লেখক: নিউজ ডেস্ক

উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।

যখন ইউরোপের বহু দেশ অভিবাসন ঠেকাতে সীমান্ত কড়াকড়ি, দেয়াল নির্মাণ ও ‘পুশব্যাক’ নীতিতে জোর দিচ্ছে, ঠিক তখনই স্পেন হাঁটছে সম্পূর্ণ ভিন্ন পথে। বাংলাদেশিসহ প্রায় ৫ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সোমবার (২৬ জানুয়ারি) স্পেন সরকার বামপন্থী পদেমোস দলের সঙ্গে এক ঐতিহাসিক চুক্তিতে পৌঁছে এই ঘোষণা দেয়, যা ইউরোপীয় অভিবাসন রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে স্পেন সরকার ‘রাজকীয় ডিক্রি’ বা বিশেষ নির্বাহী আদেশ জারির পথ বেছে নিয়েছে। ফলে মঙ্গলবার (২৭ জানুয়ারি) মন্ত্রিসভায় অনুমোদনের পরই দীর্ঘ সংসদীয় বিতর্ক ছাড়াই আইনটি কার্যকর হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি শুধু অভিবাসন নীতি পরিবর্তন নয়, বরং ইউরোপে একক দেশের নেওয়া…

বিস্তারিত

ভূমধ্যসাগরে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় প্রায় ৫০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব মাল্টা সম্প্রতি এই খবর প্রকাশ করেছে। মাল্টার সামরিক বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য মাল্টায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। উদ্ধার হওয়া ওই অভিবাসনপ্রত্যাশী জানান, তিনি প্রায় ২৪ ঘণ্টা ধরে ভূমধ্যসাগরে ভেসে ছিলেন। একপর্যায়ে টিউনিশিয়ার দিকে যাত্রারত একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে। তার ভাষ্যমতে, নৌকাটিতে থাকা অন্য প্রায় ৫০ জন আরোহী সাগরে ডুবে মারা গেছেন বলে তিনি ধারণা করছেন। তবে উদ্ধার হওয়া ব্যক্তি কোন দেশের…

বিস্তারিত

প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) জন্য নগদ প্রণোদনা চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসীরা যদি দেশে ইকুইটি বিনিয়োগ আনতে কার্যকর ভূমিকা রাখেন, তাহলে বিনিয়োগের একটি নির্দিষ্ট অংশ তারা নগদ প্রণোদনা হিসেবে পাবেন। সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর গভর্নিং বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, নতুন এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের বিস্তৃত নেটওয়ার্ক কাজে লাগিয়ে দেশে নতুন ও…

বিস্তারিত

ইতালির তোসকানা অঞ্চলে অভিবাসীর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়ে মোট জনসংখ্যার প্রায় ১২ শতাংশে পৌঁছেছে। দেশটির শ্রমবাজার ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও কম মজুরি, কঠিন শ্রম, সামাজিক বৈষম্য এবং অবৈধ শ্রম দালালি এখনো অভিবাসীদের জন্য বড় সমস্যা হয়ে রয়েছে। সম্প্রতি গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা-আইডিওএস থেকে প্রকাশিত ও ইতালির প্রভাবশালী শ্রমিক সংগঠন ‘সিজিআইএল’-এর যৌথ প্রতিবেদনে বলা হয়, বর্তমানে তোসকানায় বসবাসরত বিদেশী নাগরিকের সংখ্যা প্রায় ৪ লাখ ৪০ হাজার। গত তিন বছরে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি। প্রতিবেদন অনুযায়ী, তোসকানায় অভিবাসীদের হার ইতালির জাতীয় গড়ের চেয়ে উঁচু প্রায় ১২ শতাংশ। সংখ্যাগত দিক থেকে রোমানিয়ান, চীনা ও আলবেনিয়ান অভিবাসীরাই…

বিস্তারিত

ইতালির সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় একটি গভীর সামাজিক ও অর্থনৈতিক বিভাজনের চিত্র ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। জনমত জরিপ সংস্থা ‘ইউট্রেন্ড’-এর সর্বশেষ জরিপ বলছে, দেশটির দরিদ্র ও সুবিধাবঞ্চিত শ্রেণির মানুষের মধ্যে ডানপন্থী দলগুলোর জনপ্রিয়তা তুলনামূলকভাবে অনেক বেশি, বিপরীতে উচ্চবিত্ত ও শিক্ষিত শ্রেণির সমর্থন ঝুঁকছে মূলত বামপন্থী দলগুলোর দিকে। দরিদ্রদের মধ্যে মেলোনিও সালভিনির আধিপত্য জরিপ অনুযায়ী, ইতালির দরিদ্র ও নিম্নআয়ের জনগোষ্ঠীর মধ্যে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি’র দল ‘ব্রাদার্স অফ সর্বোচ্চ জনপ্রিয়, সমর্থনের হার ৩১.১ শতাংশ। একই শ্রেণির মানুষের মধ্যে উল্লেখযোগ্য সমর্থন ধরে রেখেছে মাত্তেও সালভিনি’র নেতৃত্বাধীন ডানপন্থী দল ‘লিগা’। বিশ্লেষকরা মনে করছেন, অভিবাসন বিরোধিতা, জাতীয়তাবাদী বক্তব্য এবং ‘এলিট-বিরোধী’ রাজনৈতিক ভাষাই মূলত এই দলগুলোর শক্তি।…

বিস্তারিত

গ্রিসে কর্মরত বাংলাদেশী প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দীর্ঘদিন ধরে আটকা পড়ে রয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ব্যাংকের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘এনবিএল মানি ট্রান্সফার এসএ’–এর মাধ্যমে প্রেরিত রেমিট্যান্স এখনো পরিবারের অ্যাকাউন্টে পৌঁছায়নি। খবর পাওয়া গেছে, অন্তত ৩ শতাধিক প্রবাসীর রেমিট্যান্স দেড় মাস ধরে আটকা রয়েছে, যা তাদের পরিবার ও ব্যক্তিগত জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। ভুক্তভোগীদের মধ্যে একজন মোহাম্মদ ইসলাম জানিয়েছেন, তার অসুস্থ স্ত্রী ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসার জন্য তিনি ২ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লক্ষ টাকা) পাঠিয়েছিলেন, কিন্তু দীর্ঘদিন ধরে তা পৌঁছায়নি। তিনি বলেন, বারবার প্রতিষ্ঠান গিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো সমাধান পাইনি। অন্য প্রবাসীরা জানিয়েছেন, প্রতিষ্ঠানটিতে গত কয়েকদিন…

বিস্তারিত

পর্তুগালের রাজধানী লিসবনের হুমবার্তো ডেলগাডো আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ অভিবাসন রোধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির পাবলিক সিকিউরিটি পুলিশ (পিএসপি)। এই অভিযানে জাল পাসপোর্ট ও ভুয়া ভ্রমণ নথি ব্যবহার করে ইউরোপে প্রবেশের চেষ্টা করা ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে কয়েকজন বিদেশি নাগরিকের প্রবেশ বাতিল করা হয়েছে এবং একাধিক জনের বিরুদ্ধে শেনজেন অঞ্চলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পিএসপি এক বিবৃতিতে জানিয়েছে, ১৫ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত কয়েকদিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়। বিমানবন্দরের আগমন ও ট্রানজিট এলাকাকে কেন্দ্র করে চালানো তল্লাশিতে অবৈধ অভিবাসন চক্রের একাধিক কৌশল ধরা পড়ে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত ১০ জনের কাছে ভুয়া পাসপোর্ট, জাল…

বিস্তারিত

দীর্ঘদিন ধরে ইউরোপজুড়ে জনতাবাদ ও রাজনৈতিক বিভাজনের অন্যতম ইস্যু হয়ে ওঠা অভিবাসন সংকট মোকাবিলায় নতুন আশার আলো দেখছেন ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন কমিশনার ম্যাগনাস ব্রুনার। তাঁর মতে, নতুন ‘ইইউ প্যাক্ট অন অ্যাসাইলাম অ্যান্ড মাইগ্রেশন’ জনগণের হারানো আস্থা ফিরিয়ে আনতে পারে। ইউরোনিউজের জনপ্রিয় সাক্ষাৎকার অনুষ্ঠান ‘দ্য ইউরোপ কনভারসেশন’-এ অংশ নিয়ে ব্রুনার বলেন, আমাদের জনগণের আস্থা আবার ফিরে পেতে হবে। অভিবাসন এমন একটি বিষয়, যা সবার হৃদয়ের কেন্দ্রে। অস্ট্রিয়ার নাগরিক ব্রুনার বলেন, এই নতুন চুক্তিই প্রথমবারের মতো ইইউ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে এমন একটি সমঝোতা তৈরি করেছে, যা দীর্ঘদিনের অভিবাসন সংকট সমাধানে কার্যকর ভিত্তি হতে পারে। তিনি স্বীকার করে বলেন, চুক্তিটি নিখুঁত নয়। “সবকিছু…

বিস্তারিত

তীব্র স্থানীয় প্রতিবাদ, রাজনৈতিক চাপ ও আইনি চ্যালেঞ্জের মধ্যেই যুক্তরাজ্যের ইস্ট সাসেক্সে অবস্থিত একটি পরিত্যক্ত সামরিক ঘাঁটিতে আশ্রয়প্রার্থীদের প্রথম দলকে স্থানান্তর করেছে ব্রিটিশ সরকার। বৃহস্পতিবার ভোরে ক্রোবরো ট্রেনিং ক্যাম্পে ২৭ জন পুরুষ আশ্রয়প্রার্থীকে নিয়ে আসা হয় বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস)। সরকার জানিয়েছে, এটি একটি ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য পরিকল্পনার অংশ। আগামী কয়েক মাসে ক্রোবরো ক্যাম্পে আশ্রয়প্রার্থীর সংখ্যা বাড়িয়ে ৫০০ জনে নেওয়া হবে। যুক্তরাজ্য সরকার মোট দুটি পরিত্যক্ত সামরিক ঘাঁটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে, যেখানে সর্বোচ্চ ৯০০ জন আশ্রয়প্রার্থী রাখা যাবে। একটি ইস্ট সাসেক্সের ক্রোবরোতে এবং অপরটি স্কটল্যান্ডের ইনভারনেসে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই সিদ্ধান্তকে সরকারের কঠোর অবস্থান ও…

বিস্তারিত

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অনিয়মিত অভিবাসন ঠেকাতে কড়াকড়ি আরও জোরদার হচ্ছে। ২০২৫ সালের শেষ তিন মাসে ইইউভুক্ত বিভিন্ন দেশ থেকে মোট এক লাখ ১৫ হাজার ৪৪০ জন অভিবাসীকে সংশ্লিষ্ট দেশ ত্যাগের আইনি নির্দেশনা দেওয়া হয়েছে। ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইউরোস্ট্যাট জানায়, এই সংখ্যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেশি, যা ইইউজুড়ে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। যেসব দেশের নাগরিকদের বিরুদ্ধে বেশি আদেশ জাতীয়তা অনুযায়ী বিশ্লেষণে দেখা গেছে, আলজেরিয়ার নাগরিকরাই সবচেয়ে বেশি দেশ ছাড়ার আদেশ পেয়েছেন। ২০২৫ সালের শেষ তিন মাসে ১২ হাজার ৩২৫ জন আলজেরীয় নাগরিককে তারা…

বিস্তারিত