পর্তুগালে আজ সংসদ নির্বাচন হলে ২৪ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে সমাজতান্ত্রিক দল (পিএস) সবচেয়ে বেশি ভোট পাবে বলে এক জরিপে উঠে এসেছে।
শুক্রবার প্রকাশিত ইন্টারক্যাম্পাসের ওই জরিপটি করা হয়েছে দেশটির সংবাদমাধ্যম কোরেইও দা মানহার জন্য।
জরিপ অনুযায়ী, ২১ দশমিক ৪ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডানপন্থি দল শেগা। ভোটারদের সমর্থন বৃদ্ধির দিক থেকে দলটি সবচেয়ে এগিয়েছে।
অন্যদিকে, ২১ শতাংশ সমর্থন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে এডি। শেগা ও এডির ব্যবধান মাত্র শূন্য দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট। তবে জরিপের ভুলসীমা ৪ শতাংশ হওয়ায় দুটি দলের অবস্থানকে কারিগরি সমতায় রয়েছে বলে ধরা হচ্ছে।
প্রধানমন্ত্রী পদের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আন্দ্রে ভেনতুরাকে সবচেয়ে এগিয়ে রেখেছেন জরিপে অংশ নেওয়া ভোটাররা। দ্বিতীয় অবস্থানে রয়েছেন লুইস মন্টেনেগ্রো।


