সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: নিউজ ডেস্ক
উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।
আগামীকাল ৩০ জানুয়ারি ইতালির পার্লামেন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রি-মাইগ্রেশন’ বা অভিবাসীদের ফেরত পাঠানো বিষয়ক এক বিতর্কিত সম্মেলন। আয়োজক কট্টর ডানপন্থী লীগ ‘লেগা’ দলের সংসদ সদস্য ডোমেনিকো ফার্গিউয়েল। কিন্তু এই সম্মেলনকে ঘিরে ইতোমধ্যেই ইতালিজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। কারণ, এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে ইতালির পরিচিত চরম ডানপন্থী ও নব্য-ফ্যাসিস্ট সংগঠন, কাসাপাউন্ড, ফোরজা নুওভা এবং স্কিনহেড আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের। এসব সংগঠন অতীতে বর্ণবাদ, সহিংসতা, মুসলিম ও অভিবাসীবিরোধী প্রচারণা এবং মুসোলিনির ফ্যাসিবাদী আদর্শ পুনরুজ্জীবনের অভিযোগে একাধিকবার আলোচনায় এসেছে। ইতালির পার্লামেন্ট শুধু একটি আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান নয়; এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ফ্যাসিবাদবিরোধী সংবিধান ও প্রজাতান্ত্রিক চেতনার প্রতীক। ১৯৪৮ সালের সংবিধান…
ফুটবল ইতিহাসের শতবর্ষ পূর্তির বিশ্বকাপকে সামনে রেখে ২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আয়োজনের জন্য নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে স্পেন। স্পেনের ক্রীড়া ও ফুটবল সংশ্লিষ্ট মহল বলছে, বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচ আয়োজনের জন্য দেশটি অবকাঠামো, নিরাপত্তা ও সাংগঠনিক দিক থেকে সম্পূর্ণ প্রস্তুত। ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের দায়িত্ব পেয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। পাশাপাশি বিশ্বকাপের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। এই ঐতিহাসিক প্রেক্ষাপটে ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বিশ্বজুড়ে। স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামকে ফাইনাল আয়োজনের জন্য সবচেয়ে শক্তিশালী ভেন্যু হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি সম্পূর্ণ আধুনিকায়ন…
আগামী ফেব্রুয়ারি মাসে টানা ছয় দিন বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন গ্রহণ কার্যক্রম বন্ধ থাকবে। প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও সিস্টেম আপগ্রেডেশনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস। সম্প্রতি দূতাবাসের পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় জানানো হয়, আগামী ১১, ১২, ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বিশ্বের সব ইতালিয়ান ভিসা অফিসে নতুন করে কোনো ধরনের ভিসা আবেদন গ্রহণ করা হবে না। দূতাবাসের তথ্য অনুযায়ী, এই ছয় দিনে নতুন ভিসা আবেদন জমা দেওয়া যাবে না, ভিসা আবেদন প্রত্যাহারের কোনো অনুরোধ গ্রহণ করা হবে না এবং ভিএফএস গ্লোবালকে সব ধরনের আবেদন গ্রহণ কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে, এরইমধ্যে জমা…
গত এক বছরে ফ্রান্সে অভিবাসন পরিস্থিতি আরও কঠোর রূপ নিয়েছে। অনিয়মিত অভিবাসীদের জোরপূর্বক বহিষ্কারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিপরীতে কমেছে নিয়মিত বা বৈধ হওয়ার সুযোগ। ২০২৫ সালের অভিবাসন সংক্রান্ত সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে ফ্রান্সের বিদেশি নাগরিক বিষয়ক দপ্তর-ডিজিইএফ, যা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্থা। বহিষ্কারে রেকর্ড বৃদ্ধি ডিজিইএফের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ফ্রান্স থেকে অন্তত ১৫ হাজার ৫৬৯ জন অনিয়মিত বিদেশিকে জোরপূর্বক বহিষ্কার করা হয়েছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১২ হাজার ৮০০ এবং ২০২৩ সালে ১১ হাজার ৭০০। অর্থাৎ এক বছরের ব্যবধানে জোরপূর্বক বহিষ্কার বেড়েছে প্রায় ১৫ শতাংশ। সব ধরনের বহিষ্কার, জোরপূর্বক, সহায়তাপ্রাপ্ত ও স্বেচ্ছা প্রত্যাবাসন, মিলিয়ে…
ইতালিতে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট মামলায় দণ্ডিত এক বাংলাদেশি যুবককে দেশটি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের নির্দেশ দিয়েছে আদালত। বহিষ্কৃত যুবকের নাম ফয়সাল রহমান (২৫)। তিনি সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ততার দায়ে দুই বছর আট মাসের কারাদণ্ড ভোগ করেন। আদালত রায়ে উল্লেখ করা হয়েছে যে, সাজা শেষ হলেও ফয়সাল রহমানের আদর্শিক অবস্থান ও আচরণে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়নি। ফলে তাকে ইতালিতে অবস্থান করতে দেওয়া হলে তা রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনসাধারণের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। তদন্ত ও অভিযোগের বিবরণ ইতালির নিরাপত্তা সংস্থা ও প্রসিকিউশনের তথ্যমতে, ফয়সাল রহমান পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর উগ্রবাদী মতাদর্শ দ্বারা প্রভাবিত ছিলেন। তিনি অনলাইনে সক্রিয়ভাবে উগ্রবাদী কনটেন্ট…
পর্তুগালে শক্তিশালী ঝড়েরঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার মধ্যরাত থেকে মধ্য ও উত্তরাঞ্চলজুড়ে প্রবল বাতাস ও ভারী বৃষ্টির কারণে বহু এলাকায় গাছ উপড়ে পড়েছে, বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে এবং যান চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটেছে। দেশটির বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার তথ্যমতে, ঝড়ের প্রভাবে প্রায় আটলাখের বেশি গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে জরুরি সেবা বিভাগ রাতভর উদ্ধার ও মেরামতকাজ চালিয়ে যাচ্ছে। দেশটির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে দেড়হাজারের বেশি জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। লিসবনের পার্শ্ববর্তী ভিলা ফ্রাঙ্কা দে জিরা এলাকায় গাছ ভেঙে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন শহরে ঘরবাড়ির ছাদ উড়ে যাওয়ায়, সড়কে যানবাহন…
পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় দফা যত এগিয়ে আসছে, ততই স্পষ্ট হয়ে উঠছে, এই লড়াই কেবল দুই প্রার্থীর নয়, বরং দুই ভিন্ন রাজনৈতিক দর্শনের মুখোমুখি সংঘর্ষ। মঙ্গলবারের টেলিভিশন বিতর্কে আন্তোনিও জোসে সেগুরোর একটি বক্তব্য পুরো আলোচনাকে নতুন মাত্রা দেয়। রাজনীতি ছাড়ার সময় প্রায় ৩ লাখ ইউরো ভর্তুকি পাওয়ার অধিকার থাকা সত্ত্বেও তা না নেওয়ার দাবি তুলে ধরে তিনি রাজনীতির নৈতিকতা ও ব্যক্তিগত দায়িত্ববোধের প্রশ্ন সামনে আনেন। ‘না নেওয়ার রাজনীতি’ বনাম ‘ব্যবস্থা বদলের রাজনীতি’ সেগুরোর বক্তব্য, আমি চাইনি, নিজের জীবনে ফিরে গেছি, শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্তের ঘোষণা নয়, এটি মূলত প্রচলিত রাজনৈতিক শ্রেণির বিরুদ্ধে ওঠা জনঅসন্তোষের জবাব দেওয়ার এক কৌশল। তিনি দেখাতে…
আন্তর্জাতিক মানবপাচার ও অভিবাসী পাচার চক্রের বিরুদ্ধে নজিরবিহীন বৈশ্বিক অভিযান চালিয়ে বড় সাফল্যের দাবি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালের নভেম্বর মাসে পরিচালিত এই অভিযানে মানবপাচার ও অভিবাসী পাচারের অভিযোগে তিন হাজার ৭০০ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে সম্ভাব্য চার হাজার ৪১৪ জন ভুক্তভোগী। ইন্টারপোল জানায়, ‘লিবারটেরা থ্রি’ নামের এই অভিযান ১০ থেকে ২১ নভেম্বর ২০২৫ পর্যন্ত টানা ১২ দিন ধরে পরিচালিত হয়। এতে বিশ্বের ১১৯টি দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন আন্তর্জাতিক অংশীদার সংস্থা অংশ নেয়। অভিযানে অনিয়মিত অবস্থায় থাকা ১২ হাজার ৯৯২ জন অভিবাসীর সন্ধান…
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসীদের ঠেকাতে ফরাসি নিরাপত্তা বাহিনীর অস্ত্র ব্যবহারের ঘটনায় গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্সের স্বাধীন অধিকার রক্ষক সংস্থা-ডিডিডি। সংস্থাটি বলেছে, বহু ক্ষেত্রে এই অস্ত্র প্রয়োগ প্রচলিত আইন ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তা করা হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ ও অপ্রয়োজনীয়ভাবে। ফ্রান্সে নাগরিক ও মানবাধিকার তদারকির দায়িত্বে থাকা এই প্রতিষ্ঠানটি একটি স্বাধীন প্রশাসনিক সরকারি কর্তৃপক্ষ। সংস্থাটির প্রধান ক্লেয়ার হেদোঁ ২০২৫ সালের ১৭ ডিসেম্বর দেওয়া এক সিদ্ধান্তে এসব উদ্বেগ তুলে ধরেন। ওই সিদ্ধান্তটি আসে প্রায় ৪০টি আনুষ্ঠানিক অভিযোগ তদন্তের পর, যার অধিকাংশই দায়ের করেছিল অভিবাসী সহায়তাকারী সংগঠন ইতুপিয়া ৫৬। প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের উত্তর উপকূলের সৈকতগুলোতে…
ইতালির দক্ষিণাঞ্চলের ক্যাম্পানিয়া অঞ্চলের ছোট শহর পালমা কাম্পানিয়া এখন আলোচনার কেন্দ্রবিন্দু। শহরটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উদ্দেশে পরিচ্ছন্নতা বিষয়ক লিফলেট বিতরণকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও সমালোচনা। স্বাস্থ্য সচেতনতার নামে একটি নির্দিষ্ট কমিউনিটিকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে কি না, এই প্রশ্নে সরগরম স্থানীয় রাজনীতি থেকে শুরু করে প্রবাসী মহল। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা লিফলেটে নিয়মিত গোসল, দাঁত মাজা, নখ কাটা, পরিষ্কার পোশাক পরা এবং ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখার মতো সাধারণ স্বাস্থ্যবিধির নির্দেশনা দেওয়া হয়। তবে লিফলেটটি মূলত বাংলাদেশি অভিবাসীদের লক্ষ্য করে তৈরি হওয়ায় অনেকেই এটিকে অপমানজনক ও বৈষম্যমূলক আচরণ হিসেবে দেখছেন। বাংলাদেশি কমিউনিটির একটি বড় অংশের অভিযোগ,…

