লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক

"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।

ইতালির লেইজ শহরে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নয়ন শেখ (২১) নিহতের এক রোমহর্ষক ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই হুমায়ুন শেখ (২৭) বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের ভিডিও কল দিয়ে রক্তাক্ত মরদেহ দেখান এবং হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। নিহত নয়ন ও অভিযুক্ত হুমায়ুন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং এলাকার দেলোয়ার শেখের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে দুই ভাইয়ের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বড় ভাই হুমায়ুন উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়নকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু…

বিস্তারিত

ইউরোপের দেশ রোমানিয়ায় বিভিন্ন কারণে অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশি কর্মীদের জন্য একটি বিশেষ ‘রাজক্ষমা’ (এমনেস্টি) কর্মসূচি ঘোষণা করেছে দেশটির সরকার। বুধবার বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে যে, রোমানিয়া সরকার নন-ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের অবৈধ কর্মীদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দিয়ে একটি জরুরি অধ্যাদেশ জারি করেছে। গত ২৭ এপ্রিল অফিশিয়াল গেজেটে প্রকাশিত এই ৩২ নম্বর জরুরি অধ্যাদেশের ৫২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যেসব বিদেশি কর্মী বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করার পর অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েছেন, তারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ সুবিধার আওতায় পড়বেন। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, অনেক বাংলাদেশি কর্মী বৈধভাবে রোমানিয়ায় গেলেও নিয়োগকর্তার জটিলতা কিংবা বেতন থেকে ট্যাক্স…

বিস্তারিত

পর্তুগালের অভিবাসন ও আশ্রয় বিষয়ক সংস্থা আইমা-র আজোরেস দ্বীপপুঞ্জের কার্যালয়ে বড় ধরনের দুর্নীতি বিরোধী অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। ‘অপারেশন ডাইরেক্ট লাইন’ নামক এই বিশেষ অভিযানে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে সংস্থাটির তিন কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। বুধবার পোন্তা দেলগাদায় আইমা-র কার্যালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাড়িসহ মোট নয়টি স্থানে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ নথি, কম্পিউটার ডাটা এবং ই-মেইল রেকর্ড জব্দ করেছে। তদন্তকারীদের প্রাথমিক অভিযোগে উঠে এসেছে যে, অভিযুক্ত কর্মকর্তারা ঘুষ বা অন্য কোনো অনৈতিক সুবিধার বিনিময়ে নির্দিষ্ট কিছু আবেদনকারীর ফাইল বা প্রক্রিয়াকে নিয়মবহির্ভূতভাবে অগ্রাধিকার দিতেন। অর্থাৎ, দীর্ঘ সময় ধরে লাইনে থাকা সাধারণ আবেদনকারীদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে…

বিস্তারিত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান ‘মেটা-র’ বিরুদ্ধে তাদের নিজস্ব প্ল্যাটফর্মে শিশুদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেটা তাদের প্ল্যাটফর্মে ১৩ বছরের কম বয়সী শিশুদের প্রবেশ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি, যা ইউরোপের কঠোর অনলাইন নিরাপত্তা আইনের পরিপন্থী। কমিশনের তদন্তে উঠে এসেছে যে, মেটা-র শর্তাবলীতে ১৩ বছরের নিচে অ্যাকাউন্ট খোলার নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে এর কোনো সঠিক প্রয়োগ নেই। শিশুরা খুব সহজেই ভুয়া জন্ম তারিখ ব্যবহার করে অ্যাকাউন্ট খুলছে এবং মেটা-র পক্ষ থেকে তা যাচাই করার কোনো জোরালো ব্যবস্থা নেই। এছাড়া, কোনো নাবালকের বিষয়ে রিপোর্ট করার প্রক্রিয়াটিও মেটা উদ্দেশ্যমূলকভাবে…

বিস্তারিত

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্য সত্ত্বেও আগামী মাসগুলোতে পর্তুগালের পর্যটন খাতে কোনো ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টেনিগ্রো। শুক্রবার সাইপ্রাসের আগিয়া নাপায় অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। প্রধানমন্ত্রী মন্টেনিগ্রো বলেন, “আমাদের কাছে থাকা বর্তমান তথ্য অনুযায়ী, পর্যটন অর্থনীতির ক্ষেত্রে আগামী মাসগুলোতে কোনো অস্থিরতার সম্ভাবনা নেই। আমি আশা করি এই ধারা অব্যাহত থাকবে। আগামী দিনগুলোতে আমরা এই খাতের দীর্ঘমেয়াদী পূর্বাভাসযোগ্যতা সম্পর্কে আরও নিশ্চিত হতে পারব।” তিনি আরও উল্লেখ করেন যে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনা নিরসনে কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দিচ্ছে ইউরোপ। এর ফলে জ্বালানি…

বিস্তারিত

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, গত দেড় বছরে যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের ২৫০ মিলিয়ন পাউন্ডের (প্রায় ৩,৭৫০ কোটি টাকা) বেশি মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, আইনের শাসন এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে যুক্তরাজ্যের দৃঢ় অবস্থানের কারণেই এই পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে। সারাহ কুক জানান, সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া এবং প্রমাণের ভিত্তিতেই এই সম্পদগুলো জব্দ করা হয়েছে। তবে আইনি বাধ্যবাধকতার কারণে তিনি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি। তিনি বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক সুশাসন জোরদারে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। পাচার…

বিস্তারিত

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে উৎসাহিত করতে এক যুগান্তকারী ‘রাইট টু ট্রাই’ বা ‘চেষ্টার অধিকার’ পরিকল্পনা উন্মোচন করেছে ব্রিটিশ সরকার। বৃহস্পতিবার পার্লামেন্টে উপস্থাপিত এই নতুন নীতির ফলে, এখন থেকে কোনো প্রতিবন্ধী ব্যক্তি কাজ শুরু করলে বা স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হলে ভাতার ওপর তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। মূলত সরকারি সহায়তা বা ভাতা বন্ধ হয়ে যাওয়ার ভয় কাটিয়ে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে কর্মমুখী করতেই এই আইনি সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। এতদিন যুক্তরাজ্যের অনেক প্রতিবন্ধী ব্যক্তি এই আশঙ্কায় কাজে যোগ দিতেন না যে, কর্মসংস্থানে যুক্ত হওয়া মাত্রই তাদের স্বয়ংক্রিয়ভাবে ভাতার পুনর্মূল্যায়ন করা হবে এবং প্রাপ্ত আর্থিক সুবিধা বন্ধ হয়ে যাবে। নতুন আইনের আওতায়, এখন থেকে…

বিস্তারিত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নীতিনির্ধারণী পর্যায়ে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে এক ঐতিহাসিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এবং ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা। এই চুক্তির ফলে কমিশন এবং পার্লামেন্টের মধ্যে কাজের সমন্বয়, জবাবদিহিতা এবং পারস্পরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। মূলত ইউরোপের অভ্যন্তরীণ সংকট মোকাবিলা ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিতেই এই প্রাতিষ্ঠানিক শক্তির বিন্যাস করা হয়েছে। একই সাথে, ইউরোপীয় পার্লামেন্ট ২০২৮-২০৩৪ মেয়াদের জন্য ২ ট্রিলিয়ন ইউরোর একটি বিশাল বাজেটের প্রস্তাব সমর্থন করেছে। এই দীর্ঘমেয়াদী বাজেটে কৃষি, সামাজিক সংহতি এবং বাজারের প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখার পাশাপাশি নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর ওপর…

বিস্তারিত

ফ্রান্সের রাজধানী প্যারিসের আধুনিক নগর জীবনের সবচেয়ে বড় চালিকাশক্তি এখন আর শুধু ভূপৃষ্ঠের ব্যস্ত সড়ক নয়; মাটির নিচে গড়ে উঠেছে এক বিশাল, সুসংগঠিত এবং অবিরাম চলমান এক সমান্তরাল নগরী। এই ভূগর্ভস্থ জীবনের প্রাণকেন্দ্র হলো ‘প্যারিস মেট্রো’, যা আধুনিক প্রকৌশল ও নগর পরিকল্পনার এক অনন্য উদাহরণ হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত এই মেট্রো নেটওয়ার্কে মানুষের ঢল নামে। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ৪০ থেকে ৫০ লাখ যাত্রী এই পথ ব্যবহার করেন। অফিসগামী কর্মী থেকে শুরু করে পর্যটক সবার জন্যই এটি এখন অপরিহার্য। ১৯০০ সালে ‘Exposition Universelle’ উপলক্ষে শুরু হওয়া এই যাত্রা বর্তমানে ১৬টিরও বেশি লাইন এবং শত শত…

বিস্তারিত

ফ্রান্সের রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী ইল দু ফ্রান্স বিভাগে যানজট কমাতে এবং শহরের প্রান্তিক এলাকাগুলোকে মূল নেটওয়ার্কের সাথে যুক্ত করতে চালু করা হয়েছে আধুনিক ‘আরবান কেবল কার’। ইউরোপের সবচেয়ে দীর্ঘ এই নগর কেবল কার ব্যবস্থাটি উদ্বোধনের পর থেকেই স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দ্রুত এবং যানজটমুক্ত যাতায়াতের সুবিধা পেয়ে সাধারণ মানুষ অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এই কেবল কার ব্যবস্থাটি প্রতিদিন প্রায় ১১ হাজার যাত্রী পরিবহণে সক্ষম। সাড়ে চার কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটি বাস্তবায়ন করতে ব্যয় হয়েছে প্রায় ১৩২ মিলিয়ন ইউরো। এটি এমন কিছু এলাকাকে মূল শহরের সাথে সংযুক্ত করেছে যা আগে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ফলে যাতায়াতের দীর্ঘ সময়…

বিস্তারিত