সন্তান জন্মের পর মা-বাবার জন্য পরিচর্যা ছুটির মেয়াদ ২০ সপ্তাহে উন্নীত করেছে স্পেন। এ নিয়ে সরকারের প্রতিশ্রুতি পূরণ হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
এক ফেসবুক পোস্টে সানচেজ বলেন, ছুটির মেয়াদ বাড়ানোর ফলে মা-বাবা তাঁদের নবজাতকের যত্ন নেওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন।
তিনি বলেন, নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা এবং আরও উন্নত দেশ গড়ার লক্ষ্যে স্পেন সরকার কাজ চালিয়ে যাচ্ছে।


