সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: সাকাব নাহিয়ান শ্রাবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক সাকাব নাহিয়ান শ্রাবন। তিনি বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন এবং বর্তমানে একটি সংবাদমাধ্যমে কাজ করার পাশাপাশি নোটিসিয়াস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলা আরও জোরদার করলে ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার কথা বিবেচনা করছে তেহরান। ইরানের শাসনব্যবস্থার ভেতরের দুটি সূত্রের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে *দ্য ফাইন্যান্সিয়াল টাইমস*। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সামরিক অভিযান আরও বাড়ালে পাল্টা জবাব হিসেবে দক্ষিণ-পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে থাকা মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার সম্ভাবনা মূল্যায়ন করেছে ইরানি বাহিনী। সম্ভাব্য দেশগুলোর মধ্যে রয়েছে বুলগেরিয়া। গত মাসে মার্কিন সামরিক বাহিনীর জ্বালানি সরবরাহকারী বিমান চলাচলের জন্য দেশটির বেজমার বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এ ছাড়া, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরু করলে সাইপ্রাসও ইরানের সম্ভাব্য পাল্টা হামলার লক্ষ্যবস্তুর তালিকায় থাকতে পারে বলে জানিয়েছে সূত্রগুলো।…
পর্তুগালের সবচেয়ে ব্যয়বহুল সড়কে একটি বাড়ি কিনতে গড়ে ৪৩ লাখ ৫০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ কোটি ৫৫ লাখ টাকা) প্রয়োজন হয়। আবাসন পোর্টাল ‘আইডিয়ালিস্টা’-র সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। পর্তুগালের সবচেয়ে বিলাসবহুল সড়কের তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে ক্যাসকাইস (Cascais) শহরের ‘রুয়া দাস ফাইয়াস’ (Rua das Faias)। গবেষণায় দেখা গেছে, পর্তুগালের বিলাসবহুল আবাসন বাজারটি মূলত ক্যাসকাইস-এস্তোরিল (Estoril) অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। দেশের শীর্ষ ৫টি ব্যয়বহুল সড়কের মধ্যে তিনটিই এই বেল্টে অবস্থিত। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্যাসকাইসেরই ‘রুয়া দাস ভিওলেতাস’ (Rua das Violetas), যেখানে একটি বাড়ির গড় মূল্য ৪৩ লাখ ইউরো। তৃতীয় অবস্থানে রয়েছে আলমানসিল (Almancil)-এর…
স্পেনের সেউতা অঞ্চলে সাম্প্রতিক সময়ে প্রবেশ করা প্রায় ৫০০ অভিবাসী কিশোরীকে জরুরি ভিত্তিতে দেশটির মূল ভূখণ্ডে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার। তবে এসব অপ্রাপ্তবয়স্ককে আশ্রয় দিতে কয়েকটি স্বায়ত্তশাসিত অঞ্চল ইতোমধ্যে আপত্তি জানিয়েছে। স্পেনের যুব ও শিশু মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩০ ও ৩১ জুলাই সেউতায় ব্যাপক অভিবাসন প্রবেশের সময় আসা এসব কিশোরীকে মূল ভূখণ্ডে স্থানান্তরের কাজ চলছে।মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এ উদ্যোগের আওতায় একটি রাজকীয় ডিক্রি-আইনের মাধ্যমে সব স্বায়ত্তশাসিত অঞ্চলের জন্য বাধ্যতামূলক ও সংহতিভিত্তিক আশ্রয়ব্যবস্থা চালুর পাশাপাশি পালক পরিবারের কাছে তাদের রাখার সুযোগও থাকবে। অতি ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য শিশু সুরক্ষা সংস্থাগুলোর মাধ্যমে মূল ভূখণ্ডে বিশেষায়িত আবাসন ও পরিচর্যার ব্যবস্থাও…
পর্তুগালের রাজধানী লিসবনে খাবারে বিষক্রিয়ার ঘটনায় ৩০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সেলেশিয়ান কলেজের ২৬ জন শিক্ষার্থী রয়েছেন। জাতীয় জরুরি ও বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষের (ANEPC) গ্রেটার লিসবন সাব-রিজিওনাল কমান্ডের এক সূত্র লুসা নিউজ এজেন্সিকে জানিয়েছে, বুধবার রাত ১২টা ১০ মিনিটে এ ঘটনায় জরুরি সহায়তার জন্য খবর দেওয়া হয়। পরে ২৬ শিক্ষার্থীর পাশাপাশি ছয়জন প্রাপ্তবয়স্ককেও হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে ১৩টি গাড়ি নিয়ে ২৬ জন দমকলকর্মী ও জাতীয় জরুরি চিকিৎসা ইনস্টিটিউটের (INEM) কর্মীরা উপস্থিত হন। অসুস্থদের লিসবনের সান্তা মারিয়া ও দোনা এস্তেফানিয়া হাসপাতাল এবং আমাদোরা-সিন্ত্রার ফার্নান্দো দা ফনসেকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে খাবারে বিষক্রিয়ার ঘটনা…
ইতালির সিসিলি দ্বীপের সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনায় বজ্রপাতে ২৯ বছর বয়সী এক মার্কিন পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার তীব্র বজ্রঝড়ের সময় হাইকিং করার সময় বজ্রপাতে আক্রান্ত হন তিনি। স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে জরুরি সেবায় খবর দেওয়া হয়। ওই পর্যটক এটনার ভ্যালে দেল বোভে এলাকার প্রায় ১ হাজার ৪০০ মিটার উচ্চতায় দুর্গম রোক্কা কাপরা এলাকায় ছিলেন। খবর পেয়ে ইতালীয় দমকল বাহিনীর একটি হেলিকপ্টার ঘটনাস্থলে যায়। উদ্ধারকারীরা সেখানে তাঁকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। পরে হেলিকপ্টারে করে তাঁকে কাতানিয়ার কান্নিজারো হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর সময় তিনি হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ অবস্থায় ছিলেন। চিকিৎসকেরা পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে গেলেও রাত সাড়ে ৯টার দিকে…
রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় দূতাবাস। এতে বলা হয়, যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। তবে সেখানে প্রকাশিত বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি ও ভিডিও অনেক সময় আইনি কিংবা অন্য ধরনের জটিলতার কারণ হতে পারে। দূতাবাস বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা ও অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। কোনো তথ্য বা পোস্ট শেয়ার করার আগে তা ভালোভাবে যাচাই…
সমুদ্রপথে স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় প্রবেশের পর কয়েক হাজার অভিবাসী সেখানে আটকা পড়েছেন। বর্তমানে শহরের এল ত্রামপোলিন সৈকত ও উপকণ্ঠে মানবেতর পরিবেশে দিন কাটছে তাদের। মরক্কোয় ফেরত না পাঠিয়ে স্পেনের মূল ভূখণ্ডে যাওয়ার সুযোগ ও আশ্রয়ের দাবিতে রোববার বিক্ষোভ করেছেন তাদের অনেকে। আটকে পড়াদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন। তাদের একজন ৩৪ বছর বয়সী মোহাম্মদ ইসমাইল হোসাইন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ছাড়েন তিনি। এরপর ভারত, পাকিস্তান, ইরাক, সিরিয়া, মিসর, লিবিয়া ও আলজেরিয়া হয়ে ইউরোপের পথে এগিয়ে যান। দীর্ঘ এই যাত্রার বড় অংশই তিনি হেঁটে পাড়ি দিয়েছেন। পথে মরুভূমিতে তৃষ্ণায় সহযাত্রীদের মৃত্যুও দেখেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই সপ্তাহ…
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিসিয়েন। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা, দক্ষ জনশক্তি বিনিময় এবং ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার স্থাপনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। হুমায়ুন কবির দুই দেশের মধ্যে বিদ্যমান ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতার প্রশংসা করেন। বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি লিথুয়ানিয়াকে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানান। এ ছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে ঢাকায় লিথুয়ানিয়ার একটি ভিসা সেন্টার…
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের নিয়মে বড় পরিবর্তন আনছে দেশটির সরকার। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এফ (F), জে (J) ও আই (I) ক্যাটাগরির ভিসায় থাকা শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য নির্দিষ্ট সময়সীমা কার্যকর হবে। ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ সার্ভিসেস (ইউএসসিআইএস) জানিয়েছে, নতুন নীতির অংশ হিসেবে অবস্থানের মেয়াদ বাড়ানো এবং কাজের অনুমতির আবেদনের জন্য সংশোধিত ফরম চালু করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে ফরম আই-৫৩৯ এবং আই-৭৬৫-এর নতুন সংস্করণ ব্যবহার বাধ্যতামূলক হবে। এরপর পুরোনো ফরমে আবেদন করলে তা গ্রহণ করা হবে না। বাতিল হচ্ছে ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ নতুন নীতির সবচেয়ে বড় পরিবর্তন হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রচলিত ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ বা ডি/এস সুবিধা বাতিল…
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে অন্তত ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য, খাবার ও পানির সংকটে নৌকায় থাকা কয়েকজনের মৃত্যু হয়। পরে মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সেগুলো সাগরে ফেলে দিতে বাধ্য হন তারা। গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা লিবিয়ার তাবারুক উপকূল থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করে। নৌকাটিতে থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে। যাত্রা শুরুর পরপরই ঝড়ের কবলে পড়ে নৌকাটি। এতে খাবার ও পানির মজুত সাগরে ভেসে যায়। এরপর খাবার-পানি ছাড়াই যাত্রা চালিয়ে যেতে থাকেন তারা। গ্রিসের কাছাকাছি পৌঁছানোর পর…

