সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: সাকাব নাহিয়ান শ্রাবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক সাকাব নাহিয়ান শ্রাবন। তিনি বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন এবং বর্তমানে একটি সংবাদমাধ্যমে কাজ করার পাশাপাশি নোটিসিয়াস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন।
অপ্রাপ্তবয়স্ক হিসেবে পর্তুগালে এসে বাবা-মা ও ছোট ভাইয়ের সাথে দুই বছর বসবাস করা ১৯ বছর বয়সী এক তরুণকে ব্রাজিলে ডিপোর্ট (নির্বাসন) করা হয়েছে। পর্তুগালের ইমিগ্রেশন সংস্থা ‘আইমা’-র গাফিলতি ও বিলম্বের কারণে তাঁর পরিবার সময়মতো তাঁর আইনি কাগজপত্র বা রেসিডেন্স পারমিট সংগ্রহ করতে ব্যর্থ হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। পরিবারের আইনজীবী রেনাতো তেইক্সেইরার তথ্য অনুযায়ী, লিসবন বিমানবন্দরের আন্তর্জাতিক জোনে চার দিন আটকে রাখার পর গত রাতে কাউয়ে মাতোস নামের ওই তরুণকে ব্রাজিলের একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়। তিনি বর্তমানে ব্রাজিলের সাও পাওলো রাজ্যে তাঁর নানীর সাথে অবস্থান করছেন। পর্তুগালে অবস্থানরত তাঁর বাবা-মা এবং ভাইয়ের কাছ থেকে এভাবে জোরপূর্বক বিচ্ছিন্ন করার…
স্পেনের ছিটমহল সেউতায় অভিবাসীদের ব্যাপক অনুপ্রবেশের ঘটনার জেরে অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণের নিয়মের ঘাটতি এবং শিথিল অভিবাসন নীতির সমালোচনা করেছেন পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো। তিনি বলেন, কিছু সরকারের এমন নীতি অভিবাসীদের উৎসাহিত করার পেছনে ‘সহায়ক শক্তি’ হিসেবে কাজ করেছে। গত ৪ আগস্ট লিসবনের উত্তরে টোরেস ভেড্রাস পৌরসভার সাও পেড্রো দা কাদারিয়ায় পর্তুগালের প্রথম বেসরকারি পারিবারিক স্বাস্থ্য ইউনিটের উদ্বোধনার অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। তবে এ সময় তিনি সরাসরি স্পেনের নাম নেননি। পর্তুগালের বার্তা সংস্থা ‘লুসা’-র তথ্য অনুযায়ী, মন্টেনেগ্রো বলেন, ‘কেউ কেউ এমন নীতি গ্রহণের বিষয়ে জোর দেন যা প্রায়শই প্ররোচনামূলক বা অভিবাসীদের আকৃষ্ট করার প্রভাব তৈরি করে।’ তিনি…
পর্তুগালের জেনারেল হেলথ ডিরেক্টরেট (ডিজিএস)-এর তথ্য অনুযায়ী, গত ২০২৫ সালে দেশটিতে প্রথমবারের মতো ১৫৫টি ভিন্ন ধরনের বিরল (রেয়ার) রোগ শনাক্ত করা হয়েছে। এই বছর মোট ১ হাজার ৮০৩টি ‘বিরল রোগ কার্ড’ বা ‘রেয়ার ডিজিজ কার্ড’ ইস্যু করা হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ১৩.২ শতাংশ বেশি। এই কার্ডগুলো মোট ৫৯৪টি স্বাস্থ্য জটিলতাকে কভার বা অন্তর্ভুক্ত করেছে। ডিজিএস-এর ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের মতোই ২০২৫ সালেও সবচেয়ে বেশি কার্ডের আবেদন করা হয়েছিল ‘সিকল সেল অ্যানিমিয়া’ এবং ‘রেটিনাইটিস পিগমেন্টোসা’ নামক বিরল রোগের জন্য। বিরল রোগ এবং ওষুধের তথ্য সংক্রান্ত ইউরোপীয় পোর্টাল ‘অরফানেট’-এর ২০২৫ সালের বার্ষিক তালিকা অনুযায়ী, এই রোগগুলো ইউরোপের সবচেয়ে…
স্পেনের রাজধানী মাদ্রিদের উপকণ্ঠে দাবানলে ক্ষতিগ্রস্ত একটি এলাকার পুনর্গঠনে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। মাদ্রিদ অঞ্চলের আঞ্চলিক সভাপতি ইসাবেল দিয়াজ আয়ুসো জানিয়েছেন, বার্সেলোনার সাবেক এই তারকা খেলোয়াড় এই পুনর্বাসন কাজে ৮০ হাজার ইউরো (প্রায় ৯২ হাজার ডলার) অনুদান দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দিয়াজ আয়ুসো লিখেছেন, ‘লিও মেসি সিয়েরা ওএস্তে দে মাদ্রিদ অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০,০০০ ইউরো অনুদান দিয়েছেন।’ তিনি আরও লিখেন, ‘আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই এবং বলতে চাই যে মাদ্রিদের মানুষ খুব শিগগিরই তাঁকে স্বাগত জানাতে এবং তাঁর প্রাপ্য সাধুবাদ জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।’ স্প্যানিশ রাজধানীর পশ্চিমের এই অঞ্চলটি দাবানলে মারাত্মকভাবে…
ইউক্রেনীয় সেনাবাহিনীর পরিচালনা করা পর্তুগালের তৈরি একটি বিরল ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টাস জানিয়েছে, তারা এই ‘বিরল’ মডেলের ড্রোনটি নিয়ে গবেষণা করবে এবং এটি ইতিমধ্যে একটি গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। রুশ অ্যান্টি-ড্রোন ব্যাটালিয়নের কমান্ডারের বরাত দিয়ে টাস জানিয়েছে, ইউক্রেন সীমান্তের ব্রায়ানস্ক অঞ্চলে পর্তুগালের তৈরি ‘টেকেভার এআর৩’ মডেলের ড্রোনটি ভূপাতিত করা হয়। ব্যাটালিয়ন কমান্ডার বলেন, ‘শত্রুপক্ষের একটি নজরদারি ড্রোন আমাদের এলাকায় প্রবেশ করেছিল। আমরা এটি দেখে অবাক হয়েছিলাম কারণ এর আগে আমরা কখনো এমন কোনো ড্রোন দেখিনি। এই চালকবিহীন আকাশযানটির (ইউএভি) লেজ এবং ডানার গঠন ছিল সম্পূর্ণ ভিন্ন। আমরা যখন দুর্ঘটনাস্থলে পৌঁছালাম, তখন দেখতে পাই এটি…
কালো অর্থনীতি নিয়ন্ত্রণ এবং সবার সঠিক ও প্রয়োজনীয় কর পরিশোধ নিশ্চিত করতে একের পর এক আইন প্রণয়ন সত্ত্বেও পর্তুগালে গত চার বছরে অঘোষিত কাজ (আনডিক্লেয়ার ড ওয়ার্ক) এবং ভুয়া স্বনির্ভর কাজের রসিদ বা ‘গ্রিন রিসিপ্ট’ ব্যবহারের পরিমাণ প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে। পর্তুগালের দৈনিক ‘জর্নাল দে নোটিসিয়াস’-এর উদ্ধৃতি দিয়ে নতুন পরিসংখ্যানে বলা হয়েছে, নির্মাণ শিল্প, কৃষি এবং ক্যাটারিং (রেস্তোরাঁ) খাত ‘এই অনৈতিক চর্চার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা এখন ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত বিভিন্ন কর্মকাণ্ডেও ছড়িয়ে পড়তে শুরু করেছে’। আজ সকালে সম্প্রচারমাধ্যম এসআইসি জানিয়েছে, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিগুলোর ওপর প্রায় ১১,০০০ জরিমানা আরোপ করা হয়েছে, যার মোট পরিমাণ প্রায়…
ক্ষমতায় গেলে ছোট নৌকায় করে অবৈধভাবে আসা অভিবাসীদের রুখতে ইংলিশ চ্যানেলে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক অভিযান’ পরিচালনার প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্যের উগ্র ডানপন্থী দল ‘রিফর্ম ইউকে’। গত সোমবার (৩ আগস্ট) এই প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স। এক সংবাদ সম্মেলনে দলটির নেতা ও ব্রেক্সিট আন্দোলনের অন্যতম প্রচারক নাইজেল ফারাজ ব্রিটিশ রয়্যাল নেভি বা রাজকীয় নৌবাহিনীকে নিয়োজিত করে অভিবাসীদের ছোট নৌকাগুলো ফ্রান্সে ফেরত পাঠানোর একটি নীতি উন্মোচন করেন। তবে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছে, এই পরিকল্পনাটি ‘ফরাসি সার্বভৌমত্বের লঙ্ঘনের পাশাপাশি সমুদ্র আইন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে।’ মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় হাজার হাজার অভিবাসীর আকস্মিক প্রবেশের কয়েক দিন…
পর্তুগালের পোর্তো শহরের রুয়া দা প্রেলাদা এলাকার একটি রেস্তোরাঁর দুই কর্মীর মধ্যে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে ২৬ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন। গত সোমবার বিকেলে এই ঘটনা ঘটে। ঝগড়ার একপর্যায়ে ২৩ বছর বয়সী এক কর্মী প্রায় ৩০ সেন্টিমিটার দীর্ঘ একটি ধারালো ছুরি দিয়ে ওই যুবকের ওপর হামলা চালান। আহত ২৬ বছর বয়সী যুবককে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেন জরুরি উদ্ধারকর্মীরা। পরে গুরুতর জখম অবস্থায় তাঁকে ‘সাও জোয়াও’ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করে পর্তুগালের পুলিশ বিভাগ ‘পিএসপি’ এই হামলার প্রকৃত কারণ ও পরিস্থিতি উদ্ঘাটন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে নিরাপদ কোনো তৃতীয় দেশে আলবেনিয়া মডেলে নতুন অভিবাসী ফেরত কেন্দ্র (রিটার্ন সেন্টার) গড়ে তোলার পরিকল্পনা করছে ইতালি। এই তালিকার অন্যতম প্রধান বিকল্প হিসেবে রয়েছে উগান্ডা। তবে অভিবাসী ব্যবস্থাপনা নিয়ে স্পেনের সাথে ইতালির নতুন কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে। ইইউ ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করা বিদেশি নাগরিকদের আশ্রয় ও অভিবাসন সংক্রান্ত নথিপত্র পরীক্ষা করার সময় তাঁদের সাময়িকভাবে নিরাপদ তৃতীয় দেশে রাখার জন্য নির্বাসন কেন্দ্র বা ‘এক্সপালশন হাব’ গড়ে তোলার প্রস্তাব দিয়েছে ইতালি। এর মাধ্যমে মূলত আলবেনিয়া মডেলে গঠিত অভিবাসী কেন্দ্রের পরিধিকে ইউরোপীয় স্তরে নিয়ে যেতে চায় দেশটি। ইতালির শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত এবং সরকারি কর্মকর্তাদের নিশ্চিত করা এই প্রস্তাবটি আগামী…
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বেশ কিছু নাগরিকের ব্রেক্সিট-পরবর্তী আবাসিক অধিকার বা থাকার অধিকার কেড়ে নেওয়া শুরু করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস)। এই পদক্ষেপটি ইউরোপের সাথে যুক্তরাজ্যের ‘উইথড্রয়াল এগ্রিমেন্ট’ বা প্রত্যাহার চুক্তির পরিপন্থী কি না, তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ ইতিমধ্যে অন্তত ১০০ জন নাগরিককে জানিয়েছে যে, তাদের ‘ভুলবশত’ আবাসিক অধিকার দেওয়া হয়েছিল। পাঁচ বছর মেয়াদি অস্থায়ী থাকার অনুমতি ‘প্রি-সেটেল্ড স্ট্যাটাস’ শেষে যখন তাঁরা স্থায়ীভাবে থাকার অনুমতি ‘সেটেল্ড স্ট্যাটাস’-এ উন্নীত করার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই এই সিদ্ধান্ত তাদের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা ‘এনএইচএস’-এ কর্মরত এবং পিএইচডি গবেষণারত এক পর্তুগিজ নারী জানিয়েছেন,…

