লেখক: আমেনা আক্তার (অর্পিতা অশ্রু)

বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বকে আরও সুদৃঢ় করার পাশাপাশি দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতিত্ব পেতে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে যুক্তরাজ্যের সমর্থন চান পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের প্রার্থীর যোগ্যতার প্রশংসা করেন এবং বিষয়টি লন্ডনে তার সদর দপ্তরকে অবহিত করার প্রতিশ্রুতি দেন। তিনি আশ্বস্ত করেন যে, এ বিষয়ে যুক্তরাজ্য ইতিবাচক ও যথাযথ বিবেচনা করবে। পররাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ হাইকমিশনারের এই বৈঠকে দুই দেশের সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যার…

বিস্তারিত

ইউরোপের অন্যতম সেরা বিমানবন্দরের তালিকায় স্থান করে নিয়েছে পর্তুগালের হুমবের্তু দেলগাদু বিমানবন্দর (লিসবন এয়ারপোর্ট)। সাম্প্রতিক এক মূল্যায়নে এর পরিচালনাগত সক্ষমতার পাশাপাশি ভৌগোলিক অবস্থান ও আন্তমহাদেশীয় সংযোগকে বড় শক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। লিসবন বিমানবন্দর পর্তুগালের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার। একই সঙ্গে এটি ইউরোপের সঙ্গে অন্যান্য মহাদেশের ফ্লাইট সংযোগের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে ব্রাজিলসহ পর্তুগিজ ভাষাভাষী দেশ অ্যাঙ্গোলা ও মোজাম্বিকের সঙ্গে আটলান্টিক রুটে এই বিমানবন্দরের ভূমিকা উল্লেখযোগ্য। শহরের কেন্দ্র থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দরে রয়েছে দুটি টার্মিনাল। এর মধ্যে টার্মিনাল–১ মূলত আন্তর্জাতিক ও নিয়মিত ফ্লাইট পরিচালনার জন্য ব্যবহৃত হয়, আর টার্মিনাল–২ ব্যবহৃত হয় স্বল্পমূল্যের…

বিস্তারিত

পোর্তোর বাংলাদেশি প্রবাসীদের অন্যতম সংগঠন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর চতুর্থ ত্রিবার্ষিক ৬৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে শহরের রয়েল প্যালেস রেস্টুরেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০০৭ সালে প্রতিষ্ঠিত ও পর্তুগাল সরকার কর্তৃক অনুমোদিত এ সংগঠনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহ আলম কাজল এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল আলীম। অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা মোশারফ হোসেন কিরণ সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম শরিফ এবং সঞ্চালনা করেন মো. আরাফাত হোসেন। নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন- এসেম্বলির প্রেসিডেন্ট শাহ জামাল আজাদ, এসেম্বলির সেক্রেটারি কফিল উদ্দিন ভূঁইয়া, উপদেষ্টা মনিরুল ইসলাম…

বিস্তারিত

পর্তুগালের বাড়ি ভাড়া ও বিক্রয়ের দাম বছরের শুরুতেই আবার নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশটির রিয়েল এস্টেট ও বাজার বিশ্লেষণকারী আইডিয়ালিস্টা সংস্থার সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, বাড়ির দাম গড় বার্ষিক বৃদ্ধির হার প্রায় ৬.৮% ছাড়িয়ে গেছে। তথ্য অনুযায়ী দেশটির কিছু জেলায় মূল্যবৃদ্ধি আরও দ্রুত গতিতে বেড়েছে, যেমন সান্তারেম জেলায় দাম বাড়াযর ক্ষেত্রে প্রথম সারিতে আছে, সেখানে বাড়ি ভাড়ার দাম ২৭.১% বৃদ্ধি পেয়েছে। বেজা (২০%) ও সেতুবাল জেলা (১৭.২%) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া ক্যাসতেলো ব্রাঙ্কো, গুয়াডাসহ অনেক অঞ্চলেও লক্ষণীয় বৃদ্ধি দেখা গেছে। তবে সব জায়গায় দাম বাড়লেও, ভিলা রিয়াল জেলায় বাসস্থান ভাড়ার বার্ষিক মূল্য ৬.১% কমেছে। রাজধানী লিসবন এখনো দেশটির…

বিস্তারিত

সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়…

বিস্তারিত

এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়ের চেতনা তুলে ধরাই মূল লক্ষ্য…

বিস্তারিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পর্তুগালের পোর্তো শহরে আলোচনা সভা ও সাংগঠনিক অনুষ্ঠান…

বিস্তারিত