লেখক: আর. এ. ইহসান

আর এ ইহসান ফিল্ম অ্যান্ড মিডিয়া থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে টেলিভিশনে কর্মজীবন শুরু করেন। এক যুগেরও বেশি সময় ধরে তিনি ব্রডকাস্টিং মিডিয়া প্রডাকশনের সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি ভ্রমণ ও মানসিক স্বাস্থ্য বিষয়ক লেখালেখিতেও তিনি সক্রিয়।

পর্তুগালে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অর্থনৈতিক অগ্রযাত্রা এখন আর কেবল শ্রমনির্ভর পেশায় সীমাবদ্ধ নেই। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট ও ট্যুরিজম খাতেও নিজেদের দৃঢ় অবস্থান তৈরি করছেন বাংলাদেশি উদ্যোক্তারা। এই ধারাবাহিকতায় লিসবনের বাণিজ্যিক প্রাণকেন্দ্র এবং প্রবাসীদের পরিচিত এলাকা ‘মার্তিম মোনিজ’-এর কাছেই (Avenida Almirante Reis 17A) যাত্রা শুরু করেছে নতুন ফিউশন রেস্টুরেন্ট ‘আরবান টিফিন’। সম্প্রতি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক এবং বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্যোক্তারা জানিয়েছেন, লিসবন বর্তমানে একটি আন্তর্জাতিক পর্যটন নগরী। এখানে বিভিন্ন সংস্কৃতির মানুষের আনাগোনা বাড়ছে, আর সেই সাথে বাড়ছে বৈচিত্র্যময় খাবারের চাহিদা। মূলত এশীয়…

বিস্তারিত

পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় লিসবন। আগামী জুলাই মাসে পর্তুগালের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ কনসার্ট—‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’। এই মেগা ইভেন্টে গান গাইতে আসছেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি, ‘নগরবাউল’ খ্যাত জেমস। কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কনসার্টটি ঘিরে লিসবনে প্রবাসীদের মাঝে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৬ জুলাই ২০২৬ তারিখে লিসবনের প্রখ্যাত ভেন্যু ‘Lisboa Ao Vivo’-তে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই আয়োজনে জেমস তাঁর কালজয়ী সব গান দিয়ে দর্শকদের মাতাবেন। কনসার্টটি সফল করতে এবং বিস্তারিত তথ্য জনসাধারণের কাছে…

বিস্তারিত

পর্তুগালে বসবাসরত অভিবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক একীভূতকরণ প্রক্রিয়া আরও সহজ এবং জোরালো করতে বড় ধরনের আর্থিক বিনিয়োগের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পর্তুগালের ‘এজেন্সি ফর ইন্টিগ্রেশন, মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম’ (আইমা) এর জন্য ২৮ মিলিয়ন (২ কোটি ৮০ লক্ষ) ইউরোর একটি বর্ধিত বাজেট অনুমোদন করা হয়েছে। আগামী তিন বছর পর্তুগালের মূলধারার সমাজের সাথে অভিবাসীদের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধন বা ‘কালচারাল মেডিয়েশন’ নিশ্চিত করতে এই অর্থ ব্যয় করা হবে। গত সেপ্টেম্বর মাসে অনুমোদিত ২০.৫ মিলিয়ন ইউরো থেকে বাড়িয়ে এই বরাদ্দের পরিমাণ এখন ২৮ মিলিয়ন ইউরোতে উন্নীত করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ২০২৮ সালের মধ্যে পর্তুগালের বিভিন্ন বেসরকারি সংস্থার সাথে অংশীদারিত্বের মাধ্যমে নবাগত অভিবাসীদের…

বিস্তারিত

বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পর্তুগালের লিসবনে এক জমকালো কূটনৈতিক সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। গত ১৭ এপ্রিল লিসবনের মেরিওট হোটেলের বিশাল হলরুমে এই অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে লিসবনে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং পর্তুগালের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা, ব্যবসায়ী ও সংবাদকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানের শুরুতেই দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সারোয়ার অতিথিদের স্বাগত জানিয়ে দিবসের তাৎপর্য তুলে ধরেন। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরী দীনা তাঁর বক্তব্যে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্মরণ করেন। তিনি বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, বড়…

বিস্তারিত

ইংল্যান্ডের এসেক্সে একটি বাড়িতে কুকুরের ভয়াবহ হামলায় ১৯ বছর বয়সী এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ই এপ্রিল ২০২৬) রাত পৌনে ১১টার দিকে ডানমো এলাকার কাছে ‘লং হাইড’ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এসেক্স পুলিশ জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় তরুণীকে উদ্ধারের পর জরুরি সেবাকর্মীরা আপ্রাণ চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় ডেনমো এলাকার ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি বিপজ্জনক ও অনিয়ন্ত্রিত কুকুরের দায়িত্বে অবহেলার মাধ্যমে এই মৃত্যু ঘটিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। ঘটনার পর পুলিশ কুকুরটিকে জব্দ করেছে এবং বিশেষজ্ঞ কর্মকর্তাদের মাধ্যমে এলাকাটি নিরাপদ করা হয়েছে।…

বিস্তারিত

পর্তুগালে বসবাসরত অভিবাসী ও আন্তর্জাতিক সুরক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের জন্য নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে শুরু হয়েছে ‘ইন্টিগ্রেট ফর ট্যুরিজম’ প্রোগ্রামের দ্বিতীয় সংস্করণ। আগামী ২ মে ২০২৬ পর্যন্ত এই কর্মসূচিতে আবেদন করা যাবে। এই উদ্যোগটি মূলত পর্যটন খাতে দক্ষ জনবল তৈরি এবং অভিবাসীদের স্থায়ী কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে। প্রোগ্রামটি পরিচালনা করছে ট্যুরিজমো দে পর্তুগাল, সহযোগিতায় রয়েছে এআইএমএ (AIMA), কনফেডারেশন অব ট্যুরিজম অব পর্তুগাল (CTP) এবং এই সংস্করণে নতুনভাবে যুক্ত হয়েছে ইনস্টিটিউটো দো এমপ্রেগো ই ফরমাসাও প্রফেশনাল (IEFP)। ২০২৪ সালে শুরু হওয়া এই উদ্যোগের ধারাবাহিকতায় দ্বিতীয় সংস্করণে আরও সমন্বিত মডেল অনুসরণ করা হয়েছে। এতে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে…

বিস্তারিত

পর্তুগালে বসবাসরত অভিবাসীদের রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতিপত্র নবায়ন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বিশেষ পদক্ষেপ নিয়েছে দেশটির ইমিগ্রেশন সংস্থা। বর্তমানের দীর্ঘসূত্রতা ও আবেদনের জট বিবেচনায় নিয়ে অস্থায়ীভাবে রিনিউয়াল সার্টিফিকেটের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে সংস্থাটি। এই সিদ্ধান্তের ফলে হাজারো প্রবাসী অভিবাসী, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির মধ্যে বড় ধরনের স্বস্তি ফিরে এসেছে। এআইএমএ-এর নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব সার্টিফিকেটের মেয়াদ আগামী ১৫ এপ্রিলের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, সেগুলোর বৈধতা অতিরিক্ত আরও ৬০ দিন বাড়ানো হয়েছে। এই সুবিধা মূলত তারাই পাবেন যাদের রেসিডেন্স ডকুমেন্টের মেয়াদ ৩০ জুন ২০২৫-এ শেষ হয়েছে এবং যারা ইতিমধ্যে নবায়নের জন্য আবেদন জমা দিয়েছেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন না…

বিস্তারিত

দীর্ঘ পাঁচ দশক পর আর্টেমিস-২ অভিযানের মাধ্যমে চারজন নভোচারী বর্তমানে চাঁদের পথে রয়েছেন। এই রোমাঞ্চকর অভিযানের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ১৯৭০ সালের ঐতিহাসিক ‘অ্যাপোলো-১৩’ মিশনের সেই ভয়াবহ বিপর্যয়। তথ্যসূত্র অনুযায়ী (হিস্ট্রি ডটকম), মহাকাশযাত্রায় কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে নভোচারীরা কীভাবে পৃথিবীতে ফিরে আসবেন, সেই পুরনো প্রশ্নটিই এখন নতুন প্রযুক্তির যুগে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। ১৯৭০ সালের ১৩ এপ্রিল পৃথিবী থেকে প্রায় দুই লাখ মাইল দূরে মহাকাশযানের অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণে এক চরম সংকটে পড়েন নভোচারী জিম লাভেল, ফ্রেড হেইস এবং জ্যাক সুইগার্ট। মহাকাশযানের বিদ্যুৎ ও জীবনধারণ ব্যবস্থা অচল হয়ে পড়লে কমান্ডার লাভেল সেই বিখ্যাত বার্তা পাঠান ‘হিউস্টন, উই হ্যাভ…

বিস্তারিত

বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এক অত্যন্ত ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি সক্ষমতা ধরে রাখতে ইইউ-এর কাছে প্রস্তুতিমূলক সময়সীমা আরও ৩ বছর বাড়ানোর জোরালো অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। ইইউ কমিশনার মারোস সেফকোভিচ বাংলাদেশের এই প্রস্তাবকে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বৈঠকে বলেন, বাংলাদেশের প্রধান তৈরি পোশাক রপ্তানি বাজার হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ইতোমধ্যে জাপানের সঙ্গে অর্থনৈতিক…

বিস্তারিত

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাত দীর্ঘায়িত হলে বাংলাদেশের ওষুধ শিল্পে বড় ধরনের কাঁচামাল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে বৈশ্বিক জ্বালানি ও পেট্রোকেমিক্যাল বাজারের অস্থিরতায় ওষুধের প্রধান উপকরণ বা এপিআই এর দাম গড়ে ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত ‘এশিয়া ফার্মা এক্সপো ২০২৬’-এ অংশ নেওয়া শিল্প মালিক ও আমদানিকারকেরা এই উদ্বেগের কথা জানান। যদিও বর্তমানে কোম্পানিগুলোর কাছে ৩ থেকে ৬ মাসের মজুত রয়েছে, তবে যুদ্ধ এক থেকে দুই মাসের বেশি স্থায়ী হলে দেশের বাজারে ওষুধের সরবরাহ ও মূল্যে বড় প্রভাব পড়তে পারে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই)-এর সভাপতি আব্দুল মুক্তাদির জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম…

বিস্তারিত