সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: সাকাব নাহিয়ান শ্রাবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক সাকাব নাহিয়ান শ্রাবন। তিনি বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন এবং বর্তমানে একটি সংবাদমাধ্যমে কাজ করার পাশাপাশি নোটিসিয়াস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন।
দীর্ঘদিনের সরকারবিরোধী আন্দোলনের মধ্যে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। প্রায় দুই বছর ধরে চলা ছাত্র নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী বিক্ষোভের চাপের মধ্যে রোববার তিনি এ ঘোষণা দেন। তবে প্রেসিডেন্ট পদ ছাড়লেও রাজনীতি থেকে সরে যাচ্ছেন না ভুচিচ। আগামী ২৫ অক্টোবরের আগাম সংসদ নির্বাচনে নিজের দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির হয়ে প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার পথ তৈরি করেছেন তিনি। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্ট ভবনের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ভুচিচ বলেন, তাঁর প্রায় নয় বছরের প্রেসিডেন্ট মেয়াদে সার্বিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় ছিল। গত জুনেই তিনি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন। সার্বিয়ার সংবিধান অনুযায়ী, দুই মেয়াদ প্রেসিডেন্ট থাকার পর তৃতীয়বার এ…
উড়োজাহাজের কেবিনে হঠাৎ ধোঁয়া দেখা দেওয়ায় পর্তুগালে জরুরি অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের বোস্টনগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। স্পেনের বার্সেলোনা থেকে ছেড়ে আসা বিমানটিতে ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভোগা ১৪ জনকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানে থাকা অবশিষ্ট ২৮২ জন যাত্রীকে অক্ষত অবস্থায় নিরাপদে নামিয়ে আনা হয়েছে। আটকে পড়া এই যাত্রীদের বোস্টনে পৌঁছে দিতে পরদিন বিকেলে একটি বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ‘ডিএল২৫১’ নম্বরের ওই ফ্লাইটটি দুপুর ৩টায় বার্সেলোনা থেকে বোস্টনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে উড্ডয়নের সময় এয়ারবাস এ৩৩০ মডেলের বিমানটির কেবিনের ভেতরে হঠাৎ ধোঁয়া ছড়িয়ে পড়ে।…
জার্মানিতে তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে চাকরি করতে আগ্রহী বিদেশি প্রার্থীদের জন্য আবেদনপ্রক্রিয়া নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আবেদনের ভাষা, প্রয়োজনীয় নথিপত্র, সিভিতে ছবি ব্যবহারের বিষয় এবং প্রাথমিক বাছাইয়ের পর সাক্ষাৎকার নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। আবেদনের আগে ভাষার শর্ত যাচাই জার্মানির বেশিরভাগ প্রতিষ্ঠানে চাকরির আবেদন জার্মান ভাষায় জমা দেওয়ার প্রত্যাশা করা হয়। তবে কিছু প্রতিষ্ঠান ইংরেজিতেও আবেদন গ্রহণ করে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভাষাসংক্রান্ত শর্ত দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত ভাষায় আবেদন না করলে প্রার্থীর যোগ্যতা বিবেচনা করার আগেই আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। প্রয়োজনীয় নথি জার্মানিতে চাকরির আবেদনে সাধারণত তিন ধরনের নথি প্রয়োজন হয়। প্রথমটি কভার…
সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সঙ্কটে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৭১ কোটি ইউরোর (৭১০ মিলিয়ন ইউরো) নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর বড় অংশই আফ্রিকার সঙ্কটকবলিত জনগোষ্ঠীর জন্য বরাদ্দ করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে দেয়া এক বিবৃতিতে ইইউ’র প্রধান উরসুলা ভন ডার লেয়েন বলেন, ‘সংঘাত, চরম আবহাওয়া এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলের বহু মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘আজকের এই সহায়তা প্যাকেজের মাধ্যমে আমরা আফ্রিকার বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পাশাপাশি তাদের আশ্রয় দেয়া স্থানীয় জনগোষ্ঠীকেও সহায়তা করব।’ বিবৃতিতে বলা হয়, ইইউ সাব-সাহারান আফ্রিকার জন্য ৩৮ কোটি ইউরো বরাদ্দ করবে। এই…
পর্তুগালে বসবাস না করা বিদেশি নাগরিক এবং অনিয়মিত প্রবাসীদের জাতীয় স্বাস্থ্যসেবা (এসএনএস) ব্যবহারের সুযোগ সীমিত করতে দেশটির পার্লামেন্টে নতুন একটি বিল এনেছে ক্ষমতাসীন দলগুলো। সরকার সমর্থক দল পিএসডি (সোশ্যাল ডেমোক্র্যাটস) এবং সিডিএস-পিপি যৌথভাবে এই বিলটি জমা দিয়েছে। এর আগে পূর্ববর্তী আইনসভায় কট্টর ডানপন্থি দল ‘শেগা’র সমর্থনে বিলটি পাস হলেও আগাম নির্বাচনের কারণে তা কার্যকর হতে পারেনি। মূল স্বাস্থ্য আইন সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, সাধারণ নীতি হিসেবে পর্তুগিজ নাগরিকদের পাশাপাশি কেবল বৈধভাবে বসবাসকারী বিদেশি, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সাময়িক বা স্থায়ী বাসিন্দা, বৈধ তৃতীয় দেশের নাগরিক এবং আন্তর্জাতিক সুরক্ষা আবেদনকারীরাই এসএনএসের নিয়মিত সুবিধাভোগী হিসেবে গণ্য হবেন। নতুন খসড়া অনুযায়ী, অননুমোদিতভাবে অবস্থানরত বা…
সেউতার অভিবাসী সংকট নিরসনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এবং অবিলম্বে সাধারণ নির্বাচনের দাবিতে স্পেনের রাজধানী মাদ্রিদে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। গত শনিবার মাদ্রিদের দ্বিতীয় ‘মার্চ ফর ডিগনিটি’ বা মর্যাদার পদযাত্রায় অংশ নিয়ে বিক্ষোভকারীরা বিতর্কিত ছিটমহল সেউতার বাসিন্দাদের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেন। ‘সোসিয়াদাদ সিভিল এস্পানিওলা’র উদ্যোগে এবং দেশটির প্রধান বিরোধী দল ‘পিপলস পার্টি’ (পিপি) ও কট্টর ডানপন্থি ‘ভক্স’ (Vox) পার্টির সমর্থনে এই বিক্ষোভের আয়োজন করা হয়। সকাল ১০টার দিকে প্লাজা দে সিবেলেস থেকে শুরু হওয়া মিছিলটি মনক্লোয়ার আর্কো দেল ত্রিনফোর দিকে অগ্রসর হয়। বিক্ষোভে অংশ নিয়ে ভক্স পার্টির নেতা সান্টিয়াগো আবাসকাল সেউতায় পৌঁছানো সমস্ত অভিবাসীদের অবিলম্বে তাদের নিজ দেশে ফেরত…
ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষা না করেই সামরিক জোট ন্যাটোর শক্তি পরীক্ষা করতে পারে রাশিয়া। ডেনমার্কের সামরিক গোয়েন্দা সংস্থা সতর্ক করে বলেছে, আগামী কয়েক মাসের মধ্যেই সীমান্তবর্তী কোনো ন্যাটো দেশে একটি সীমিত আক্রমণ চালাতে পারে মস্কো। এমনকি জোটের সদস্যদের প্রতিক্রিয়াকে দ্বিধাবিভক্ত করতে এই হামলাকে কৌশলে ইউক্রেনীয় হামলা হিসেবেও চালিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে ক্রেমলিন। গত বৃহস্পতিবার প্রকাশিত এক মূল্যায়নে ‘ডেনিশ ডিফেন্স ইন্টেলিজেন্স সার্ভিস’ এই ঝুঁকিকে ‘কম হলেও ক্রমবিকাশমান’ হিসেবে বর্ণনা করেছে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে এমন দেশগুলোই সম্ভাব্য হামলার মূল লক্ষ্যবস্তু হতে পারে। তবে মস্কো ন্যাটো ভূখণ্ডে বড় কোনো পূর্ণাঙ্গ সামরিক আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে এমন কোনো লক্ষণ…
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) জরুরি পরিস্থিতিতে রাজনৈতিক আশ্রয়ের অধিকার সাময়িকভাবে স্থগিত করার একটি প্রস্তাব নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর), বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এবং বামপন্থি ইউরোপীয় আইনপ্রণেতারা আশঙ্কা করছেন যে এই পদক্ষেপ কার্যকর হলে অবৈধভাবে অভিবাসীদের ঠেলে পাঠানো বা পুশব্যাকের সুযোগ তৈরি হবে, যা তাদের সহিংসতা, নির্যাতন কিংবা নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। চলতি মাসের শুরুর দিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন তাঁর বার্ষিক ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে একটি জরুরি আইনি কাঠামো চালুর প্রস্তাব করেন। গত জুলাইয়ের শেষভাগে মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় একদিনে প্রায় ৮২ হাজার অভিবাসীর নজিরবিহীন প্রবেশের পর এই বিতর্কিত প্রস্তাবটি…
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির মুখে নতুন বৈদ্যুতিক গাড়ির (ইভি) বিক্রি প্রায় দুই-তৃতীয়াংশ বেড়েছে। ‘ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন-এর তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় ২০২৬ সালের আগস্টে ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন ৬২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে ইইউর সামগ্রিক নতুন গাড়ি বাজারে বৈদ্যুতিক গাড়ির অংশীদারি ১৭.৮ শতাংশ থেকে একলাফে ২৭.৭ শতাংশে পৌঁছেছে। বৈদ্যুতিক গাড়ির এই উত্থান পুরো গাড়ি বাজারকেও চাঙ্গা করেছে। আগস্টে ইইউর ২৭টি দেশে নতুন গাড়ির বিক্রি আগের বছরের চেয়ে ৪.৫ শতাংশ বেড়েছে এবং বছরের প্রথম আট মাসে প্রবৃদ্ধি হয়েছে ৫.৩ শতাংশ। আন্তর্জাতিক নিরীক্ষা সংস্থা ‘ইওয়াই’ (EY)-এর বিশ্লেষণ অনুযায়ী, সরকারি ভর্তুকি এবং আগস্ট মাসে কর্মদিবস বেশি…
পদমর্যাদা ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আগামী ৬ অক্টোবর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন পর্তুগালের অভিবাসন সংস্থা ‘আইমা’র কর্মীরা। কর্মীদের সংগঠন ‘মাইগ্রেশন টেকনিশিয়ানস ইউনিয়ন’ (এসটিএম) এই সর্বাত্মক কর্মবিরতির আহ্বান জানিয়েছে। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এক্সপ্রেসো’ জানিয়েছে, আইমার পরিচালনা পর্ষদের সভাপতি পেদ্রো পর্তুগাল গাস্পারের আকস্মিক পদত্যাগের পর সরকারের কাছে একটি জরুরি বৈঠকের আবেদন করেছিল ইউনিয়নটি। তবে সরকারের তরফ থেকে কোনো সাড়া না পেয়ে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ধর্মঘটের নোটিশ পাঠিয়ে দেয় তারা। উল্লেখ্য, সভাপতি পেদ্রো পর্তুগাল গাস্পারের বিদায়ের খবরটি চলতি সপ্তাহেই প্রথম জানা যায়, অথচ গত ১৭ সেপ্টেম্বর প্রকাশিত সরকারি নথিতেও তাঁকে আইমার সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছিল। আন্দোলনরত কর্মীদের প্রধান দাবি হলো—অভিবাসন খাতে কর্মরতদের…

