লেখক: আর. এ. ইহসান

আর এ ইহসান ফিল্ম অ্যান্ড মিডিয়া থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে টেলিভিশনে কর্মজীবন শুরু করেন। এক যুগেরও বেশি সময় ধরে তিনি ব্রডকাস্টিং মিডিয়া প্রডাকশনের সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি ভ্রমণ ও মানসিক স্বাস্থ্য বিষয়ক লেখালেখিতেও তিনি সক্রিয়।

ইউরোপের দেশ স্পেন মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ নিরাপত্তামূলক সিদ্ধান্ত নিয়েছে। দেশটি ঘোষণা করেছে, ইরান-সংক্রান্ত হামলায় জড়িত সব ধরনের ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হবে।সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সম্ভাব্য সামরিক সংঘাত ও নিরাপত্তা ঝুঁকি এড়াতে স্পেন এই পদক্ষেপ নিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এর মাধ্যমে দেশটি তার আকাশসীমা ব্যবহার করে কোনো ধরনের সামরিক তৎপরতা প্রতিরোধ করতে চায়। স্পেনের এই নির্দেশনা মূলত সেই সব বিমান চলাচলের ক্ষেত্রে প্রযোজ্য, যেগুলো সরাসরি বা পরোক্ষভাবে ইরানের ওপর হামলা বা সংশ্লিষ্ট সামরিক কার্যক্রমের সঙ্গে যুক্ত।তবে বেসামরিক যাত্রীবাহী ফ্লাইটের ওপর এই নিষেধাজ্ঞা কতটা প্রভাব ফেলবে, তা এখনো স্পষ্ট নয়।…

বিস্তারিত

পর্তুগালের যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। দিনব্যাপি স্বাধীনতা দিবস উদযাপনের উৎসবে আলোচনা সভা,অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ দূতাবাস পর্তুগালের রাজধানী লিসবনে আলোচনা সভায় মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে পর্তুগালে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। দূতালয় প্রধান এস এম গোলাম সরওয়ার এর সঞ্চালনায় এবং মিসেস লায়লা মুনতাজেরী দীনা- (কাউন্সেলর) এর পরিচালনায় সভাপতিত্ব করেন মান্যবর রাষ্ট্রদূত এম মাহফুজুল হক। অনুষ্ঠানে পর্তুগালে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। দিনের শুরুতে রাষ্ট্রদূত এম মাহফুজুল হক দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা…

বিস্তারিত

উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় ইহুদি সম্প্রদায়ের পরিচালিত একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থার চারটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার লন্ডন মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে যে, তারা এই ঘটনাটিকে একটি ‘অ্যান্টিসেমিটিক’ বা ইহুদি-বিদ্বেষী ঘৃণ্য অপরাধ হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে। রয়টার্সের তথ্যমতে, লক্ষ্যবস্তু হওয়া অ্যাম্বুলেন্সগুলো ‘হাতজোলা’ নামক একটি সংস্থার, যারা ওই এলাকায় জরুরি চিকিৎসাসেবা দিয়ে থাকে। হিব্রু ভাষায় ‘হাতজোলা’ শব্দের অর্থ হলো ‘উদ্ধার’। লন্ডন দমকল পরিষেবা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটে তারা প্রথম আগুনের খবর পায়। দ্রুত ঘটনাস্থলে ৬টি ইঞ্জিন এবং ৪০ জন দমকলকর্মী পাঠানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ৩টা ৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।…

বিস্তারিত

লিসবন বিমানবন্দরে অ-ইউরোপীয় নাগরিকদের জন্য ডিজিটাল সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা বা ‘এন্ট্রি/এক্সিট সিস্টেম’ আবারও পুরোদমে সচল করা হয়েছে। গত অক্টোবরে চালুর পর যাত্রীদের দীর্ঘ লাইন এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহে বিশৃঙ্খলার কারণে সরকার এটি সাময়িকভাবে স্থগিত করেছিল। পর্তুগালের অভ্যন্তরীণ প্রশাসন মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, বছরের শুরু থেকে ধাপে ধাপে চালুর পর এখন এই সিস্টেমটি সম্পূর্ণ কার্যকর। গত ডিসেম্বরে ইউরোপীয় কমিশনের এক পরিদর্শনে লিসবন বিমানবন্দরের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে “গুরুতর ঘাটতি” পাওয়া গিয়েছিল। বিশেষ করে ছবি ও আঙুলের ছাপ সংগ্রহের সময় যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় চরম জনভোগান্তি সৃষ্টি হয়। সেই পরিস্থিতি মোকাবিলায় সরকার তিন মাসের জন্য সিস্টেমটি স্থগিত রেখে…

বিস্তারিত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান অসম যুদ্ধে পাল্টে যাচ্ছে বিশ্ব রাজনীতির সমীকরণ। ইরানের দফায় দফায় হামলায় ওয়াশিংটন ও তেল আবিব কার্যত বেসামাল হয়ে পড়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি করিডোর ‘হরমুজ প্রণালি’ তেহরান বন্ধ করে দেওয়ায় চরম সংকটে পড়েছে পশ্চিমা বিশ্ব। এই পরিস্থিতিতে সমুদ্রপথটি উন্মুক্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্যের আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটো। বিশ্বে ব্যবহৃত মোট তেলের ২০ শতাংশই পরিবাহিত হয় হরমুজ প্রণালি দিয়ে। ইরান এই পথটি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। পণ্য পরিবহনের এই গুরুত্বপূর্ণ পথটি সচল করতে ট্রাম্প ইউরোপীয় মিত্রদের পাশাপাশি চিরশত্রু চীনেরও সহায়তা…

বিস্তারিত

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের আয়োজনে কমিউনিটির ইফতার মাহফিল ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) লিসবনের বেনফরমোসো রোডের একটি রেস্তোরাঁর হলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর লায়লা মুনতাজেরী দীনা। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগাল কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ইফতার মাহফিল ও আলোচনা পর্বে কমিউনিটির বিভিন্ন ব্যক্তিরা বক্তব্য দেন। রাসেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ আহমদ প্রিন্স। এসময় নবনিযুক্ত সভাপতি রাসেল আহমেদ বলেন, পর্তুগালে বাংলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও…

বিস্তারিত

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ইহুদি সম্প্রদায়ের একটি বিশেষায়িত স্কুলে শনিবার (১৪ মার্চ) ভোরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্কুল ভবনের বাইরের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত কেউ হতাহত হয়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এটি নেদারল্যান্ডসে অর্থডক্স ইহুদিদের জন্য একমাত্র বিশেষায়িত স্কুল, যা আগে থেকেই উচ্চ নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা ছিল। আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তিনি একে ‘ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিত এবং কাপুরুষোচিত হামলা’ বলে অভিহিত করেছেন। মেয়র বলেন, “আমস্টারডামে ইহুদি সম্প্রদায় ক্রমেই বিদ্বেষের মুখোমুখি হচ্ছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।” তিনি শহরের সব ইহুদি প্রতিষ্ঠানে নিরাপত্তা আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন। এই বিস্ফোরণের মাত্র কয়েক ঘণ্টা আগে শুক্রবার রাতে…

বিস্তারিত

২০২৬ সালের নির্বাচনে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পটপরিবর্তন ও ক্ষমতার পালাবদলের ফলে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের ভাগ্য এখন সুতোয় ঝুলছে। গত দেড় দশকে যারা বিএনপি বা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে ‘নিপীড়নের শিকার’ দাবি করে ব্রিটেনে আশ্রয় চেয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে তাদের সেই দাবিটিই আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। আন্তর্জাতিক শরণার্থী আইন এবং ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনের ১সি (৫) অনুচ্ছেদ অনুযায়ী, যদি কোনো ব্যক্তির নিজ দেশে পরিস্থিতির এমন ‘মৌলিক ও স্থায়ী পরিবর্তন’ ঘটে যার ফলে তার আর জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকে না, তবে তার শরণার্থী মর্যাদা বাতিল হতে পারে। যুক্তরাজ্যের ইমিগ্রেশন রুলস-এর ৩৩৯এ ধারাও একই কথা বলে। ব্রিটিশ আইনজীবীরা…

বিস্তারিত

পর্তুগালের রাজধানী লিসবনে ৮ জন বাংলাদেশি প্রবাসীর অংশগ্রহণে চার দিনব্যাপী একটি মঞ্চনাটক শুরু হয়েছে। লিসবনের বেলেমে অবস্থিত সেন্ট্রো কালচারাল দে বেলেম (সিসিবি) মিলনায়তনে ১২ থেকে ১৫ মার্চ পর্যন্ত এই নাট্য আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা জানান, শো শুরুর আগেই সব টিকিট বিক্রি হয়ে যায়, ফলে শুরু থেকেই দর্শকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। নাটকটির মূল বিষয়বস্তু ইউরোপে অভিবাসীদের জীবনসংগ্রাম। এতে ইউরোপে আসা বাংলাদেশি অভিবাসীদের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রাম, অনিশ্চয়তা ও সংকটের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। নাটকে অভিনয় করেছেন ৮ জন বাংলাদেশি প্রবাসী, পাশাপাশি অংশ নিয়েছেন দুইজন পর্তুগিজ ও একজন নেপালের অভিনেতা। নাটকটি নির্মাণ ও নির্দেশনা দিয়েছেন পর্তুগিজ নির্মাতা মার্কো মার্টিনস। তিনি…

বিস্তারিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইল কমিউনিটি ইন পর্তুগালের উদ্যোগে রাজধানী লিসবনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে পর্তুগালে বসবাসরত টাঙ্গাইল জেলার প্রবাসীসহ বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন, কাজা দো বাংলাদেশ সভাপতি রনি হোসাইন,গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাছুম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রনি মোহাম্মাদ ,সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ, প্রচার ও দপ্তর সম্পাদক আর এ ইহসান,মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান এবং বারি আলতুরের বিশিষ্ট…

বিস্তারিত