সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: নিউজ ডেস্ক
ইউরোপিয় সীমান্তপ্রহরী সমুদ্র ইংলিশ চ্যানেল ব্যবহৃত হচ্ছে ২১শ শতকের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট হিসেবে, যেখানে মানুষ ভালো ভবিষ্যতের স্বপ্ন নিয়ে জীবনের বিনিময়ে ঝুঁকি নিচ্ছে। ২০২৫ সাল এই সংকটকে শুধুমাত্র বিশাল সংখ্যায় নয়, বরং প্রকৃত নিরাপত্তা প্রবণতা, আন্তর্জাতিক নীতির সীমাবদ্ধতা ও মানবিক বাস্তবতার সহিংস সংঘর্ষ হিসেবে তুলে ধরেছে। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা, উদ্ধার ও মৃত্যু ফরাসি উপকূলীয় কর্তৃপক্ষ ম্যারিটাইম প্রেফেকচুর (প্রেমার) জানায়, ২০২৫ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টায় ফরাসির কাছ থেকে ছোট নৌকায় করে ৪৯ হাজার ৯৬৬ জন অভিবাসী যাত্রা শুরু করেছে। এর মধ্যে ৬ হাজার ১৭৭ জনকে সমুদ্রের বিপদের হাত থেকে উদ্ধার করা হয়েছে। তবে অন্তত ২৫ জন…
জানুয়ারির মাঝামাঝি সময়ে ভূমধ্যসাগরে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘হ্যারি’-এর প্রভাবে সৃষ্ট ভয়াবহ বৈরী আবহাওয়ায় প্রায় এক হাজার অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে ইতালিভিত্তিক বেসরকারি সংস্থা মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস। সংস্থাটির দাবি, এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ভূমধ্যসাগরের অভিবাসন রুটে সবচেয়ে ভয়াবহ মানবিক ট্র্যাজেডিগুলোর একটি হতে পারে। লিবিয়া ও তিউনিসিয়া থেকে যাত্রা করা অভিবাসীদের দেওয়া সাক্ষ্যের ভিত্তিতে এনজিওটি জানায়, ঘূর্ণিঝড়ের সময় একের পর এক নৌকা সমুদ্রে হারিয়ে গেছে। বহু যাত্রী আর ফিরে আসেনি, আর তাদের স্বজনরাও কোনো খোঁজ পাচ্ছেন না। মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস-এর প্রেসিডেন্ট লরা মারমোরালে সোমবার এক বিবৃতিতে বলেন, “এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় ট্র্যাজেডির দিকে এগোচ্ছে অথচ…
সম্প্রতি বিশ্ব বাণিজ্য ও কূটনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতি এবং অস্থির বিশ্বনীতি–এর প্রভাবের সামনে ইউরোপীয় দেশগুলো চীনমুখী কৌশল গ্রহণ করছে, একদিকে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর চেষ্টা, অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ককে পুনরায় ব্যালান্স করার প্রয়াস দেখা যাচ্ছে। ট্রাম্পের শুল্কনীতি ট্রাম্প প্রশাসন ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে বিভিন্ন পণ্য ও দেশের বিপরীতে উচ্চ শুল্ক আরোপ করায় আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত মিত্রদের মধ্যে ব্যক্তিগত ও বাণিজ্যিক অনিশ্চয়তা দেখা দিয়েছে, যা ইউরোপীয় নেতাদের মধ্যে নতুন কৌশল অবলম্বনের প্রবণতা বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই চাপ ইউরোপের একাংশকে ব্যক্তিগত…
ইতালির সমাজ এখন আর আগের মতো একরঙা নয়। অভিবাসন, শিক্ষা, কর্মসংস্থান ও সংস্কৃতির মেলবন্ধনে দেশটি ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি বহুসাংস্কৃতিক বাস্তবতায়। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে আসছে এক তাৎপর্যপূর্ণ সামাজিক প্রবণতা মিক্সড ম্যারিজ বা মিশ্র বিয়ে। এই প্রবণতার ভেতর দিয়ে স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে বাংলাদেশি প্রবাসীদের সামাজিক উত্তরণ, গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যৎ প্রজন্মের ইতালীয় সমাজে একীভূত হওয়ার বাস্তব চিত্র। সংখ্যার ভাষায় সামাজিক পরিবর্তন ইতালির জাতীয় পরিসংখ্যান সংস্থা (আএসটিএটি)-এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে মোট বিয়ে হযেছে ১ লাখ ৭৩ হাজার ২৭২টি, মিক্সড ম্যারিজ বা মিশ্র বিয়ে হযেছে ২৯ হাজার ৩০৯টি। মোট হার প্রায় ১৭ শতাংশ। অর্থাৎ, ইতালিতে প্রতি ৬টি বিয়ের…
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ইরাসমাস মুন্ডাস বৃত্তি বাংলাদেশের আট তরুণ প্রকৌশলীর জীবনকে নতুনভাবে গড়ে দিয়েছে। ফ্রান্সের সন্ত্রাল নঁত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এই আট শিক্ষার্থী একসঙ্গে পড়ার সুযোগ পান। দেশে তারা একেকজন আলাদা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন, কিন্তু ইউরোপে তাদের গন্তব্য মিলে গেছে একটি সাধারণ স্বপ্নে উন্নত প্রযুক্তি ও বৈশ্বিক মানের শিক্ষা অর্জনের মধ্য দিয়ে। ইরাসমাস মুন্ডাস: বিশ্বমানের বৃত্তি ইরাসমাস মুন্ডাস ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা বৃত্তিগুলোর মধ্যে একটি। প্রতিবছর হাজারো শিক্ষার্থী আবেদন করেন, নির্বাচিত হন হাতে গোনা কিছু। বৃত্তির মূল লক্ষ্য গবেষণা-ভিত্তিক, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বহুমুখী শিক্ষা। শিক্ষার্থীদের শুধু জিপিএ নয়, গবেষণা অভিজ্ঞতা, একাডেমিক প্রোফাইল ও ভবিষ্যৎ লক্ষ্য বিবেচনা করা হয়। মুশফিকুর রহমান বলেন, এখানে…
দীর্ঘসূত্রতা, ফাইল জট ও বছরের পর বছর অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে ইতালি। নাগরিকত্ব আইন ও প্রশাসনিক প্রক্রিয়ায় ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সংস্কার আনছে দেশটির সরকার। ২০২৬ সালের নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, অভিবাসীদের নাগরিকত্ব প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর। এই সিদ্ধান্তকে ইতালির অভিবাসন নীতিতে এক যুগান্তকারী মোড় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। নাগরিকত্ব প্রক্রিয়ায় যা বদলাচ্ছে এতদিন নাগরিকত্বের আবেদন এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরতে ঘুরতে ৩–৪ বছর বা তারও বেশি সময় লেগে যেত। নতুন ব্যবস্থায়, জাতীয় বাসিন্দা জনসংখ্যা নিবন্ধন ব্যবস্থা-এএনপিআর ডিজিটাল সিস্টেমের মাধ্যমে, আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই শুরু হবে, ফলে কাগজপত্র হারিয়ে…
ইতালির কারা ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হয়েছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো একটি কারাগারে বন্দীদের জন্য চালু করা হয়েছে তথাকথিত ‘সেক্স রুম’, যেখানে নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী বন্দীরা তাঁদের সঙ্গীর সঙ্গে সীমিত সময়ের জন্য ব্যক্তিগত সাক্ষাৎ করতে পারবেন। এই উদ্যোগকে বন্দীদের ‘ঘনিষ্ঠ সাক্ষাতের অধিকার’ স্বীকৃতির পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি ইতালির কারা নীতিতে মানবাধিকারভিত্তিক সংস্কারের ইঙ্গিতও দিচ্ছে। এই বিশেষ কক্ষ মূলত সেই বন্দীদের জন্য নির্ধারিত, যাদের সঙ্গী কারাগারে এসে সাক্ষাৎ করতে পারেন এবং যাঁরা দীর্ঘদিন ধরে বৈধ বা স্থায়ী সম্পর্কে রয়েছেন, এই ‘সেক্সরুম’ তাদের জন্য। কক্ষে রয়েছে, একটি সাধারণ বিছানা, একটি টয়লেট ও ন্যূনতম ব্যক্তিগত পরিসর।…
ইউরোপীয় কমিশন সম্প্রতি প্রকাশ করেছে একটি নতুন পাঁচ-বছরের অভিবাসন ও আশ্রয় কৌশলপত্র, যার উদ্দেশ্য হলো ইউরোপের সীমান্ত নিরাপত্তা জোরদার করা, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ করা এবং একই সঙ্গে শ্রমঘাটতি মোকাবিলায় দক্ষ ও যোগ্য মানুষের জন্য বৈধ ভিসা ও প্রবেশ পথকে সহজতর করা। ইউরোপের নতুন নীতি ইইউ কৌশলপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে , ইউরোপই ঠিক করবে কে ইউরোপে আসবে, কী শর্তে এবং কোন পথে আসবে, অর্থাৎ সীমান্ত নিয়ন্ত্রণ ও আইনগত প্রবেশ প্রক্রিয়া তাদের নিয়ন্ত্রণেই থাকবে। এবারের নীতিতে তিনটি মূল লক্ষ্য বলা হয়েছে, অবৈধ অভিবাসন প্রতিরোধ ও পাচারকারীদের ব্যবসা বন্ধ করা। যুদ্ধ বা অত্যাচারের কারণে আসা মানুষকে নিরাপদ আশ্রয় দেওয়া। কাউকে বৈধভাবে বাজারজাত…
বিশ্বজুড়ে বিদেশে পড়াশোনা করা ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা এখন ১৮ লাখেরও বেশি। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া এতদিন ছিল তাদের প্রধান গন্তব্য। কিন্তু বিস্ময়করভাবে, এই বিপুল সংখ্যার তুলনায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখেরও কম। এই বৈষম্য ঘোচাতে এবং একই সঙ্গে নিজেদের বাড়তে থাকা শ্রমঘাটতি মোকাবিলায় এবার ভারতের সঙ্গে ভিসা ও মানুষ-চলাচল সহজ করার চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন। বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তি শুধু শিক্ষার্থীদের জন্য নয়, ইউরোপের ভবিষ্যৎ শ্রমবাজারের জন্যও একটি কৌশলগত সিদ্ধান্ত। ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে ইউরোপের প্রতি আগ্রহ কম থাকার পেছনে কয়েকটি বড় কারণ ছিল, দেশভেদে ভিন্ন ভিন্ন ভিসা নিয়ম, জটিল ও দীর্ঘ আবেদন প্রক্রিয়া, পড়াশোনার পর…
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য থেকে পর্তুগিজ নাগরিকদের বিরুদ্ধে নির্বাসন বা ডিপোর্টেশন জারি করা হয়েছে । এতে শুধু ব্যক্তিগত নয়, পারিবারিক ও সামাজিক স্তরে বড় প্রভাব পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি আন্তর্জাতিক অভিবাসন নীতি, বৈধতা ও নিরাপত্তার সমন্বয় বোঝার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। প্রেক্ষাপট পর্তুগিজ অভিবাসীরা শতবর্ষ ধরে ইউরোপ, উত্তর আমেরিকা ও অন্যান্য অঞ্চলে শিক্ষাজীবন, কাজ ও ব্যবসার জন্য ছড়িয়ে পড়েছেন। তবে নিয়মিত ভিসা ও অবস্থান অনুমোদন না থাকা ও কিছু ক্ষেত্রে আইন লঙ্ঘন তাদের নির্বাসনের মুখোমুখি করেছে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রে ২০১০-২০২৫ সালের মধ্যে পর্তুগিজদের উপর নির্বাসনের হার ক্রমবর্ধমান। মূলত এই প্রক্রিয়া ভিসা মেয়াদ অতিক্রান্ত হওয়া, অবৈধ কাজ, কিংবা কিছু…

