সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: সাকাব নাহিয়ান শ্রাবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক সাকাব নাহিয়ান শ্রাবন। তিনি বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন এবং বর্তমানে একটি সংবাদমাধ্যমে কাজ করার পাশাপাশি নোটিসিয়াস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন।
অভিবাসন ইস্যুতে ইউরোপীয় পার্লামেন্টে তীব্র বিতর্কে জড়িয়েছে ইউরোপীয় পিপলস পার্টি (ইপিপি) ও সোশ্যালিস্টস অ্যান্ড ডেমোক্র্যাটস (এসঅ্যান্ডডি)। স্পেনের নিয়ন্ত্রিত উত্তর আফ্রিকার অঞ্চল সেউতায় গত জুলাইয়ে বিপুলসংখ্যক অভিবাসীর প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবারের অধিবেশনে পরস্পরকে দোষারোপ করেন দুই পক্ষের আইনপ্রণেতারা। ৩০ ও ৩১ জুলাই সেউতায় প্রায় ৮০ হাজার মানুষ অনিয়মিতভাবে সীমান্ত পেরিয়ে প্রবেশ করেন। এ সময় ১৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের পক্ষ নিয়ে এসঅ্যান্ডডির নেতা ইরাতক্সে গার্সিয়া পেরেজ ইপিপির বিরুদ্ধে সেউতা সংকটকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ তোলেন। অন্যদিকে, ইপিপির আইনপ্রণেতারা বিপুলসংখ্যক অভিবাসীর প্রবেশ ঠেকাতে ব্যর্থতার জন্য সানচেজ সরকারকে দায়ী করেন। ঘটনাটিকে ইউরোপীয় ভূখণ্ডে ‘আগ্রাসন’ বলেও উল্লেখ করেন…
সীমান্তে যাত্রী চলাচলের স্বাভাবিক গতি বজায় রাখতে ইউরোপীয় ইউনিয়নের নতুন ‘এন্ট্রি/এক্সিট সিস্টেম’ (ইইএস) বাস্তবায়ন স্থগিত করেছে পর্তুগালসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। ব্রিটিশ দৈনিক ‘দ্য সানডে টাইমস’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ব্রাসেলসের নেওয়া এই ব্যবস্থাটি গত ৬ সেপ্টেম্বর পর্যন্ত বাধ্যতামূলক না থাকলেও পর্তুগালসহ একাধিক দেশ নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও তা কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সীমান্তে দীর্ঘ জট এড়াতে এবং ‘চলাচলের স্বাভাবিক গতি বজায় রাখতে’ ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানি, গ্রিস, মাল্টা, পর্তুগাল এবং সুইজারল্যান্ডের মতো দেশগুলো ইইএস বাস্তবায়নে বিলম্ব করছে। এর আগে শেনজেনভুক্ত দেশগুলোতে ২০২৫ সালের অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে এবং পরবর্তী এপ্রিলে পুরোদমে ইইএস কার্যকরের পরিকল্পনা ছিল। তবে…
সদস্য রাষ্ট্রগুলোর তীব্র চাপের মুখে অবৈধ বা অনিয়মিত অভিবাসন ঠেকাতে নিজেদের অবস্থান আরও কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় কমিশন। উত্তর আফ্রিকার স্প্যানিশ ছিটমহল সেউতা সংকটের প্রেক্ষাপটে বড় ধরনের তিনটি নীতিগত পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে, যা চলতি সপ্তাহে কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন তাঁর বার্ষিক ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে ঘোষণা করতে পারেন। গত ৩০ জুলাই সেউতায় এক দিনেই প্রায় ৮০ হাজার মানুষের নজিরবিহীন প্রবেশের ঘটনাটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অভিবাসন আইন কঠোর করার রাজনৈতিক তাগিদকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ‘ইউরোনিউজ’ জানিয়েছে, ২০২৩ সাল থেকে সামগ্রিকভাবে সীমান্ত পারাপার ও আশ্রয়ের আবেদন কমলেও, বহিরাগত সীমান্ত সুরক্ষিত করতে এবং…
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ নিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি কানাডাকে ইইউর ‘সহযোগী সদস্য’ (অ্যাসোসিয়েট মেম্বার) করার বিষয়টি খতিয়ে দেখছেন বলে গত রবিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ইইউর কর্মকর্তা এবং কানাডার অজ্ঞাতনামা কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, অতীতে সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম বজায় রাখলেও ইইউ এবার কানাডার জন্য সম্পূর্ণ নতুন একটি ‘সহযোগী সদস্য’ পদ তৈরি করার ধারণার প্রতি ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। ব্রাসেলসে অবস্থিত কানাডিয়ান দূতাবাস এবং ইউরোপীয় কমিশনের মুখপাত্ররা এ বিষয়ে পৃথকভাবে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেননি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র হওয়া বাণিজ্য যুদ্ধ কানাডাকে অন্য বাণিজ্য অংশীদারদের দিকে…
সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ব্যর্থ হওয়ার পর নতুন দুটি ইস্যুতে মাঠে নেমেছে পর্তুগালের উগ্র ডানপন্থি দল ‘শেগা’ (CHEGA)। দলটির পক্ষ থেকে স্কুলভর্তিতে স্থানীয় ও ইইউ শিশুদের অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এবং বিচারমন্ত্রীর বিরুদ্ধে সংসদে মিথ্যা বলার অভিযোগে তোলপাড় সৃষ্টি করা হয়েছে। স্কুলে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির আবেদন জমা পড়ার ক্ষেত্রে এই প্রস্তাবটি নিয়ে ইতোমধ্যে পর্তুগিজ সংবিধানের সঙ্গে এর সাংঘর্ষিকতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শেগার খসড়া আইন অনুযায়ী, কোনো স্কুলে নির্দিষ্ট আসনের চেয়ে বেশি আবেদন জমা পড়লে সেখানে পর্তুগিজ নাগরিক, পর্তুগিজ নাগরিকদের সন্তান এবং পর্তুগালে বসবাসকারী ইইউ নাগরিকদের সন্তানরা অগ্রাধিকার পাবে। তবে বিশেষ শিক্ষাগত প্রয়োজন রয়েছে এমন শিশু ও শিক্ষার্থীদের বিদ্যমান…
উত্তর আফ্রিকায় অবস্থিত স্প্যানিশ ছিটমহল সেউতাকে কোণঠাসা করতে মরক্কো ‘হয়রানিমূলক নীতি’ গ্রহণ করেছে বলে অভিযোগ তুলেছেন সেউতার প্রেসিডেন্ট হুয়ান হেসুস ভিভাস। এই পরিস্থিতিতে নিজের দেশের কেন্দ্রীয় সরকারের সঙ্গে স্পষ্ট দ্বিমত পোষণ করে মরক্কোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে এবং সীমান্ত সুরক্ষায় অর্থায়ন করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার ব্রাসেলসে তিনজন ইইউ কমিশনার ও কয়েকজন আইনপ্রণেতার সঙ্গে সাক্ষাৎ করেন ভিভাস। সেখানে অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠানো এবং সেউতায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সহায়তা চেয়ে তিনি সতর্ক করে বলেন, ‘সেউতা এখন পতনের দ্বারপ্রান্তে।’ গত ৩০ জুলাই প্রায় ৮০ হাজার অভিবাসী এই ছিটমহলে প্রবেশের পর সেখানে তীব্র মানবিক সংকট তৈরি হয়।…
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে বিখ্যাত ফরাসি ইমপ্রেশনিস্ট চিত্রশিল্পী অগুস্ত রেনোয়ারকে উৎসর্গ করা একটি জাদুঘর থেকে চারটি শিল্পকর্ম চুরির ঘটনায় দুই চোরকে খুঁজছে পুলিশ। পালানোর সময় চোরেরা চুরি করা একটি চিত্রকর্ম ফেলে যায়। দক্ষিণ ফ্রান্সের কাগন-সুর-মের শহরের ওই জাদুঘরে ঢুকে দুই ব্যক্তি চারটি শিল্পকর্ম চুরি করে পালিয়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাগন-সুর-মেরের মেয়র ব্রায়ান ম্যাসন জানিয়েছেন, শহরের ভিডিও নজরদারি ক্যামেরার মাধ্যমে দুই চোরকে শনাক্ত করা হয়েছে। পালানোর সময় তারা চুরি করা একটি চিত্রকর্ম ফেলে রেখে যায়। চুরি হওয়া শিল্পকর্মগুলোর মোট মূল্য প্রায় ৯০ লাখ ইউরো বলে ধারণা করা হচ্ছে।ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং পলাতক দুই চোরকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
কৃষি খাতে ব্যবহৃত ডিজেলের দাম কমাতে সরকারের ভর্তুকির ঘোষণায় সন্তুষ্ট নন পর্তুগালের কৃষকেরা। তাঁদের দাবি, প্রতিবেশী স্পেনে কৃষকদের দেওয়া ভর্তুকির তুলনায় পর্তুগালের প্রস্তাবিত সহায়তা প্রায় তিন গুণ কম। পর্তুগাল সরকার জানিয়েছে, কৃষিতে ব্যবহৃত ডিজেলের বাড়তি খরচ কমাতে শিগগিরই ভর্তুকি দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। দেশটির অর্থমন্ত্রী মানুয়েল কাস্ত্রো আলমেইদা মঙ্গলবার সাংবাদিকদের বলেন, কৃষকদের ডিজেল সরবরাহের ব্যয় কমাতে ‘খুব শিগগির’ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কৃষিতে ডিজেলের দাম বেড়ে যাওয়া বিশেষভাবে উদ্বেগের বিষয়। কারণ ট্রাক্টর ও অন্যান্য কৃষিযন্ত্র চালাতে জ্বালানি অপরিহার্য হওয়ায় কৃষকদের পক্ষে এর ব্যবহার কমানো সম্ভব নয়। অর্থমন্ত্রীর ভাষ্য, ডিজেলের বাড়তি খরচ শেষ পর্যন্ত কৃষিপণ্যের উৎপাদন ব্যয় বাড়িয়ে দেয়। এর…
অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এ ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, হামলার ঘটনার ভিডিও তারা দেখেছেন। হামলায় জড়িত ব্যক্তিরাই ভিডিও ধারণ করে তা প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। জাহেদ উর রহমান বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশে যে আইনগত পদক্ষেপ নেওয়া সম্ভব, সে প্রক্রিয়া শুরু হয়েছে।…
পর্তুগালের মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার হারে দেশটির বিভিন্ন অঞ্চলের মধ্যে বড় ধরনের ব্যবধান লক্ষ্য করা গেছে। লিসবন, সেতুবাল এবং আলগারভে অঞ্চলে মাধ্যমিক স্কুল সম্পন্ন করার হার উত্তরের তুলনায় বেশ কম। পর্তুগালের পরিসংখ্যানগত ডেটাবেস ‘পোর্ডাটা’-র সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ফ্রান্সিসকো ম্যানুয়েল দো সান্তোস ফাউন্ডেশনের এই প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী আঞ্চলিক ব্যবধান ছাড়াও স্কুলগুলোতে শিক্ষার্থীর অনুপাতে পরিবর্তন এবং উচ্চশিক্ষায় বিশেষ করে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির চিত্র ফুটে উঠেছে। প্রতিবেদনের অন্যতম প্রধান তথ্য হলো দ্বাদশ শ্রেণী সম্পন্ন করার হারের মধ্যকার বৈষম্য। গবেষকেরা উল্লেখ করেছেন, ‘মাধ্যমিক শিক্ষায় বৃহত্তর লিসবন, সেতুবাল উপদ্বীপ এবং আলগারভে অঞ্চলে প্রত্যাশিত তিন বছরের মধ্যে পড়াশোনা সম্পন্ন…

