লেখক: সাকাব নাহিয়ান শ্রাবন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক সাকাব নাহিয়ান শ্রাবন। তিনি বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন এবং বর্তমানে একটি সংবাদমাধ্যমে কাজ করার পাশাপাশি নোটিসিয়াস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জার্নালিজমফান্ড ইউরোপের অর্থায়নে লাটভিয়ার রাজধানী রিগায় শেষ হলো চার সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ‘মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি ট্রেনিং প্রোগ্রাম’। স্টকহোম স্কুল অব ইকোনমিকস ইন রিগার (এসএসই রিগা) উদ্যোগে আয়োজিত এই ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মসূচিতে ইউরোপের ২০টিরও বেশি দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান, গণমাধ্যম পেশাজীবী ও সাংবাদিকদের সঙ্গে অংশ নেন নোটিশিয়াস বাংলার হেড অব মাল্টিমিডিয়া আর এ ইহসান। আধুনিক সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ মোকাবিলা, গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক ও আর্থিক স্থায়িত্ব এবং সমাজকেন্দ্রিক সাংবাদিকতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রথাগত একমুখী তথ্য পরিবেশন থেকে বেরিয়ে এসে সংবাদমাধ্যম ও সমাজের মধ্যে সক্রিয় অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া…

বিস্তারিত

যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির সাম্প্রতিক ঘটনায় ইরানের কোনো না কোনো ধরনের সম্পৃক্ততা ছিল বলে বিশ্বাস করে যুক্তরাজ্য সরকার। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, ফেয়ারফোর্ডে ঘটে যাওয়া ঘটনায় ইরানের জড়িত থাকার ‘জোরালো ইঙ্গিত’ রয়েছে। তবে এ দাবির পক্ষে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি। গত রোববার রাতে ফেয়ারফোর্ড বিমানঘাঁটির দিকে তিনটি সন্দেহজনক ভ্যান যাওয়ার খবর পায় পুলিশ। পরে ঘাঁটি থেকে প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার দূরের উইলফোর্ড এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগ আনা হলেও পরে কঠোর শর্তে জামিন দেওয়া হয়। বার্নহ্যাম বলেন, পাঁচজনকে জামিনে ছেড়ে দেওয়া…

বিস্তারিত

ইউরোপের সঙ্গে উত্তেজনা বাড়লে রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভ বলেছেন, ‘আমাদের সবসময় সবচেয়ে খারাপ পরিস্থিতির কথা ভাবতে হবে।’ ইউরোনিউজ আয়োজিত ‘ডিফেন্স অ্যান্ড স্পেস সামিট’-এ তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে এবং একটি বিধ্বংসী পারমাণবিক হামলা এড়াতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচিত রাশিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করা। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভাণ্ডার রয়েছে রাশিয়ার নিয়ন্ত্রণে। দেশটির মজুতকৃত আনুমানিক ৪ হাজার ৪০০টি ওয়ারহেডের মধ্যে ১ হাজার ৭৯৬টি কৌশলগতভাবে মোতায়েন করা রয়েছে। ইউক্রেনে ইউরোপের ক্রমাগত অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের সমালোচনা করে একে ‘বলের দ্বারা শান্তি প্রতিষ্ঠার’ ব্যর্থ কৌশল বলে আখ্যা দেন রাদেভ। মঙ্গলবার তিনি বলেন, ‘শুধুমাত্র…

বিস্তারিত

রাজধানী মাদ্রিদে ৮৭ বছর বয়সী এক নারীকে জোর করে বাসা থেকে উচ্ছেদের ঘটনায় ব্যাপক বিক্ষোভের পর নতুন আবাসন নীতিমালা অনুমোদন করেছে স্পেনের জোট সরকার। নতুন নীতিমালায় সাধারণ ভাড়াটিয়াদের ২০৩০ সাল পর্যন্ত উচ্ছেদে নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত দুটি জরুরি ডিক্রি অনুমোদন দেওয়া হয়। আদেশ দুটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে আগামী এক মাসের মধ্যে এগুলো পার্লামেন্টে অনুমোদন করাতে হবে। সংখ্যালঘু প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকারের জন্য বিরোধী দলগুলোর সমর্থন পাওয়া এ ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নতুন ব্যবস্থায় ২০৩০ সাল পর্যন্ত উচ্ছেদে নিষেধাজ্ঞার পাশাপাশি ২০২৮ সাল পর্যন্ত বিদ্যমান ভাড়ার চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়নের সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া বড় বিনিয়োগকারী…

বিস্তারিত

ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) বিশ্বব্যাপী মুক্ত বাণিজ্য চুক্তির একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, সংরক্ষণবাদী বাণিজ্যনীতির দিকে না ঝুঁকে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক নিবিড় সম্পর্ক গড়ে তোলাই যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক মোকাবিলার ক্ষেত্রে বেশি কার্যকর হতে পারে। লিসবনে ইইউ-মারকোসুর চুক্তিবিষয়ক এক সেমিনারে আজ বক্তব্য দেওয়ার সময় পাওলো রাঙ্গেল বলেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত দক্ষিণ আমেরিকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও গভীর করা এবং দক্ষিণ-পূর্ব এশিয়াসহ অন্যান্য অঞ্চলের সঙ্গেও বাণিজ্য চুক্তির প্রক্রিয়া এগিয়ে নেওয়া। যুক্তি তুলে ধরে তিনি বলেন, ‘বিশ্বের একটি উল্লেখযোগ্য অংশ যদি মুক্ত বাণিজ্য চুক্তিতে যুক্ত হয়,’ তবে সংশ্লিষ্ট দেশগুলো শুল্ক কমাতে এবং আরও উন্মুক্ত বাণিজ্য নীতি গ্রহণে…

বিস্তারিত

চলতি আগস্টে পর্তুগালে প্যাকেজ হলিডে বুক করতে গিয়ে গত বছরের তুলনায় বেশি দাম দিতে হয়েছে ভ্রমণকারীদের। ইউরোস্ট্যাটের নতুন পরিসংখ্যান অনুযায়ী, আগস্টে দেশটিতে প্যাকেজ হলিডের দাম গত বছরের একই সময়ের তুলনায় ১৪.৩ শতাংশ বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে এটি অন্যতম বড় মূল্যবৃদ্ধি। পর্তুগালের চেয়ে বেশি বেড়েছে শুধু বেলজিয়ামে—১৬.২ শতাংশ। বিপরীতে, পুরো ইউরোপীয় ইউনিয়নে প্যাকেজ হলিডের দাম গড়ে বেড়েছে ৩.২ শতাংশ। অর্থাৎ, পর্তুগালে দাম বেড়েছে ইউরোপীয় গড়ের চার গুণেরও বেশি। সুইডেন, লিথুয়ানিয়া ও রোমানিয়াতেও প্যাকেজ হলিডের দাম দুই অঙ্কে বেড়েছে। তবে স্পেনসহ চারটি দেশে দাম কমেছে। প্যাকেজ হলিডের মধ্যে সাধারণত যাতায়াত, আবাসন, খাবারসহ একাধিক সেবা একসঙ্গে বিক্রি করা হয়। ইউরোস্ট্যাটের পরিসংখ্যানে ভ্রমণের…

বিস্তারিত

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরুর পর দেশটিতে বসবাসরত পর্তুগিজ নাগরিকদের ব্রিটিশ নাগরিকত্ব নেওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। ব্রেক্সিটের গণভোটের পরের বছরগুলোতে নাগরিকত্ব নেওয়া পর্তুগিজের সংখ্যা ২৩০ শতাংশের বেশি বেড়েছে। পর্তুগালের সংবাদমাধ্যম পাবলিকোর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দেওয়ার পর থেকেই এই প্রবণতা স্পষ্ট হতে শুরু করে। ব্রেক্সিটের আগে প্রতিবছর সাধারণত ৩০০ থেকে ৭০০ পর্তুগিজ নাগরিক ব্রিটিশ নাগরিকত্ব নিতেন। তবে গণভোটের পর পরিস্থিতি বদলে যায়। ২০১৭ সালে এই সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যায়। ২০১৯ সালে তা ২ হাজারের বেশি হয়। ২০২১ সালে ৩ হাজারেরও বেশি পর্তুগিজ নাগরিক ব্রিটিশ নাগরিকত্ব নেন। যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইউরোপীয়…

বিস্তারিত

স্পেনের আবাসন সংকট নিয়ে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকারের ওপর চাপ বাড়াতে মাদ্রিদের কেন্দ্রীয় পুয়ের্তা দেল সল চত্বরে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। প্রায় ১০০টি তাঁবু খাটিয়ে কয়েক দিন ধরে সেখানে অবস্থান করছেন তারা। আবাসন ব্যয় কমানো, ভাড়াটিয়াদের সুরক্ষা এবং উচ্ছেদ বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা। এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকাল। গত ২৩ সেপ্টেম্বর পুলিশ তাকে মাদ্রিদের যে বাসা থেকে উচ্ছেদ করে, সেখানে তিনি প্রায় ৭০ বছর ধরে বসবাস করছিলেন। পুলিশের দরজা ভেঙে তাকে স্ট্রেচারে করে বের করে নেওয়ার ছবি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। টেন্যান্টস ইউনিয়নের তথ্য অনুযায়ী, একটি রিয়েল এস্টেট কোম্পানি সম্পত্তিটি অধিগ্রহণের…

বিস্তারিত

বাংলাদেশে বসবাসরত নাগরিকদের জন্য বিদেশি এয়ারলাইনের টিকিট আন্তর্জাতিক কার্ডে কেনার সুযোগ আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৮ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এটি গত বছরের ১৯ নভেম্বর জারি করা এ সংক্রান্ত নির্দেশনার সংশোধিত সংস্করণ। সংশোধিত নির্দেশনা অনুযায়ী, বৈধ ভিসা থাকা সাপেক্ষে নিবাসী বাংলাদেশিরা বিদেশ ভ্রমণের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে সরাসরি বিদেশি এয়ারলাইনের টিকিট কিনতে পারবেন। আগে এ সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট এয়ারলাইনের টিকিট বিক্রির অর্থ বাংলাদেশের কোনো অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি হতে হতো। নতুন নির্দেশনায় এই শর্ত শিথিল করা হয়েছে। এখন বিদেশি এয়ারলাইনগুলো বাংলাদেশের বাইরে তাদের নিজস্ব আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট ব্যবস্থার…

বিস্তারিত

জ্বালানি তেলের লাগামছাড়া দাম নিয়ন্ত্রণে ইতালিতে পেট্রোল ও ডিজেলের ওপর সর্বোচ্চ মূল্যসীমা (প্রাইস ক্যাপ) নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে আজারবাইজানের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ‘সোকার’ । সম্প্রতি ইতালির অন্যতম বৃহৎ জ্বালানি নেটওয়ার্ক ‘ইতালিয়ানা পেত্রোলি’ (আইপি)-র মালিকানা নেওয়ার পর ভোক্তাদের স্বস্তি দিতে এই উদ্যোগ নিল প্রতিষ্ঠানটি। একই সময়ে ইতালির আরেক শীর্ষ কোম্পানি ‘এনি’ও তাদের ফিলিং স্টেশনগুলোতে তেলের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়ার ঘোষণা দিয়েছে। সোকার জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের আইপি-ব্র্যান্ডের ফিলিং স্টেশনগুলোতে ধাপে ধাপে এই মূল্যসীমা কার্যকর করা হবে। পাম্পগুলোতে তেলের সর্বোচ্চ দাম ঠিক কত হবে তা সুনির্দিষ্ট করা না হলেও, পুরো সরবরাহ ব্যবস্থার অর্থনৈতিক ভারসাম্য এবং সাধারণ মানুষের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে এই দাম…

বিস্তারিত