েন্স’ নামে একটি নতুন জোটের উদ্বোধন করেছেন উন্নয়নমন্ত্রী রিম আলাবালি রাদোফান। এই উদ্যোগের অংশ হিসেবে জার্মানির বিদ্যুৎ সঞ্চালন লাইন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ওমেক্সন’ ভিয়েতনামের বিদ্যুৎ সরবরাহকারী…

বিস্তারিত

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরি-শারলে। এই বিশেষ দিনে তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রদূত সেরি-শারলে আজ জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজেও অংশ নেন। মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত এই কুচকাওয়াজ অনুষ্ঠানে তার অংশগ্রহণ দিনটির গুরুত্ব এবং ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সুদৃঢ় বন্ধুত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে রাষ্ট্রদূত সেরি-শারলে বাংলাদেশের বীর সন্তানদের ত্যাগ ও সাহসিকতাকে স্মরণ করেন। উল্লেখ্য যে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই ফ্রান্স বাংলাদেশের এক পরীক্ষিত বন্ধু…

বিস্তারিত

২০২৬ সালের শুরুতেই ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি জমানোর স্বপ্ন এক বীভৎস ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। বছরের প্রথম দুই মাসেই এই বিপজ্জনক রুটে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্যে এক হাড়হিম করা চিত্র ফুটে উঠেছে। তথ্য অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেই অন্তত ৬৫৫ জন অভিবাসনপ্রত্যাশী সাগরে প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। বিস্ময়কর বিষয় হলো, ইউরোপে প্রবেশের চেষ্টা কমলেও পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর হার। গবেষক ও সীমান্ত সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর মতে, এই গণমৃত্যুর পেছনে রয়েছে কয়েকটি ভয়ংকর কারণ। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভূমধ্যসাগরে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হ্যারি’ অসংখ্য…

বিস্তারিত