লেখক: নিউজ ডেস্ক

ইতালিতে বসবাসরত বাংলাদেশি মুসলিমদের দীর্ঘদিনের মানবিক ও ধর্মীয় দাবির পরিপ্রেক্ষিতে রোম পৌরসভা মুসলিম কবরস্থানের স্থান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। ফ্ল্যামিনিও ও প্রিমা পর্তা কবরস্থানে মুসলিমদের জন্য নির্ধারিত অংশ বাড়িয়ে প্রায় ৪০০টি নতুন কবরের স্থান যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আনুষ্ঠানিক উদ্যোগ ও ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার ফলেই এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এগিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রোম মহানগরীতে আনুমানিক এক লাখ মুসলিমের বসবাস রয়েছে, যার একটি বড় অংশ বাংলাদেশি। বহু বাংলাদেশি পরিবার দীর্ঘদিন ধরে ইতালিতে স্থায়ীভাবে বসবাস করছেন, অনেকেই ইতালির নাগরিকত্বও পেয়েছেন। তবে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় মুসলিম কবরস্থানের পরিসর সীমিত থাকায় সাম্প্রতিক বছরগুলোতে দাফন নিয়ে উদ্বেগ ও সংকট দেখা…

বিস্তারিত

বিয়ে মানেই যৌন সম্পর্ক স্থাপনে বাধ্যবাধকতা, এই শতাব্দীপ্রাচীন ধারণার অবসান ঘটাতে যাচ্ছে ফ্রান্স। তথাকথিত ‘দাম্পত্য অধিকার’ ধারণাকে আইনি কাঠামো থেকে কার্যত বাতিল করার লক্ষ্যে ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলি একটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে। বুধবার গৃহীত এই আইনের মাধ্যমে ফ্রান্সের সিভিল কোডে যুক্ত হয়েছে নতুন ধারা, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, একসঙ্গে বসবাস মানে যৌন সম্পর্কের কোনো আইনি বাধ্যবাধকতা নয়। এই সিদ্ধান্তকে ফ্রান্সে বিবাহ, সম্মতি ও ব্যক্তিগত স্বাধীনতা বিষয়ে একটি ঐতিহাসিক মোড় হিসেবে দেখছেন আইনজ্ঞ ও মানবাধিকার কর্মীরা। নতুন আইনে দুটি বিষয় স্পষ্টভাবে নিশ্চিত করা হয়েছে। একটি হলো, বিয়ে বা একসঙ্গে বসবাস যৌন সম্পর্কের বাধ্যবাধকতা তৈরি করে না। অন্যটি, যৌন সম্পর্কের অভাবকে…

বিস্তারিত

ভূমধ্যসাগর হয়ে ইউরোপে অনিয়মিত অভিবাসন ও মানবপাচার ঠেকাতে ইতালি ও লিবিয়ার মধ্যে ২০১৭ সালে স্বাক্ষরিত ‘ইতালি–লিবিয়া মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং’ (এমওইউ) আরও তিন বছরের জন্য নবায়ন করা হয়েছে। একই সঙ্গে লিবীয় কোস্ট গার্ডের হাতে ১০টি আধুনিক টহল জাহাজ হস্তান্তর করেছে ইতালি। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হওয়া এই চুক্তি এখন ২০২৯ সাল পর্যন্ত কার্যকর থাকবে। সরকারের দাবি, ভূমধ্যসাগরপথে অনিয়ন্ত্রিত অভিবাসন ঠেকানো, মানবপাচারকারীদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং সমুদ্রে মৃত্যুর সংখ্যা কমানোর লক্ষ্যেই এই চুক্তি নবায়ন করা হয়েছে। চুক্তিতে যা আছে চুক্তি অনুযায়ী, ভূমধ্যসাগরের মধ্য ও দক্ষিণ অংশে নজরদারির দায়িত্বে থাকবে লিবীয় কোস্ট গার্ড। ইউরোপের উদ্দেশ্যে যাত্রারত অনিয়মিত অভিবাসীবাহী নৌকা শনাক্ত ও…

বিস্তারিত

স্পেনে অনিয়মিত অবস্থায় বসবাসরত পাঁচ লাখের বেশি অভিবাসীকে নিয়মিতকরণের ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দক্ষিণ এশীয় অভিবাসীরা। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা থেকে আসা হাজারো অভিবাসী এখন প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও আবেদন প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। আগামী এপ্রিল মাস থেকে এই ঐতিহাসিক রয়্যাল ডিক্রির অধীনে নিয়মিতকরণের আবেদন গ্রহণ শুরু হবে। গত ২৭ জানুয়ারি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সোশ্যালিস্ট জোট সরকার মন্ত্রিপরিষদের বৈঠকে একটি যুগান্তকারী রয়্যাল ডিক্রি অনুমোদন দেয়। এই ডিক্রির মাধ্যমে দীর্ঘদিন ধরে অনিয়মিত অবস্থায় থাকা অভিবাসীদের একটি বড় অংশকে বৈধতার আওতায় আনার পথ খুলে যায়। ইউরোপের সাম্প্রতিক অভিবাসন বাস্তবতায় এমন উদ্যোগ খুবই বিরল বলে মনে করছেন বিশ্লেষকরা।…

বিস্তারিত

স্পেনের বিলবাও শহরে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৬৭ বছর বয়সী এক পর্তুগিজ নাগরিক। অভিযোগ উঠেছে, তীব্র ঈর্ষাজনিত কারণে তারই সঙ্গী, ৫৫ বছর বয়সী এক নারী, ছুরিকাঘাতে তাকে হত্যা করেন। শুধু তাই নয়, হত্যার সময় ওই নারীর হাতে নিহত ব্যক্তির যৌনাঙ্গ বিচ্ছিন্ন হয় বলেও জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর এবং স্পেনের প্রভাবশালী পত্রিকা এল পাইস–এর তথ্য অনুযায়ী, গত শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বিলবাওয়ের উরিবার্রি এলাকার একটি অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে। সেখানে নিহত ব্যক্তি লুইস এম. তার সঙ্গী মারিয়া এবং মারিয়ার দুই মেয়েকে নিয়ে বসবাস করছিলেন। প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার নাগরিক মারিয়া হঠাৎ করে এক ঈর্ষাজনিত…

বিস্তারিত

ইউরোপজুড়ে শিশু ও কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ ক্রমেই জোরালো হচ্ছে। ফ্রান্সের পর এবার একই পথে হাঁটতে যাচ্ছে স্পেন ও গ্রিস। প্রস্তাবিত এই নিষেধাজ্ঞাগুলো কার্যকর হলে ১৫ বা ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোররা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না, যা ইউরোপের ডিজিটাল নীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সরকারগুলোর যুক্তি একটাই, সোশ্যাল মিডিয়া শুধু সময় নষ্টই করছে না, বরং শিশুদের মানসিক স্বাস্থ্য, আচরণগত বিকাশ এবং সামাজিক দক্ষতার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলছে। স্পেন স্পেন ইতোমধ্যে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার একটি প্রস্তাব উত্থাপন করেছে। দেশটিতে পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৮২…

বিস্তারিত

পর্তুগালের মাদেইরা দ্বীপে কর্মরত অবস্থায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি যুবক কামরুল হোসেন (২৫)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে কন্সট্রাকশন সাইটে কাজ করার সময় একটি সিমেন্টভর্তি বস্তা মাথায় পড়ে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কামরুল হোসেন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হরিয়রপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুল মালিকের পুত্র। প্রায় চার বছর ধরে তিনি পর্তুগালে বসবাস করছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কামরুল হোসেন সম্প্রতি নতুন কর্মস্থলে যোগ দিতে গত ৩ ফেব্রুয়ারি সকালে লিসবন থেকে বিমানে মাদেইরার রাজধানী ফুনশাল শহরে পৌঁছান। সকাল সাড়ে ১০টার দিকে আত্মীয়ের বাসায় খাওয়া-দাওয়া শেষে দুপুর ১২টায়…

বিস্তারিত

দীর্ঘ এক দশকের প্রবাসজীবন, কঠোর পরিশ্রম আর স্বপ্নের পেছনে ছোটা, সবশেষে ইতালির নাগরিকত্ব অর্জন করেছিলেন মোক্তার সরকার। কোটি টাকা ব্যয়ে কিনেছিলেন নিজের বাড়ি, গড়েছিলেন ব্যবসা। স্বপ্ন ছিল স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ইতালিতে স্থায়ীভাবে বসতি গড়ার। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সে স্বপ্ন আর বাস্তব হলো না। দেশে ছুটিতে এসে আকস্মিক মৃত্যুবরণ করলেন তিনি। মোক্তার সরকার (৪৪) নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের পারবোর্ণি গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদে ইতালিতে…

বিস্তারিত

ইসলামের বরকতময় রজনীগুলোর মধ্যে শবেবরাত একটি বিশেষ মর্যাদাসম্পন্ন রাত। আরবি ক্যালেন্ডারের শা‘বান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমান সমাজে লাইলাতুল বরাআত নামে পরিচিত। ‘শবেবরাত’ ফারসি শব্দ-যার অর্থ মুক্তির রাত। এই রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য বান্দার গুনাহ মাফ, রিজিক বৃদ্ধি ও আগামী জীবনের অনেক ফয়সালা হয়, এমন বিশ্বাস দীর্ঘকাল ধরে মুসলিম সমাজে প্রচলিত। তবে এই রাতের ফজিলত, আমল ও সীমাবদ্ধতা, সবকিছুই কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে বোঝা জরুরি। কোরআনের আলোকে শবেবরাত: তাকদির ও ফয়সালার রাত কোরআনে সরাসরি ‘শবেবরাত’ শব্দটি উল্লেখ না থাকলেও সূরা আদ-দুখানে আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই আমি তা (কোরআন) অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে, নিশ্চয়ই আমি সতর্ককারী,…

বিস্তারিত

১৬ ফেব্রুয়ারি থেকে ইতালিতে হোয়াটসঅ্যাপে চ্যাটবট পরিচালনাকারী ব্যবসা ও ডেভেলপারদের জন্য নতুন খরচ আরোপ করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট ‘মেটা’। নতুন নীতিমালা অনুযায়ী, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো প্রতিটি চ্যাটবট প্রতিক্রিয়ার জন্য নির্দিষ্ট ফি দিতে হবে কোম্পানিটিকে। মেটা জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতালির অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষের অনুরোধ ও আইনি চাপের পরিপ্রেক্ষিতে। বিশ্লেষকদের মতে, এটি শুধু ইতালির জন্য নয়, বরং ইউরোপজুড়ে এআই ও চ্যাটবট বাজারে একটি নতুন নজির স্থাপন করতে পারে। ইতালীয় অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ মেটার বিরুদ্ধে অভিযোগ তোলে যে, হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে প্রতিযোগিতা-বিরোধী কিছু ধারা কার্যকর ছিল, যার ফলে তৃতীয় পক্ষের এআই চ্যাটবট নির্মাতারা কার্যত বাজার থেকে বাদ পড়ছিলেন। এর আগে মেটা হোয়াটসঅ্যাপে সব তৃতীয়…

বিস্তারিত