সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: সাকাব নাহিয়ান শ্রাবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক সাকাব নাহিয়ান শ্রাবন। তিনি বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন এবং বর্তমানে একটি সংবাদমাধ্যমে কাজ করার পাশাপাশি নোটিসিয়াস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন।
পর্তুগালের সরকারি স্বাস্থ্যসেবায় কর্মরত চিকিৎসকদের ড্রাইভিং লাইসেন্স নেওয়া বা নবায়নের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সনদ দিতে অস্বীকৃতি জানানোর অধিকার রয়েছে। বিবেকগত বা কারিগরি আপত্তির ভিত্তিতে তারা এমন সিদ্ধান্ত নিতে পারেন। এসআইসি ভেরিফিকার তথ্য যাচাই প্রকল্পকে পর্তুগালের মেডিকেল অ্যাসোসিয়েশন দেওয়া ব্যাখ্যায় এ তথ্য জানানো হয়েছে। পেশাটির নৈতিক বিধিমালায় চিকিৎসকদের এই অধিকার সুরক্ষিত রয়েছে। কোনো চিকিৎসা সনদ দেওয়ার বিষয়টি চিকিৎসকের নৈতিক, নীতিগত বা ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হলে, অথবা তিনি মনে করলে যে তার পেশাগত সিদ্ধান্তের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে, তিনি সনদ দিতে অস্বীকৃতি জানাতে পারেন। তবে এ ক্ষেত্রে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে লিখিতভাবে কারণ জানাতে হবে। সাধারণ ও পারিবারিক চিকিৎসাবিদ্যার…
আয়ারল্যান্ডে নাগরিকত্ব পাওয়ার জন্য প্রয়োজনীয় বসবাসের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে আট বছর করার পরিকল্পনা করেছে দেশটির সরকার। এতে দেশটিতে ইতোমধ্যে কয়েক বছর ধরে বসবাসকারী অনেক অভিবাসীকে নাগরিকত্বের জন্য আরও তিন বছর অপেক্ষা করতে হতে পারে। আয়ারল্যান্ডের বিচারমন্ত্রী জিম ও’ক্যালাহান সম্প্রতি নিশ্চিত করেছেন, নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় বৈধ বসবাসের মেয়াদ বাড়ানোর পাশাপাশি নতুন নিয়মে ভাষাজ্ঞান, আয়ারল্যান্ডের নাগরিকত্ব, সমাজ ও রাজনীতি নিয়ে পরীক্ষা এবং আর্থিকভাবে স্বনির্ভরতার শর্ত যুক্ত হতে পারে। তবে পাঁচ বছর থেকে আট বছর করার প্রস্তাবটিই সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে যারা বর্তমান নিয়ম অনুযায়ী নাগরিকত্বের আবেদনের যোগ্য হওয়ার কাছাকাছি রয়েছেন। ও’ক্যালাহান গত সপ্তাহে জানিয়েছেন, নতুন আইন কার্যকর…
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে পৃথক চার ঘটনায় উদ্ধার অভিযান চালিয়েছে দেশটির বন্দর কর্তৃপক্ষ ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও কোস্টগার্ড সংস্থা ফ্রন্টেক্স। গাভদোস থেকে হেরাক্লিয়ন ও লাসিথির দক্ষিণ উপকূল পর্যন্ত বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। মঙ্গলবার এসব অভিযানে মোট ২৩৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। দুপুরের দিকে ফ্রন্টেক্সের একটি জাহাজ গাভদোসের দক্ষিণে সমুদ্রে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা দেখতে পায়। পরে নৌকাটিতে থাকা ৬৭ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৬৩ জন পুরুষ, দুই নারী ও দুই শিশু ছিল। হেলেনিক কোস্টগার্ডের একটি টহল নৌযানের সহায়তায় তাদের পালাইওখোরার তিগানি বন্দরে নিয়ে যাওয়া হয়। পরে চানিয়ার সেন্ট্রাল পোর্ট অথরিটির সদস্যদের…
পর্তুগালের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা কমবইওশ দে পর্তুগাল (সিপি) শহর ও আঞ্চলিক রেল নেটওয়ার্ক শক্তিশালী করতে ১৫৩টি নতুন বৈদ্যুতিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন কিনছে। ১০৬ কোটি ৪০ লাখ ইউরোর এ প্রকল্প দেশটির রেলওয়ে রোলিং স্টক কেনার ইতিহাসে সবচেয়ে বড়। বহুজাতিক রেল নির্মাতা আলস্টমের কাছ থেকে ট্রেনগুলো কিনছে সিপি। এর মধ্যে ৮১টি ট্রেন মাতোসিনহোসের ভবিষ্যৎ গুইফোয়েস কারখানায় তৈরি হবে। বাকি ৭২টি ট্রেন সংযোজন করা হবে স্পেনের বার্সেলোনার সান্তা পেরপেতুয়া শিল্পকারখানায়। স্পেনে শিল্প উৎপাদনের কাজ ২০২৭ সালে শুরু হওয়ার কথা। ২০২৯ সালে প্রথম ট্রেনগুলো বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে। সবশেষ ট্রেন ২০৩১ সালের মধ্যে সরবরাহের পরিকল্পনা রয়েছে। মাতোসিনহোসে নতুন কারখানা নির্মাণের কাজ জুলাইয়ে শুরু…
তখন বয়স মাত্র ২১ বছর। জীবনটা গুছিয়ে নেওয়ার সময়। কিন্তু চিকিৎসকের একটি কথায় মুহূর্তেই বদলে যায় বেকি জোন্সের জীবন। তাকে জানানো হয়, তিনি মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত এবং হাতে সময় আছে মাত্র কয়েক মাস। সেই ভুল রোগ নির্ণয়ের ভিত্তিতে পরবর্তী ১১ বছর কেমোথেরাপি নিতে হয়েছে বেকিকে। বমি, অসহ্য যন্ত্রণা আর প্রচণ্ড ক্লান্তি হয়ে ওঠে তার নিত্যসঙ্গী। পরিবারের আনন্দ-উৎসবে অংশ নেওয়া বন্ধ হয়ে যায়, থেমে যায় সামাজিক জীবন, এমনকি ক্যারিয়ারও এগোয়নি। এখন বেকির বয়স ৩৪ বছর। তিনি দুই সন্তানের মা। সম্প্রতি জানতে পেরেছেন, তার মস্তিষ্কে কোনো দিনই ক্যানসার ছিল না। যে রোগের চিকিৎসায় ১১ বছর কেমোথেরাপি নিয়েছেন, সেটি আসলে মস্তিষ্কের প্রদাহ। সাধারণ…
পর্তুগালের জাতীয় স্বাস্থ্যসেবা বা এসএনএস-এ আউটসোর্সিং বা এজেন্সির মাধ্যমে আসা চিকিৎসকদের (লোকাম ডক্টরস) নিয়ন্ত্রণে সরকারি ডিক্রি-আইন কার্যকরের দুই মাস পার হলেও, এখনো একটি গুরুত্বপূর্ণ তথ্য ঝুলিয়ে রাখা হয়েছে। আর তা হলো—এই চিকিৎসকদের প্রতি ঘণ্টার কাজের জন্য ঠিক কত পারিশ্রমিক দেওয়া হবে। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এসআইসি নোতিসিয়াস’ জানিয়েছে, এজেন্সি চিকিৎসকদের প্রতি ঘণ্টার পারিশ্রমিক নির্দিষ্ট করে আগামী অক্টোবর মাসে একটি বিশেষ অধ্যাদেশ জারি করা হবে। তবে এর আগেই এজেন্সি চিকিৎসকেরা হুঁশিয়ারি দিয়েছেন যে, সরকার যদি তাদের বর্তমান পারিশ্রমিক বা ফি কমিয়ে দেয়, তবে তারা একযোগে গণ-কর্মবিরতিতে যাবেন। উল্লেখ্য, অতীতে নিয়মিত এসএনএসের চিকিৎসকেরা সরকারি চাকরি ছেড়ে পরদিনই এজেন্সি চিকিৎসক হিসেবে বহুগুণ বেশি পারিশ্রমিকে একই…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। কানাডাকে জোটটির প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ হুমকি দেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতি বৈরী পদক্ষেপ হিসেবে বিবেচিত হলে এর জবাবে ইইউর ওপর আরও শুল্ক আরোপ করা হতে পারে। বুধবার নর্থ ক্যারোলাইনার শার্লট শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইউরোপীয় নেতারা আসলে কী অর্জন করতে চাইছেন, তার ওপর তার প্রতিক্রিয়া নির্ভর করবে। ট্রাম্প বলেন, ‘এর পেছনে যদি ভালো উদ্দেশ্য থাকে, তাহলে ঠিক আছে। কিন্তু উদ্দেশ্য খারাপ হলে আমরা আরও বেশি শুল্ক আরোপ করব।’ তিনি আরও ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে…
২০২৬ সালের আগস্ট মাসে স্পেনের বার্ষিক মুদ্রাস্ফীতি ৪.৩ শতাংশে পৌঁছেছে। জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট-এর তথ্য অনুযায়ী, এটি প্রধান ইউরোপীয় অংশীদারদের সমন্বিত গড়ের তুলনায় দ্বিগুণ। এই মূল্যস্ফীতির প্রধান অনুঘটক ছিল জ্বালানি তেলের তীব্র মূল্যবৃদ্ধি, যা বছরের ব্যবধানে ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি স্পেনের পরিবারগুলোর দৈনন্দিন খরচ বাড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশটির অর্থনৈতিক ব্যবস্থাপনাকে জটিল করে তুলেছে। একই সঙ্গে এই বৃদ্ধি পেনশনের পুনর্মূল্যায়নের সময়কে ইঙ্গিত করে, যা জনখাতে অতিরিক্ত ব্যয় এবং অনেক পরিবারের জন্য এক বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। পপুলার পার্টির অর্থনীতির উপ-সচিব আলবার্তো নাদাল এই পরিসংখ্যান প্রকাশের পরপরই সরকারের সমালোচনা করে বলেন যে বর্তমান সরকারের নীতিগুলোর কারণে পরিবারগুলোর ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে এবং করের…
পর্তুগালে পণ্যের দাম কমাতে নতুন অর্থবছরে ৩ কোটি ৪০ লাখ ইউরো (৩৪ মিলিয়ন ইউরো) বিনিয়োগের ঘোষণা দিয়েছে জনপ্রিয় ফার্নিচার ব্র্যান্ড আইকেয়া। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় যখন সাধারণ মানুষের পারিবারিক বাজেটে বাড়তি চাপ সৃষ্টি করছে, ঠিক তখনই এই মূল্য হ্রাসের উদ্যোগ নেওয়া হলো। গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নতুন অর্থবছরের শুরুতে এই বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়, যার মূল লক্ষ্য থাকবে ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখা এবং স্টোরেজ সলিউশন বা সংরক্ষণ সমাধানগুলোর দাম কমানো। আইকেয়া জানিয়েছে, পর্তুগিজ পরিবারগুলোর জন্য এটি অন্যতম একটি বড় উদ্বেগের বিষয়। পর্তুগালে আইকেয়ার ভারপ্রাপ্ত কান্ট্রি রিটেইল ম্যানেজার এরিণ শি বলেন, ‘আমরা জানি যে পর্তুগালের পরিবারগুলো বর্তমানে তাদের অর্থ কোথায়…
কাজের পরিবেশের উন্নয়ন এবং বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্যারিসের রাজপথে নেমে বিক্ষোভ করেছেন ফ্রান্সের হাজার হাজার পুলিশ কর্মকর্তা। গত মঙ্গলবার ‘অ্যালায়েন্স পুলিশ ন্যাশনাল’ ইউনিয়নের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি প্যারিসের বিখ্যাত শ্যঁজ-এলিজে থেকে শুরু হয়ে জাতীয় পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে ইউনিয়ন প্রতিনিধিরা নিজেদের দীর্ঘদিনের দাবি-দাওয়া তুলে ধরতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। পরে তাঁরা সাংবাদিকদের জানান যে, মন্ত্রণালয় তাঁদের অসন্তোষ ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। ফরাসি পুলিশ বাহিনীর মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হওয়ার অন্যতম প্রধান কারণ হলো তাদের বিশেষ দায়িত্ব ভাতা বা ‘ঝুঁকি ভাতা’, যা ২০১৯ সালের পর থেকে আর বাড়ানো হয়নি। এছাড়া প্রশাসনিক, প্রযুক্তিগত…

