লেখক: নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোতে আকাশ প্রতিরক্ষা (এয়ার ডিফেন্স) ব্যবস্থা ও অতিরিক্ত নিরাপত্তা সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে ইতালি। বুধবার দেশটির একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। প্রধানমন্ত্রী মেলোনি বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির পথ অনুসরণ করেই ইতালি এই পদক্ষেপ নিয়েছে। তিনি স্পষ্ট করেন যে, এই সহায়তা কেবল মিত্রদের রক্ষার জন্য নয়, বরং সেখানে অবস্থানরত হাজার হাজার ইতালীয় নাগরিক ও প্রায় ২ হাজার সেনার নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রধান দায়িত্ব। উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনের পরমাণু সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এর পরদিনই ২৮…

বিস্তারিত

ইতালির ভেনিস প্রদেশের কাম্পানিয়া লুপিয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. রফিকুল ইসলাম (৪৪) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। গত বুধবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ব্যস্ততম রোমিয়া মহাসড়কে একটি লরি ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রফিকুল ইসলাম তার ব্যক্তিগত রেনল্ট গাড়িটি চালিয়ে রোমিয়া হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন। বিকেল ৪টার কিছু আগে দ্রুতগামী লরির সাথে তার গাড়ির প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে রফিকুলের গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত দমকল বাহিনী, স্থানীয় পুলিশ এবং একটি হেলিকপ্টার অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। তবে চিকিৎসকরা…

বিস্তারিত

ইউরোপীয় দেশগুলোতে জ্বালানি সরবরাহ কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে রাশিয়া। দীর্ঘদিনের ইউরোপীয় বাজার ছেড়ে এবার এশিয়ার উদীয়মান বাজারগুলোতে নিজেদের অবস্থান শক্ত করতে চায় ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সরকারকে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার নির্দেশ দিয়েছেন। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভিজিটিআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন জানান, ইউরোপ নিজেই রাশিয়ার গ্যাস ও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ক্রয়ের ওপর ধাপে ধাপে বিধিনিষেধ আরোপ করছে। ২০২৭ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন রুশ জ্বালানি পুরোপুরি বন্ধ করার যে পরিকল্পনা নিয়েছে, তার পরিপ্রেক্ষিতেই রাশিয়া এই আগাম পদক্ষেপ নিতে যাচ্ছে। পুতিন বলেন, “ইউরোপ নিজেরাই বলছে তারা নতুন নিয়ম আনবে এবং ২০২৭ সালের মধ্যে সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর করবে।…

বিস্তারিত

ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানে অংশ নিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে জার্মানি ও বেলজিয়াম। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশ দুটি সামরিক শক্তির পরিবর্তে কূটনৈতিক উপায়ে সংকট নিরসনের ওপর জোর দিয়েছে। বুধবার বার্লিনে জার্মান আইনপ্রণেতাদের সাথে আলাপকালে প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস স্পষ্ট জানিয়ে দেন যে, জার্মানি এই সংঘাতের অংশ হবে না। তিনি বলেন: “জার্মানি যুদ্ধের কোনো পক্ষ নয়। জার্মান সশস্ত্র বাহিনী এই অভিযানে অংশগ্রহণ করবে না। আমাদের লক্ষ্য হলো উত্তেজনা প্রশমন এবং সহিংসতা যাতে আর ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করা।” ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন যে, “যুদ্ধ শুরু করা শেষ করার…

বিস্তারিত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বহিঃসীমান্তে অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠানোর ঘটনা বা ‘পুশব্যাক’ আগের তুলনায় অনেক কমে এসেছে, যা অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি ইতিবাচক সংকেত। বিভিন্ন এনজিওর একটি জোট প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ইইউ সীমান্তে প্রায় ৮০,৮৬৫টি পুশব্যাকের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এই সংখ্যাটি ২০২৪ সালের তুলনায় প্রায় ৩৪ শতাংশ কম, যা প্রমাণ করে যে সীমান্ত ব্যবস্থাপনায় আগের চেয়ে কিছুটা স্বচ্ছতা ও মানবিকতা ফিরছে। প্রতিবেদনে বিশেষভাবে বলকান রুটের পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে বসনিয়া ও ক্রোয়েশিয়া সীমান্তে মিশরীয় নাগরিকসহ অনেক অভিবাসীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। যদিও এখনও অনেক মানুষ চ্যালেঞ্জের মুখে পড়ছেন, তবে পুশব্যাক এক-তৃতীয়াংশ কমে যাওয়াকে মানবাধিকার রক্ষায়…

বিস্তারিত

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে সাফ মানা করে দিয়েছে স্পেন। এই ইস্যুতে ওয়াশিংটনের সাথে বাড়তে থাকা উত্তেজনার মাঝে স্পেনের উপ-প্রধানমন্ত্রী মারিয়া জেসুস মনতেরো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “মাদ্রিদ কখনোই ওয়াশিংটনের দাস হবে না।” সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে স্পেনের ঘাঁটি ব্যবহার করতে না দিলে দেশটির সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে আমেরিকা। ট্রাম্পের এই চরম অর্থনৈতিক হুমকির মুখেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে স্পেন সরকার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপ-প্রধানমন্ত্রী মনতেরো বলেন, “আমরা নিশ্চিতভাবেই কারও অনুগত ভৃত্য হচ্ছি না। আমরা কোনো ধরনের হুমকি সহ্য করব না এবং আমাদের নিজস্ব…

বিস্তারিত

ইরান ইস্যুতে ওয়াশিংটনকে সামরিক সহায়তা দেওয়ার মার্কিন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে স্পেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক ও বাণিজ্যিক হুমকির মুখেও যুদ্ধের বিরোধিতায় অনড় অবস্থান নিয়েছে দেশটি। বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট দাবি করেছিলেন, ট্রাম্পের কড়া বার্তার পর স্পেন তাদের অবস্থান বদলেছে এবং মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে এই দাবিকে সম্পূর্ণ ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। তিনি বলেন, “আমাদের অবস্থানে এক বিন্দুও পরিবর্তন আসেনি। হোয়াইট হাউস কেন এমন দাবি করছে তা আমাদের জানা নেই।” এর আগে মঙ্গলবার স্পেনের এই বিরোধিতার তীব্র সমালোচনা করে দেশটির সাথে সব ধরনের ব্যবসা-বাণিজ্য ও সম্পর্ক ছিন্ন…

বিস্তারিত

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির ভঙ্গুরতা সামনে নিয়ে এসেছে। বিশেষ করে বিদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলার আশঙ্কা তৈরি হওয়ায় ইউরোপের বিভিন্ন দেশের নিরাপত্তা সক্ষমতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাব্য বড় ধরনের হামলা মোকাবিলায় পর্তুগালের সক্ষমতা সীমিত। বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজোরেস দ্বীপপুঞ্জে অবস্থিত লাজেস বিমানঘাঁটিকে কেন্দ্র করে। আটলান্টিক অঞ্চলে ট্রান্সআটলান্টিক সামরিক অভিযানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের এই ঘাঁটি ব্যবহারের বিষয়টি পর্তুগালের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগালের কাছে স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা…

বিস্তারিত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সমুদ্রপথে ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠানোর নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার (৩রা মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্তের কথা জানান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগে থেকে রেকর্ড করা এই ভাষণে ম্যাক্রোঁ মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “ফ্রান্স একটি শক্তিশালী জোট গড়ার লক্ষে কাজ করছে। এই জোটের মূল লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিপজ্জনক হয়ে ওঠা সমুদ্রপথে জাহাজ চলাচল ব্যবস্থা সুরক্ষিত রাখা।” ফরাসি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি বন্ধ হওয়ার উপক্রম হওয়া এবং ক্রমবর্ধমান সংঘাতের ফলে…

বিস্তারিত

মধ্যপ্রাচ্যে আকস্মিক ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের কৃষি পণ্য রপ্তানি খাতে। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশি সবজির যে ক্রমবর্ধমান বাজার তৈরি হয়েছিল, তা এখন চরম অনিশ্চয়তার মুখে। আকাশপথ বন্ধ এবং আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ফলে গত শনিবার থেকে ইউরোপগামী সবজি রপ্তানি প্রায় ৯০ শতাংশ বন্ধ হয়ে গেছে। যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও কানাডার মতো দেশগুলোতে বাংলাদেশি কাঁচা মরিচ, লাউ, করলা ও পটলসহ বিভিন্ন মৌসুমি সবজির ব্যাপক চাহিদা রয়েছে। গত অর্থবছরে শুধুমাত্র যুক্তরাজ্যেই ১ কোটি ৫৫ লাখ ডলারের সবজি রপ্তানি হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে কাতার এয়ারওয়েজ ও এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত হওয়ায় ইউরোপের এই বিশাল বাজার এখন স্থবির। রপ্তানিকারকরা জানিয়েছেন,…

বিস্তারিত