পর্তুগালের পোর্তো শহরের রুয়া দা প্রেলাদা এলাকার একটি রেস্তোরাঁর দুই কর্মীর মধ্যে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে ২৬ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন। গত সোমবার বিকেলে এই ঘটনা ঘটে।
ঝগড়ার একপর্যায়ে ২৩ বছর বয়সী এক কর্মী প্রায় ৩০ সেন্টিমিটার দীর্ঘ একটি ধারালো ছুরি দিয়ে ওই যুবকের ওপর হামলা চালান।
আহত ২৬ বছর বয়সী যুবককে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেন জরুরি উদ্ধারকর্মীরা। পরে গুরুতর জখম অবস্থায় তাঁকে ‘সাও জোয়াও’ হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করে পর্তুগালের পুলিশ বিভাগ ‘পিএসপি’ এই হামলার প্রকৃত কারণ ও পরিস্থিতি উদ্ঘাটন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছেন।


