সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: এস কে সৌরভ
উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।
দীর্ঘ প্রতীক্ষা, মতভেদ ও রাজনৈতিক সমঝোতার পর চলতি বছরের জুনে কার্যকর হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন অভিবাসন ও আশ্রয়নীতি। তবে এই নীতি কার্যকর করাই এখন ইউরোপের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অভিবাসন নীতিনির্ধারণী কেন্দ্র-আইসিএমপিডি’র মহাপরিচালক সুসান রাব। তিনি সতর্ক করে বলেছেন, অভিবাসন কখনোই এমন কোনো সমস্যা নয়, যা একবারে বা স্থায়ীভাবে শেষ হয়ে যায়। বরং বৈশ্বিক অস্থিরতার কারণে এটি যে কোনো সময় নতুন মাত্রা নিতে পারে। নতুন নীতির বড় পরীক্ষা দীর্ঘ সময়ের সিদ্ধান্তহীনতা ও সদস্য রাষ্ট্রগুলোর মতবিরোধের পর ইউরোপীয় ইউনিয়ন তাদের নতুন অভিবাসন ও আশ্রয় চুক্তি বাস্তবায়নের পথে হাঁটছে। এই চুক্তিকে ঘিরেই এখন ইউরোপের সবচেয়ে বড় রাজনৈতিক…
গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটোর সঙ্গে আলোচনায় অগ্রগতির কথা জানিয়ে ইউরোপীয় দেশগুলোর ওপর আরোপের পরিকল্পিত শুল্ক স্থগিত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) দেওয়া বক্তব্যের কয়েক ঘণ্টা পরই এই সিদ্ধান্ত জানান তিনি। ডাভোসে দেওয়া বক্তৃতায় ট্রাম্প পুনরায় দাবি করেন, জাতীয় ও বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, ন্যাটোভুক্ত দেশগুলো চাইলে গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে সম্মত হতে পারে এবং সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র খুবই কৃতজ্ঞ থাকবে। বুধবার গভীর রাতে দেওয়া ঘোষণায় ট্রাম্প বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল, এমন আটটি ইউরোপীয় দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করা হচ্ছে না। ডাভোসে…
পর্তুগালে অভিবাসীদের লক্ষ্য করে ঘৃণাজনিত অপরাধে জড়িত থাকার অভিযোগে নব্য নাৎসি মতাদর্শে বিশ্বাসী একটি সংগঠনের ৩৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সম্প্রতি পর্তুগিজ বিচার বিভাগীয় পুলিশ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ অপরাধী সংগঠনের সঙ্গে যুক্ত, যারা দীর্ঘদিন ধরে নব্য নাৎসি, বর্ণবাদী ও বিদেশিবিদ্বেষী মতাদর্শ প্রচার করে আসছিল। একই সঙ্গে তারা অভিবাসীদের বিরুদ্ধে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন এবং ঘৃণাজনিত অপরাধে সক্রিয়ভাবে জড়িত ছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী, পর্তুগালজুড়ে পরিচালিত এই বড় অভিযানে অন্তত ৩০০ পুলিশ সদস্য অংশ নেন। অভিযানের সময় রাজধানী লিসবনসহ বিভিন্ন অঞ্চলের ৬৫টি স্থানে একযোগে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে কট্টর ডানপন্থি প্রচারণার নানা…
গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দিলে ইউরোপীয় দেশগুলোর ওপর বড় অঙ্কের শুল্ক আরোপের হুমকির বিরুদ্ধে কড়া ভাষায় অবস্থান নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকিকে সরাসরি ভয়ভীতি ও দাদাগিরি হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেছেন, ইউরোপ কখনোই গুণ্ডামির কাছে মাথা নত করবে না। সুইজারল্যান্ডের দাভোসে চলমান বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) মঞ্চ থেকে দেওয়া এক বক্তব্যে মাক্রোঁ বলেন, আটলান্টিকের দুই পাড়ের মধ্যে উত্তেজনা এড়াতে ইউরোপের অনেক নেতা যখন সতর্ক ভাষা বেছে নিচ্ছেন, তখন ফ্রান্স ও ইউরোপ স্পষ্ট করে নিজেদের অবস্থান জানাতে বাধ্য। তাঁর ভাষায়, শক্তির জোরে চাপিয়ে দেওয়া কোনো নিয়ম আমরা মানব না। তা মেনে নিলে ইউরোপ ধীরে…
বিশ বছর বয়সে যেখানে অধিকাংশ তরুণ-তরুণীর জীবন আবর্তিত হয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস, ভবিষ্যৎ ক্যারিয়ার আর বন্ধুবান্ধবের আড্ডাকে ঘিরে, সেখানে স্পেনের রাজকুমারী লিওনর নিজেকে প্রস্তুত করছেন একটি রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব পালনের জন্য। তিনি আর শুধু রাজপরিবারের উত্তরসূরি নন, তিনি স্পেনের ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান। প্রায় দেড়শ বছর পর স্পেন আবার একজন নারী শাসকের অধীনে যেতে চলেছে, যা দেশটির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করছে। ২০০৫ সালের ৩১ অক্টোবর জন্ম নেওয়া লিওনর দে বোরবোন ই ওর্তিস স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ ও রাণী লেতিসিয়ার জ্যেষ্ঠ কন্যা। জন্মের পর থেকেই তিনি “প্রিন্সেস অব আস্তুরিয়াস” উপাধি লাভ করেন, যা স্পেনের সিংহাসনের উত্তরাধিকারীর জন্য সংরক্ষিত। স্পেনের সংবিধান অনুযায়ী, রাজা…
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর পাঠানো একটি ব্যক্তিগত বার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড দখল ইস্যু ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যখন কূটনৈতিক উত্তেজনা চরমে, ঠিক সেই সময় এই বার্তা প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে স্ক্রিনশটটি প্রকাশ করেন ট্রাম্প। পোস্টটির শিরোনাম ছিল, ফ্রান্সের হয়ে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর বার্তা। স্ক্রিনশটে থাকা বার্তাটি যে সত্য, তা যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছেন মাখোঁর ঘনিষ্ঠ একাধিক সূত্র। তবে বার্তাটি ঠিক কবে পাঠানো হয়েছিল, সে বিষয়ে কোনো পক্ষই নির্দিষ্ট তথ্য জানায়নি। স্ক্রিনশটের শুরুতেই লেখা ছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…
ইতালির সিসিলি অঞ্চলের কাতানিয়া শহরে এক হৃদয়বিদারক ঘটনায় এক বাংলাদেশি মায়ের বিরুদ্ধে তার পাঁচ মাস বয়সী কন্যাশিশুকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। সময়মতো পুলিশের হস্তক্ষেপে শিশুটি প্রাণে রক্ষা পায়। ঘটনাটি স্থানীয় প্রশাসনের পাশাপাশি ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে তীব্র উদ্বেগ ও আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় পুলিশ সূত্র জানায়, সোমবার কাতানিয়ার সান ক্রিস্তোফোরো এলাকায় ওই নারী হঠাৎ করে নিজের বাসার দরজা ভেতর থেকে বন্ধ করে শিশুটিকে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরিস্থিতির অস্বাভাবিকতা আঁচ করতে পেরে অভিযুক্ত নারীর বোন তাৎক্ষণিকভাবে জরুরি নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে কারাবিনিয়ারি বাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ…
পর্তুগালের রাজধানী লিসবনে ২০২৫ সালে অভিবাসী তল্লাশি ও অবস্থান নিয়ন্ত্রণ অভিযানে মোট ৩০ জন বিদেশীকে আটক করা হয় এবং একই সাথে প্রায় ১০০ জনকে স্বেচ্ছায় দেশ ছাড়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাবলিক সিকিউরিটি পুলিশ (পিএসপি)। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছর লিসবন মেট্রোপলিটানের অধীনে ৯৪টি পুলিশি অভিযান পরিচালিত হয়, যার ফলে ৬,৭৮৫ জন বিদেশীর অবস্থান যাচাই করা হয়। এসব অভিযানেই অনিয়মিত অবস্থানে থাকার অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে, এবং ৯৯ জনকে দেশ থেকে স্বেচ্ছায় ফিরে যেতে বলা হয়েছে। আরও ১৮৪ জনের বিরুদ্ধে অভিবাসী আইন লঙ্ঘনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও পুলিশ তল্লাশি কার্যক্রমে ১,৫৩৭টি তদন্ত ও…
ফ্রান্স ও স্পেনের সীমান্তবর্তী ভূমধ্যসাগরঘেঁষা অঞ্চল পিরেনে-ওরিয়ঁতাল ডিপার্টমেন্টে অনিয়মিত অভিবাসন প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফরাসি প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এ অঞ্চলে অনিয়মিতভাবে অবস্থানরত ৮ হাজার ৩৩৫ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যা আগের বছর ২০২৪ সালের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। পিরেনে-ওরিয়ঁতাল প্রেফেকচুরের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, জিজ্ঞাসাবাদের আওতায় আনা অভিবাসীদের মধ্যে ৫ হাজার ১৮৯ জনকে ফ্রান্স-স্পেনের দ্বিপাক্ষিক চুক্তির আওতায় পুনরায় স্পেনে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ৬৯০ জনকে ফ্রান্সে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এই অভিবাসীদের সাধারণত সীমান্তবর্তী বিশেষ নিয়ন্ত্রিত এলাকা ‘জোন দাতঁত’-এ রাখা হয়, যা সীমান্ত পুলিশ (পিএএফ), জঁদারমেরি অথবা জাতীয় পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হয়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অধিকাংশ…
বিদেশে বসবাসরত ইতালীয় নাগরিকদের জন্য সুখবর। ইতালির নাগরিকত্ব আইন ১৯৯২-এর গুরুত্বপূর্ণ সংশোধনের মাধ্যমে বিদেশে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্ব লাভের প্রক্রিয়া আরও সহজ, সময়সীমা দীর্ঘ এবং সম্পূর্ণ ফি মুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তকে প্রবাসী ইতালীয় কমিউনিটির জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারা এই সুবিধা পাবেন নতুন নিয়ম অনুযায়ী, যদি পিতামাতার মধ্যে অন্তত একজন জন্মসূত্রে ইতালীয় নাগরিক হন, তাহলে বিদেশে জন্ম নেওয়া তাদের সন্তান এই বিশেষ ক্যাটাগরির আওতায় ইতালীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। বিষয়টি শুধুমাত্র জৈবিক সন্তানদের ক্ষেত্রেই নয়, দত্তক নেওয়া সন্তানদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। সময়সীমা বাড়ল তিনগুণ এর আগে বিদেশে জন্ম নেওয়া শিশুর জন্মের ১ বছরের মধ্যে…

