লেখক: নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগালের উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর লিসবনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসান এবং পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব শাহাদাত শেখ। ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও ঐক্য জোরদারের আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান জনাব গোলাম সারোয়ার, বাইতুল মোকারম জামে মসজিদ লিসবনের সভাপতি তসলিম উদ্দিন রানা, পর্তুগাল প্রবীণ ব‍্যাক্তিত্ব অলিউর রহমান চৌধুরী, কাজা দো বাংলাদেশের সভাপতি…

বিস্তারিত

ইউরোপের আকাশে এই সপ্তাহে এক বিশাল ও তীব্র ধূলিমেঘের আনাগোনা দেখা যাবে। উত্তর আফ্রিকা থেকে উড়ে আসা সাহারা মরুভূমির এই বালুকণা মূলত আইবেরিয়ান উপদ্বীপ এবং পশ্চিম ভূমধ্যসাগরীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদগণ। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস অ্যাটমোস্ফিয়ার মনিটরিং সার্ভিস জানিয়েছে, এই ধূলিকণার প্রভাবে সংশ্লিষ্ট অঞ্চলের আকাশ কিছুটা ঝাপসা বা ধোঁয়াটে হয়ে উঠতে পারে। তবে এর একটি নান্দনিক দিকও রয়েছে; ধূলিকণার উপস্থিতির কারণে এসব এলাকায় অত্যন্ত রঙিন ও আকর্ষণীয় সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টির সাথে সাথে কোথাও কোথাও ধূলিকণার আস্তরণ পড়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আগামী শুক্রবার নাগাদ স্পেন, পর্তুগাল এবং ফ্রান্সের একাংশ এই…

বিস্তারিত

ইতালির রাজধানী রোমের সেন্টোসেল এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। একটি মিনিমার্কেটে ঢুকে বিনামূল্যে বিয়ার দাবি করে না পাওয়ায় ৫৩ বছর বয়সী এক বাংলাদেশি মালিকের মাথায় কাঁচের বোতল দিয়ে আঘাত করে এক স্থানীয় ইতালীয় নাগরিক। এই ঘটনায় মালিকসহ আরও এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গত সোমবার (২রা মার্চ) বিকেলে পিয়াজ্জালে ডেলে গার্ডেনির একটি মিনিমার্কেটে ৪৮ বছর বয়সী এক রোমান ব্যক্তি প্রবেশ করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই ব্যক্তি দোকান থেকে বিনামূল্যে বিয়ার দাবি করেন। দোকানের মালিক ৫৩ বছর বয়সী বাংলাদেশি নাগরিক তা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি উত্তেজিত হয়ে পড়েন এবং হাতে থাকা কাঁচের বোতল দিয়ে মালিকের মাথায় সজোরে আঘাত করেন। এ সময় বাধা…

বিস্তারিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকির মুখে নতি স্বীকার না করার ঘোষণা দিয়েছে স্পেন। তেহরানে সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি যৌথ সামরিক অভিযানের প্রতিবাদে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ দেশটির সামরিক ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা দেওয়ার পর এই উত্তেজনা চরম রূপ নেয়। স্পেনের এই সাহসী অবস্থানের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে দেওয়া এক কড়া বিবৃতিতে বলা হয়েছে, “আমরা কোনো অগ্রহণযোগ্য হুমকিতে ভীত হব না। পেড্রো সানচেজ এবং স্পেনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আন্তর্জাতিক আইন, বহুপাক্ষিকতা এবং ইউরোপের কৌশলগত স্বায়ত্তশাসনের পক্ষে দাঁড়ানো আমাদের যৌথ দায়িত্ব এবং আমরা এই অবস্থানে অটল থাকব।” বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে,…

বিস্তারিত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে আটকেপড়া ব্রিটিশ নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য সরকার। উদ্ভূত পরিস্থিতিতে ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ চার্টার্ড ফ্লাইট পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এই ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। তিনি জানান, আটকেপড়া নাগরিকদের উদ্ধারে আগামী কয়েক দিনের মধ্যে ওমানের মাস্কাট থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে বিশেষ সরকারি চার্টার্ড ফ্লাইট ছেড়ে আসবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঠিক কতজন ব্রিটিশ নাগরিক বর্তমানে অবস্থান করছেন, তার সঠিক তথ্য জানতে সম্প্রতি নতুন করে নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য। সরকারি তথ্যমতে, মঙ্গলবার সকাল পর্যন্ত প্রায় ১ লাখ ৩০ হাজার নাগরিক এই তালিকায়…

বিস্তারিত

মধ্যপ্রাচ্যে ইরানকে লক্ষ্য করে পরিচালিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো ধরনের ‘আক্রমণাত্মক’ সামরিক অভিযানে সরাসরি অংশ নেবে না যুক্তরাজ্য। সোমবার(২রা মার্চ) ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী বক্তব্যে এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হলেও তা কেবল সুনির্দিষ্ট ‘প্রতিরক্ষামূলক’ কাজেই সীমাবদ্ধ থাকবে। পার্লামেন্টে দেওয়া বক্তব্যে কিয়ার স্টারমার বলেন, “আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। আমাদের এই সিদ্ধান্ত দীর্ঘদিনের মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।” তিনি বলেন, “ঘাঁটিগুলো ব্যবহারের এই অনুমতি কেবল ‘পূর্বনির্ধারিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যেই’ কার্যকর হবে। কোনো দেশই…

বিস্তারিত

পর্তুগালের মূল ভূখণ্ড এবং মাদেইরা দ্বীপপুঞ্জে আছড়ে পড়ছে শক্তিশালী ঘূর্ণিঝড় “রেজিনা”। দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইপিএমএ) সোমবার ও মঙ্গলবার পর্তুগালের মধ্য ও দক্ষিণ অঞ্চলে ভারী বৃষ্টিপাত, তীব্র বজ্রঝড় এবং প্রচণ্ড বেগে ঝড়ো বাতাসের পূর্বাভাস দিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে। ঝড়ের প্রভাবে বিশেষ করে মাদেইরা দ্বীপে চরম প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদদের মতে, এই ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে মাদেইরা দ্বীপপুঞ্জে। সেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা ৪ থেকে ১১ মিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা উপকূলীয় এলাকার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া দ্বীপের উঁচু পাহাড়ি অঞ্চলগুলোতে ভারী তুষারপাতের…

বিস্তারিত

ইউরোপজুড়ে অভিবাসন নীতি আরও কঠোর করার প্রস্তাব ঘিরে নতুন করে বিতর্ক তীব্র হয়েছে। ৭০টিরও বেশি মানবাধিকার সংস্থা প্রস্তাবিত ‘রিটার্ন রেগুলেশন’ বা প্রত্যাবাসন আইন বাতিলের আহ্বান জানিয়েছে। তাদের অভিযোগ, নতুন আইনের ২৩(এ) ধারায় অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠাতে আইন-শৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত তদন্তমূলক ক্ষমতা দেওয়া হচ্ছে, যা মৌলিক অধিকার ও ব্যক্তিগত গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিষয়টি বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন-এর নীতিনির্ধারণী প্রক্রিয়ায় আলোচিত হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ২৩(এ) ধারার আওতায় সন্দেহভাজন অনিয়মিত অভিবাসীদের বাসাবাড়ি, ব্যক্তিগত জিনিসপত্র এবং ইলেকট্রনিক ডিভাইস, যেমন মোবাইল ফোন বা ল্যাপটপ, তল্লাশি ও জব্দ করার ক্ষমতা বাড়ানো হচ্ছে। তারা আশঙ্কা করছে, এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে বিচারিক তদারকি ও স্বচ্ছতা যথেষ্ট…

বিস্তারিত

ভুয়া অসুস্থতা বা কর্মস্থলে অনুপস্থিতির অপব্যবহার রোধে কড়াকড়ি বাড়িয়েছে ইতালি। দেশটির সামাজিক নিরাপত্তা সংস্থা-আইএনপিএস জানিয়েছে, কর্মীদের বাসায় পরিদর্শন বা ‘ভিসিট ফিসকালি’ ৩.৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সরকারি ও বেসরকারি, উভয় খাতের কর্মীদের অসুস্থতাকালীন নির্দিষ্ট সময় বাসায় উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। যুক্তিসঙ্গত কারণ ছাড়া পরিদর্শনের সময় বাসায় অনুপস্থিত পাওয়া গেলে অসুস্থতা ভাতা বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হতে পারে। নতুন নির্দেশনা অনুযায়ী, অসুস্থতার ছুটিতে থাকা কর্মীদের প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নিজ বাসায় অবস্থান করতে হবে। এই সময়সীমার মধ্যে ‘আইএনপিএ’-এর মেডিক্যাল ইন্সপেক্টর বা অনুমোদিত চিকিৎসক হঠাৎ করে বাসায় গিয়ে কর্মীর শারীরিক অবস্থা…

বিস্তারিত

অভিন্ন ইউরোপীয় আশ্রয় নীতি বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল জার্মানি। দেশটির ফেডারেল পার্লামেন্ট বুন্ডেসটাগ ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় কাঠামো বাস্তবায়নে সম্মতি দিয়েছে, যার ফলে শরণার্থী গ্রহণ, নিবন্ধন, বণ্টন ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় আরও কঠোর ও সমন্বিত নিয়ম কার্যকর হবে। সরকার বলছে, এই সিদ্ধান্ত ইউরোপজুড়ে আশ্রয়প্রার্থীদের সুষ্ঠু বণ্টন ও সীমান্ত ব্যবস্থাপনা জোরদারে সহায়ক হবে; তবে মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা করছে, এতে আশ্রয়প্রার্থীদের অধিকার ও সুরক্ষা সংকুচিত হতে পারে। নতুন কাঠামোটি ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক অভিবাসন সংস্কারের অংশ, যা দীর্ঘ আলোচনার পর সদস্য দেশগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে গৃহীত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন-এর লক্ষ্য হলো, অভিন্ন মানদণ্ডে আশ্রয় আবেদন প্রক্রিয়া পরিচালনা, বহির্সীমান্তে দ্রুত স্ক্রিনিং, এবং…

বিস্তারিত